জান্নাত - Jannat

জান্নাত - Jannat আবেগ নাই,বিবেক নাই তাই আমিও নাই

 #সাকতা- নিয়ম- সাকতা ওয়ালা জায়গায় এক আলিফ থেমে নিঃশ্বাস না ছেড়ে পুনরায় তিলাওয়াত করা৪ সূরায় এর উদাহরণ আছে। *কাহফ * ক্বিয়া...
28/07/2024

#সাকতা-
নিয়ম- সাকতা ওয়ালা জায়গায় এক আলিফ থেমে নিঃশ্বাস না ছেড়ে পুনরায় তিলাওয়াত করা
৪ সূরায় এর উদাহরণ আছে।
*কাহফ * ক্বিয়ামাহ *ইয়াসিন *মুতাফ্ফিফিন
*তানবিন যুক্ত হরফের পরে সাকতা আসলে এক হরকত ধরতে হয়।

 #সেজদা -*আয়াত শেষ করে সেজদা দেওয়া ওয়াজিবসেজদার আয়াত ১৪ টি।*সূরা আল- আরাফ, আয়াত - ২০৬। *সূরা আল-রা’দ, আয়াত - ১৫।*সূরা ...
27/07/2024

#সেজদা -
*আয়াত শেষ করে সেজদা দেওয়া ওয়াজিব

সেজদার আয়াত ১৪ টি।
*সূরা আল- আরাফ, আয়াত - ২০৬।
*সূরা আল-রা’দ, আয়াত - ১৫।
*সূরা আন- নাহল, আয়াত - ৫০।
* সুরা বনী ইসরাঈল, আয়াত - ১০৯।
*সূরা মারইয়াম, আয়াত - ৫৮।
*সূরা আল-হাজ্জ, আয়াত - ১৮।
*সূরা আল- ফুরকান, আয়াত - ৬০।
*সূরা আন- নামল, আয়াত - ২৬।
*সূরা আস- সিজদাহ, আয়াত -১৫।
*সূরা সাদ, আয়াত -২৪।
*সূরা হা-মীম সেজদাহ্, আয়াত - ৩৮ ।
*সূরা আন- নাজ্ম, আয়াত - ৬২।
*আল- ইনশিক্বাক, আয়াত- ২১।
*সূরা আল-আলাক, আয়াত ১৯।

25/07/2024

#লাহন
*শুদ্ধ করে কোরান পড়ার কারণ-
তাজবীদের বিপরীত কুরআন মাজীদ পড়াকে লাহন বলে। লাহন ২ প্রকার

*লাহনে জলি তথা মারাত্মক ভুল। যেমন : -
১/ভিন্ন মাখরাজের ভুল উচ্চারণ। যদিও শুনতে কাছাকাছি মনে হয়।
ক্বাফ কে কাফ বলা,সিন কে শীন বলা।
২/হরকত তথা যের, যবর ও পেশের পরিবর্তন।
যার কারণে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, এমনকি কুফরিও হয়ে যায়।
৩/মাদের হরফকে টেনে না পড়া।

*লাহনে খফি তথা অসুন্দর করে পড়া।
যেমন : গুন্নাহ, ঈদগাম, ইজহার, ইখফা,এক্বলাব, পুর-বারিক, ক্বলক্বলা ইত্যাদি যথাযথ নিয়মে আদায় না করা।

 #লামে_তারিফ :-*শব্দের শুরুতে  লাম ২ ভাবে ব্যবহৃত হয় -১/লামে শামছিয়া- যবর, যের,পেশ না থাকার কারণে লামের উচ্চারণ করা যায় ...
23/07/2024

#লামে_তারিফ :-
*শব্দের শুরুতে লাম ২ ভাবে ব্যবহৃত হয় -
১/লামে শামছিয়া- যবর, যের,পেশ না থাকার কারণে লামের উচ্চারণ করা যায় না,পরবর্তী হরফের সাথে মিলিয়ে পড়তে হয় ।
যেমন- الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
২/লামে ক্বামারিয়া - হরকত/সাকিন যুক্ত লাম যা সরাসরি ব্যবহার করা হয়।
যেমন - اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
** শব্দের মধ্যে সাকিনযুক্ত লাম
قُلْ- بَلْ -هَلۡ এর ব্যবহার
শব্দে মাঝামাঝিতে এসব লাম সাকিনের পরে লাম বা রা যুক্ত শব্দ আসলে এদগাম করে পড়তে হবে।

 #হামজাতুল_ওয়াছল এর ব্যবহার১/আলিফ-লাম যুক্ত শব্দের শুরুতে খালি আলিফকে যবর দিয়ে পড়তে হবে২/সাকিন বা তাশদীদ যুক্ত শব্দের ক্...
22/07/2024

#হামজাতুল_ওয়াছল এর ব্যবহার
১/আলিফ-লাম যুক্ত শব্দের শুরুতে খালি আলিফকে যবর দিয়ে পড়তে হবে
২/সাকিন বা তাশদীদ যুক্ত শব্দের ক্ষেত্রে ৩য় হরফে যবর/যের থাকলে খালি আলিফকে যের দিয়ে পড়তে হবে
৩/ তাশদীদ/সাকিন যুক্ত শব্দের ৩য় হরফে পেশ থাকলে খালি আলিফকে পেশ পড়তে হবে।
ব্যতিক্রম
কিছু শব্দ আছে যেগুলোতে হামযার নিচে যের আসবে কিন্তু তৃতীয় অক্ষরে পেশ থাকবে।সেগুলো হলো-
اِبْنُوْا
اِمْشُوْا
اِقْضُوْا
اِئْتُوْا

