18/08/2026
দুইটা জিনিস জীবনে কখনোই সিরিয়াসলি নেওয়া উচিত না—
১. মানুষের প্রশংসা
২. মানুষের সমালোচনা
দুইটাই শুনবেন, কিন্তু কোনোটাতেই নিজেকে হারিয়ে ফেলবেন না।
মানুষ প্রশংসা করলে আকাশে উড়ে যাবেন না,
আর সমালোচনা করলে মাটিতে ভেঙে পড়বেন না।
প্রশংসা শুনে নিজেকে অসাধারণ ভাবতে শুরু করবেন না,
আবার সমালোচনা শুনে নিজেকে মূল্যহীনও ভাববেন না।
কারণ মানুষের মতামত বদলাতে সময় লাগে না।
আজ যারা আপনাকে বাহবা দিচ্ছে, কাল তারাই সমালোচনা করতে পারে। আবার আজকে যারা আজেবাজে কথা বলছে তারাই কালকে মাথায় নিয়ে নাচবে। দুনিয়াটাই এমন!!
দিন শেষে গুরুত্বপূর্ণ হলো—আপনি নিজের কাছে কতটা Honest, কতটা Happy আর নিজের জায়গায় ঠিক আছেন কি না!! দিন শেষে মানুষের Approval নয়, নিজের Self-respect-টাই সবচেয়ে বড় অর্জন। তাই মানুষের কথায় নয়, নিজের মূল্য নিজের কাজ, চরিত্র আর মানসিক শান্তি দিয়ে ঠিক করুন।