15/07/2026
আগামীকাল ১৬ জুলাই আমার জন্মদিন। কিন্তু জন্মদিনের একদিন আগেই আমার প্রিয় AKS পরিবারের সদস্যরা Sajjad Ahmed ভাই Raj Paul Sagor ভাই এবং আবু বক্কর ভাই কানন আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ার্স অফিসে এসে কেক, উপহার এবং অফুরন্ত ভালোবাসা দিয়ে আমাকে যে চমৎকার সারপ্রাইজ দিয়েছেন, তা সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।
আপনাদের এই আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এমন সুন্দর মুহূর্ত আমার জীবনের স্মৃতির পাতায় আজীবন অমলিন হয়ে থাকবে।
AKS পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও দোয়া যেন সবসময় আমার এবং Kanon Architect & Engineers-এর পাশে থাকে।
সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও মানুষের ভালোবাসা নিয়ে সামনে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি।
💙 আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা
Kanon Architect & Engineers