Suchona's Kitchen Rajshahi

Contact the business

Suchona's Kitchen Rajshahi Rajshahi

𝔸𝕝𝕙𝕒𝕞𝕕𝕦𝕝𝕚𝕝𝕝𝕒 𝕠𝕕𝕒𝕣 𝔻𝕒𝕟𝕖🥰🥰🥰
01/09/2025

𝔸𝕝𝕙𝕒𝕞𝕕𝕦𝕝𝕚𝕝𝕝𝕒 𝕠𝕕𝕒𝕣 𝔻𝕒𝕟𝕖🥰🥰🥰

রসমালাই কেক রেসিপি❤️ উপকরণ :কেক তৈরির সবকিছু রুম টেম্পারেচার এর হতে হবে। ডিম ২ টিচিনি ১/২ কাপতেল ২ টে.চামচময়দা ২/৩ কাপগু...
31/07/2025

রসমালাই কেক রেসিপি❤️


উপকরণ :
কেক তৈরির সবকিছু রুম টেম্পারেচার এর হতে হবে।

ডিম ২ টি
চিনি ১/২ কাপ
তেল ২ টে.চামচ
ময়দা ২/৩ কাপ
গুড়া দুধ ১টে.চা
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
রসমালাই / মিল্ক এসেন্স ১/২চা.চা

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিতে হবে।
সাদা অংশের সাথে চিনি দিয়ে একসাথে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি গলে এবং ডিম টা ফোম হয়ে আসে।
এরপর এর মধ্যে এসেন্স,ডিমের কুসুম এবং তেল দিয়ে কয়েক সেকেন্ড বিট করতে হবে।
এরপর একটা চালনির সাহায্যে চেলে সবগুলো শুকনো উপকরণ এর মিশ্রণ এর মধ্যে দিয়ে দিবো।
স্পেচুলা দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই ডিমের ফোম বসে না যায়। এই পর্যায়ে ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কেকটা ঠিকভাবে ফুলবেনা। খুবই আলতোভাবে ৪-৫ মিনিট সময় নিয়ে মিশিয়ে নিবেন।

★৭" সাইজের রাউন্ড মোল্ড এ ঢেলে ওভেন বা চুলাতে বেক করতে হবে।

১৭০°তে ১০ মিনিট প্রি-হিট করে এরপর ৪০ মিনিট কেকটা বেক করতে হবে🥰

৪০ মিনিট পর চেক করে ওভেন বা চুলা থেকে বের করে নিন।

★কেকটা ঠান্ডা হতে হতে ২ টা কাজ করে নিন, রসমালাই সিরাপ রেডি এবং ক্রীম রেডি।
রসমালাই সিপার এর জন্য ৫০ গ্রাম গরম পানি এবং ১৫ গ্রাম চিনি মিশিয়ে নিন, ঠান্ডা হলে এরসাথে ৭০ গ্রাম রসমালাই এর সিরা মিশিয়ে নিন। রসমালাই এর সিরা পাতলা হলে সম্পূর্ণ টাই রসমালাই এর সিরা নিবেন।

★ক্রীম তৈরির জন্য ১৮০-২০০ গ্রাম ক্রীম বিট করে নিন, সাথে কিছুটা রসমালাই এসেন্স দিন ফ্লেভারের জন্য।
ক্রীমে এক্সট্রা চিনি দেওয়ার দরকার নেই। তাহলে কেকটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে।

★ঠান্ডা হওয়ার পর কেকটাকে ৩ ভাগে ভাগ করে নিবেন।

★প্রতিটি লেয়ারে রস মালাই সিরাপ দিন, এরপর ক্রীম এবং ক্রীমের উপর রসমালাই এর ছোট ছোট মিষ্টি গুলো ভেংগে দিয়ে দিন। এভাবে করে প্রতিটি লেয়ার করে নিন।

★নিজের পছন্দমতো ডেকোরেশন করে নিন।

৩-৪ ঘন্টা ফ্রিজের নরমালে সেট করার পর দারুণ সুস্বাদু রসমালাই কেক একদম রেডি❤️❤️❤️

👉👉👉👉এই লিখাতে টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇👇👇১,,প্যান ফ্রায়েড ভেজিটেবল মোমো👇👇👇✍️উপকরণ👇👇• ...
31/07/2025

👉👉👉👉এই লিখাতে টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇

👇👇১,,প্যান ফ্রায়েড ভেজিটেবল মোমো👇👇

👇
✍️উপকরণ👇👇
• ২ জন
• ১ কাপ ময়দা
• ১/২ কাপ সব্জী কুচি
• ২ চা চামচ সয়াসস
• ২ চা চামচ সেজোয়ান সস
• ২ চা চামচ হট টমেটো সস
• ১ চা চামচ রসুন কুচি
• স্বাদ মত নুন ও গোলমরিচ গুঁড়ো
• প্রয়োজন অনুযায়ী সাদা তেল

