16/03/2026
ছোটবেলার কথা। ঠিক কোন ক্লাসে ছিলো মনে নেই। আমাদের চারুকলার বইয়ে হয়তো প্রথম দেখেছিলাম নকশি কাঁথার ছবি আর তার গল্প। সেখানে লেখা ছিল কীভাবে গ্রামের নারীরা সুঁই-সুতোর আঁচড়ে কাঁথার বুকে এঁকে রাখেন তাঁদের জীবনের সুখ-দুঃখ, স্মৃতি আর মনের কথাগুলো।🌸
সেই গল্পগুলো আমার ছোট্ট মনকে ভীষণ টানত। বইয়ের ছবিগুলো দেখে দেখে খাতায় নকশি কাঁথার নকশা আঁকতাম। একবার তো স্কুলে নিয়ে যাওয়ার জন্য ছোট্ট একটা কাঁথাও সেলাই করেছিলাম।🌸
তবে তখনও বুঝিনি, এই শিল্প একদিন আমাকে এতটা ছুঁয়ে যাবে। নকশি কাঁথার প্রতি আলাদা কোনো শখ বা টানও ছিল না।🌸
কিন্তু সম্প্রতি এক আত্মীয়ের জন্য এই কুশন কভারগুলোর অর্ডার করার পর যেন নতুন করে আবিষ্কার করলাম এই সৌন্দর্য। সুঁই-সুতোর প্রতিটি ফোঁড় যেন গল্প বলে, প্রতিটি নকশা যেন মন ছুঁয়ে যায়।🌸
এখন মনে হয়-এই কাজগুলো কি সত্যিই মন কেড়ে নেওয়ার মতো নয়?
গ্রামবাংলার এই ঐতিহ্য যেন প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক মায়ার গল্প।নকশি কাঁথার সেই চেনা নকশার ছোঁয়াই যেন ফুটে উঠেছে এই কুশন কভারগুলোর সূক্ষ্ম কারুকাজে।🌸
পুরোনো ঐতিহ্যের সেই সৌন্দর্যই আজ নতুনভাবে ধরা দিয়েছে এই ছোট ছোট সেলাইয়ের মাঝে।
কুশন কভার ফ্রম
Nakshi shop ♥️