Rupsha's Diary

Rupsha's Diary Welcome to my page.
(1)

একেকজনের সৌন্দর্য একেক রকম। আমার বাগানে অনেক রঙের গোলাপ ফুটেছে। কেউ কারও চেয়ে কম নয়। প্রতিটির সৌন্দর্য আলাদা, সুবাস আলাদ...
15/05/2026

একেকজনের সৌন্দর্য একেক রকম। আমার বাগানে অনেক রঙের গোলাপ ফুটেছে। কেউ কারও চেয়ে কম নয়। প্রতিটির সৌন্দর্য আলাদা, সুবাস আলাদা, মুগ্ধ করার ধরনও আলাদা। আমি মনে করি, সৌন্দর্যকে সত্যিকারে অনুভব করতে হলে তাকে তুলনা নয়, আলাদা আলাদা করে উপভোগ করতে হয়। তাহলেই তার আসল রূপ, গভীরতা আর মাধুর্য ধরা পড়ে 🌹
শুভ বিকেল 🍁🌷

15/05/2026

আমার বাসার জাতীয় খাবার 🤗 আপনাদের কাদের বাসায় যে কোনো মেনুর সাথে এটা থাকতেই হবে। কমেন্টে বলে যান প্লিজ।
゚ ゚

15/05/2026

ভোরের স্নিগ্ধতা মেখে জেগে ওঠে নীরব পৃথিবী, পাখির কলরবে যেন নতুন দিনের স্বপ্নগুলো ডানা মেলে।
゚ ゚

আমরা যা দেখি, সবসময় তা-ই সত্যি নয়। অনেক সময় অদৃশ্য কিছু বাস্তবতা চোখে দেখা সত্যের চেয়েও গভীর হয়। মানুষকে অতিরিক্ত গুরুত্...
14/05/2026

আমরা যা দেখি, সবসময় তা-ই সত্যি নয়। অনেক সময় অদৃশ্য কিছু বাস্তবতা চোখে দেখা সত্যের চেয়েও গভীর হয়। মানুষকে অতিরিক্ত গুরুত্ব দিতে দিতে একসময় দেখা যায়, সেই মানুষগুলোই ধীরে ধীরে তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করেছে। তখন শুধু সম্পর্কের ভারসাম্যই নষ্ট হয় না, ক্ষয়ে যেতে থাকে নিজের ব্যক্তিত্ব আর আত্মমর্যাদাও। তাই একা থাকতে শেখো, নিজের সঙ্গ উপভোগ করতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে একাকীত্ব আর অসহায়ত্ব কখনো তোমাকে গ্রাস করতে পারবে না কারণ তখন তোমার সবচেয়ে বড় আশ্রয় হয়ে উঠবে তুমি নিজেই।
যে নিজেকে ভালোবাসতে পারে, দুনিয়ার সবকিছুই তার কাছে অতিরিক্ত মনে হয়। কারণ সে শিখে যায়,
শান্তি মানুষের ভিড়ে না, নিজের ভেতরেই থাকে।

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
13/05/2026

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

মাঝে মধ্যে সব ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়া দরকার। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের গর্জন শুনতে শুনতে, খোলা আকাশে...
13/05/2026

মাঝে মধ্যে সব ব্যস্ততা ছেড়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়া দরকার। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের গর্জন শুনতে শুনতে, খোলা আকাশের নিচে নিজেকে একটু মুক্ত করে দিলে, জমে থাকা ক্লান্তিগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। জীবন আর কাজের একঘেয়েমীটাকে মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। তাই মাঝে মাঝে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মনটাকে নতুন করে শ্বাস নিতে দিতে হয়। কারণ প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, এটা মানুষকে আবার প্রাণবন্ত করে, হারিয়ে যাওয়া মনোযোগ আর কাজের দক্ষতাও ফিরিয়ে আনে।
゚ ゚

ঝিরিঝিরি বৃষ্টির সাথে সকালটা যেনো একটু বেশি নরম, একটু বেশি অনুভূতির 🌷
13/05/2026

ঝিরিঝিরি বৃষ্টির সাথে সকালটা যেনো একটু বেশি নরম, একটু বেশি অনুভূতির 🌷

চশমাটা যেনো এখনো আমাকে নিজের করে ভাবতেই পারেনি। কত বছর হলো তাকে চোখে তুলি, তবুও আমাদের সম্পর্কটা কেমন অস্বস্তিরই রয়ে গেল...
12/05/2026

চশমাটা যেনো এখনো আমাকে নিজের করে ভাবতেই পারেনি। কত বছর হলো তাকে চোখে তুলি, তবুও আমাদের সম্পর্কটা কেমন অস্বস্তিরই রয়ে গেল। মানুষ চশমা পরে স্মার্ট হয়ে হাঁটে, আর আমি চশমা পরলেই মনে হয়, এই বুঝি পৃথিবীটা একটু কাত হয়ে গেল 🫣 এই বুঝি হোঁচট খেলাম এতদিনেও চশমাটাকে নিজের বশে আনতে পারলাম না 🤗 নাকি চশমাই আমাকে নিজের মতো করে নিতে চায় না 🤭 খুব প্যারায় আছি 😔

12/05/2026

মুষলধারে বৃষ্টি মানেই,
আকাশের জমে থাকা সব অভিমান একসাথে ঝরে পড়া।
゚ ゚

আমি বই পড়ুয়া ছিলাম। গল্প উপন্যাসের বই প্রচুর পড়তাম। যে বইটা শুরু করতাম সেটা শেষ না করলে ঘুম আসতো না। আব্বুকে আমরা তিনভাই...
11/05/2026

আমি বই পড়ুয়া ছিলাম। গল্প উপন্যাসের বই প্রচুর পড়তাম। যে বইটা শুরু করতাম সেটা শেষ না করলে ঘুম আসতো না। আব্বুকে আমরা তিনভাই বোন ই খুব ভয় পেতাম। ক্লাসের পড়া কমপ্লিট না করে গল্পের বই হাতে নেওয়ার সাহস একটুও ছিল না। আবার নিয়ম করে ১০:০০ টায় ঘুমোতে যাওয়া। বালিশের নিচে চুপি চুপি বই লুকিয়ে রাখতাম। এতো নেশা ছিল। আর এখন পড়ার ইচ্ছে থাকলেও কালের বিবর্তনে সব কিছুই ফিকে হয়ে গেছে। শখের বশে একটা পেজ খুলেছি। পেজ পরিচালনা করা কিন্তু অতো সহজ না। অনেক নিয়ম কানুন মানতে হয়। যেহেতু ফোনটা হাতে থাকে স্ক্রল করতে করতে যে নিউজটা চোখে আটকে যায় পড়ে নেই। অনেক সময় সেই টপিকটা নিয়ে দু'কলম লিখেও ফেলি। এটাতে অনেকে অনেক টাইপের মন্তব্যও করে বসে। বলে এমন কেনো ক্যাপশন, এমন করে কেনো লেখো, মানুষ কি বলবে, ব্লা ব্লা। যাই হোক, আমাকে যারা চিনেন, জানেন তারা অবশ্যই আমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করবেন না। আমি যেমন তেমন ই আছি আলহামদুলিল্লাহ। এই স্টাইলের দুটো ছবি আছে। দুটোই আমার অনেক পছন্দের 🥰 তাই মাঝে মাঝেই পোস্ট করি।

শুভ সকাল 🍂
11/05/2026

শুভ সকাল 🍂

Address

Gaibandha Sadar
Rangpur
5700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupsha's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share