👇
রান্নার নির্দেশ সমূহ

• ময়দা সামান্য নুন ও সাদা তেল দিয়ে মিশিয়ে জল দিয়ে মেখে নিন এবং রেখে দিন
• সব্জী কুচি তে নুন, গোলমরিচ গুঁড়ো ও সয়া সস দিয়ে মিশিয়ে নিন
• ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট লুচির মত বেলে নিয়ে মাঝখানে সবজির পুর ভরে ইচ্ছামত আকারে ভাজ করে নিন
• এবার স্টিমারে জল গরম করে ওপরে মোমোগুলো রেখে স্টিম করে নিন।
• তেল গরম গরম করে তাতে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে মোমো গুলো দিয়ে দিন এবং একটুখানি নেড়ে নি।
• এবারের সব সস গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিই এবং পেয়াজ পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

👇👇👇২,,চিকেন মোমো👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ১কাপ ময়দা
• ১/২ কাপ চিকেন কিমা
• ১টা পেঁয়াজ কুচি
• ১ চা চামচ আদা কুচি
• ১ চা চামচ রসুন কুচি
• ১টেবিল চামচ রসুন কুচি
• ২ চা চামচ সয়াসস
• ১.৫ চা চামচ গোলমরিচ গুঁড়ো
• পরিমাণ মত চিলি সস বা গার্লিক সস
• পরিমাণ মত সাদা তেল
• ১ ফোঁটা সবুজ রং

👇
রান্নার নির্দেশ সমূহ

• ময়দা সবুজ রং,নুন ও তেল দিয়ে মেখে রেখে দিন
• চিকেন কিমা একটি পাত্রে নিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, নুন ও সয়াসস দিয়ে মেখে নিন
• ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট গোলা বানিয়ে বেলে নিতে হবে
• এর মাঝে চিকেন দিয়ে ভাঁজ করে ইচ্ছেমত আকারে তৈরি করতে হবে
• একটি স্টিমারে মোমো গুলো রেখে দিন এবং নিচে জল দিয়ে ফুটতে দিন
• ২০ মিনিট পর নামিয়ে সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন

👇👇👇৩,,চিলি মোমো👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ২কাপ ময়দা
• ১/২কাপ গ্রেট করা বাঁধাকপি
• ১/২ কাপ গ্রেট করা গাজর
• ১/২ চা চামচ গ্রেট করা আদা
• ১/২ চা চামচ গ্রেট করা রসুন
• ২টেবিল চামচ পেঁয়াজ পাতা
• ২টেবিল চামচ মিহি পেঁয়াজ কুচি
• ১/২ চা চামচহাফ চা চামচ রসুন কুচি
• ১/২ চা চামচ আদা কুচি
• ২টি কাঁচা লঙ্কা কুচি
• ১চা চামচ ডার্ক সয়াসস
• ১/২ চা চামচ চিলি সস
• ২টেবিল চামচ টমাটো সস
• ১/২ চা চামচ কাশ্মীরি লন্কা গুঁড়ো
• ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
• ২চা চামচ কর্নফ্লাওয়ার
• স্বাদমতো নুন
• পরিমাণ মতো তেল
• ১ চা চামচ সাদা তিল

👇
রান্নার নির্দেশ সমূহ

• কড়াইতে ২-৩টেবিল চামচ তেল দিয়ে গ্রেট করা আদা-রসুন, বাঁধাকপি, গাজর দিয়ে ভেজে স্বাদমতো নুন, হাফ চা চামচ ডার্ক সয়াসস, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও কিছু সময় ভেজে নামাতে হবে।
• ময়দাতে সামান্য তেল ও নুন দিয়ে সফ্ট করে মেখে ভেজা কাপড় দিয়ে ২০-২৫মিনিট ঢেকে রাখতে হবে।
• এবার ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে ভেতরে বাঁধাকপির পুর দিয়ে মোমো তৈরি করে নিতে হবে।
• কড়াইতে তেল গরম করে মোমো ফ্রাই করে নিতে হবে।
• এবার ঐ তেলে পেয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাচা লন্কা কুচি দিয়ে নেড়ে টমাটো সস, সয়াসস, চিলিসস, কাশ্মীরি লন্কা গুঁড়ো,গোল মরিচ গুঁড়ো, নুন দিয়ে নেড়ে সামান্য জল দিতে হবে।
• এবার ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে নাড়তে হবে। ভেজে রাখা মোমো ও পেয়াজ পাতা দিয়ে ২-৩মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে।
• তিল ও পেয়াজ পাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

