অবিমৃশ্যতা - Abimrishshota

অবিমৃশ্যতা - Abimrishshota Long way to go!!

19/08/2026

ভাবছিলাম একটু পড়তে বসবো!
রিলস দেখতে দেখতে যখন ফোন রাখার সময় হলো,তখন আবিষ্কার করে বসলাম আমার অনেক ক্ষুধা লাগছে! অতএব পড়া আর হচ্ছে না!😐

Ammu 🥺🫶💗
17/08/2026

Ammu 🥺🫶💗

15/08/2026

🍃

14/08/2026

ভালো পাঠক হতে চাই,
যতটা আগ্রহ নিয়ে বই সংগ্রহ করি!
ঠিক ততটা আগ্রহ নিয়ে পড়তে চাই।
ফেরাতে চাই তাকে!
হারিয়েছি যে আ'মি টাকে।
ফেরাতে চাই এক অন্য রূপে!

11/08/2026

তবে কি দিন এভাবেই যাবে??
কখনও ভাবিনি যেমন দিন?
তবুও কি এভাবেই কাটাতে হবে??
আগত সব দিন কল্পনাহীন?

11/08/2026

স্মৃতিশক্তি লোপ পেয়েছে,
হারিয়েছে সব রঙ!
খুঁজতে গিয়েও ফিরে আসি
আসেপাশে কতসব রঙঢং!😒

10/08/2026

09 August এই দিনটা আমার জন্য শুধু একটা তারিখ নয়, এই দিনে আমার জীবনের গল্প শুরু হয়েছিল এই দিনেই আমি এসেছিলাম পৃথিবীতে - হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে, হয়তো কারোর জীবনে আলো হতে। জীবন থেকে আরো একটি বছরের সমাপ্তি ঘটল। পিছনে ফিরে তাকালে দেখি কতটা পথ পেরিয়েছি, কত ঝড় - বৃষ্টি কেটেছে, কতটা বদলে গেছি। কখনো ভেঙে পড়েছি, আবার নিজেই নিজের জোড়া লাগিয়েছি।
কখনো কেঁদেছি নিরবে, আবার কখনো মন খুলে হেসেছি।
জীবন সবসময় সহজ ছিলো না, তবুও প্রতিটা অভিজ্ঞতা আমাকে একটু একটু শক্ত করেছে। আমি শিখেছি অনেক...! কিন্তু আল্লাহ সবসময় আমার পাশে থাকেন। দিনশেষে এটা ভেবে শান্তি পাই যে আমি সঠিক ছিলাম আমার উদ্দেশ্য সঠিক ছিল।
বর্তমানে যেমন আছি অনেক ভালো আছি,শুকরিয়া !
আমার হাসির পিছনে একেকটা গল্প লুকানো। জানিনা সামনের দিনগুলোতে কি রয়েছে। তবে আল্লাহর কাছে চাওয়া জীবন যেন সুন্দর হয়।

.

🥴🥴
29/07/2026

🥴🥴

27/07/2026

রাত বাজে ২:৪১
ছাদে এখন ভূতেদের কর্তৃত্ব চলছে
বেঞ্চ টানাটানির সে কি শব্দ
বোধহয় ওদের মধ্যে ভাগাভাগি চলছে
এ বলে "এটা আমার"। পরক্ষণেই,
ও বলে "নাহ এটা আমার।।"

এদিকে ভূতের ভয়ে না ঘুমিয়ে
জেগে আছি নিশাচর হয়ে

24/07/2026

সব ঠিকঠাকই চলছিল তারপর একদিন লাইফ কেমন জানি ৯০° এঙ্গেলে ঘুইরা গেলো। এক ধাক্কায় আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সব হারাইয়া গেলো। সবার সাথে সম্পর্কের অবনতি হইতে থাকলো।
হারাইয়া গেলো আমার স্কিলস, প্যাশনস, একাডেমি সাকসেস, মাইন্ড সেট, গোল, ফুরাইলো আমার সুদিন।
শেষ মেষ ইনার স্পিরিট হারাইয়া এখন খালি ক্লান্ত ভঙ্গিতে একেকটা দিন পার করি আর নিজেরে বুঝাই - এইটাই এখন জীবন।
এতোকিছুর পরও যখন কেউ আইসা বলে, "তোমার আবার দুঃখ কিসের" তখন চিল্লাইয়া বলতে মনে চায় "চিরকাল শান্ত যে নদী তারও কিন্তু পাড় ভাঙে।"

Address

Gaibandha
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when অবিমৃশ্যতা - Abimrishshota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share