শখের হাঁড়ি

শখের হাঁড়ি Mojar mojar ranna sekte amder Sathe thakun...

🍁রসমালাই  রেসিপি  - (গুড়া দুধ)🍁🍁উপকরন :গুড়া দুধ            ১ কাপবেকিং পাউডার  ১/২ চা চামচডিম                    ১ টিঘি  ...
27/01/2025

🍁রসমালাই রেসিপি - (গুড়া দুধ)🍁

🍁উপকরন :

গুড়া দুধ ১ কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
ডিম ১ টি
ঘি ১ টেবিল চামচ
এলাচ গুড়া ১/২ চা চামচ

🍁 মালাই এর জন্য :

চিনি ১/২ কাপ
দুধ ১ লিটার
এলাচ ৩ টা

🍁প্রস্তুত প্রনালীঃ

গুড়া দুধ, বেকিং পাউডার আর এলাচ গুড়া একসাথে মিশিয়ে রাখতে হবে।

একটি বাটিতে ঘি, আর ডিম ফেটিয়ে গুড়া দুধের মিশ্রনটা দিয়ে মেখে নিতে হবে, মাখানো ডোটা একটু নরম হতে হবে, ডো মেখে ১০ মিনিট রাখতে হবে, ১৮-২০ টা লম্ন্বা কোলবালিশের শেপ হবে, তারপর চমচম বানাতে হবে।

একটা পাতিলে এলাচ, চিনি আর দুধ জাল দিতে হবে, দুধ ঘন হয়ে অর্ধেক হলে লম্বা চমচম গুলো ছেড়ে দিতে হবে, ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে, মিষ্টি ফুলে ডাবল হবে, রান্না হয়ে গেলে ঢাকা অবস্থায় চুলা বন্ধ করে আরো ১০ মিনিট রেখে দিতে হবে।

তাহলেই তৈরি দারুন মজাদার গুড়া দুধের রসমালাই ।

🍁নোট -

- ডো বেশী শক্ত হলে মিষ্টি শক্ত হবে।
- ডো বেশী শক্ত হলে সামান্য লিকুইড দুধ দিয়ে ডো নরম করবেন তাহলে মিষ্টি নরম হবে।
- চুলায় মিষ্টি থাকা অবস্হায় চামচ দিয়ে নাড়লে মিষ্টি ভেংগে যাবে।
- ডিম রুম টেম্পারেচারের হতে হবে।
- রসমালাই এর রস বেশি ঘন হলে মিষ্টির ভিতর রস ঢুকবে না।

🫕ইলিশের লেজের ভর্তা🔥✅যা যা প্রয়োজনঃ--ইলিশ মাছের লেজ।পেয়াজ কুচি।রসুন কুচি।শুকনো লাল মরিচ।ধনেপাতা কুচি।লবন।সরিষার তেল।সবই ...
20/12/2024

🫕ইলিশের লেজের ভর্তা🔥

✅যা যা প্রয়োজনঃ--

ইলিশ মাছের লেজ।
পেয়াজ কুচি।
রসুন কুচি।
শুকনো লাল মরিচ।
ধনেপাতা কুচি।
লবন।
সরিষার তেল।
সবই পরিমান মত।

✅যেভাবে করতে হবে:--

ইলিশ মাছের লেজ খুব ভালো ভাবে (কড়া করে) ভেজে নিতে হবে। ভাজা হলে প্লেটে নিয়ে লেজের শক্ত বড় কাটা ফেলে তারপর যেগুলো থাকবে সেগুলো থেকে বড় বড় কাটা গুলো বেছে (যতদুর সম্ভব) ফেলে দিতে হবে।

প্যানে অল্প তেলে পেয়াজ রসুন কুচি শুকনো লাল মরিচ ভেজে নিতে হবে।

পাটায় মিহি করে কাটা বেছে নেয়া মাছ বেটে নিতে হবে। ম
মাছ বাটা হলে এবার ভাজা পেয়াজ রসুন মরিচ বেটে নিতে হবে। বেটে নেয়া মাছ পেয়াজ রসুন মরিচ এর সাথে ধনে পাতা কুচি সরিষার তেল লবন দিয়ে আবারও বেটে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে

🫕তেল পটল🔥উপকরণ:৮ টা পটল খোসা ছাড়িয়ে দুই দিকে চেরা১টা টমেটো বাটা১/২ চা চামচ আদা বাটা১/২ চা চামচ রসুন বাটা১ চা চামচ কাঁচ...
19/12/2024

