10/06/2026
সকাল থেকে এক ভাইয়ের এসির পোস্ট টা এতবার আমার টাইমলাইনে এসেছে যে এটা নিয়ে আমারও কিছু লিখতে মন চাইলো। কারণ উনার আর আমার ব্যাপারটা প্রায় সিমিলারই।
সে যাক, উনার পোস্টে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে কারণ উনি উনার বউয়ের জন্য কিনেছে, বাবা মার টা পরে কিনবে। ভাই উনাদের পরিস্থিতি কি আমরা সরেজমিনে দেখেছি? সবটা জানি.? উনি যতটুকু এক্সপ্লেইন করেছেন আমরা কেবল ততটুকুই দেখছি।
আমার ব্যাপারটা বলি এখন, আমাদের গ্রামে এটা প্রথম এসি, যেটা আমি আমার বাবার বাসায় লাগিয়েছি। তারমানে গ্রামে এখনো এসির খুব একটা প্রয়োজন নাই। কিন্তু এসিতে থাকা অভ্যস্ত কেউ খুব অস্বস্তিতে পড়বে এটা একদমই স্বাভাবিক। হতে পারে উনার বউয়ের খুব অসুবিধা হচ্ছে। বা এসিতে থাকতে অভ্যস্ত না হলেও প্রত্যেকটা বাসায় এমন একটা রুম থাকে যে রুমে গরম বাকি রুমগুলর থেকে বেশি। এই গরম আর সহ্য করা যাচ্ছেনা। অনেকরকম পসিবিলিটিস আছে।
আর সত্যি কথা হলো এসি এখন বিলাসিতার কিছু না, এটা এখন প্রয়োজন।
যেদিন বাসায় গেলাম সেদিন সারারাত মেহেক ঘুমায়নি, খুব কান্নাকাটি আর বিরক্ত করেছে। আমি পরেরদিনই এসি লাগিয়েছি আলহামদুলিল্লাহ। আমি এটা আম্মু আব্বুর রুমেই লাগাতাম, কিন্তু উনাদের রুমে অনেক বড় একটা গ্যাপ থাকায় আমার রুমেই লাগিয়েছি। এমনিতেও বাসায় কেউ থাকেনা। উনারা আমার রুমেই থাকতে পারবে।
সবশেষে আমার বাবার ব্যাপারে একটা কথা বলি যেটা নিয়ে আমি খুব বিব্রত হচ্ছিলাম, তা হচ্ছে আমি এসি লাগানোর আগেই পুরো গ্রাম-মহল্লা জানে আমার বাসায় এসি লাগানো হচ্ছে। 🤣🤣
মানে উনাকে ফোন করে যখন বলসি বাসায় আসো, এসি লাগাবো, যা লাগে করো, উনি বাসায় আসার সময় মনেহয় সবাইকে বলে আসছে আমার মেয়ে এসি লাগায় দিচ্ছে বাসায়।🫡
যে ভাইয়ের পোস্ট ভাইরাল হয়েছে সেই ভাইয়ের পোস্ট দেখার আগে পর্যন্ত আমার খুব অস্বস্তি লাগতেসিলো আমার বাপের এহেন আচরণ। কিন্তু পরে ভাবলাম, আসলেই তো আমার বংশেও কারো বাড়িতে এসি নাই, ইভেন আমার গ্রামেই কারো বাড়িতে এসি নাই। আমার বাপের মেয়ে এসি লাগাচ্ছে এটা তার জন্য নিয়শ্চই অপার্থিব আনন্দের বিষয়!
আমি এখন আর মোটেও বিব্রত না আব্বু!
আল্লাহুম্মা বারিক
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বিদ্রঃ চাহিবামাত্র কয়েক ঘন্টার মধ্যে এসিখানা সাপ্লাই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ওবং কৃতজ্ঞতা বন্ধু Riyad। তোর @আর & আর ইলেকট্রনিকস এর জন্য রইলো অনেক শুভকামনা। 🌸