👇👇👇৪,,ভেজ তন্দুরি মোমো👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ১কাপ ময়দা
• ১/২কাপ গ্রেট করা বাঁধাকপি
• ১/২ কাপ গ্রেট করা গাজর
• ২টি কাঁচা লন্কা কুচি
• ১টেবিল চামচ আদা বাটা
• ১টেবিল চামচ রসুন বাটা
• ১টেবিল চামচ কাশ্মিরী লন্কা গুঁড়ো
• ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
• ১/২ চা চামচ সয়া সস
• ২টেবিল চামচ বেসন
• ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
• ১/২ চা চামচ চাট মশলা
• প্রয়োজন অনুযায়ী ধনেপাতা কুচি
• ২টেবিল চামচ কসুরি মেথি
• স্বাদমতো নুন
• পরিমাণ মতো তেল
• ১/২ কাপ টক দই

👇
রান্নার নির্দেশ সমূহ

• ময়দাতে নুন ও ২ টেবিল চামচ তেল দিয়ে ডো মেখে রাখতে হবে।
• কড়াইতে ২টেবিল চামচ তেল গরম করে বাঁধাকপি, গাজর, হাফ টেবিল চামচ করে আদা- রসুন বাটা, নুন,লন্কা কুচি, হাফ চা চামচ সয়াসস ও গোলমরিচ গুঁড়ো,দিয়ে ৩-৪মিনিট ভেজে নামিয়ে নিতে হবে।
• এবার ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে পুর দিয়ে পোটলির আকারে মোমো তৈরি করে নিতে হবে।
• কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে মোমো গুলো ভেজে তুলে নিতে হবে।
• এবার টকদই, বেসন, কাশ্মীরি লন্কা গুঁড়ো, নুন, ২টেবিল চামচ তেল, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, হাফ টেবিল চামচ আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি, কসৌরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
• এবার কাঠির মাথায় মোমো গুলো গেঁথে নিতে হবে।
• গ্যাসের উপরে একটা রুটি সেঁকা জালি বসিয়ে কাঠিতে গাঁথা মোমো সাবধানে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে।

Online collected

👉👉👉👉এই লিখাতে টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇     👇👇👇১,,পাউরুটির পান্তুয়া👇👇👇✍️উপকরণ👇👇• 5 জন...
30/07/2025

👉👉👉👉এই লিখাতে টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇

👇👇👇১,,পাউরুটির পান্তুয়া👇👇👇

✍️উপকরণ👇👇
• 5 জনের জন্য
• 1 টি পাউরুটি(200গ্রাম)
• 4টেবিল চামচ পাউডার দুধ
• 1/2টেবিল চামচ বেকিং পাউডার
• 10 পিস কিসমিস
• 1 কাপ চিনি
• 2 কাপ জল
• 3 টি এলাচ
• 1 কাপ গরুর দুধ
• প্রয়োজন মত ভাজার জন্য তেল

👇
রান্নার নির্দেশ সমূহ

• প্রথমে একটি পাত্রে 1 কাপ চিনি ঢেলে তার মধ্যে 2কাপ জল দিয়ে দিলাম. তারপর সেটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে 3টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম. চিনি ভালোভাবে গলে গেলে গ্যাস এর আঁচ বন্ধ করে দিলাম. এবার পাউরুটির শক্ত অংশগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম. তারপর পাউরুটি গুলো ছিড়ে টুকরো টুকরো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম.
• এবার একটি পাত্রে পাউরুটির পাউডার ঢেলে তারমধ্যে গুঁড়ো দুধ ও বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম. তারপর অল্প অল্প করে গরুর দুধ দিয়ে পাউরুটির ডো টাকে অনেকক্ষণ ধরে নরম করে মাখলাম. তারপর ডো থেকে অল্প করে নিয়ে প্রথমে হাতের তালুর সাহায্যে গোল করে সেটিকে বাটির মতো করে নিয়ে তারমধ্যে একটি কিসমিস দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে আবার ভালো করে গোল করে নিলাম. গোল করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো মতে ফেটে না যায়.
• এভাবে প্রত্যেকটি পাউরুটির বল তৈরি করে নিলাম.এরপর কড়াইতে পরিমান মত সাদাতেল গরম করে তার মধ্যে পাউরুটির বলগুলো দিয়ে লালচে করে ভেজে তুললাম.(ভাজার সময় আঁচ কম করে রাখতে হবে,আর মোটামুটি গরম তেলে ভাজতে হবে).
• পান্তুয়াগুলো ভেজেই সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম. এবার দুই মিনিটের মত শিরার মধ্যে ফুটিয়ে আঁচ বন্ধ করে 2 ঘন্টার মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখলাম.
• তৈরি হয়ে গেলো পাউরুটির পান্তুয়া.

