Salma's kitchen

Salma's kitchen আসসালামু আলাইকুম, আমি সালমা সিদ্দিকা, আমার এই পেইজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই, ধন্যবাদ সবাইকে

01/05/2024

💫আসসালামু আলাইকুম ওয়া রহমত উল্লাহ,,,,, কেমন আছেন আপনারা সবাই 💐💐

07/04/2024

যারা আমাকে ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যারা আমাকে ফলো দেননি দয়া আমাকে ফলো করেন

06/04/2024

খাবারে বেশি ঝাল হয়ে গেছে?
১) খাবারটি যদি স্যুপ বা ঝোল জাতীয় কিছু হয়ে থাকে, তবে এতে যোগ করুন আরও পানি এবং কয়েক টুকরো আলু। এই আলু পরে তুলে ফেলেও দিতে পারেন, আবার খেতেও পারেন। ঝাল অনেকটাই কমে আসবে।

২) যদি ফ্রাইড রাইস বা ন্যুডুলস জাতীয় কোন খাবার হয়ে থাকে, তাহলে আরও রাইস বা নুডুলস সিদ্ধ করে এতে যোগ করুন। মাংস বা সবজিও যোগ করতে পারেন।, ঝাল কমে আসবে।

৩) দুধ বা টক দই ঝাল কমানোর জন্য দুটি দারুণ উপাদান। যে ধরণের ঝোল বা ভুলার তরকারিতে দুধ বা টক দই যোগ করুন, ১৫/২০ মিনিট দমে রাখুন। ঝাল একদম কমে আসবে।

৪) কোন কিছু মেরিনেট করেছিলেন ভাজবেন বলে, এখন সেটায় ঝাল বেশি মনে হচ্ছে। জিনিসটা স্রেফ পানিতে ধুয়ে ফেলুন। মশলা যা ফেতরে যাওয়ার চলে গেছে, পানিতে ডুবালে ঝাল কমে আসবে। আবার যে ব্যাটারে ডুবিয়ে ভাজবেন, সেটায় ঝাল কম দিন। ব্যালান্স হয়ে যাবে।

৫) কোন কিছু ভাজবেন, ব্যাটারে ঝাল বেশি হয়ে গেছে? দুধ মিশিয়ে দিন, ঝাল কমে যাবে।

৬) লেবুর রস ঝাল কমাতে সহায়ক। যে কোন খাবারে ঝাল কমাতে লেবুর রস দিতে পারেন।

৭) ভাজা খাবারে ঝাল বেশি হয়েছে? সাথে পরিবেশন করুন টক দইয়ের রায়তা। ঝাল কেউ ধরতেই পারবে না।

৮) যে কোন ধরণের ঝোল বা ভুনা, বিরিয়ানি, রোস্ট, রেজালা ইত্যাদি খাবার ঠেলে ঝাল কমাতে যোগ করুন বাদাম বাটা বা মালাই। ঝাল একেবারেই থাকবে না।

৯) চিনি যে কোন ঝালকেই ব্যালান্স করে আনে। আর কিছু না থাকলে চিনিটাই ব্যবহার করুন!

ব্যাচেলরদের জন্য রান্নার টিপস১. পেঁয়াজ কাটা- সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। এই কষ্ট থেকে মুক্তি পেতে আপনি প...
06/04/2024

ব্যাচেলরদের জন্য রান্নার টিপস
১. পেঁয়াজ কাটা- সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। এই কষ্ট থেকে মুক্তি পেতে আপনি পেয়াজ কাটার সময় পাশে একটি পানির পাত্র রাখুন। প্রথমে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিন এবং পানির পাত্রে রেখে দিন। এখন পেঁয়াজগুলো মাঝখান থেকে একটি করে চীড় দিন এবার উল্টো করে ফালি করে কাটতে থাকুন। দেখবেন চোখও জ্বালা করছে না, আবার খুব চিকন করে দ্রুত কাটা হয়ে যাচ্ছে। (তবে আরও সহজ উপায়- একটা অল আইটেম স্লাইচ কাটার কেনা। সেখানে পেঁয়াজ, আলু, আদা, বিভিন্ন সবজি খোসা ছাড়িয়ে ঘষা দিলেই কুচি কুচি হয়ে কেটে পড়বে)

২. রসুন কাটা- রসুন এর খোসা ছাড়ানো মহাবিরক্তিকর বিষয়। কী করবেন এখন। আপনার জন্য মোটা রসুন কেনা জরুরী। কারণ এটা সহজেই খোসা ছড়ানো যায়। রসুন-এর কোয়াগুলো ছাড়িয়ে নিন। তারপর মাথাগুলো একটু কেটে খোসা ছাড়াতে থাকুন, দেখবেন অনায়েশে কাজ হচ্ছে। এবার রসুনের কোয়াগুলো উল্টো করে ফালি করতে থাকুন, দেখবেন খুব কুচি কুচি হয়ে কাটছে।

৩. আলু কাটা- আলুর খোসা ছাড়াতে গেলে অনেকেই বেশি করে কেটে ফেলে। এর থেকে কিছুটা পরিত্রান পাবার উপায় আছে। খোসা ছাড়ানো এক ধরনের কাটার পাওয়া যায়। রাস্তায় শশা, গাজর বিক্রেতারা এটা ব্যাবহার করেন। এটা কিনে সহজেই কাজটি করতে পারেন। (তবে আলুর খোষা না ছাড়িয়ে ভাল করে ধুয়ে কেটে রান্না করা ভাল, এতে পুষ্টিমান অক্ষুন্ন থাকে। আর আলু স্লাইচ করে কাটার একটা যন্ত্র পাওয়া যায়, যেটা দিয়ে আলু পরিষ্কার করে কেটে একবার উপরে রেখে চাপ দিলেই একসঙ্গে ১০-১২ পিচ হয়ে যায়)।

