24/08/2026
AI এতো সুন্দর করে সাজিয়ে দিলো আমার বাসাটাকে মা শা আল্লাহ 😍
১১ বছরেও মনের মতো করে সংসারটাকে সাজাতে পারছিনা।😔বিয়ের ৩/৪ বছরে জানিই নাই কি করতে হবে,অপমান, অবহেলা, তিরস্কার শুনেও আমি হেসেছি।সত্যি ই আমি হেসেছি,😅এখন মনে করি এগুলো অপমান ছিল🥱,,,বাপের বাড়িতে প্রায় বিয়ের ১ যুগ কাটলেও অন্য মানুষদের দেখি এখন জামাই নিয়ে সন্তান নিয়ে কত আনন্দ, ঘুরাঘুরি, পার্টি/পিকনিক করতে।জামাই বাড়ির চরম অবহেলা কি!তাদের বাড়ির ভাত কত দামী!তা যদি বিয়ের প্রথম দিকে বুঝতাম তাহলে এখন আমার জীবন অন্য রকম হতো।মানুষ বিয়ের পর পর কত কিছু গিফট পায়,কত শত আদর-আয়োজন।
আমি দিয়েই গেলাম, পাওয়া আশা আমাকে করতে না করে দিয়েছে।