রসুলপুর ছাত্র একতা সংঘ-Rsua

রসুলপুর ছাত্র একতা সংঘ-Rsua একতায় শক্তি,
একতায় বল।

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রসুলপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৬ইং এর কিছু খন্ড চিত্র...
05/06/2026

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত রসুলপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৬ইং এর কিছু খন্ড চিত্র।

05/06/2026

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে যুবক দের বেলুন ফাটানো খেলা।

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় রসুলপুর গ্রামের ৪ জন হাফেজ ও ২ ...
05/06/2026

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় রসুলপুর গ্রামের ৪ জন হাফেজ ও ২ জন মাওলানা টাইটেল সম্পূর্ণ করায় তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

রসুলপুর ছাত্র একতা সংঘ তাদের সফলতা কামনা করছি।

04/06/2026

রসুলপুর ছাত্র একতা সংঘের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি জনাব আব্দুল বারেক দেওয়ান (চেয়ারম্যান ২নং কালাপাকুজ্যা ইউনিয়ন)

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১...
03/06/2026

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ২৯-০৫-২০২৬ইং ও ৩০-০৫-২০২৬ইং দুই দিনব্যাপী চলমান থাকে।

প্রথম দিন রসুলপুর ছাত্র একতা সংঘের নাম ও লোগো সমৃদ্ধ টি-শার্ট উন্মোচন করা হয় এ সময় উপস্থিত থাকেন রসুলপুর ছাত্র একতা সংঘের সদস্যগণ, উপদেষ্টাগণ ও শুভাকাঙ্ক্ষীগণ। তারপরে রসুলপুর ছাত্র একতা সংঘের উদ্যোগে রসুলপুর ক্রিকেট প্রিমিয়ার লিগ (রসুলপুর ছাত্র একতা সংঘ VS রসুলপুর একাদশ) অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে রসুলপুর একাদশ জয় লাভ করে।

দ্বিতীয় দিন সকাল ৯ঃ০০ ঘটিকায় বাচ্চাদের রসুলপুর ফুটবল লিগ (লাল দল Vs নীল দল) অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ( লাল দল ০১ vs নীল দল ০১) ড্র হয়। টাইব্রেকারে লাল দল জয় লাভ করে।

সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে শুরু হয় যুবকদের বেলুন ফাটানো খেলা, সকাল ১১ঃ৩০ ঘটিকায় শুরু হয় ছোট মেয়েদের বিস্কিট দৌড়।

বিকেল ৩ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয় গ্রামের ঐতিহ্যবাহী খেলা হাড়িভাঙ্গা। বিকেল ৩ঃ৩০ শুরু হয় গ্রামের ঐতিহ্যবাহী খেলা মেয়েদের বালিশ নিক্ষেপ।

বিকেল ৩ঃ৪৫ ঘটিকায় থেকে শুরু হয় রসুলপুর ছাত্র একতা সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব আব্দুল বারেক দেওয়ান (২ নং কালাপাকুজ্যা ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন রসুলপুর ছাত্র একতা সংঘের উপদেষ্টা মহোদয়গণ মো: ইব্রাহিম দেওয়ান, মোঃ সুমন মিয়া, মোঃ সামিম হোসেন, মোঃ রকিবুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইউসুফ হাসান, মোঃ ওদুদ ইসলাম, মোঃ আল মাহমুদ জুসেফ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন রসুলপুর ছাত্র একতা সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ মো: সোহান মিয়া (সভাপতি), মোঃ রিয়াজুল দেওয়ান (সহসভাপতি), মোঃ রজব আলী দেওয়ান (সাধারণ সম্পাদক), মোঃ ওমর ফারুক (সাংগঠনিক সম্পাদক), মোঃ রায়হান মিয়া (কোষাধ্যক্ষ), মোঃ দেলোয়ার হোসেন (ক্রিয়া বিষয়ক সম্পাদক), মোঃ জীবন আহম্মেদ (শিক্ষা বিষয়ক সম্পাদক), মোঃ ইমন মিয়া (সদস্য), মোঃ সায়েদ হোসেন (সদস্য), মোঃ জামাল হোসেন (সদস্য), হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম (ধর্ম বিষয়ক সম্পাদক), মোঃ বারেক হোসেন (সদস্য), মোঃ ফরহাদ হোসেন (সদস্য)। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন রসুলপুর গ্রামের সর্বস্তরের জনগণ। উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত থাকেন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান স্যার ও এডভোকেট আশরাফুল আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সোহান মিয়া ( সভাপতি রসুলপুর ছাত্র একতা সংঘ)। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ জমির হোসেন।
রসুলপুর ছাত্র একতা সংঘের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ তাবির।

