যামিনী

  • Home
  • যামিনী

যামিনী A Hookful of Happiness 🧶🪡

আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপু বায়না ধরেছিলো তাঁকে একটা গিফট দিতেই হবে। গিফট বানিয়ে নিয়ে গেলাম, এরপর বলতেছে একটা কার...
05/10/2026

আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আপু বায়না ধরেছিলো তাঁকে একটা গিফট দিতেই হবে। গিফট বানিয়ে নিয়ে গেলাম, এরপর বলতেছে একটা কার্ড দিবি না সাথে!
অর্থনীতিতে পড়েছি মানুষের চাহিদার শেষ নেই, আমার বোন তার জলজ্যান্ত উদাহরণ। একটা চাহিদা পূরণ করলে আরেকটা চাহিদা নিয়ে হাজির হয় 🤦‍♀️
যাইহোক কার্ড টা ঘুমের তালে বানিয়েছি, দেখতে খুব একটা খারাপ লাগছে না। গিফটে হিজাব পিন দিয়েছি ডাবল লেয়ার ফুল, এটা প্রথমবার বানালাম, অনেক ঘাটতি রয়ে গেছে।

আমার পেইজে যুক্ত সকল শিক্ষককে জানাই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা 💐

Crochet Pookie Bag 🎀আম্মুর জন্মদিনে এবার কি দেবো ভাবতে ভাবতে যখন নাজেহাল অবস্থা তখন পিন্টারেস্টে একটা AI designed ক্রোশে...
05/10/2026

Crochet Pookie Bag 🎀

আম্মুর জন্মদিনে এবার কি দেবো ভাবতে ভাবতে যখন নাজেহাল অবস্থা তখন পিন্টারেস্টে একটা AI designed ক্রোশেট ব্যাগ চোখে পড়ে। প্রথম দেখায় না বুঝেই কাজ শুরু করে দেই আর কাজের মাঝে স্টিচ চেক করতে গিয়ে দেখি সেটা AI ছবি 🙂
ঠিক তখনই বুঝতে পারলাম আমি মাঝ সমুদ্রে এসে পড়েছি, এখান থেকে আমাকে একাই যেতে হবে। পরে নিজের মতো করে একটা স্টিচ দিয়ে এগোতে থাকলাম (স্টিচের নাম জানি না, দেখিওনি কোনোদিন)।

পিংক সুতা টা আম্মুর থেকে নেয়া সাথে ব্যাগের চেইন টাও। সময় সল্পতায় ব্যাগের জন্য ম্যাচিং চেইন কিনতে পারিনি। তাও এত পুকি পুকি হয়েছে মাশাআল্লাহ। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আম্মুর মন জয় করা কোনো গিফট দেওয়া। আলহামদুলিল্লাহ আম্মু ব্যাগটা অনেক পছন্দ করেছে এবং এর ভিতরে কি কি নিয়ে ঘুরতে যাবে সেটাও ব্যক্ত করেছে 🥰

05/10/2026

Pookie Bag for my pookie mom 🎀
Mom's Birthday Special 🎉

আরেকটা হিজাব পিন ✨কি ফুল বলতে পারি না 😞
04/10/2026

আরেকটা হিজাব পিন ✨
কি ফুল বলতে পারি না 😞

গতবছর ঝুমকো জোড়া বানিয়ে সাথে সাথে যেনতেন একটা ছবি তুলেছিলাম। সেটা কি ভেবে যে পিন্টারেস্টে পোস্ট করেছিলাম মনে নেই। কিন্তু...
03/10/2026

গতবছর ঝুমকো জোড়া বানিয়ে সাথে সাথে যেনতেন একটা ছবি তুলেছিলাম। সেটা কি ভেবে যে পিন্টারেস্টে পোস্ট করেছিলাম মনে নেই। কিন্তু আমার তোলা এই র ছবিটা যে এত সাড়া পাবে এটা কখনো ভাবিনি।