👇👇👇২,,মালাই পান্তুয়া 👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ১কাপ ছানা
• ২টেবিল চামচ ময়দা
• ৫০০গ্রাম দুধ
• ১/২কাপ চিনি
• পরিমাণ মতো কেশর
• প্রয়োজন অনুযায়ী কাজুবাদাম-পেস্তাবাদাম গুঁড়ো
• ২টি এলাচ
• পরিমাণ অনুযায়ী তেল

👇
রান্নার নির্দেশ সমূহ

• ছানা,ময়দা, বেকিং পাউডার অল্প দুধ মিশিয়ে মেখে ৫মিনিট রেখে দিতে হবে।
• গোল গোল বল তৈরি করে নিতে হবে।
• একটি পাত্রে চিনি, দুধ, কেশর, কাজুবাদাম-পেস্তাবাদাম গুঁড়ো,এলাচ দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে।
• কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু লো আঁচেল লালচে করে ভেজে তুলে নিতে হবে।
• এবার দুধের মধ্যে ফেলে পানতোয়া গুলো ৪-৫মিনিট ফুটিয়ে নিতে হবে।
• কেশর ও কাজুবাদাম গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করতে হবে।

👇👇👇৩,,লুচির পায়েস👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ৪জন
• ১কাপ ময়দা
• ৫চা চামচ ঘি
• স্বাদমতো নুন
• ৫০০গ্রাম দুধ
• ৬চা চামচ কনডেন্স মিল্ক
• ৫চা চামচ গুঁড়ো দুধ
• ৬চা চামচ চিনি
• ৩টি ছোট এলাচ
• ১০টি কাজুবাদাম কুচি
• পরিমাণ মতো গোলাপ ফুলের পাঁপড়ি

👇
রান্নার নির্দেশ সমূহ

• প্রথমে ময়দা টাকে ঘী আর নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে নিতে হবে।
• এবার ময়দা থেকে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
• এবার দুধটাকে জ্বাল দিতে হবে।
• দুধ টাকে ফুটিয়া ১/২ করে নিতে হবে।
• ১০ মিনিট পর ঢাকা খুলে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
• এবার ছোট ছোট লুচি বেলে ভেজে নিতে হবে।
• দুধ টা ১/২হয়ে গেলে ওর মধ্যে কনডেন্স মিল্ক আর গুঁড়ো দুধ গুলে মিশিয়ে দিতে হবে।
• এবার এলাচ গুঁড়োটা দিয়ে দিতে হবে।
• এবার চিনি মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
• এবার লুচি গুলো ওই দুধের মধ্যে দিয়ে দিতে হবে।
• ১০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে গ্যাস অফ করে।
• এবার একটু ঠান্ডা হলে ওটাকে ফ্রিজে রেখে দিতে হবে ১ঘন্টার জন্য।
• ১ ঘন্টা পর থেকে বার করে উপর থেকে গোলাপ ফুলের পাপড়ি আর কাজুবাদাম ছড়িয়ে পরিবেশন করতে হবে।

👇👇👇৪,,রসগোল্লার পায়েস 👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ৫জন এর জন্য
• ১০টি রসগোল্লা
• ৫০০মিলি ফুল ক্রীম দুধ
• ১০-১২ টি কাজুবাদাম কুচি
• ১০টি কিশমিশ
• ২টি ছোট এলাচ
• ১/২কাপ কনডেন্স মিল্ক
• ১চিমটি কেশর
• ৪টেবিল চামচ চিনি

👇
রান্নার নির্দেশ সমূহ

• দুধ টা একটি পাত্রে ঢেলে জ্বালদিতে হবে।আর ২টি ছোট এলাচ থেঁতো করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। একটু ঘন হয়ে এলে চিনি টা দিয়ে দিতে হবে। চিনি টা গলে গেলে দুধ টা পাতলা হয়ে যাবে তখন কাজুবাদাম, কিশমিশ ও কনডেন্স মিল্ক টা দিয়ে
• ক্রমা গত নাড়তে হবে। তারপর রসগোল্লার রস একটু চিপে নিয়ে রসগোল্লা গুলো দুধের মধ্যে দিয়ে ফোটাতে বেশ ঘন ক্ষীর ক্ষীর মতো হয়ে গেলে
• একটি সারভিং বোল এ ঢেলে উপরে কেশর ছড়িয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
• বাড়িতে রসগোল্লা বানিয়েও করি।

