12/01/2026
আজকাল সোশ্যাল মিডিয়াতে “posh”, “aesthetic”, “cool” হোম ডেকোরেশনের নামে যেসব জিনিস ভাইরাল হচ্ছে,
তার অনেকগুলোই আসলে দেখতে সুন্দর, কাজে কম।
যেমন:
• অতিরিক্ত শো-পিস, যেগুলো শুধু ধুলো ধরে
• ডেকোরেটিভ ট্রে, যেগুলোতে কিছু রাখাই হয় না
• ফেক প্ল্যান্ট, যেগুলো ঘর ভরিয়ে রাখে কিন্তু কোনো কাজের না
• সেন্টেড ক্যান্ডেল, দুই দিন জ্বলে তারপর পড়ে থাকে
• ওয়াল ফ্রেম বা কোটেশন বোর্ড, কিছুদিন পর চোখেই পড়ে না
• ডেকোরেটিভ কুশন, যেগুলোতে বসাই যায় না
এসব জিনিস রিল বা ছবিতে সুন্দর লাগে, কিন্তু কয়েক মাস পর স্টোররুমে যায়, আলমারির নিচে ঢুকে পড়ে, বা জায়গা দখল করে বিরক্তি তৈরি করে।
একটা ভালো ঘর মানে সব ট্রেন্ড ফলো করা না। ভালো ঘর মানে যেটা ব্যবহার হয়, যেটা পরিষ্কার করা সহজ যেটা ঘরকে হালকা রাখে।
কম জিনিস, কিন্তু দরকারি জিনিস এইটাই আসল আরাম, এইটাই smart living।