বৃক্ষবিলাস

বৃক্ষবিলাস we supply many kinds of indoor, semi indoor, and flowers plants. Mostly Pothos, Caladium, Syngonium, Sanseveria Etc
(1)

খাটের তলায় একটা পুরোনো ব্যাগে এই টবটা পেলাম। এই টবে লাগানোর জন্য কেউ আমার জন্য দেশ থেকে একটা জিজি আর হাফ কিলো মিডিয়া পা...
24/05/2026

খাটের তলায় একটা পুরোনো ব্যাগে এই টবটা পেলাম।
এই টবে লাগানোর জন্য কেউ আমার জন্য দেশ থেকে একটা জিজি আর হাফ কিলো মিডিয়া পাঠান প্লিজ।😑

আমাকে যারা খারাপ ভাবেন ভুল ভাবেন, আমি আরও বেশি খারাপ।
23/05/2026

আমাকে যারা খারাপ ভাবেন ভুল ভাবেন, আমি আরও বেশি খারাপ।

ক্যাকটাস কার কার পছন্দ??
22/05/2026

ক্যাকটাস কার কার পছন্দ??

আজ বিশ্ব চা দিবস। এক কাপ চা শুধু পানীয় না, এটা হাজারো গল্প, অনুভূতি আর প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তের নাম।কখনো ক্...
21/05/2026

আজ বিশ্ব চা দিবস। এক কাপ চা শুধু পানীয় না, এটা হাজারো গল্প, অনুভূতি আর প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তের নাম।
কখনো ক্লান্তির শেষে শান্তি, কখনো আড্ডার শুরু, আবার কখনো নীরবতার সঙ্গী। চায়ের কাপ হাতে জীবনটাকে একটু ধীরে উপভোগ করা যাক।
সব চা প্রেমীদের বিশ্ব চা দিবসের শুভেচ্ছা।💚☕

আর্থিক সংকট থেকে মুক্তির জন্য নিজেকে হাটে বিক্রি করে দেওয়ার কোনো সুযোগ আছে?
20/05/2026

আর্থিক সংকট থেকে মুক্তির জন্য নিজেকে হাটে বিক্রি করে দেওয়ার কোনো সুযোগ আছে?

২০২৩ সালের ডিসেম্বরের ছবি।চারা করা ছিলো নেশার মতো। ছবিগুলো দেখলে কী যে কষ্ট লাগে এখন!🙂
19/05/2026

২০২৩ সালের ডিসেম্বরের ছবি।
চারা করা ছিলো নেশার মতো। ছবিগুলো দেখলে কী যে কষ্ট লাগে এখন!🙂

ফেসবুকে একটা লেখা ঘুরে- “মেয়েদের কোনো ঘর হয় না।”লেখাটা দেখলে খারাপ লাগে সবারই। খারাপ লাগার মতো কথাই। কিন্তু কখনো কি কাউক...
18/05/2026

ফেসবুকে একটা লেখা ঘুরে- “মেয়েদের কোনো ঘর হয় না।”
লেখাটা দেখলে খারাপ লাগে সবারই। খারাপ লাগার মতো কথাই।

কিন্তু কখনো কি কাউকে বলতে দেখেছেন— ছেলেদেরও কি আদৌ কোনো ঘর থাকে?
একটা ছেলে খুব অল্প বয়সেই, অনেক সময় ১৫–১৬ বছরেই, বাড়ি ছাড়ে। কেউ পড়াশোনার জন্য, কেউ কাজের তাগিদে, কেউ বা দায়িত্বের ভারে। দু–একজন ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বেশিরভাগের গল্প একই।

সেই যে ঘর ছাড়া হলো, কবর পর্যন্ত যাত্রায় আর কখনো সেই ঘরে স্থায়ী হওয়া হয় না ছেলেদের। সবকিছু থাকা সত্ত্বেও যেন কিছুই থাকে না তাদের। নিজের বলে, নিশ্চিন্তে ফিরে যাওয়ার মতো একটা জায়গা আর হয় না।

মেয়েরা অন্তত বাবার ঘর কিংবা স্বামীর ঘর পায়। সেই ঘরটা সে নিজের মতো করে সাজাতে পারে, যত্ন নিতে পারে, আপন করে নিতে পারে।

কিন্তু ছেলেদের জীবনে ঘরটা অনেক সময়ই কেবল একটা অস্থায়ী ঠিকানা হয়—২/৪ দিনের থাকার জায়গা হিসেবে থাকে, কিন্তু “ঘর” আর হয়ে ওঠে না।

Rag Korla??
18/05/2026

Rag Korla??