স্বাগত বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র একতা সংঘের সভাপতি মোঃ সোহান মিয়া। তিনি রসুলপুর ছাত্র একতা সংঘের বিগত দিনের কার্যক্রম গুলো কলের সামনে তুলে ধরেন। তিনি সকলের সামনে তুলে ধরেন ইতিমধ্যে রসুলপুর ছাত্র একতা সংঘের উদ্যোগে বন্যার্তদের সাহায্য, অসহায় পরিবারকে শীত বস্ত্র, রসুলপুর গ্রামের সন্তান জনাব নুরুল হুদা স্যারের চিকিৎসার জন্য জন্য ফান্ড কালেকশন, রসুলপর গ্রামের সন্তান মোঃ মমিন মিয়ার পায়ের অপারেশনের জন্য ফান্ড কালেকশন, রসুলপুর গ্রামের দুটি অসহায় বোনের বিয়ের ফান্ড কালেকশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। তিনি প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন রসুলপুর গ্রামের একটি স্কুল না থাকায় পড়াশোনার হার হ্রাস পাচ্ছে। তিনি অত্যন্ত উদ্বেগের সাথে জানান যে দু'এক বছরের ভিতরে রসুলপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী থাকবে না। তিনি জানান আরেকটি বড় কারণ হলো রসুলপুর গ্রামে একটি স্কুল না থাকা, একটি খেলার মাঠ না থাকা। তিনি আরো তুলে ধরেন যে, রসুলপুর গ্রামের ছেলেরা দিন দিন মাদকাসক্ত হয়ে যাচ্ছে। মাদকাসক্ত থেকে তাদেরকে ফিরিয়ে আনতে একমাত্র উপায় একটি মাঠের ব্যবস্থা করা যাতে করে তারা খেলায় মনোযোগী হয়। তিনি প্রধান অতিথির কাছে দাবি করেন রসুলপুর গ্রামে একটি স্কুল ও খেলার মাঠ করে দেওয়ার জন্য এবং তিনি আরো বলেন স্কুল ও খেলার মাঠ করার জন্য প্রধান অতিথিকে রসুলপুর ছাত্র একতা সংঘ সার্বিক সাহায্য করবে। তিনি প্রধান অতিথির কাছে আরো দাবি রাখেন রসুলপুরে একটি আধুনিক ক্লাব করে দেওয়ার জন্য যা রসুলপুর গ্রামের মানুষের একসাথে বসে মত বিনিময় করতে সাহায্য করবে।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র কথা সংঘ এর মাননীয় উপদেষ্টা জনাব অ্যাডভোকেট ইব্রাহিম দেওয়ান, তিনি সকলকে রসুলপুর ছাত্র একতা সংঘের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলকে রসুলপুর ছাত্রদাতা সংঘের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন শিক্ষার বৃদ্ধি হার ও মাদকমুক্ত করতে উৎসাহ প্রদান করে পাশে থাকার আহ্বান করেন।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র একতা সংঘ এর মাননীয় উপদেষ্টা জনাব মোঃ শামীম হোসেন, তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন রসুলপুর গ্রামের শিক্ষার হার বৃদ্ধি করতে রসুলপুর ছাত্র একতা সংঘ সর্বোচ্চ ভূমিকা রাখবে। কেউ যদি টাকার জন্য পড়াশোনা করতে না পারে তার দায়িত্ব রসুলপুর ছাত্র একতা সংঘ নিবে।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র একতা সংঘের মাননীয় উপদেষ্টা জনাব রাকিবুল হাসান, তিনি সকলকে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আহ্বান জানান যেন আমরা প্রতি বছর এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারি এবং সকলে যেন সাহায্য করেন। আমরা যেন এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সকলের মনের কথা এবং এলাকার সার্বিক অবস্থা সকলের সামনে তুলে ধরতে পারি।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র একতা সংঘের মাননীয় উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম, তিনি মাননীয় প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন তিনি যেন রসুলপুর গ্রামের ছেলেদেরকে মাদকমুক্ত রাখতে ও শিক্ষার হার বৃদ্ধি করতে রসুলপুর গ্রামে একটি স্কুল ও একটি মাঠের ব্যবস্থা করে দেন।
তারপর বক্তব্য নিয়ে আসেন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান স্যার, তিনি রসুলপুর ছাত্র একতা সংঘ কে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ৩০-০৪-২০২৬ ইং তারিখে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘ ৩৭ বছর হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা জীবনে ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তার সকল ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন এবং সকলেই যেন উন্নতির শিখরে পৌঁছাতে পারে সেই দোয়া করেন।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তি জনাব সুলাইমান মিয়া, তিনি রসুলপুর ছাত্র একতা সংঘের প্রশংসা করেন। তিনি রসুলপুর ছাত্র একতা সংঘের সফলতা কামনা করেন। তিনি আরো বলেন রসুলপুর ছাত্র একতার সংঘ এর মাধ্যমে এলাকার মাদকমুক্ত করতে সর্বাধিক সাহায্য করবেন। আমরা যেন রসুলপুর গ্রামকে একটি মাদকমুক্ত সুন্দর গ্রাম হিসাবে ঘরে তুলতে পারি এই কামনা করেন পাশাপাশি রসুলপুর গ্রামের সকল জনগণকে সাহায্য করার জন্য আহ্বান জানান।

