23/09/2026
দিন চলে যায় সময় হারায়
বয়সটা যায় বেড়ে"
ছোটবেলার অ-এ অজগর
আসবে না আর তেড়ে।
শৈশবেরই স্মৃতি হাজার
কাঁদায় মনের পাড়া"
ছড়াগুলোও সুর করে আর
হয় না কভু পড়া।
মা-ও এখন জড়ায় না আর
স্নেহ ভরা হাতে "
আদর করে পাড়ায় না ঘুম
জোসনা ভরা রাতে।
শুভ সকাল💥💥