ঐতিহ্য শৈলী

ঐতিহ্য শৈলী "একদিন যারা হারিয়ে যায়, তারাই ফিরে আসে নতুন আলো নিয়ে।"
Small sparks create bright flames. Sharing thoughts, inspiration & creativity.

10/04/2026

বিয়ে লাইফের ultimate goal না,
বাচ্চা লাইফের ultimate goal না,
একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়া লাইফের ultimate goal না,
নিজের একটা সংসার হওয়া লাইফের ultimate goal না,
আমি যা চাই, সবসময় exactly তাই পাওয়াও লাইফের ultimate goal না।।
'
Be clear here.
আমি নিজেও বহু বার আচ্ছন্ন হয়ে পড়েছি, ব্যাকুল হয়ে পড়েছি।
'
আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ ব্যাপারটা আমার কাছে clear করে দিয়েছেন, আমাকে মুক্তি দিয়েছেন মিথ্যা হাহাকার হতে। আমি আল্লাহ্‌র, আমার সব কিছু আল্লাহ্‌র, কাজেই তিনি আমার জন্য সঠিক সিদ্ধান্তটাই নেবেন সবসময়।
'
যা আমি পাই নি, যে লাইফ আমার হয়নি, আমাকে তো তার ব্যাপারে জিজ্ঞেসা করা হবে না, I will not be asked, I am totally safe here.
লাইফের ultimate goal না দুনিয়াবি কিছুই।
'
আমি কেউ একজন হতে চাই?
কতো ডাক্তার কবরে শুয়ে আছেন, কতো BCS ক্যাডার মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন, কতো মেয়ে সংসার গুছিয়ে রেখে পরপাড়ের বাসিন্দা হয়ে গেছে, কতো জমিদারের নাম মুছে গেছে ইতিহাসের পাতা হতে? দুনিয়ার চোখে কেউ একজন হতে পারাটা ultimate goal হতেই পারে না।
,
তাহলে, ক্ষতি কি চেষ্টা করেও না পেলে? বান্দা সামান্য চেষ্টাই পারে মাত্র। আল্লাহ্‌ চাননি, তাই পাই নি। কেন আমি নিজেকে সেখানেই দেখতে চাই যেখানে আল্লাহ্‌ আমাকে চান না?
আমি তো আমার উপর আল্লাহ্‌র চেয়ে অধিক মেহেরবান হতে পারি না, তাই না?
'
লাইফের ultimate goal হল জীবনের সর্বাবস্থায় সন্তুষ্ট চিত্তে আল্লাহ্‌র সিদ্ধান্তে নিজেকে সঁপে দেওয়া।
'
কোন দোষ নেই বরং এটা পজিটিভ যে দুনিয়া এবং আখিরাতে equally successful হতে চাওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল দুনিয়ায় কিছু হতে গিয়ে যেন আখিরাত ধ্বংস করে না ফেলি, হারাম পথে পা না বাড়াই। যা চাই তা না পেলে যেন আল্লাহ্‌কে দোষারোপ না করি, ভাগ্যকে গালমন্দ না করি, আত্মহত্যার চিন্তা না করি, ভেঙ্গে না যাই।
'
আমি আবারও বলছি আমি নিজেও এভাবে ভাবতে পারি নি সবসময়। তারপর one fine day, Allah has blessed me with true values of duniyah and akhirah। আর আমার চিন্তা ধারা পাল্টে গেল, দুনিয়ার সব 'না পাওয়া' অর্থপূর্ণ হয়ে গেল, আমার মনটা একদম শান্ত হয়ে গেল, সব অভিযোগ থেকে আল্লাহ্‌ আমাকে মুক্তি দিলেন।।
'
আমি চেয়েছি কিন্তু আল্লাহ্‌ আমাকে দেন নি, তাহলে, আমার প্রয়োজন নেই বিধায়ই আল্লাহ্‌ দেন নি, আল্লাহ, আস- সাকুর (সুবিবেচক), আল্লাহ্‌ আল- ওয়াদুদ (প্রেমময়); আল্লাহ্‌ তো কখনোও তাঁর বান্দার ক্ষতি করেন না।
'
তাহলে, আর এতো অনিরাপত্তা কিসের?

Hasbunallahu ne'mal waqil.

Collected..

07/04/2026

সময় একবার চলে গেলে আর ফিরে আসে না,
এটাই জীবনের কঠিন সত্য। প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত আমাদের হাতের মধ্য দিয়ে যেন বয়ে চলে নদীর পানির মতো। আমরা যত ব্যস্ত হই, ততই ভুলে যাই যে আজকের ক্ষণটাই সবচেয়ে মূল্যবান। অর্থহীন টানাপোড়েন, অযথা চিন্তা, বা অলসতায় আমরা সময়কে ফুরিয়ে যেতে দিই, আর ফিরে পেতে পারি না।
সত্যিই, সময়কে আমরা যদি সম্মান করি,চেষ্টা করি প্রতিটি মুহূর্তে খুঁজে পেতে সুখ, শান্তি, ভালোবাসা।
তবে হারানো মুহূর্তগুলো আমাদের অন্তরে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। অন্যথায়, সময় চলে যাবে, আর শুধু আফসোসই বাঁচবে।