Online collected

👉আসেন সাবুদানা দিয়ে মজার কিছু খুব সহজ  ডেজাট রেসিপি জেনে নিই যা বাচ্চা সহ সবার খুব পছন্দের🍂🍃অরেঞ্জ সাবুদানা লাড্ডু(orang...
28/07/2025

👉আসেন সাবুদানা দিয়ে মজার কিছু খুব সহজ ডেজাট রেসিপি জেনে নিই যা বাচ্চা সহ সবার খুব পছন্দের🍂

🍃অরেঞ্জ সাবুদানা লাড্ডু(orange sabudana ladoo recipe)🍂🍃

👇

উপকরণ
• ১০
• ২৫০ গ্ৰাম ছোট সাবু
• ১ কাপ চিনি
• ১/২ কাপ কাজু কুচি
• ১/২ চা চামচ অরেঞ্জ ফুড কালার
• ৫ ফোঁটা অরেঞ্জ ফ্লেভার
• ২ চা চামচ ঘি

👇

প্রস্তুত প্রনালী:-

• ছোটো সাবুদানা ৩-৪ ঘন্টা ভিজিয়ে ছাকনি দিয়ে জল ঝরিয়ে নিতে হবে।
• প্যানে ঘি গরম হলে কাজু ভেজে তুলে নিতে হবে।
• সেই ঘি তেই সাবুদানা দিয়ে নাড়তে হবে কালার ট্রান্সপারেন্ট হওয়া ওবদি।
• চিনি,ফুড কালার,ফ্লেভার দিয়ে রান্না করতে হবে যতখন ল্লাড্ডু তে পাক না আসে।
• কাজু,ঘি দিয়ে মিক্স করে নামিয়ে অল্প ঠান্ডা হলে লাড্ডু বানিয়ে নিতে হবে।

🍂🍃সাবুদানা বরফি (sabudana barfi recipe)🍂🍃

👇

উপকরণ
• ৫ জন
• ১কপ সাবু
• ১ লিটার ক্রিম দুধ
• ৫০গ্রাম ঘি
• ১ টেবিল চামচ কাজু কুচি
• ১টেবিল চামচ আমন্ড বাদাম কুচি
• ১/২ টেবিল চামচ পেস্তা কুচি
• স্বাদ মত চিনি
• ১/৪ টেবিল চামচ এলাচ গুঁড়ো

প্রস্তুত প্রনালী :-

• সর্বপ্রথম সাবু কে ১৫ মিনিট ভেজে নিতে হবে আর ঠান্ডা করে দিলে তারপর মিহি করে গুডো করে নিতে হবে আর চেলে নিয়েচি
• ঘি তে ভালো করে ভাজতে হবে এইবার দুধ পরো ভালো ঘনো করে চিনি আর এলাচ গুডো দিয়ে দিতে হবে আর ভাজা সাবুকে দিয়ে দিতে হবে
• এইবার সুকনো হয়ে এলে থালা তে দিয়ে দিতে আর চার কোণ করে ঠাণ্ডা হ্বার পরে কেটে পিস্তা কুচি দিয়ে গারনিস করে ঠাকুরকে ভো দিয়েছি

🍂🍃সাবুদানা কাস্টার্ড শরবত (sabudana custard sharbat recipe)🍂🍃

👇

উপকরণ
• ২জন
• ২কাপ দুধ
• ৪চা চামচ চিনি
• ৩চা চামচ সাবুদানা
• ১চা চামচ কাস্টার্ড পাউডার
• ১০টি কাজুবাদাম
• ১০টি আমন্ড বাদাম
• ২চা চামচ টুটি ফুটি
• ৫টি কালো আঙ্গুর
• ৫টি সবুজ আঙ্গুর
• ২টি ছোট আপেল
প্রস্তুত প্রনালী :-

• প্রথমে সাবুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটা সেদ্ধ করে নিতে হবে।
• সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ঠান্ডা জল ঢেলে স্টার্চ বার করে নিতে হবে।
• এবার দুধ টা ফুটতে দিতে হবে । দুধের মধ্যে এলাচ দিয়ে দিতে হবে।
• কিছুটা দুধের মধ্যে কাস্টার্ড পাউডার টা গুলে নিতে হবে।
• এবার দুধ ফুটে উঠলে ওর মধ্যে চিনি আর কাস্টার্ড পাউডার এর মিশ্রন দিয়ে দিতে হবে।
• এবার ওর মধ্যেই কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হবে।
• এবার গ্যাসের ফ্লেম অফ করে ওর মধ্যে সেদ্ধ করে রাখা সাবুটা মিশিয়ে দিতে হবে।
• এবার পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য।
• ১ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে ওর মধ্যে কেটে রাখা আঙ্গুর আর টুটি ফুটি দিয়ে গেলাসে দিয়ে পরিবেশন করতে হবে।