তারপর বক্তব্য নিয়ে আসেন রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি জনাব আব্দুল বারেক দেওয়ান (চেয়ারম্যান ২নং কালা পাকা ইউনিয়ন)। তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন, তিনি জানান এক সময় রসুলপুর গ্রামে চাকরি দেওয়ার জন্য একজন শিক্ষিত ছেলে বা মেয়ে পাওয়া যেত না আজ রসুলপুর গ্রামের ঘরে ঘরে পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট অভাব নেই। তিনি সকলের উদ্দেশ্য বলেন যে সকলে যদি সাহায্য করেন তাহলে রসুলপুর গ্রামে একটি বিদ্যালয় ও একটি মাঠের ব্যবস্থা করা হবে। যা রসুলপুর গ্রামের শিক্ষার হার বৃদ্ধি ও ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ করে তুলবে। এতে যেমন শিক্ষার হার বৃদ্ধি পাবে তেমনি ছেলে-মেয়েরা মাদকাসক্ত থেকে দূরে থাকবে। তিনি আরো কথা দেন যে যদি জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় তিনি রসুলপুর গ্রামে একটি ক্লাব করে দিবেন। রসুলপুর ছাত্র একতা সংঘের সকল কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যেতে ও সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

তারপরে শুরু হয় রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে এডভোকেট ইব্রাহিম দেওয়ান ও এডভোকেট আশরাফুল আলম চৌধুরীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব সিদ্দিকুর রহমান স্যার ও সহকারী শিক্ষক জনাব গোলাম জিলানী স্যার কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর গ্রামের পোস্ট গ্রাজুয়েট ও গ্রাজুয়েট ডিগ্রিধারীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর ছাত্র একতা সংঘ কে সার্বিক সহযোগিতা ও অর্থ দিয়ে যারা সাহায্য করেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর ছাত্র একতা সংঘ কে যারা সার্বিক পরিশ্রম দিয়ে সাহায্য করেন তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর ছাত্র একতা সংঘের সকল সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর গ্রামের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর গ্রামের হাফেজদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর গ্রামের মাওলানা ডিগ্রিধারীদের কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। রসুলপুর ক্রিকেট প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়। রসুলপুর ফুটবল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলকে ক্রেস্ট প্রদান করা হয়। রসুলপুর ছাত্র একতা সংঘ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলায় যারা অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে রসুলপুর ছাত্র একতা সংঘের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদন
মো: রায়হান মিয়া
(কোষাধক্ষ্য রসুলপুর ছাত্র একতা সংঘ)

01/06/2026

উপদেষ্টার বিবৃতি

রসুলপুর ছাত্র একতা সংঘের একজন উপদেষ্টা হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও সমাজকল্যাণমূলক একটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি এলাকার শিক্ষা, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করে আসছে।

সম্প্রতি সংগঠনকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। ব্যক্তিগত মতভেদ বা রাজনৈতিক পরিচয়ের কারণে একটি সামাজিক ও মানবিক সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো প্রচেষ্টাই কাম্য নয়।

আমি সকলের প্রতি আহ্বান জানাই, ব্যক্তি নয়—সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও অবদানকে মূল্যায়ন করুন। রসুলপুর ছাত্র একতা সংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়; বরং সমাজের কল্যাণে কাজ করতে ইচ্ছুক সকল মানুষের জন্য উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম।

আমাদের লক্ষ্য একটাই—শিক্ষিত, সচেতন, মাদকমুক্ত ও মানবিক একটি রসুলপুর গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।

মোঃ জোসেফ আলমাহমুদ
উপদেষ্টা
রসুলপুর ছাত্র একতা সংঘ।

আমরা ১৩🔥। সদস্য রসুলপুর ছাত্র একতা সংঘ।
01/06/2026

আমরা ১৩🔥। সদস্য রসুলপুর ছাত্র একতা সংঘ।

01/06/2026

কি মামা রাগ করলা??

Address

গ্রাম:রসুলপুর, ইউপি:কালাপাকুজ্যা, পোষ্ট:মাইনিমুখ বাজার, থানা:লংগাদুর, জেলা:রাঙামাটি।
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when রসুলপুর ছাত্র একতা সংঘ-Rsua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share