আর্দ্রতা Adrota

আর্দ্রতা Adrota Beat the heat. Preserve the good.

After two months of hard work, the prototypes are finally here Eco-Cooler and Eco-Dryer, and we successfully pitched the...
03/08/2026

After two months of hard work, the prototypes are finally here Eco-Cooler and Eco-Dryer, and we successfully pitched them in front of the respected judges at ANN.



23/07/2026

একটি সমস্যা থেকে একটি ভাবনা, আর সেই ভাবনা থেকেই আমাদের প্রথম Prototype। 🌱

তীব্র গরমে মানুষের জীবনকে একটু স্বস্তিদায়ক করার লক্ষ্যে আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা।

এটা এখনও আমাদের প্রথম ধাপ। সামনে আরও অনেক কিছু আসছে।

[ বিদ্র: ইকো কুলারের উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব, স্বল্প ব্যয়ী এবং সহজলভ্য উপায়ে গরমের কষ্ট কমানো। এটি বিদ্যুৎ ও রক্ষণাবেক্ষণের খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী তাপদাহের সমাধান প্রদান করে।]


ছোটবেলায় বইয়ে পড়েছিলাম যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুর ছিল নিজস্ব সৌন্দর্য, নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ...
17/07/2026

ছোটবেলায় বইয়ে পড়েছিলাম যে বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুর ছিল নিজস্ব সৌন্দর্য, নিজস্ব বৈশিষ্ট্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বৈচিত্র্য যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন আমরা বেশি অনুভব করি গ্রীষ্মের তীব্র দাবদাহ, বর্ষার অতিবৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ ও প্রকৃতির প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম।

এই পরিবর্তনের পেছনে বৈশ্বিক কারণ যেমন রয়েছে, তেমনি আমাদের নিজেদের অসচেতনতা ও পরিবেশের প্রতি অবহেলাও একটি গুরুত্বপূর্ণ কারণ।

পরিবর্তন একদিনে আসে না। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সচেতন সিদ্ধান্ত, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং টেকসই বিকল্প গ্রহণই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তুলতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে, পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের থেকেই করতে হবে।

এই বাস্তবতা থেকেই Adrota (আর্দ্রতা)-র যাত্রা।

আমরা এমন একটি ইকো কুলার তৈরি করছি, যা কম বিদ্যুৎ ব্যবহার করে এবং প্রাকৃতিক বাষ্পীভবন (evaporative cooling) পদ্ধতির মাধ্যমে ঘরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। প্রচলিত এয়ার কন্ডিশনারের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী, ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্যও ব্যবহারযোগ্য হওয়ার লক্ষ্য আমাদের। একই সঙ্গে এটি পরিবেশবান্ধব একটি সমাধান, কারণ এতে প্রচলিত এসির মতো রেফ্রিজারেন্ট গ্যাসের প্রয়োজন হয় না।

বর্তমানে আমরা আমাদের প্রোটোটাইপ তৈরির কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য শুধু একটি পণ্য তৈরি করা নয়; বরং এমন একটি সমাধান তৈরি করা, যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত না করে মানুষ এবং পরিবেশের জন্য বাস্তব পরিবর্তন আনতে পারে।

#আর্দ্রতা




[All photos are collected from Social Media!]

মাত্র ২,১৬০ বর্গফুট জায়গায় ৩০টিরও বেশি পরিবার বসবাস করছে।ফিল্ড ভিজিটে গিয়ে যখন তাদের জিজ্ঞেস করলাম, "কেমন আছেন?" প্রথম উ...
30/06/2026

মাত্র ২,১৬০ বর্গফুট জায়গায় ৩০টিরও বেশি পরিবার বসবাস করছে।

ফিল্ড ভিজিটে গিয়ে যখন তাদের জিজ্ঞেস করলাম, "কেমন আছেন?" প্রথম উত্তরটাই ছিল, "এত গরম..."

এই তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, ফলে নিয়মিত কাজে যেতে পারছেন না। টিনের ঘরের ভেতর এমনিতেই তাপমাত্রা বেশি থাকে, তার ওপর আশপাশের ভবনের এসির এক্সহস্ট ফ্যানের গরম বাতাস সেই তাপ আরও বাড়িয়ে দিচ্ছে। বিদ্যুৎও ঠিকমতো থাকে না, তাই একটু স্বস্তি পাওয়ার সুযোগও অনেক সময় থাকে না।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার ওপরই পড়ে, কিন্তু এর সবচেয়ে কঠিন মূল্য দেয় সমাজের সবচেয়ে নিম্নবিত্ত মানুষগুলো।


#আর্দ্রতা

20/06/2026

আর্দ্রতা শুধু আবহাওয়ার একটি শব্দ নয়, এটি অনেক মানুষের দৈনন্দিন সংগ্রাম।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বাতাসের আর্দ্রতাও। এর ফলে শুধু গরমই বাড়ছে না, মানুষের জীবনও হয়ে উঠছে আরও কঠিন।

টিনের ঘরে বসবাসকারী পরিবারগুলো দিনে অসহনীয় গরমের মধ্যে থাকতে বাধ্য হয়।

অনেক নিম্ন আয়ের পরিবার খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আর্দ্রতার কারণে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়।

কাপড় শুকাতে তুলনামূলক বেশি সময় লাগে, ঘরে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়, যা স্বাস্থ্যঝুঁকিও বাড়ায়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সবার উপর পড়লেও সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে সেই মানুষগুলো, যাদের কাছে সমস্যার সাথে মানিয়ে নেওয়ার পর্যাপ্ত সুযোগ বা সম্পদ নেই।

Adrota বিশ্বাস করে, বড় পরিবর্তন সবসময় বড় প্রযুক্তি দিয়ে আসে না। কখনও কখনও মানুষের বাস্তব সমস্যাকে বুঝে ছোট, কার্যকর এবং টেকসই সমাধান খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আপনার এলাকায় আর্দ্রতার কারণে সবচেয়ে বড় সমস্যাটি কী?

Address

Khulna
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আর্দ্রতা Adrota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share