🍂🍃সাবুদানা ক্ষীর (Sabudana Kheer recipe)🍂🍃

👇

উপকরণ
• ২জন
• ১০০ গ্রাম বড় দানা সাবু
• ৫০০ গ্রাম দুধ
• স্বাদমতো নলেন গুড়
• ২টো এলাচ
• ১টা তেজপাতা
• পরিমাণ মতো কাজু ও কিসমিস
• প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য চেরি ও আলমন্ড

👇
প্রস্তুত প্রনালী:-

• প্রথমে দুধ ভালোভাবে ফুটিয়ে ঘন করে তারমধ্যে এলাচ ও তেজপাতা দিতে হবে।
• বড় দানা সাবু ভালোকরে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে।এরপর দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে।অন্য একটি পাত্রে ১/ ২কাপ জল দিয়ে গুড় জ্বাল দিতে হবে।
• ৫মিনিট পর গুড় দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এরপর আর ও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
• ৫ মিনিট পর ঢাকা খুলেএকটিবাটিতেঢেলে উপরে কাজু, কিসমিস, আলমন্ড চেরি দিয়ে সাজিয়ে দিলেই রেডি হয়ে যাবে সাবুদানা ক্ষীর। শিবরাত্রির উপোসের পর এটি খেতে খুবই ভালো লাগবে।

,👉👉👉👉এই লিখাতে  #টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇👇     👉👉১,,গুড়ের পাটিসাপটা 👇👇👇👇👇✍️উপকরণ👇👇👇...
28/07/2025

,👉👉👉👉এই লিখাতে #টার্চ করুন তাহলে নিচের সম্পুর্ণ রেসিপি গুলো পেয়ে যাবেন 👇👇👇👇👇

👉👉১,,গুড়ের পাটিসাপটা 👇👇👇👇👇

✍️উপকরণ👇👇👇👇

• ২ কাপ চালের গুঁড়ো
• ১/৩ কাপ ময়দা
• ১/৩ কাপ গলানো খেজুর গুড়
• ২ টেবিল চামচ গুঁড়ো চিনি
• পুরের জন্য:-
• ১.৫ কাপ নারকেল কোরা
• ১/২ গুঁড়ো দুধ
• ১/২ কাপ চিনি
• ৪-৫টি এলাচ গুঁড়ো করে নেয়া
• ১ কাপ দুধ
• প্রয়োজন অনুযায়ী ভাজার জন্য সাদা তেল
👇
রান্নার নির্দেশ সমূহ

• একটি পাত্রে চালের গুঁড়ো, ময়দা, গলানো গুড়, চিনি একসাথে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী জল একটু একটু করে মিশিয়ে নিয়ে বেটার তৈরি করে নিতে হবে আর এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। বেটার যেন খুব বেশি ঘন বা পাতলা না হয়।
• এবার কড়াইতে নারকেল কোরা, চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে, চিনি গলে এলে তাতে গুঁড়ো দুধ ও তরল দুধ মিশিয়ে নাড়াচাড়া করে দুধ শুকিয়ে ভালোভাবে পাক দিয়ে এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
• এবার ননস্টিক প্যানে ১/২চা চামচ তেল ব্রাশ করে মাঝারি আচে ১/৪ কাপ ব্যাটার দিয়ে চারিদিকে গোল করে ছড়িয়ে দিতে হবে, প্যানকেক মতো হয়ে এলে এর একপাশে লম্বা করে নারকেলের পুর দিয়ে রোল করে নিতে হবে, এভাবে সবকটি বানিয়ে নিতে হবে, তৈরি হয়ে গেল গুড়ের পাটিসাপটা।

👉👉২,,মিনি চিজ কাপ কেক👇👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ২ জন
• ১০ টি ডাইজেস্টিভ বিস্কুট
• ৪ টেবিল চামচ মাখন
• ১/২ কাপ জল ঝরানো টক দই
• ১/২ কাপ গুঁড়ো দুধ
• ৪ টেবিল চামচ গুঁড়ো চিনি
• প্রয়োজন অনুযায়ী লেবুর খোসা অল্প একটু
রান্নার নির্দেশ সমূহ