আগে এবং পরে।🤭🤭
17/05/2026

আগে এবং পরে।🤭🤭

 #আমার_প্রথম_গাছজীবনে চলার পথে আমাদের সঙ্গে কত কিছুই না ঘটে। কত মানুষের সঙ্গে পরিচয় হয়, কত কিছু কিনি, কত কিছু শিখি। কিন্...
16/05/2026

#আমার_প্রথম_গাছ

জীবনে চলার পথে আমাদের সঙ্গে কত কিছুই না ঘটে। কত মানুষের সঙ্গে পরিচয় হয়, কত কিছু কিনি, কত কিছু শিখি। কিন্তু কিছু “প্রথম” কখনো ভোলা যায় না। প্রথমবার স্কুলে যাওয়া, প্রথমবার প্রেমে পড়া, প্রথম শখের জিনিস কেনা— এই প্রথম অনুভূতিগুলো মনের গভীরে স্থায়ী দাগ কেটে যায়। চাইলেও সেগুলো আর কোনোদিন ভুলে থাকা যায় না।

আমার জীবনের প্রথম গাছের গল্পটাও ঠিক তেমনই এক মধুর স্মৃতিতে ঘেরা। গাছটি ছিল একটি সুন্দর অ্যালোভেরা গাছ।

২০১৮ সালের JSC পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রের পাশের একটি নার্সারিতে প্রথমবার সরাসরি অ্যালোভেরা গাছটি দেখি। এর আগে টিভিতে দেখেছিলাম, কিন্তু সামনে থেকে দেখার অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম। পরীক্ষার চিন্তার চেয়েও তখন মাথায় বড় হয়ে উঠেছিল এই গাছটা কেনার ইচ্ছা। পরীক্ষা শেষ করেই নার্সারি থেকে একটি ছোট্ট অ্যালোভেরার চারা নিয়ে এলাম বাড়িতে। তারপর যেন শুরু হলো এক নতুন কান্ড।
কখনো মাটিতে লাগাতাম, আবার তুলে টবে বসাতাম। ইউটিউব দেখে মিডিয়া বদলাতাম, টবের মাটিতে চা-পাতাও দিতাম। প্রতিদিন আগ্রহ নিয়ে দেখতাম নতুন চারা বের হয়েছে কিনা। সেই উদ্বেগ, আনন্দ, কল্পনা— সবকিছু জুড়েই ছিল ছোট্ট সেই গাছটা।

এরপর প্রায়ই দুপুরের তপ্ত রোদে সাইকেল নিয়ে চলে যেতাম নার্সারিতে। ঘণ্টার পর ঘণ্টা গাছ দেখতাম, নার্সারির মানুষগুলোর কাজকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করত।আবার অ্যালোভেরা কিনে নিয়ে আসতাম বাড়িতে।
একসময় সেই এক-দুটি চারা থেকে শত শত অ্যালোভেরার জন্ম হলো। কত মানুষকে যে দিয়েছি, তার হিসাব নেই।
সত্যি বলতে, এই অ্যালোভেরা দিয়েই শুরু হয়েছিল আমার বাগানের যাত্রা।

আজ অনেক বছর পেরিয়ে গেছে। জীবনের প্রয়োজনে হয়তো আমি সেই নার্সারি, সেই বাগান আর শৈশবের দিনগুলো থেকে অনেক দূরে চলে এসেছি।

তবুও আজও কোথাও কোনো অ্যালোভেরা গাছ দেখলে মনটা মুহূর্তেই ফিরে যায় সেই JSC পরীক্ষার দিনগুলোতে।

আমার জীবনের প্রথম সেই এলোভেরা গাছটি আজীবন হৃদয়ের সবচেয়ে আবেগময় পাতায় সযত্নে তোলা থাকবে।

যে ঘরে অপেক্ষা করার মতন মানুষ নেই; দিনশেষে ক্লান্তি নিয়ে সেখানে ফেরা না ফেরাতে কিছু আসে যায় না।
13/05/2026

যে ঘরে অপেক্ষা করার মতন মানুষ নেই; দিনশেষে ক্লান্তি নিয়ে সেখানে ফেরা না ফেরাতে কিছু আসে যায় না।

Address

নবাবপুর ব্রীজ, Nobabpur Bridge, B115
Feni
3932

Telephone

+8801790870703

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃক্ষবিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share