JF Engineering Consultant And Construction

JF Engineering Consultant And Construction Engineering

03/08/2026

Door duco paint on going in Residential project.

বাড়ির মালিক প্রবাসে  মিস্ত্রি বলছে ২০২৬ সালের নতুন ডিজাইন,🤣🤣🤣
27/07/2026

বাড়ির মালিক প্রবাসে মিস্ত্রি বলছে ২০২৬ সালের নতুন ডিজাইন,🤣🤣🤣

04/02/2026

সাইটে বালি ভরাট এবং ম্যানুয়ালি কম্পাকশন এর কাজ চলছে। ভবনের ফ্লোর বা গ্রেডবীম ঢালাই কাজ সম্পূর্ণ করার আগে বালি দিয়ে প্রোপার কম্পাকশন করা উচিত।

18/01/2026
🌟 🏗️ ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ হিসাব — ১০০০ বর্গফুট ছাদে কত ইট, বালু, সিমেন্ট ও রড লাগবে? 🌟অনেকেই জানতে চান — “একটা ১০০০ বর্...
18/01/2026

🌟 🏗️ ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ হিসাব — ১০০০ বর্গফুট ছাদে কত ইট, বালু, সিমেন্ট ও রড লাগবে? 🌟

অনেকেই জানতে চান — “একটা ১০০০ বর্গফুট ছাদ ঢালাই করতে কত মাল লাগবে?” 🤔
চলুন আজ সহজভাবে হিসাব করি 👇

📏 ছাদের মাপ:
দৈর্ঘ্য = ৪০ ফিট
প্রস্থ = ২৫ ফিট
পুরুত্ব = ৫ ইঞ্চি

🏠 ছাদের ক্ষেত্রফল:
👉 ৪০ × ২৫ = ১০০০ বর্গফিট

📐 ছাদের আয়তন:
👉 ৪০ × ২৫ × ০.৪১৬৬ = ৪১৭ ঘনফিট (সিএফটি)

💧 আদ্র অবস্থায় আয়তন:
👉 ৪১৭ × ১.৫ = ৬২৬ সিএফটি

⚙️ মিশ্রণ অনুপাত:
সিমেন্ট : বালু : খোয়া = ১ : ২ : ৪
অনুপাতের যোগফল = ৭
---
🧱 সিমেন্টের পরিমাণ:
(৬২৬ × ১) ÷ ৭ = ৯০ সিএফটি
= ৭২ ব্যাগ সিমেন্ট (১.২৫ সিএফটি = ১ ব্যাগ)

🏖️ বালুর পরিমাণ:
(৬২৬ × ২) ÷ ৭ = ১৭৯ সিএফটি

🪨 খোয়ার পরিমাণ:
(৬২৬ × ৪) ÷ ৭ = ৩৫৮ সিএফটি
≈ ৫২৭৯ টি ইট থেকে তৈরি খোয়া
---
🔩 রডের হিসাব:
শুকনো অবস্থায় আয়তন × ২২২ × ১.৫%
= ৪১৭ × ২২২ × ০.০১৫ = ১৩৮৬ কেজি (≈ ১.৩৮ টন)

⚙️ রডের দূরত্ব ও ডায়ামিটার:
সাধারণত ব্যবহৃত হয় 👉 ১০mm, ১২mm, ১৬mm
রড থেকে রডের দূরত্ব: ৫" – ৭"

📏 রডের মোট দৈর্ঘ্য:
= ৪৮৬৫ ফিট

⚖️ ওজন (১২mm রডে):
= ১২² / ৫৩২.২ = ০.২৭ কেজি প্রতি ফিট
= ৪৮৬৫ × ০.২৭ = ১৩১৪ কেজি ≈ ১.৩১ টন

🧮 অপচয়সহ মোট প্রয়োজন ≈ ১.৩৮ টন রড
---
✅ সংক্ষেপে মোট প্রয়োজন:

🧱 সিমেন্ট: ৭২ ব্যাগ

🏖️ বালু: ১৭৯ সিএফটি

🪨 খোয়া: ৩৫৮ সিএফটি

🔩 রড: ১.৩৮ টন

---
💡 পরামর্শ:
ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই মিক্সিং অনুপাত ও রডের মান যাচাই করুন —
ভুল হিসাব মানে ভবিষ্যতে বিপদ! 🚫