• মিক্সিতে বিস্কুট দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবেl একটি বাটিতে বিস্কুট গুঁড়ো ঢেলে তার সাথে মাখন মিশিয়ে নিতে হবেl
• এবার ছোট বাটির মধ্যে প্লাষ্টিক নিয়ে বিস্কুট এর গুঁড়ো দিয়ে সুন্দর করে বাটি আকার করে নিয়ে ১৫ মিনিট এর জন্য ফ্রিজার এ রেখে দিতে হবেl
• একটি বাটিতে দই,চিনি,গুঁড়ো দুধ,লেবুর খোসা অল্প একটু চেঁছে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবেl
• ১৫ মিনিট পর বাতি গুলো বের করে দই এর মিক্স টি ঢেলে সমান করে নিয়ে ২থেকে ৩ ঘন্টা আবার ফ্রিজার এ সেট হবার জন্য রেখে দিতে হবেl
• সেট হয়ে গেলে খুব সাবধানে প্লাস্টিক থেকে তুলে নিলেই রেডি হোমমেড মিনি চীজ কাপ কেকl

👉👉ঝটপট মালাই কেক👇👇👇

✍️উপকরণ👇👇👇👇
• ৪ জন
• ৫০০ মিলি লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ
• 2 চা চামচ নারকেল কোরা
• ১/২ কাপ + ৬ টেবিল চামচ চিনি
• ১ চা চামচ এলাচ গুঁড়ো
• ১ কাপ জল
• ২.৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
• ৪ ফোঁটা ফোটা হলুদ রং
• ১২ টা রাস্ক বিস্ক্যুট
• ১/২ কাপ আমুল ফ্রেশ ক্রিম
• প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য পেস্তাবাদাম কুচি, কাঠবাদাম কুচি, শুকনো গোলাপের পাপড়ি, চেরি, জাফরান।

👇
রান্নার নির্দেশ সমূহ

• প্রথমে একটা সসপ্যানে ৫০০ মিলি লিটার ফুল ফ্যাট ক্রিম নিয়ে গ্যাসের একদম কম আচে গরম করতে দিলাম।
• এবার ওই সসপ্যান থেকে হাফ কাপ মত দুধ তুলে নিয়ে আলাদা করে সরিয়ে রাখলাম। হাফ কাপ তুলে রাখা দুধে আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
• সসপ্যানে গরম দুধের মধ্যে ৬ টেবিল চামচ চিনি এবং ১/২ চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই সসপ্যানে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আচ কিন্তু কমই থাকবে।
• অপরদিকে একটা পাত্রে এক কাপ গরম জল এবং এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভাল করে নাড়তে থাকলাম। ওই পাত্রে গরম জলের মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়া এবং ২ ড্রপ হলুদ রং দিয়ে দিলাম। ৪ মিনিট চিনির সিরাটা ফুটতে দিলাম।
• চিনির সিরার পাত্রটা, একটা ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সিরাটা গরম থাকে।
• দুধ মেশানো কর্নফ্লাওয়ার টা এবার সসপ্যানের গরম দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকলাম। ৭/৮ মিনিট পরে দুধটা যখন ঘন হয়ে আসবে এবং চামচের পিছন দিকটা, মিশ্রণটা কোট করে নেবে তখন গ্যাস টা বন্ধ করে দিলাম। এরমধ্যে ২ ড্রপ হলুদ রঙ ঢেলে দিলাম। ভাল করে মিশিয়ে নিলাম।
• একটা কাচের আয়তকার পাত্র নিলাম তার মধ্যে রাসক্ বিস্কুটগুলোর প্রথম লেয়ার সাজিয়ে নিলাম।
• এবার বিস্কুট গুলোর উপর গরম চিনির সিরাটা চামচ দিয়ে কিছুটা পরিমাণ ছড়িয়ে দিলাম যাতে বিস্কুট গুলো চিনির সিরায় ডুবে যায়। এটা বিস্কুট গুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে
• এবার বিস্কুটের প্রথম লেয়ারের উপর 2 চা চামচ নারকেল কোরা ছড়িয়ে দিলাম।
• এবার নারকেল কোরার ওপর দিয়ে ঘন দুধের মিশ্রণটি ভালো করে হাতা দিয়ে ছড়িয়ে দিলাম। প্রথম লেয়ার তৈরি হয়ে গেল।
• এবার দ্বিতীয় লেয়ারে বিস্কুট দিয়ে তার উপরে এক ভাবে চিনির সিরা এবং দুধের মিশ্রন হাতা দিয়ে ভালো করে সমান করে দিলাম।
• এবার উপর থেকে পেস্তাকুচি, আমন্ড বাদাম কুচি, চেরি, গোলাপের শুকনো পাপড়ি এবং জাফরান দিয়ে দিলাম।
• এবার পাত্রটা ফ্রিজে দু'ঘণ্টা রেখে দিলাম।
• দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম।


