শখের পণ্য

শখের পণ্য interior designer

22/04/2026

যে ছেলেটি বড় মাছটা কাটছে তার ভেতরে অদ্ভুত ও বাস্তব দর্শন পেলাম। তার সামনে থাকা ছেলেকে বারবার ধমক দিচ্ছে। তুই মাছ কাটা ছাড় রে ভাই। তুই অনেক ছোট। পড়াশোনা কর।
বললাম, তুমিওতো অনেক ছোট। পড়াশোনা করছো না। বলল, ভাই জীবনের সবচেয়ে বড় ভুল করেছি পড়াশোনা না করে। এই যে মাছ কাটি এটাতে আমার ভালো ইনকাম হয় সত্য। আমি এই কামে না এলে বাবা মাকে সাহায্য করতে পারতাম না। তাদের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়ে এই কাজে নামছি। এক হিসেবে এটা ভুলও না। কারণ আমি কাজ না করলে তাদেরকে কে দেখতো। কিন্তু আমার উচিত ছিল পাশাপাশি পড়াটা চালিয়ে যাওয়া।

এজন্যই এই ছেলেটারে রোজ বলি পড়তে।

বললাম, অসুবিধা কী। সেওতো টাকা আয় করছে। এই বয়সে দিনে তিন চারশ টাকা কম কিসে।

বলল, নিজের জীবনটাকে বদলানো উচিত।

বললাম, আরে পড়াশোনা করেতো ওই টাকার পেছনেই দৌড়াবে নাকি!

বলল, ভাই টাকাই যদি সব হইতো তাইলেতো চু রি করে অন্যায় করেও কামাই করা যাইতো।

কথা ঠিক।

তা কেন পড়াশোনা করবে সে?

বলল, এই রাস্তায় এক জায়গায় থেকে ওর চিন্তাও এইটুকুই থাকবেতো। পড়াশোনা করলে চিন্তাভাবনা বদলাবে, মানুষ হবে। ভাশাজ্ঞান ঠিক হবে। ভবিষ্যত বদলাবে। টাকা পয়সা যাই ইনকাম করুক একটু ভালো পরিবেশতো হইতো নাকি। সবচেয়ে বড় কথা ভাই, মানুষ হইতো ভালোভাবে। ভালো মন্দ বুঝতো। দুনিয়াডাও বুঝতো।

কী দার্শনিক কথারে বাবা।

বললাম, ও আচ্ছা বড়বড় ডিগ্রি নিতো গাড়িতে চরতো তাইনা?

ছেলেটা মাছ কাটা থামিয়ে বলল, ভাইরে ডিগ্রি গাড়ি বাড়ি সবারই আছে। মানুষ হয় কয়জন। যারা ডিগ্রি নিছে তাগো সবাই কি আর মানুষ হইছে!

আমার খুব সন্দেহ হলো এই ছেলেটার কথায়।

ভাই তুমি যে সব কথা বলছো তা তো তোমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা আচ্ছা পড়াশোনা করা মানুষও বলে না।

ছেলেটা হেসে বলল, যা কন না কেন ভাই ওই পিচ্চিরে বলেন পড়তে। এইভাবে হাল ছেড়ে এক কামে থাকা ঠিক না।

ছেলেটাকে শেষ প্রশ্ন করলাম। আচ্ছা তুমি যদি পড়াশোনা করে এই কাজ করতা! বলল, তাতেও অসুবিধা নাই। অন্তত কতকিছু জানতে পারতাম! কাজতো ছোট না।

বুঝতে পারলাম এই ছেলে আসলে আমাদের বাস্তবতাকে বুঝাতে চাইছে। আমরা অধিকাংশই ভাবি পড়াশোনা মানেই বড় চাকরি, গাড়ি বাড়ি হাই স্ট্যাটাস।

কিন্তু এ আসলে বুঝাতে চাইছে পড়াশোনা মানে নিজের ভেতরটাকে সুন্দর করা। পরিবেশটাকে বদলানো আর সে সাথে মার্জিত আরো সম্মানজনক কিছু করা। যেন পরের জীবনটা আরো চমৎকার হয়। ছেলেটা হয়তো এমন কিছুই বুঝাচ্ছে।

মাছ নিয়ে চলে আসবো। ডেকে বলল, এই যে দেখেন এই রিকশাওয়ালাডা কী আখাইস্তা ভাষায় গালি দিল।
আর ওই যে প্রাইভেট কারে থাকা লোক ওই লোককেও চিনি। ওই লোক অনেক বড় চাকরি করে। কিন্তু দেখেন রিকশাওয়ালারে তুই বলে ডাকছে। অথচ রিকশাওয়ালার বয়স তার চাইতেও বেশি।
ওই যে দেখেন আরেক অফিসার। শুনছি ঘুষ খায়। রোজ এইখানে বড় বড় মাছ কিনে।

এই তিন জনের একজনও আসলে আসল শিক্ষিত না। যদি আসলেই শিক্ষিত হইতো কেউ এমন করতো না। রিকশাওয়ালারও পড়াশোনা নাই তাই মা তুলে গালি দিল। চারচাকাওয়ালারও পড়াশোনা নাই তাই তুমি কইলো।

বললাম, তাইলে ওই মাছ কেনা অফিসারের?

বলল, হের তো আরো পড়াশোনা নাই। খালি সার্টিফিকেট নিছে। পড়াশোনার মতো পড়াশোনা করে জ্ঞানী হইলে ঘুষ খেয়ে অন্যেরে ঠকাইতো, হারাম খাইতো?

আমি দ্রুত মাছ নিয়ে বাসায় ফিরলাম। এই ছেলেটা আমার মাথা এলোমেলো করে দিছে। আমি নিজেও কিছু বড় ডিগ্রিধারী। কিন্তু আমার মনে হচ্ছে, আমি আসলে শিক্ষিত হইনি। আমার আচরণ বদলায়নি, চিন্তা বদলায়নি, ভাষা বদলায়নি।

আমার আসল শিক্ষিত মানুষ হতে ইচ্ছে করছে আজ খুব খুব খুব....

06/03/2026

মির্জা গালিব এর চমৎকার একটা কথা পড়েছিলাম তিনি বলেছিলেন। পৃথিবীতে একমাত্র মানুষই কাঁদতে কাঁদতে জন্মায় অভিযোগ করতে করতে বাঁচে।আর আফসোস করতে করতে পৃথিবীতে থেকে বিদায় নেয়।

04/03/2026

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খে*য়ে ক্যাডার হবেন?

✍️মোহাম্মদ আব্বাস উদ্দিন রাজু

01/03/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন, নির্চয় আল্লাহ্ উত্তম পরিকল্পনা করি।
01/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন,
নির্চয় আল্লাহ্ উত্তম পরিকল্পনা করি।

🫠
26/02/2026

🫠

 # ইনকিলাব জিন্দাবাদ...
23/02/2026

# ইনকিলাব জিন্দাবাদ...

23/02/2026

# আলহামদুলিল্লাহ পবিত্র রমজান এর পঞ্চম রোজা আজ

15/02/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

28/12/2025

আগামীকাল সকলের চেক দেয়া হবে,
সকাল ৯:৩০ভেতর সবাই চলে আসবেন

22/12/2025

# শ্যামনগর তৃণমূল প্রকল্পের সকল ভাতা প্রার্থীদের অবগতির জন্য জানানো হচ্ছে ডিসেম্বরের ২৮/১২/২৫ মধ্যে ভাতা দেওয়া হবে।
চিন্তার কোনো কারন নাই।

Address

Jessore

Telephone

+8801942044292

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের পণ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখের পণ্য:

Share