🫕তেল পটল🔥

উপকরণ:
৮ টা পটল খোসা ছাড়িয়ে দুই দিকে চেরা
১টা টমেটো বাটা
১/২ চা চামচ আদা বাটা
১/২ চা চামচ রসুন বাটা
১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন আর চিনি
প্রয়োজন মতো সরষের তেল
১/৪ চা চামচ কালো জিরে
১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ ঘি
১/৪ চা চামচ গরম মশলার গুঁড়ো
১ টা বড়ো পেঁয়াজ বাটা
১/২ চা চামচ জিরে গুঁড়ো

পদ্ধতি
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে নুন- হলুদ গুঁড়ো দিয়ে পটল ভেজে তুলে রাখুন।এবার ঐ তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা,কাঁচা লঙ্কা বাটা,টমেটো বাটা,নুন-চিনি,হলুদ, জিরে গুঁড়ো,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন।এবার মশলা কষা হলে পরিমাণ মতো জল ও ভাজা পটল দিয়ে ঢেকে কম আঁচে হতে দিন।এবার গ্রেভি গা-মাখা হলে গ্যাস বন্ধ করে তাতে গরম মশলার গুঁড়ো ও ঘি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন।

🫕 চিকেন বার্গার 🔥❤️উপকরণ:চিকেন প্যাটির জন্য300গ্ৰাম চিকেন কিমা1 টি বড় পেঁয়াজ কুচি1 চা চামচ রসুন গুঁড়ো / কুচি1 টি ডিম1ট...
17/12/2024

🫕 চিকেন বার্গার 🔥

❤️উপকরণ:

চিকেন প্যাটির জন্য
300গ্ৰাম চিকেন কিমা
1 টি বড় পেঁয়াজ কুচি
1 চা চামচ রসুন গুঁড়ো / কুচি
1 টি ডিম
1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
1টেবিল চামচ টমেটো সস
1টেবিল চামচ সয়াসস
2টেবিল চামচ মেয়োনিজ
স্বাদমতো লবণ
1.5 কাপ ব্রেডক্রাম্ব
পরিমাণ মতো ভাজার জন্য বাটার
বার্গার এর জন্য
প্রয়োজন অনুযায়ী বার্গার বান
পরিমানমতো লেটুসপাতা
প্রয়োজন অনুযায়ী গোল করে কেটে নেওয়া টমেটো
প্রয়োজন মতো চীজ স্লাইস
বার্গার সস এর জন্য
2টেবিল চামচ টমেটো সস
3টেবিল চামচ মেয়োনিজ
1টেবিল চামচ চিলি সস
1টেবিল চামচ গ্ৰিন চিলি সস
1 চা চামচ কাসুন্দি
1/2 চা চামচ গোলমরিচ ও রসুনের গুঁড়ো।

❤️ প্রস্তুত প্রনালী:

1)প্রথমে চিকেন প্যাটি বানানোর জন্য চিকেন কিমার মধ্যে নুন ও বাটার বাদে উপরে উক্ত সমস্ত উপকরণ দিয়ে 30 মিনিট একটু মেখে রাখতে হবে। এরপরে কিমাটার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে ।

2)এবার চিকেন কিমা থেকে গোল করে প্যাটির আকরে গড়ে নিয়ে একটি প্যানের মধ্যে বাটার দিয়ে যতক্ষন প্যাটি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। বার্গার বান টাকে ওই বাটারেই হালকা একটু সেকে নেব ।

3)এরপরে বার্গার সস এর জন্য ওপরে দেওয়া সমস্ত উপকরণ গুলো একসাথে মিশিয়ে সস টা তৈরি করে নিতে হবে।

4)এরপরে বার্গার বানের ওপরে একে একে লেটুসপাতা, চিকেন প্যাটি, চিজ স্লাইস, টমেটো, বার্গার সস সমস্ত দিয় ওপরের বানটা দিয়ে দিতে হবে ।

5)ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে মজাদার চিকেন বার্গার।।।

রেসিপি যেন না হারিয়ে যায় তাই তাড়াতাড়ি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন। যেনো প্রয়োজনে খুঁজে পান।এমন ভিন্ন স্বাদের মজাদার সব রেসিপি পেতে আমাদের রান্নাঘর পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ

🌿 আলুর মশলা ধোসা বানানোর পদ্ধতি: ❤️🍁☘️ উপকরণ:•  1 কাপ চাল• 1.5 কাপ কলাই এর ডাল• 1 চা চামচ মেথি• 4 চা চামচ চিড়া ভেজান• 2...
17/12/2024