21/07/2024

#কোরান_তিলাওয়াত শুরু করার নিয়ম -
১/তায়াউজ, তাসমিয়া এবং সূরা আলাদা করে পড়া
২/সব কিছু একসাথে মিলিয়ে পড়া
৩/বিসমিল্লাহ এর সাথে সূরা মিলানো
৪/আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ একসাথে, সূরা আলাদা করে পড়া।
• আউজুবিল্লাহ পাঠ করা সুন্নত
• ২ সূরার মাঝামাঝিতে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব
• তাওবায় বিসমিল্লাহ পড়া হারাম

**সূরা বারাত/তাওবা পাঠের নিয়ম -
* আউজুবিল্লাহ পড়ে শুরু করা
* কোন কিছু না বলেই শুরু করা
* আগের সূরার সাথে মিলিয়ে পড়া
কারণ- কাফের মুশরিকদের তরবারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাই বিসমিল্লাহ ছাড়া পড়তে হয়।

**৩ ভাবে কোরান তেলাওয়াত করা যায়।
*ধীরগতিতে
*খুব দ্রুত
* মধ্যম পর্যায়ে ( ক্বারিয়ানা অনুযায়ী)

 #মদ্দ ৩ফাওতিস ছুর - হরফি মদ্দের বর্ণনামোট হরফ ১৪ টি, ২ ভাগে বিভক্ত। *৩ হরফ বিশিষ্ট- আরবিতে বানান করতে ৩ হরফ ব্যবহার করা...
20/07/2024

#মদ্দ ৩
ফাওতিস ছুর - হরফি মদ্দের বর্ণনা
মোট হরফ ১৪ টি, ২ ভাগে বিভক্ত।
*৩ হরফ বিশিষ্ট- আরবিতে বানান করতে ৩ হরফ ব্যবহার করা হয়।যেমন -
ছো-য়াদ্ =ছয়াদ- ওয়াও-দাল,
ক্বাফ = ক্বাফ-আলিফ-ফা
লাম= লাম-আলিফ-মিম
মিম=মিম-ইয়া-মিন
*২হরফ বিশিষ্ট - বানান করতে ২ হরফের ব্যবহার করা হয়।

বানানের উপর নির্ভর করে হরফি মদ্দ নির্বাচন করা হয়।প্রত্যেকটির মাঝখানের হরফ মদ্দে আসলির ছিলো।

20/07/2024

#হায়ে_জমীর
*গোল হা কে হায়ে জমীর বা দ্বমীর বলে।
গোল হা এর এর হুকুম -
*মাদ্দে তাবেয়ি কাছিরাহ- ২ হরকত ওয়ালা হরফের মাঝখানে হা জমির হলে (হা খাড়া যের/পেশ- মদ্দে আসলি)
*মাদ্দে তাবেয়ি ত্ব-উইলাহ- হা জমিরের এর পরে হরকত ওয়ালা আলিফ( হামজা) হলে (হা খাড়া যবর- মদ্দে মুনফাচ্ছিল)
*হা এর পরের হরফে সাকিন হলে মদ হবে না
*হা এর আগে এবং পরের সাকিন হলে মদ হবে না
*হা এর পরে তাশদীদযুক্ত হরফ হলে মদ হবে না

 #তা  তা ২ প্রকার, পূর্ণ তা, গোল তা।*পূর্ণ তা/মাজরুরা- যেকোন অবস্থায় ব্যবহৃত হয়। *তা এ তানিস/মারবুতা- গোল তা শব্দের শেষে...
19/07/2024

#তা
তা ২ প্রকার, পূর্ণ তা, গোল তা।
*পূর্ণ তা/মাজরুরা- যেকোন অবস্থায় ব্যবহৃত হয়।
*তা এ তানিস/মারবুতা- গোল তা শব্দের শেষে হয় এবং ওয়াকফ এর সময় হা হয়।

 #নুন_এ_কুতনি-*ছোট নুন কখন হয় -  ১/বাক্যের শেষ শব্দে তানবিন এবং২/২য় বাক্যের শুরুতে খালি আলিফের পরে সাকিন বা তাশদীদ যুক্...
18/07/2024

#নুন_এ_কুতনি-
*ছোট নুন কখন হয় -
১/বাক্যের শেষ শব্দে তানবিন এবং
২/২য় বাক্যের শুরুতে খালি আলিফের পরে সাকিন বা তাশদীদ যুক্ত হরফ
উদাহরণ - সূরা হুমাজাহ

*মূলত তানবিনের পরে হামজাতুল ওয়াছল হলে এক হরকত উঠিয়ে নুন এ কুতনি দিয়ে পড়তে হয়
*ওয়াকফ করলে নুন এ কুতনি হয় না

 #এমালাহ -* এমালাহ্ হলো ঝুঁকিয়ে পড়া। মাজরিহাকে মাজরেহা বলতে হবে। কোরআন শরীফে একটা মাত্র এমালাহ এর উদাহরণ আছে।*সূরা হুদ
17/07/2024

#এমালাহ -
* এমালাহ্ হলো ঝুঁকিয়ে পড়া।
মাজরিহাকে মাজরেহা বলতে হবে। কোরআন শরীফে একটা মাত্র এমালাহ এর উদাহরণ আছে।
*সূরা হুদ

Address

Habiganj Sadar

Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাত - Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share