---

📞 নির্মাণ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ করুন:
👷‍♂️ জাইদুল ইসলাম
সিভিল ইঞ্জিনিয়ার
📱 01627-421512
🔥 “দৃঢ় ছাদ, নিরাপদ ভবিষ্যৎ — সঠিক হিসাবেই গড়ে উঠবে টেকসই নির্মাণ।” 💪

18/10/2025

Bangladesh 1 st complete city Rupayan city

পাকিস্তানের এক কবরের উপর লেখা ছিল— “ইধার সো রাহা হে এক গাদ্দার” (অর্থাৎ এখানে শুয়ে আছে এক বেঈমান)।কিন্তু সেই “গাদ্দার” আ...
20/08/2025

পাকিস্তানের এক কবরের উপর লেখা ছিল— “ইধার সো রাহা হে এক গাদ্দার” (অর্থাৎ এখানে শুয়ে আছে এক বেঈমান)।
কিন্তু সেই “গাদ্দার” আর কেউ নন, আমাদের গৌরব, নরসিংদির সন্তান, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান!

১৯৭১ সালে মাতৃভূমির টানে জীবন উৎসর্গ করা এই মহৎ আত্মা পাকিস্তানের মাটিতে বছরের পর বছর “বেঈমান” নামে চিহ্নিত ছিলেন। তারপর অবশেষে ২০০৬ সালের ২৩ জুন, দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর দেহাবশেষ স্বদেশে ফিরিয়ে আনা হয়।

আজ তাঁর ৫৪তম শাহাদাৎবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানকে, যিনি নিজের জীবন বিসর্জন দিয়ে বাংলার স্বাধীনতার মশাল প্রজ্বলিত করেছিলেন।

সালাম ও বিনম্র শ্রদ্ধা— বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। 🕊️

27/07/2025

Field dry density test in our project.(FDD-Test)
সড়ক বা বিল্ডিং এর মেঝে নির্মাণে মাটির কম্প্যাকশন পরীক্ষা করার জন্য এফ ডি ডি টেস্ট করা হয়।
ভিডিও টির মাধ্যমে FDD test এর সম্পূর্ণ প্রসেস টি দেখানো হয়েছে। ধন্যবাদ

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
06/05/2025

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?

এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন ।
৬/৭ তলা বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় হিসাব নিকাশ
অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিন। A TO Z
১। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ৫০% সিলেট বালি,পিকেট = ৮৬০ পিচ,সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
২। ইটের সোলিং ১০০ বর্গফুট,ইট= ৩০০ পিচ,বালি = ৫ ঘনফুট
৩।৫" ইটের গাথুনী (১:৪) ১০০বর্গফুট, ইট = ৫০০ পিচ
লোকাল বালি = ১৭ ঘনফুট ,সিমেন্ট = ২.৬০ ব্যাগ
৪। ইটের এজিং ১০০ রানিং ফুট ইট = ২৫০ পিচ
৫। আর সি সি (১:১.৫:৩) পাথর, ১০০%সিলেট বালি,পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ৪১ ঘনফুট,সিমেন্ট = ২১ ব্যাগ
৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০%,সিলেট বালি ,পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ

# # # #******★
বিল্ডিং যদি জি+৬ সাত তলা হয়- ১০০ ঘনফুট ও বর্গফুট কাজ করতে উল্লেখিত মালামাল সমূহ প্রযোজন হয়। তবে এগুলো আপেক্ষিক একটি ধারণা মাত্র। যে কোন কিছুতে এগুলো পরিবর্তনশীল...
# # # # # # #★★

বাড়ি করলেই হয় না, সেটার হতে হবে শান্তির ও নিরাপদ জেএফ ইঞ্জিনিয়ারিং এর মূল লক্ষ্যে

যোগাযোগ :01627421512

Address

Polash Fartilizer Gate-1, Gorashal
Narsingdi

Telephone

+8801627421512

Website

Alerts

Be the first to know and let us send you an email when JF Engineering Consultant And Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share