🌿 আলুর মশলা ধোসা বানানোর পদ্ধতি: ❤️

🍁☘️ উপকরণ:
• 1 কাপ চাল
• 1.5 কাপ কলাই এর ডাল
• 1 চা চামচ মেথি
• 4 চা চামচ চিড়া ভেজান
• 2 টো দু সেদ্ধ করা আলু
• 1.5 চা চামচ সর্ষে
• 20 টা কুড়ি কারি পাতা
• প্রয়োজন অনুযায়ী সাদা তেল
• স্বাদমতো নুন
• 2 টো শুকনো লঙ্কা

🍁☘️ প্রণালি:
🌿 1. প্রথমে চাল,ডাল, মেথি, চিরে সারারাত ভিজিয়ে পরের দিন সকালে বেটে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আলু সেদ্ধ করে কারিপাতা সরষে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে আলুর একটা করে নিলাম।

🌿 2. এবার ফ্রাই প্যান বসিয়ে বেটার অল্প জলে গুলে তাতে নুন দিয়ে ফ্রাইপেনে অল্প অল্প করে বড় হাতার এক হাতা করে ব্যাটার দিয়ে ধোসা আকার দিলাম সাথে দিলাম আলুর পুর।

🌿 3. যখন খুব ভালো করে ধোসাটা ক্রিস্পি গেল তখন ফোল্ড করে টমেটো পেঁয়াজের চাটনি দিয়ে পরিবেশন করলাম আলুর মশলা ধোসা।

🫕🔥ফুচকা তৈরি করার রেসিপি এখানে দেওয়া হলো🫕🔥উপকরণফুচকার জন্য:সুজি: ১ কাপময়দা: ১ টেবিল চামচলবণ: স্বাদমতোজল: মাখার জন্যতেল: ...
17/12/2024

🫕🔥ফুচকা তৈরি করার রেসিপি এখানে দেওয়া হলো🫕🔥

উপকরণ

ফুচকার জন্য:

সুজি: ১ কাপ

ময়দা: ১ টেবিল চামচ

লবণ: স্বাদমতো

জল: মাখার জন্য

তেল: ভাজার জন্য

পুরের জন্য:

সেদ্ধ আলু: ২-৩ টি

সেদ্ধ ছোলা: ১/২ কাপ

পেঁয়াজ কুচি: ১টি

ধনেপাতা কুচি: ১/৪ কাপ

ভাজা জিরা গুঁড়া: ১ চা চামচ

বিট লবণ: ১/২ চা চামচ

লেবুর রস: ১ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি: স্বাদমতো

জলের জন্য:

তেঁতুল: ১/৪ কাপ

জল: ২ কাপ

ভাজা জিরা গুঁড়া: ১ চা চামচ

বিট লবণ: ১/২ চা চামচ

চিনি: ১ চা চামচ

কাঁচা মরিচ বাটা: স্বাদমতো

প্রস্তুত প্রণালি

ফুচকার জন্য:

1. একটি পাত্রে সুজি, ময়দা, এবং লবণ একসাথে মিশিয়ে নিন।

2. অল্প অল্প পানি দিয়ে মেখে নরম ডো বানান।

3. ডোটি ৩০ মিনিট ঢেকে রেখে দিন।

4. ডো থেকে ছোট ছোট বল বানিয়ে রুটি আকৃতির করে নিন।

5. মাঝারি আঁচে তেলে ভেজে ফুচকা ফুলিয়ে নিন।

পুরের জন্য:

1. সেদ্ধ আলু চটকে নিয়ে তার সঙ্গে ছোলা, পেঁয়াজ, ধনেপাতা, ভাজা জিরা গুঁড়া, বিট লবণ, লেবুর রস এবং কাঁচা মরিচ মিশিয়ে নিন।

2. ভালো করে মিশিয়ে পুর তৈরি করুন।

পানির জন্য:

1. তেঁতুলের সাথে পানি মিশিয়ে নিন এবং ছেকে নিন।

2. তেঁতুল পানিতে জিরা গুঁড়া, বিট লবণ, চিনি, এবং কাঁচা মরিচ বাটা মিশিয়ে রাখুন।

পরিবেশন প্রণালি

1. ফুচকার ভেতরে পুর ভরে নিন।

2. তেঁতুল পানি সঙ্গে পরিবেশন করুন।

3. খাওয়ার সময় ফুচকার ভিতরে তেঁতুল পানি ঢেলে উপভোগ করুন।

আপনার ফুচকা উপভোগ করুন!