#সময় #মূল্যবানমুহূর্ত #জীবন #বর্তমান #মুহূর্তউপভোগ #হারানোসময়

07/04/2026

ধর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকলে মানুষের জীবন অনেক সময় জটিল হয়ে পড়ে। কারণ ধর্ম শুধু কিছু নিয়ম-কানুনের নাম নয়,
বরং এটি মানুষের চিন্তা, চরিত্র, সিদ্ধান্ত এবং জীবনযাপনের দিকনির্দেশনা দেয়। যখন মানুষ ধর্মের সঠিক শিক্ষা জানে না, তখন সে সহজেই বিভ্রান্ত হয়,
কোনটা সঠিক আর কোনটা ভুল, তা বোঝা কঠিন হয়ে যায়।
ধর্ম মানুষের ভেতরে নৈতিকতা, ধৈর্য, কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধ তৈরি করে। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ কখনো অতিরিক্ত ভয় পায়, আবার কখনো অযথা সন্দেহে ভোগে। ফলে তার মনে অশান্তি তৈরি হয় এবং জীবনের ছোট সমস্যাগুলোও বড় মনে হয়। সঠিক জ্ঞান থাকলে মানুষ বুঝতে পারে,
সবকিছুই পরীক্ষার অংশ, এবং ধৈর্য ও সঠিক আমলের মাধ্যমে কঠিন সময় পার করা সম্ভব।

এ বিষয়ে কুরআনের একটি খুব সুন্দর আয়াত হলো:
“যারা জানে আর যারা জানে না,তারা কি সমান হতে পারে?”
—সূরা আয-যুমার ৩৯:৯

06/04/2026

তারপর!!
জলপট্টিতে জ্বর সারলো,
কিন্তু
কিন্তু কপাল সারলো না।
কপাল কি আর জলপট্টিতে সারে রে পাগলা। 🙄 😂

06/04/2026

শোনো মেয়ে,
একজন মানুষের জীবনে সবচেয়ে জরুরি, নিজের পরিচয়। সে মেয়ে হোক বা ছেলে।
তুমি কার কন্যা, কার স্ত্রী, কার মা, কার বোন,
এই পরিচয়গুলো নিঃসন্দেহে সুন্দর, ভালোবাসার।
কিন্তু এগুলোই তোমার একমাত্র পরিচয় নয়। এর বাইরেও তোমার নিজের একটা অস্তিত্ব থাকা জরুরি, যেন কোনো সম্পর্ক ফিকে হয়ে গেলেও তোমার নামটা হারিয়ে না যায়।
জীবনের চাকা একটু এদিক-সেদিক হলেই সম্পর্কে টান পরে, মানুষ বদলে যায়। তখন যদি নিজের বলতে কিছুই না থাকে, তাহলে নিজেকেই হারিয়ে ফেলতে হয়।
তাই নিজের একটা পরিচয় গড়ে তোলো, যেটা কেউ কেড়ে নিতে পারবে না। পড়াশোনা করো, কাজ করো, স্বপ্ন দেখো, নিজের একটা আলাদা জগত তৈরি করো।

সংসার করো, সন্তান লালন-পালন করো, সবকিছুই করো, যা তোমার ইচ্ছে। কিন্তু এসবের ভিড়ে নিজের অস্তিত্বকে কখনো বিসর্জন দিও না। তোমাকে কেউ ইচ্ছে করলেই যেন ভেঙে গুড়িয়ে দিতে না পারে, এমনভাবে নিজেকে গড়ে তোলো।
ঝড় আসুক, মানুষ বদলাক,পরিস্থিতি যতই কঠিন হোক, সবকিছুর মাঝেও মাথা উঁচু করে যেন দাঁড়িয়ে থাকতে পারো।
জীবনে অনেক কিছুতেই কম্প্রোমাইজ করা যায়,
কিন্তু আত্মসম্মান, এটা একদম Not for compromise. তোমার নিজের গড়া পরিচয়ই জীবনের কঠিন সময় পার হওয়ার সবচেয়ে বড় শক্তি।
সম্পর্ককে ভালোবাসো, যত্ন করো, সম্মান দাও, যাতে কেউ পাশে থাকলে ভালো লাগে, কিন্তু কেউ না থাকলেও যেন তোমার জীবন থেমে না যায়। 🤍

01/01/2026

হে রব,
আমি আজ খুব ধীরে কথা বলছি,
কারণ আমার ভেতরটা খুব ভারী।
আমি জানিনা এ দুনিয়ায় কে আমাকে বুঝবে,
কিন্তু আমি নিশ্চিত আপনি অবশ্যই বুঝবেন। الله 🤍

25/12/2025

আমাদের জীবন যেন এক অজানা বই,
প্রতিটি দিন হলো নতুন একটি পাতা। ☘️

#চুপচাপ_গল্প #নিরব_কথা
#অবিচ্ছিন্ন_যাত্রা

Address

Jamalpur Sadar Upazila

Telephone

+8801997112684

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্য শৈলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share