19/06/2026
এক সময় কর্পোরেট জগতের স্বপ্ন দেখতাম, আজ স্বপ্ন দেখি কুরআনের খাদিমা হওয়ার।
নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন বা জীবনব্যবস্হা হলো ইসলাম। সূরা আলে ইমরান ৩:১৯।
আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাকে মুসলিম হিসেবে এবং শেষ নবি ﷺ এর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন
আলহামদুলিল্লাহ।
মুসলিম পরিবারে যেহেতু জন্ম তাই নামাজ পড়ছি, রোজা রাখছি, হালাল হারাম মেনে চলার চেষ্টা করছি কিন্তু কোনো কিছুর মধ্যেই আমার ধারাবাহিকতা ছিল না
রাসুল ﷺ বলেছেন, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো
যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প। এই যে আল্লাহর কাজগুলো নিয়মিত করছি না অবাধ্যতায় এবং নাফরমানিতে দিন কেটে যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে... তবুও তো আমার রব তাঁর নিয়ামত থেকে এই অধমকে বঞ্চিত করেন নি।
রাসুল ﷺ বলেছেন, যাকে আল্লাহ হেদায়েত দেন, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, কেউ তাকে হেদায়েত দিতে পারে না
আমার স্বপ্ন ছিল একটা ভালো কর্পোরেট জব করবো।
আমার চোখে মুখে তখন রঙিন স্বপ্ন। কর্পোরেট দুনিয়ার হাতছানি।
আমার স্বপ্ন অনুযায়ী ভালো জব আল্লাহ আমাকে দিলেন। কিন্ত কোনো কিছুই আমাকে মানসিক শান্তি দিচ্ছিল না
কাজ ভালোই করতাম কিন্তু কেনো যেনো এই জীবন আমার মনমতো হচ্ছিল না।
একটা সময় এতো মানুষের ভীর এ
নিজেকে ভীষণ অসহায় লাগছিল। ঐ সময় নামাজ পড়তাম আর সিজদাতে যেয়ে আল্লাহকে বলতাম, আমাকে এমনভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি সন্তুষ্ট থাকবেন।
আমি বান্দার খুব নিকটে আছি যখন সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা ২:১৮৬।
আমার রব আমার ডাকে সাড়া দিয়েছেন। আমাকে হেদায়েতের অমিয় সুধা পান করার তাওফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ
আমার মা কতবার বুঝিয়েছিলেন আমি যেনো নামাজ পড়ি হেদায়েত হই, চুলগুলো ঢেকে রাখি। আমি আমার মা এর কথা আমলেই নেই নি।
আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন পরীক্ষা নিবেন না তাই কী হয়
শুরু হলো আমার দ্বীনের পথে টিকে থাকার লড়াই।
চারদিকে ফিতনাময় পরিবেশে দ্বীনের মধ্যে টিকে থাকা দায় সাজগোজ না করা, হারাম গান বাজনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড না করা, গীবতকে প্রশ্রয় না দেওয়া,
আমার এ পরিবর্তনকে অনেকেই ভালোভাবে নেয়নি। অনেকের স্মার্ট পরিবেশে আমি বড্ড বেমানান হয়ে যাচ্ছি।
এই পরীক্ষায় আমি যেনো টিকে থাকতে পারি।
আল্লাহ আমাকে দুনিয়াবিমুখ করে আখিরাতমুখী করে দিক। আল্লাহুম্মা আমীন ইয়া রব্বুল আলামীন।
Nusrat,s Canvas