26/10/2026
🎉 Congratulations to all the winners! ❤️🎨
Judgement niye kichu kotha boli...
এই কনটেস্টে কেউই রেফারেন্স ছবিটা হুবহু একইভাবে আঁকতে পারেনি। তাই বিচার করাটা আমার জন্য সত্যিই অনেক কঠিন ছিল। যেহেতু কারও আঁকাই পুরোপুরি রেফারেন্সের মতো হয়নি, তাই তুলনামূলকভাবে যে ছবিগুলো রেফারেন্সের কাছাকাছি ছিল এবং একই সঙ্গে প্রফেশনাল একটা ফিল দিয়েছে, সেগুলোকে বেশি মার্ক দেওয়া হয়েছে।
🥇 1st Place কেন? SK Tanvir Islam
এই পেইন্টিংটার দিকে তাকালে শীতের সকালের সেই ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন অনুভূতিটা একদম অনুভব করা যায়। ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ডিং থেকে শুরু করে গাছের স্ট্রাকচার—সবকিছুই খুব সুন্দর ছিল। সেই সঙ্গে রেফারেন্সের সঙ্গেও বেশ ভালো মিল ছিল। সবকিছু বিবেচনা করেই এটাকে প্রথম স্থান দেওয়া হয়েছে।
🥈 2nd Place কেন? Arts of Azmi
আসলে প্রথম আর দ্বিতীয় স্থানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আপু এত সুন্দরভাবে ব্লেন্ডিং করেছেন যে চোখ সরানোই কঠিন! ❤️ শুধু সুন্দরভাবে বিচার না করে যদি ছবিটাকে আলাদাভাবে দেখা হতো, তাহলে এটাও প্রথম হওয়ার মতো যোগ্যতা রাখে।
কিন্তু রেফারেন্সের তুলনায় আকাশটা একটু বেশি ডার্ক হয়ে গেছে এবং গাছের কিছু অংশেও বেশ পরিবর্তন এসেছে। এই বিষয়গুলো বিবেচনা করেই দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। তবে আপুর কাজ সত্যিই অসাধারণ! 🫶
🥉 3rd Place কেন? My Dream Universe
এখানে রেফারেন্সের সঙ্গে মিল রাখার বেশ ভালো চেষ্টা করা হয়েছে। শেডিংও পারফেক্ট ছিল! তবে প্রথম ও দ্বিতীয় ছবির তুলনায় ব্যাকগ্রাউন্ডটা একটু কম আকর্ষণীয় মনে হয়েছে। সবদিক বিবেচনা করেই তৃতীয় স্থান দেওয়া হয়েছে।
🏅 Special Mention: Nadim Hossain
নাদিম ভাই, আমি আপনার পেইন্টিংগুলো প্রতিবারই অনেক সময় নিয়ে দেখি। সত্যি বলতে, আপনার কাজগুলো প্রায়ই অসাধারণ হয়! ❤️
কিন্তু একটা বিষয় প্রায়ই দেখা যায়—আপনার পেইন্টিংয়ের সঙ্গে রেফারেন্সের বেশ বড় একটা পার্থক্য তৈরি হয়ে যায়। তখন একটু খারাপ লাগে, কারণ আপনার আঁকার দক্ষতা সত্যিই প্রশংসনীয়।
আলাদাভাবে বিচার করলে এবারের আপনার পেইন্টিংটাও আমার কাছে সেরা কাজগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু রেফারেন্সে শীতের সকালের যে আবহটা ছিল, আপনার ছবিতে সেটা কিছুটা বিকেলের অনুভূতি দিয়েছে।
সামনের অংশটা সরিষার ফুল হোক বা পাকা ধান—সেই অংশের পরিবেশটা বেশ বেশি হাইলাইট হয়েছে। অথচ এই কনটেস্টের মূল থিম ছিল শীতের সকালের কুয়াশাচ্ছন্ন পরিবেশ। তাই থিমের সঙ্গে মিলের বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়েছে।
আশা করি, আমার কথাগুলো ভুলভাবে নেবেন না। আপনার কাজের প্রতি আমার সম্মান ও ভালো লাগা সবসময়ই থাকবে। ❤️
📌 সবশেষে কিছু কথা...
এখানে আমার পরিচিত কেউই নেই। আমি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি এবং কাজের মান, রেফারেন্সের সঙ্গে মিল ও থিমের অনুভূতি—সবকিছু বিবেচনা করেই বিচার করেছি।
অনেকের হয়তো রেজাল্ট মনের মতো হয়নি। কিন্তু আশা করি, সবাই বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ❤️
যারা এবার টপ টেনে বা বিজয়ীদের তালিকায় আসতে পারোনি, তারা একদম মন খারাপ করবে না। তোমাদের প্রত্যেকের কাজের পেছনেই পরিশ্রম ছিল, আর প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেরা চেষ্টা করেছ।
একটা কনটেস্টে সবাইকে বিজয়ী করা সম্ভব হয় না। তাই বলে তোমাদের কাজের মূল্য কমে যায় না। 🫶
ইন শা আল্লাহ, পরেরবার সবাই চাইলে আবারও কনটেস্ট আয়োজন করব। তখন আমরা সবাই নতুন কিছু চেষ্টা করব, নিজেদের ভুলগুলো শুধরে আরও ভালোভাবে আঁকার চেষ্টা করব। ❤️🎨
সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য এবং নিজেদের মূল্যবান সময় ও পরিশ্রম দিয়ে কনটেস্টটাকে সফল করার জন্য। ❤️
🏆 বিজয়ীরা আমাকে ইনবক্স করো।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা! ❤️🌸