27/09/2025
অনেকের কাছে শুনি নতুন একটা বিজনেস শুরু করবে, নিজে কিছু করার চেষ্টা করছে কিন্তু ফ্যামিলি পাশে নেই, বন্ধু-পরিচিত মহলে ক্রিটিসিজম পায়। অনেকে তো পরিচয় গোপন রেখেই শুরু করে এবং সফল না হওয়া পর্যন্ত পরিচিত মহলে জানাতেই চায় না নেগেটিভিটির ভয়ে।
আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ হয়েছে উল্টো। পেজ টা প্রায় পাঁচ বছরের পুরনো। যখন শুরু করেছি ফ্যামিলি থেকে লিমিটলেস সাপোর্ট পেয়েছি৷ আমার বন্ধু রা তো আরও বেশি, শুরুর সময়ই আমার কলেজের বন্ধুদের থেকে অনেক পজিটিভ এনার্জি পেয়েছি৷ ইভেন আমার পেজ এর প্রথম অর্ডার ও আমার ফ্রেন্ড এর ছিলো।
এতো বছর পরেও আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বন্দুরা, আত্নীয় - পরিবার, প্রতিবেশী রা ইন্সপায়ার করে আমাকে। ইনএক্টিভ থাকলে একটিভ হতে বলে, সেল বন্ধ করলে শুরু করতে বলে।
এইযে সব দিক থেকে পজিটিভ পরিবেশ আমি পাই-পাচ্ছি, এটা আল্লাহর অশেষ নিয়ামত যার শুকরিয়া করে শেষ করা যায়না।
আমি মন থেকে খুব দোয়া করি, যারা ভালো- সৎ কাজের উদ্যোগ নেয় তারা সবাই যেন এমন চমৎকার পরিবেশ পায়।