👉👉৪,,রসমালাই 👇👇👇

✍️উপকরণ👇👇👇
• ৪ জনের জন্য
• ১ লিটার দুধ (ফুল ফ্যাট)
• ২ কাপ চিনি
• ১/২ কাপ গুঁড়ো দুুধ / মিল্কমেড
• পরিমাণ মতো কেশর
• ৩ টেবিল চামচ ভিনিগার
• ৩-৪ টে ছোট এলাচ
• পরিমাণ মতো জল
• প্রয়োজন অনুযায়ী ড্রাই ফ্রুটস,গোলাপের পাপড়ি সবটাই গাার্নিশিং এর জন্য

👇
রান্নার নির্দেশ সমূহ

• প্রথমে এক লিটার দুধ ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দু তিন নেড়েচেড়ে সামান্য ঠান্ডা করে নিয়ে ৩ টেবিল চামচ ভিনিগার দুই টেবিল চামচ জল মিশিয়ে অল্প অল্প করে দিয়ে ছানা কেটে নিতে হবে, তারপর একটা পাত্রের উপর ছাকনি রেখে তার উপরে একটা পাতলা সুতির কাপড় রেখে ছানা টা ঢেলে সাথে সাথে জল দিয়ে ধুয়ে কাপড় টা কে হালকা হাতে চিপে ছানার জল কিছু টা ঝরিয়ে নিয়ে, তারপর কাপড়ের মুখ টা বেঁধে ছানা টা কে ১৫- ২০ মিনিট ঝুলিয়ে রাখতে হবে। এই সময় এক কাপ চিনি আর ওই কাপেরই পাঁচ কাপ জল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে একদম পাতলা করে।।
• ২০ মিনিট পরে একটা পাত্রে ছানা টা ঢেলে খুব হালকা হাতে সাত থেকে আট মিনিট হাতের তাল দিয়ে মেখে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে, খেয়াল রাখতে হবে বল গুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, যদি থাকে তবে বুঝতে হবে আর একটু মেখে নেবার প্রয়োজন আছে।। এবার আগে থেকে তৈরি করে রাখা সিরা টা গরমে বসাতে একদম টগবগ করে ফুটে উঠলে রসগোল্লার বল গুলো ছেড়ে দিতে হবে, লো হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে, তারপর ঢাকা দিয়ে ১০ মিনিট হাই হিটে ফোটাতে হবে, এরপর ঢাকা খুলে আবার ১০ মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে হবে।।
• এরপর এক লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে তার থেকে কিছু টা দুধ তুলে নিয়ে তার সাথে আমুলের হাফ
• কাপ গুঁড়ো দুধ / মিল্কমেড মিশিয়ে রাখতে হবে, এবার ফোটানো দুধে কয়েকটা কেশর আর ছোট এলাচ গুঁড়ো এক কাপ চিনি দিয়ে ফোটাতে হবে, তবে ঘন করা যাবে না।(চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খায় সেই হিসেবে আন্দাজ করে দিতে হবে)
• এরপর রসগোল্লা গুলো সিরা থেকে তুলে একটা ছাকনির উপর রেখে রস টা ঝরিয়ে নিতে হবে, রস ঝরে গেলে একটা বাটি তে জল নিয়ে একটা রসগোল্লা ফেলে দেখে নেওয়া যেতে পারে যদি জলের নিচে চলে যায় তবে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে।
• এরপর রসগোল্লা গুলো ফোটানো দুধে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ মেশাতে হবে, তারপর আবার খানিক ক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ ক্ষীর ক্ষীর মতো হবে, তারপর ঠান্ডা করে নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিয়ে পরিবেশন করতে হবে ।। (শেষে বলে দি আগে থেকে বেশি ঘন দুধে রসগোল্লা ছাড়লে কিন্তু তাতে দুধ ঢুকবে না, সেটা খেয়াল রাখতে হবে)

Online collected

Next Odar complete Alhamdulilla...💖💖🥰
30/03/2025

Next Odar complete Alhamdulilla...💖💖🥰

আলহামদুলিল্লাহ  ঈদ ইশপেসাল লাচ্চা সেমাই প্রস্তুতি 🥰অডার কনফ্রোম করলাম। 💖💖
28/03/2025

আলহামদুলিল্লাহ ঈদ ইশপেসাল লাচ্চা সেমাই প্রস্তুতি 🥰
অডার কনফ্রোম করলাম। 💖💖

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suchona's Kitchen Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suchona's Kitchen Rajshahi:

Shortcuts

Share