আমি জানতাম ঝুমকা টা বেশ সুন্দর, মানুষের নজর কাড়ার মতোই। তবে এত মানুষ জিনিস টা পছন্দ করবে এটা আসলেই অপ্রত্যাশিত ছিলো। ফেসবুক, ইনস্টাগ্রামের রিচ নিয়ে যখন একটু হতাশায় ভুগি তখন আমি পিন্টারেস্টে চলে যাই, মনটা ভালো হয়ে যায়। এই একটা পোস্টে ১০ হাজার+ সেভ, ২.৫ হাজার+ রিএকশন। আরও তোহ আছেই। সাথে মিলিয়ন প্রায় মাসিক ভিউ। যেগুলো আমি ফেসবুকে হওয়ার কথা ভাবতেও পারি না।

এইযে এত মানুষ আমার কাজ দেখছে, ইন্সপিরেশন নিচ্ছে এই জিনিস টা আমাকে ভীষণ আনন্দ দেয়। কারণ আমার ক্রোশেট শেখার জার্নিতে পিন্টারেস্ট ক্রিয়েটর দের ভূমিকা ছিলো অনেকটা বেশি 🌸

২০২৬ সালে আমার বানানো তিনটি ব্যাগ ✨গতবছর দুইটা ব্যাগ বানিয়েছিলাম, দুইটাই একদম যেনতেন হয়েছিলো। এ বছরের তিনটাই একদম Top no...
02/10/2026

২০২৬ সালে আমার বানানো তিনটি ব্যাগ ✨

গতবছর দুইটা ব্যাগ বানিয়েছিলাম, দুইটাই একদম যেনতেন হয়েছিলো। এ বছরের তিনটাই একদম Top notched হয়েছে। আমি ভাবতাম আমার হয়তো কোনোদিন সুন্দর ব্যাগ বানানো হবে না। এতদিন উইশলিস্টে শুধু ব্যাগ জড়োই করে গেছি, কোনোদিন বানানো হয়নি। এখন থেকে হবে ইনশাআল্লাহ ✨

আপনাদের পছন্দের ব্যাগ থাকলে জলদি নিয়ে ফেলুন। সংগ্রহে একটা ক্রোশেট ব্যাগ না থাকলে কি হয়! আর আসন্ন শীতে শুধু উষ্ণ পরিধেয় বানানোর নিয়ত আছে ইনশাআল্লাহ। বর্তমানে দুটো মাফলারের কাজ চলমান আছে 🧶🪡

02/10/2026

বান্ধবী Mariam Islam Mim এর অর্ডার ছিলো এটা। তার দুই কিউট niece এর জন্য নিয়েছে। লাল রং টা ক্যামেরা ক্যাপচার করতে পারছে না তাই কোনো ছবি তুলিনি।

Crochet Square Bag ✨সখী Shahrima Sharmin Turna একদিন একটা airpods ব্যাগ দেখিয়ে বললো বানিয়ে দিতে, ফোন যেন রাখা যায় এমন সা...
01/10/2026

Crochet Square Bag ✨

সখী Shahrima Sharmin Turna একদিন একটা airpods ব্যাগ দেখিয়ে বললো বানিয়ে দিতে, ফোন যেন রাখা যায় এমন সাইজের। দেখে ভেবেছিলাম, কি সোজা হেহে!
বানাতে গিয়ে ওভারএক্সাইটেড হয়ে ব্লকিং না করেই জোড়া দিয়েছিলাম। বানানোর পর ব্যাগের চেহারা দেখে আমার চেহারার রং উড়ে গেলো। আমার হাতের কাজ এতো বাজে মেনে নিতে পারছিলাম না।

আবার খুললাম, ব্লকিং করে রেখে দিলাম। একমাস পরে মাথা ঠান্ডা হলে আবার কাজ শুরু করি। এবার পুরোটা শেষ করেই উঠেছি 😌

আমার মাথায় আরও ৫-৭ টা ব্যাগ ঘুরঘুর করছে। কবে যে বানাবো 😓

01/10/2026

Me & my love for 00's Bangla songs✨

Address


1900, 1901, 1902

Website

Alerts

Be the first to know and let us send you an email when যামিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed interior service?

Share