Babui House

07/01/2026

সিদ্ধ সবজি আর সাথে ভর্তা ভাতের ভাইরাল ভিডিওটা দেখলে আজকাল চোখটা জ্বলে🙏

07/01/2026

ইগনোর করুন তাদের, যারা আপনাকে সামনে খুব মায়া দেখায়,অথচ আড়ালে কেবল বদদোয়াই দিয়ে যায়।

06/01/2026

দয়া করে নিজের সন্তানকে যে কথাগুলো বলবেন না 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

# তোকে দিয়ে কিচ্ছু হবে না
# তুই মরলেই আমি বাঁচি
# তুই আমার সামনে থেকে যা
# আল্লাহ যেন তোর মুখ আমাকে আর না দেখায়
# আল্লাহ যেন আমার মরণ দেয়,তোর জ্বালায় আমি অতিষ্ঠ
# তুই কোনোদিন সুখী হবি না
# এইটার প্রতিদান তুই একদিন পাবি
# আল্লাহ তোর বিচার করবে

নতুন সবকিছুই সুন্দর, নতুনকে আলিঙ্গন করা আরও সুন্দর। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই,অন্যায় করি,মিথ্যা বলি, হিংসা-অহংকার করি,অ...
01/01/2026

নতুন সবকিছুই সুন্দর, নতুনকে আলিঙ্গন করা আরও সুন্দর। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই,অন্যায় করি,মিথ্যা বলি, হিংসা-অহংকার করি,অন্যের সাথে তুলনা করি,সবকিছু থাকা সত্ত্বেও হাহাকার করি-এ সবই অবচেতন মন থেকে করে ফেলি।

আল্লাহ তায়া’লা আমাদের এসবকিছু থেকে বিরত থাকার তাওফিক দান করুন।সুস্থ সুন্দর জীবন যাপনে সাহায্য করুন।নতুন বছরের প্রথম দিনের আলোয় রাঙা হোক আমাদের সবার জীবন।
সবাইকে ইংরেজি বছরের শুভেচ্ছা।

31/12/2025

আজ ৩১ ডিসেম্বর, ২০২৫ এর শেষ দিন। ভালো -মন্দ,সুখ-দুঃখের আরও একটি বছর কেটে গেল।ঐ যে সবসময় বলি জীবন বহমান স্রোতের মতন।কোথায় কোনদিকে স্রোতের টানে জীবনের বাঁক ঘুরে যাবে কেউ জানে না। তবুও প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে হয়,মনে রাখতে হয়।আনন্দ পেতে হয়,আনন্দকে ভাগ করে নিতে হয়।প্রিয় মানুষগুলোকে পাশে রাখতে হয়।সবাই ভালোবাসবে না।তবুও কাউকে ঘৃণা করতে নেই। এভাবেই বেঁচে থাকতে চাই।
শুভ কামনা সবাইকে।

24/12/2025

জীবনের অর্থ আর সার্থকতা কোথায়?
জীবন এক বহমান স্রোতের মতো, আর সময় সেই স্রোতে ভেসে থাকা বালুকণা। যেমন হঠাৎ আসা প্রবল স্রোত বালুকণাকে পানির গভীরে টেনে নিয়ে যায়, ঠিক তেমনি সময় মানুষের জীবনকে অদৃশ্য টানে এগিয়ে নিয়ে চলে। তবে এই যাত্রার শেষটা আপেক্ষিক।
জীবনের অর্থ বহুরূপী—একেকজনের জীবনের গতি একেক রকম। কিছু জীবন সময়ের কঠিন পরীক্ষায় পড়ে; সেই জীবন কখনো পাশ–ফেলের বেড়াজালে আটকে যায়। কখনো সুখ, কখনো দুঃখ এসে জীবনের বাঁক বদলে দেয়। আমরা কখনো হাসি, কখনো কাঁদি।
তবু দুঃখকে পাশ কাটিয়ে সুখের চাঁদরে নিজেকে জড়িয়ে রাখতে পারাই আমার কাছে জীবনের প্রকৃত সার্থকতা।

22/12/2025

এ ছোট্ট জীবনে কিছু না কিছু আশা তো পূরণ হয়েছেই, কিছু স্বপ্ন আলোর মুখ দেখেছে। কিছু পাওয়া আমাদের জীবনে এনে দিয়েছে চূড়ান্ত সুখ। তবুও যা আসেনি, যা পূরণ হয়নি—সেগুলো নিয়েই কেন এত হাহাকার? কেন এত অস্থিরতা? কেন এত না-পাওয়ার শূন্যতা?

আসুন, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য হৃদয় থেকে বলি—আলহামদুলিল্লাহ।

21/12/2025

#জলপাইআচারইয়ামইয়াম

21/12/2025

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Babui House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share