08/08/2026
সেদিন ছিলো বৃহস্পতিবার। তার আগের কয়েকদিন টানা স্ট্রেস নিতে না পেরে বৃহস্পতিবারে কাজিনকে নিয়ে বের হলাম এটলিস্ট কিছু টা সময় ভালোমত কাটানোর জন্য। কথা বলছিলাম,খাচ্ছিলাম তবুও কেনো যেনো ডাউট হচ্ছিল বাসায় ঢুকেই এমন কিছু একটা হবে যেটাতে আবার কয়েকদিনের স্ট্রেস মাথায় ঢুকবে। যা তাই! নেট অন করতেই নিউজ হাজির!
এখন শকিং কিছু নিউজ আসলে প্রথমে আমার ব্রেইন প্রোসেস করতে পারেনা। যত সময় যায় তত বুঝতে পারি। কখনো ফ্যামিলি প্রেশার,কখনো একান্তই ব্যক্তিগত প্রেশার আর কখনো কাজের প্রেশার। প্রেশার এক জিনিস কিন্তু সব কিছু এলোমেলো থাকাটা কেমন না? ঠিক এটা ভেবেই খারাপ লাগে। যে শান্ত নদীর জলের মত জীবন চেয়েছিলাম অথচ আমার জীবন যেনো সাগরের উত্তাল ঢেউয়ের মত।কখনোই যেনো শান্ত, ধীর থাকছে না। সবাই বলে তোমার পরীক্ষা চলছে! একটা আম মানুষ ঠিক কতগুলো পরীক্ষা দিতে পারে আল্লাহ সুবহানাহু তা'আলা নিতে পারেন তিনিই ভালো জানেন। এদিকে আবার পোস্ট না করলেও হয়না।
বিকেলে বসে বসে ভাবছিলাম শান্তি কই? পরে মনে পরলো পরীক্ষাকেন্দ্রে কি কেউ স্ট্রেসফ্রি, শান্তিতে থাকে? যেখানে পুরো সিজেবাসটাই আননোন, আনরিড। বড়জোর নিজেকে শান্ত রেখে পরীক্ষাটা শেষ করতে হয়।