05/02/2025
এই দুনিয়ায় অনেক কিছুই রিপ্লেস করা যায়। কিন্তু মানুষ কখনো রিপ্লেস করা যায়না।
একই সমুদ্রপাড়ে একই নক্ষত্রের নিচে ভিন্ন ভিন্ন মানুষের সাথে হেঁটে চলাটা ভিন্ন ভিন্ন রকম। কখনই এক রকম অনুভূতি হয়না।
একই টং এ আলাদা দুটো মানুষের সাথে চা খাওয়ার স্বাদটাও আলাদাই হয়।
এই জগতের প্রত্যেকটা মানুষ তার ফিঙ্গারপ্রিন্টের মত আলাদা। এখানে একজনকে দিয়ে অন্যজনকে রিপ্লেস করা সম্ভব হয় না।