22/05/2026
""কিরে, ছবি পরিষ্কার হইছে?"বাঁশের মাথায় বাঁধা অ্যালুমিনিয়ামের এন্টিনাটা ডানে-বাঁয়ে ঘুরিয়ে, ভাঙা ছবি জোড়াতালি দিয়ে আমরা ‘পদ্মা নদীর মাঝি’ দেখতাম। কুবের আর কপিলার জীবনের হাহাকার আমাদের কতটা ছুঁয়ে যেত জানি না।
এই স্মৃতির ভেতর যে কী একটা নস্টালজিয়া আছে!আসলে আমাদের বাল্যকাল কেটেছে এক অদ্ভুত হিপনোসিসের মধ্যে। সাদাকালো টেলিভিশনের ঝিরঝির করা পর্দার সামনে বসে আমরা বুঁদ হয়ে থাকতাম।আর বাংলা সিনেমার সেই চিরচেনা ক্লাইম্যাক্স-সব মারামারি শেষ হওয়ার পর পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ঢুকবে, আর গম্ভীর গলায় বলবে, "আইন নিজের হাতে তুলে নেবেন না।"
দেখতে দেখতে আমরা হাসতাম বটে, কিন্তু তার ভেতরে একটা অদৃশ্য আশ্বাসের জায়গা তো ছিলই। মনে হতো, দিনশেষে একটা ‘আইন’ নামের ভরসা আছে।
কিন্তু সাদাকালো টিভির সেই রূপালী পর্দা থেকে চোখ ফিরিয়ে যখন বাস্তবতার দিকে তাকানো যায়, তখন হাসির বদলে এক ধরণের গভীর বিষাদ আর ক্লান্তি ।
রাজনীতি বুঝি না তবে এটুকু বুঝি দুইজন নারী প্রধানমন্ত্রী পাওয়ার পরও আমাদের মানসিকতা বা ব্যবস্থার গভীরে যে বদলটা আসার কথা ছিল, তা কখনো আসেনি। ক্ষমতার চেয়ার বদলায়, ক্যালেন্ডারের পাতা ওল্টায়, কিন্তু সাধারণ মানুষের অবহেলা আর বঞ্চনার গল্পটা একই রয়ে যায়।
বর্তমান সরকারের দিকে এখন সবারই একটা দেখার অপেক্ষা আছে। তাঁরা এই ভাঙাচোরা সিস্টেমটাকে কতটা জোড়াতালি দিতে পারেন, কতটা বদলাতে পারেন। এই একটা বিচারের মধ্যে দিয়ে যাত্রা শুরু হোক #অন্যায়ের। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে দূর থেকে দেখছি তিনি অফিসের সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন। তিঁনি মানবিক এবং তিঁনিও একজন কন্যা সন্তানের পিতা। তিঁনি যদি নারীদের জন্য #কন্যার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেন , সারা বাংলাদেশের মা-বোনেরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং যে মানুষ যে দলই করুক সমগ্র মা বোনের ভোট আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে নি:সন্দেহে।
আমি বলব আপাতদৃষ্টিতে সেই সব বাবা নিশ্চিত অন্তত যার ঘরে #কন্যা সন্তান নেই।
আমি অপেক্ষায় আছি। বর্তমান সরকার কী করেন দেখতে চাই।
কোন একদিন সমগ্র মায়েরা যদি এক হয়ে আইন নিজের হাতে তুলে সেদিন যে বড্ড বিশৃঙ্খলা হয়ে যাবে!
#আমার এই আঁকুতি, এই লেখা পৌঁছাবে না জানি। আমার দুর্বল ঈমান দিয়ে প্রতিবাদ জানাচ্ছি। নারী দিবস তখনই সফল বলবেন -যখন মেয়েরা নির্যাতিত আর না হবে। আর কোন মায়ের কোল খালি না হবে।
এই দায় আপনার।এই দায় এ দেশের সকল জনগণের। আজ যদি অন্যায়ের প্রতিবাদ না করেন -
আপনারা প্রস্তুতি নেন সামনে বিপর্যয় আসছে।
"বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়।"
copy post