৪. বাটা বা ছেঁচা- আদা, পেয়াজ, রসুন ইত্যাদি যদি ছেঁচে বা বেটে দিতে চান, তাহলে একটা কাঠের হাম্মান বা ছেচা যন্ত্র কিনুন। তার ভিতরে ছেচতে পারবেন। তবে সবকিছুই ছেচার মতো হবে, যদি অল ইন ওয়ান সবজি কাটার যন্ত্রটি কেনেন। এই যন্ত্র দিয়ে একেবারে বাটার কাজ করে দিবে।

৫. গুড়াপ্যাক- এখন বাজারে সকল মসলার গুড়াপ্যাক পাওয়া যায়। যদি ওপরের কাজগুলিও করতে ঝামেলা হয় বা না পারের তবে গুড়া মসলা ব্যবহার করুন চোখ বুজে।

এছাড়া শাক-সবজি কাটার আগে ভালো করে ধুয়ে কাটুন। যদি বাসায় ফ্রিজ থাকে তাহলে একদিন অফডেতে (ছুটির দিন) অনেক বেশি করে পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি কেটে ফ্রিজে রেখে দিন। একদিনের কষ্ট কয়েকদিন আপনাকে প্রশান্তি দিবে।

05/04/2024

সালাত শুধু পরকালে মুক্তি দেয় না, সালাত ইহকালেও ভরপুর করে দেয় ! সালাতে শরীর সুস্থ থাকে রিজিকও বাড়ে ! বিপদ দূরীভূত হয়

05/04/2024

আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি । সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ।

পিঠা:::হৃদয় হরণ পিঠা উপকরণ :ময়দা ১ কাপ, তরল দুধ দেড় কাপ, পোলাওর চালের গুঁড়া ২ টেবিল চামচ, লবণ সামান্য ও চিনি বা গুড়ে...
05/04/2024

পিঠা:::হৃদয় হরণ পিঠা

উপকরণ :
ময়দা ১ কাপ, তরল দুধ দেড় কাপ, পোলাওর চালের গুঁড়া ২ টেবিল চামচ, লবণ সামান্য ও চিনি বা গুড়ের সিরা দেড় কাপ।

প্রণালি :
দুধ ফুটে উঠলে সামান্য লবণ, চালের গুঁড়া ও ময়দা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ভালোভাবে মথে পাতলা রুটি বানান। কুচি করে ভাঁজ করুন। এবার ভাঁজের মাঝের অংশ ভেতরে ঢুকিয়ে অপর দুই পাশ ঘুরিয়ে আটকে দিন। ডুবো তেলে ভাজুন, সিরায় দিয়ে তুলে নিন।



শীতের পিঠা এপপ্স এ আপনি নিচের পিঠা গুলো সহ ১০০+ পিঠার রেসিপি পাবেন:-

ভাঁপা পিঠা,
ভেজিটেবল ঝাল পিঠা,
ছাঁচ পিঠা,
ছিটকা পিঠা,
চিতই পিঠা,
খোলাজালি পিঠা,
চুটকি পিঠা,
চাপড়ি পিঠা,
চাঁদ পাকন পিঠা,
ছিট পিঠা,
সুন্দরী পাকন,
সরভাজা,
পুলি পিঠা,
পাতা পিঠা,
পাটিসাপটা,
পাকান / তেল / পোয়া পিঠা,
পানতোয়া,
পুডিং,
মালপোয়া,
মেরা পিঠা,
মালাই পিঠা,
মুঠি পিঠা,
আন্দশা,
কুলশি,
কাটা পিঠা,
কলা পিঠা,
খেজুরের পিঠা,
ক্ষীর কুলি,
গোকুল পিঠে,
গোলাপ ফুল পিঠা,
লবঙ্গ লতিকা,
রসফুল পিঠা,
জামদানি পিঠা,
হাঁড়ি পিঠা,
ঝালপোয়া পিঠা,
ঝুরি পিঠা,
ঝিনুক পিঠা,
সূর্যমুখী পিঠা,
নকশি পিঠা,
নারকেল পিঠা,
নারকেলের ভাজা পুলি,
নারকেলের সেদ্ধ পুলি,
নারকেল জেলাফি,
তেজপাতা পিঠা,
তেলের পিঠা,
সন্দেশ পিঠা,
দুধরাজ,
ফুল ঝুরি পিঠা,
ফুল পিঠা,
বিবিয়ানা পিঠা,
সেমাই পিঠা,
চিড়ার মোয়া,
কাউনের মোয়া,
ঝাল মোয়া,
ফিরনি,
সেমাই,
নারকেল নাড়ু,
কালাই পুড়ি,
সরল পিঠা,

05/04/2024

সুন্দরী পাকন পিঠা:

দুধ এক লিটার, নারকেল একটা (কুরানো), ময়দা এক কেজি, লবণ অল্প, তেল ভাজার জন্য। এক কেজি, পানি দুই কাপ, তেজপাতা দুইটা, দারচিনি দুইটা। একসঙ্গে জ্বাল দিয়ে সিরা বানাতে হবে।

দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে মিহি বাটা নারকেল, লবণ ও ময়দা দিয়ে খামির তৈরি করতে হবে। ভাল করে মাখিয়ে পুরু করে বেলে বিস্কুট কাটার দিয়ে কেটে উপরে খেজুর কাঁটা অথবা ছুরি দিয়ে ডিজাইন করে সব পিঠা তৈরি করে ডুবোতেলে ভেজে সিরায় ডুবাতে হবে।

Address

Somaj Bajar
Pabna

Alerts

Be the first to know and let us send you an email when Salma's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salma's kitchen:

Share