29/07/2026
যে নবী জীবিত অবস্থায় মাছের পেটে ছিলেন!
ইতিহাসে এমন এক বিস্ময়কর ঘটনা রয়েছে, যা শুনলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। তিনি ছিলেন হযরত ইউনুস (আ.) আল্লাহর একজন সম্মানিত নবী।
আল্লাহ তাঁকে নিনেভাহ (বর্তমান ইরাকের মসুল অঞ্চলের কাছাকাছি এর মানুষের কাছে পাঠিয়েছিলেন, যাতে তারা এক আল্লাহর ইবাদত করে এবং শিরক ও পাপ থেকে ফিরে আসে।
দিনের পর দিন, বছরের পর বছর তিনি মানুষকে সত্যের পথে ডাকলেন। কিন্তু অধিকাংশ মানুষ তাঁর কথা মানল না। তাদের অবাধ্যতায় তিনি গভীরভাবে কষ্ট পেলেন। একপর্যায়ে আল্লাহর চূড়ান্ত নির্দেশ আসার আগেই তিনি সেই জনপদ ছেড়ে চলে গেলেন।
তিনি একটি জাহাজে উঠলেন। সমুদ্রের মাঝপথে হঠাৎ ভয়ংকর ঝড় শুরু হলো। জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলে যাত্রীদের মধ্যে লটারির ব্যবস্থা করা হলো, যাতে একজনকে সমুদ্রে ফেলে জাহাজ হালকা করা যায়। আশ্চর্যের বিষয়, তিনবারই লটারিতে ইউনুস (আ.) এর নাম উঠল। তখন তিনি বুঝলেন, এর পেছনে আল্লাহরই হিকমত রয়েছে। তিনি নিজেই সমুদ্রে ঝাঁপ দিলেন।
ঠিক সেই মুহূর্তে আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাঁকে গিলে ফেলল। কিন্তু আল্লাহ মাছটিকে নির্দেশ দিয়েছিলেন ইউনুস (আ.) এর শরীরে কোনো আঘাত করবে না। মাছের পেটই হয়ে গেল তাঁর অস্থায়ী আশ্রয়।
ভাবুন, চারদিকে শুধু অন্ধকার রাতের অন্ধকার, গভীর সমুদ্রের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। এমন অবস্থায় অনেকেই আশা হারিয়ে ফেলত। কিন্তু ইউনুস (আ.) হার মানলেন না। তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন এবং বারবার এই দোয়া পড়তে লাগলেন,,,
লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা, ইন্নি কুনতু মিনায-যালিমীন।
অর্থ: আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি পবিত্র। নিশ্চয়ই আমি নিজের প্রতি অন্যায় করেছি।
এই আন্তরিক তাওবা ও দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহর নির্দেশে মাছটি তাঁকে সমুদ্রতীরে নিরাপদে উগরে দিল। তখন তিনি খুবই দুর্বল ছিলেন। আল্লাহ তাঁর জন্য একটি লাউজাতীয় গাছ জন্মালেন, যার ছায়া ও উপকারে তিনি সুস্থ হয়ে উঠলেন।
এরপর আল্লাহ তাঁকে আবার তাঁর জাতির কাছে পাঠালেন। এবার মানুষ তাঁর কথা গ্রহণ করল, ঈমান আনল, এবং আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেল।
আসলে প্রিয় মানুষেরা এই কাহিনীটি বলার কারণ হচ্ছে,,
কখনো কখনো জীবনে এমন অন্ধকার সময় আসে, যখন মনে হয় সব শেষ। কিন্তু যদি আল্লাহর দিকে ফিরে আসা যায়, তাঁর ওপর ভরসা রাখা যায় এবং ধৈর্য ধরা যায়, তাহলে সবচেয়ে কঠিন অন্ধকারের পরও আল্লাহ এমন দরজা খুলে দেন, যা আমরা কল্পনাও করতে পারি না।
হয়তো আজ আপনার পরীক্ষার সময় চলছে। কিন্তু মনে রাখবেন, মাছের পেটের অন্ধকারও আল্লাহর রহমতের সামনে স্থায়ী হয়নি।
মনেপ্রাণে দোয়া করি আল্লাহ আপনাদের ভাল রাখুক সুস্থ রাখুক সঠিকটা বুঝার ক্ষমতা দিক।
সবাইকে আসসালামুয়ালাইকুম শুভ সকাল, 🤍
বউ শাশুড়ি,র কিচেন 💙🌹
#বাংলা_ইসলামিক