🫕🔥আলু পরটা রেসিপি 🍛উপকরণ:🥔 ১. আলু সেদ্ধ ৫টি ২. ময়দা ৩ কাপ৩. তেল ১/৪ কাপ ৪. লবণ দেড় চা চামচ ও চিনি আড়াই চা চামচ করে৫. জির...
17/12/2024

🫕🔥আলু পরটা রেসিপি 🍛

উপকরণ:

🥔 ১. আলু সেদ্ধ ৫টি ২. ময়দা ৩ কাপ৩. তেল ১/৪ কাপ ৪. লবণ দেড় চা চামচ ও চিনি আড়াই চা চামচ করে৫. জিরার গুঁড়ো আধা চা চামচ৬. ধনে গুঁড়ো আধা চা চামচ৭. শুকনো মরিচের আধা চা চামচ৮. কাঁচা মরিচ কুচি আধা চা চামচ৯. ধনেপাতা কুচি আধা চা চামচ১০. গরম মশলা আধা চা চামচ১১. ঘি পরিমাণমতো

🥔পদ্ধতি:

ময়দার সঙ্গে লবণ, চিনি ও তেল দিয়ে ভালো করে মেখে নিন হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ময়দা মেখে নিন। এবার ২০-২৫ মিনিট এই মিশ্রণটি ঢেকে রাখুন। তারপর লেচি কেটে নিন।

এদিকে আলু সেদ্ধর সঙ্গে জিরে, ধনে, মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, গরম মশলা, কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিন। এবার প্যানে ঘি দিয়ে আলু মাখা নেড়ে চেড়ে নিন।

সামান্য কসৌরি মেথি দিতে পারেন। কিছুক্ষণ পরে নামিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ থেকে যে লেচি কেটেছেন; তাতে গুঁড়ো ময়দা মাখিয়ে দিন।

এর মধ্যে সাবধানে আলুর পুর ভরে নিন। প্রথমে মোমোর মতো মুড়ে নিন। তারপর গোল করে বেলে নিন। দেখবেন সুন্দর গোল করে বেলে নিতে পারবেন।

এবার প্যান গরম করে পরোটা ভালো করে ভেজে নিন। সাইড থেকে ঘি ছড়িয়ে হালকা ভেজে নিন। তৈরি হয়ে গেল গরম গরম আলু পরোটা।

🫕লোভনীয় স্বাদের ভাপা সন্দেশ বানানোর পদ্ধতি 🔥☘️** উপকরণ **☘️ছানা - ৩০০ গ্রামচিনি - ১৫০ গ্রামগুঁড়ো দুধ - ১০০ গ্রামঘি - ১...
17/12/2024

🫕লোভনীয় স্বাদের ভাপা সন্দেশ বানানোর পদ্ধতি 🔥

☘️** উপকরণ **☘️

ছানা - ৩০০ গ্রাম
চিনি - ১৫০ গ্রাম
গুঁড়ো দুধ - ১০০ গ্রাম
ঘি - ১ চা চামচ
এলাচ গুঁড়ো - ১/২ চা চামচ
লিকুইড দুধ - ১ কাপ
কেশর - সামান্য
বাটার পেপার - ১ টি

☘️**প্রস্তুত প্রণালী**☘️

১ . প্রথমে একটি ব্লেন্ডার জারে ছানা ,চিনি ,গুঁড়ো দুধ , এলাচ গুঁড়ো ও লিকুইড দুধ দিয়ে একটি পেস্ট তৈরি করুন ।

২ . এবার একটি মোল্ড এ বাটার পেপার লাগিয়ে ঘি ব্রাশ করে নিন এতে সন্দেশ ডি - মোল্ড করতে সুবিধা হবে ।

৩ . এরপর মোল্ড এর মধ্যে ছানার পেস্ট টা ঢেলে দিতে হবে আর পেস্টের ওপর কেশর ছড়িয়ে দিতে হবে এতে সন্দেশ টা সুন্দর দেখতে ও খেতে হবে ।

৪ . এবার কড়াইতে জল গরম করুন এবং একটি স্ট্যান্ড দিয়ে ওপরে সন্দেশের মোল্ড টা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে ২০ মিনিট ভাপে দিন ।

৫ . এরপর একটি কাঠি দিয়ে সন্দেশ টা চেক করুন । কাঠি পরিষ্কার বের হলে বুঝে নিতে হবে সন্দেশ একদম রেডি ।

৬ . এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখুন ২ ঘণ্টার জন্য,এতে সন্দেশ টা অনেক বেশি ভালো লাগবে খেতে ।

( নরম তুলতুলে ভাপা সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যাবে )

৭ . এবার চৌকো পিসে কেটে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন ভাপা সন্দেশ ।

ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন

🫕চিজি গারলিক ব্রেড🔥 চুলায় কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রে...
17/12/2024

🫕চিজি গারলিক ব্রেড🔥

চুলায় কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দেখে নেই, কীভাবে এবং কী কী লাগবে চিজি গারলিক ব্রেড বানাতে।👇👇👇

✅উপকরণঃ
ব্রেড-৪ পিস
বাটার-৫০/৬০ গ্রাম
রসুন কুচি- ২ টেবিল চামচ
ধনিয়া পাতা-৪ চা চামচ
মোজেরোলা চিজ-১ কাপ
গ্রেট করা চীজ- ১ কাপ
পাপরিকার গুঁড়া- ১/২ টেবিল চামচ (স্বাদমত)
ওরেগানো-২ চা চামচ

✅প্রণালীঃ

– একটি প্যান গরম করে, এর উপর ব্রেড রেখে সামান্য টোস্ট করে নিন।

– এখন একটি বাটিতে একে একে বাটার, রসুন, ধনিয়া পাতা নিয়ে একসাথে মিশিয়ে নিন এবং ব্রেডে মাখন যেভাবে লাগায় অভাবে লাগিয়ে নিন।

– আরেকটি বাটিতে মোজেরোলা চিজ, গ্রেট করা চিজ,পাপরিকার গুঁড়া, ওরেগানো একসাথে মিশিয়ে রাখুন , এরপর এই মিশ্রণ ব্রেড গুলোর উপর দিন।

– এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে বাটাার/তেল ব্রাশ করে নিন। ব্রেড গুলো দিয়ে দিন এবার টোস্ট হবার জন্য। চুলার আঁচ একদম কম রাখবেন এ সময়। ব্রেড গুলো ঢেকে দিন ঢাকনার ছোট ছিদ্রটি ময়দা ডো বানিয়ে বন্ধ করুন। দেখতে থাকুন মোজেরোলা চিজ, গ্রেট করা চিজ গলে যাচ্ছে কিনা। গলে গেলে চুলা বন্ধ করুন, দেখবেন ব্রেড ক্রিস্পি এবং চিজি হয়েছে।

– এবার পরিবেশন করুন মজাদার চুলায় বানানো চিজি গারলিক ব্রেড।

রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।

🫕গরুর মাংসের কালা ভুনা রেসিপি 🔥🍛গরুর মাংস- ২ কেজিআদা বাটা- ১ টেবিল চামচরসুন বাটা- ১ টেবিল চামচধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচজ...
17/12/2024

🫕গরুর মাংসের কালা ভুনা রেসিপি 🔥

🍛গরুর মাংস- ২ কেজি
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
সবুজ এলাচ- ৪টি
তারা মৌরি- ১টি
তেজপাতা- ২টি
দারুচিনি গুঁড়া- কোয়ার্টার চা চামচ
পেঁয়াজ বাটা- আধা কাপ
মরিচ গুঁড়া- দেড় টেবিল চামচ
চিনি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
সরিষার তেল- ২ টেবিল চামচ

🌹কালাভুনার বিশেষ মসলা তৈরির উপকরণ
লবঙ্গ- ৭-৮টি
গোলমরিচ- ১০-১২টি
জয়ত্রী- অর্ধেক
রাঁধুনি জিরা- ১ চা চামচ
কালোজিরা- ২ চা চামচ
অন্যান্য উপকরণ
সয়াবিন বা সরিষার তেল- ১ কাপ
শুকনা মরিচ- ৫টি
মিহি পেঁয়াজ কুচি- ২ কাপ

🌹প্রস্তুত প্রণালি
মাংসের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে গুঁড়া করে নিন। মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়িতে নিতে নিন। মাংস মাখার সব উপকরণ ও কালাভুনার মসলা দিয়ে মাংস মেখে আধা কাপ পানি যোগ করুন। হাঁড়ি ঢেকে চুলায় দিয়ে দিন। ৪৫ মিনিটের মতো মিডিয়াম থেকে সামান্য বেশি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে নেড়ে দেবেন। ৪৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন।
চুলায় প্যান চাপিয়ে তেল দিন শুকনা মরিচ ও পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে রান্না করে রাখা মাংস দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দেবেন। ৫ মিনিট কষিয়ে নিন মাংস। আধা কাপ পানি দিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে অনবরত নাড়তে থাকুন। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে। কালা ভুনা রেডি। এবার গরম গরম পরিবেশন করুন।
©️
ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন আপনার আইডিতে পড়ে কাজে লাগতে পারে ধন্যবাদ

Address

Shibgonj
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when শখের হাঁড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share