Chutur Putur cookies

Chutur Putur cookies This page is for cooking am simple person

17/05/2023

Didi r hatha prawn 🦐 malaicurry 😋

Merry Christmas 🎄🎄
25/12/2022

Merry Christmas 🎄🎄

15/12/2022

বন্ধুরা কেমন আছো সকলে? কেমন শীত পড়েছে বলো?
চলো আজ শীতের অসাধারণ রেসিপি শেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে 🤩👌

➡️ রেসিপি : - নলেন গুড়ের পায়েস 😋
উপকরণঃ
*ঘি
*গোবিন্দ ভোগ চাল
*চিনি
*বাতাসা
*দুধ
*তেজপাতা
*এলাচ
*নুন
*মাখা সন্দেশ
*নলেন গুড়
*কাজুবাদাম
*কিশমিশ

➡️ পদ্ধতি : - প্রথমে গোবিন্দ ভোগ চাল কে ভালো করে ধুয়ে নিন এবার একটা পরিস্কার কাপড়ে শুকাতে দিন জল ঝড়িয়ে।একটি হাঁড়িতে ঘি গরম করতে দিন, তাতে তেজপাতা আর জল ঝড়ানো চাল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে সেদ্ধ করতে দিন। এরপর সেদ্ধ হয়ে এলে তাতে দুধ ঢেলে এর সঙ্গে এলাচ, এক চিমটির ও কম নুন কাজুবাদাম -কিশমিশ দিয়ে দিন। কিছুক্ষণ পর চিনি-বাতাসা পরিমাণ মতো,আর নলেন গুড় দিয়ে নাড়াচাড়া করুন।আস্তে দেখতে পাবেন ক্ষীর এর মতো বসে যাচ্ছে তখন মাখা সন্দেশ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। (চাল পরিমাণে কম, দুধ পরিমাণে বেশি)🌷
পরিবারের সকলের সঙ্গে নলেন গুড়ের পায়েস ঠান্ডা পরিবেশন করুন 😋💗।

14/12/2022

আজ একটা চটজলদি কিন্তু সুস্বাদু রান্না শেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে 🤩👌

➡️ •রেসিপি : বেগুন ভাপা বাহার 🍆

উপকরণঃ
বেগুন
জল
নুন
সরষে তেল
লঙ্কা
পেঁয়াজ
ম্যাগি মশলা
টমেটো
ধনেপাতা

➡️
পদ্ধতি : - প্রথমে বেগুন গুলো কে ছোট্ট ছোট্ট টুকরো করে জলে ভালো করে ধুয়ে নিন। এরপর কড়াই পরিমাণ মতো জল দিয়ে বেগুন এর টুকরো গুলো আর একটু নুন দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিন। একটু নরম হয়ে উঠলে ছেঁকে নিন একটি পাত্রে। এরপর আবার ওভেনে কড়া বসিয়ে সরষে তেল দিন, তারপর আমি একটু চিনি দিই আপনারা নাও দিতে পারেন একে একে পেঁয়াজ কুচি, টমেটো কুচি ও লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করুন নরম হয়ে এলে জল ঝড়ানো বেগুন দিয়ে দিন সাথে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করুন। সবশেষে ভালো করে ম্যাগি মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন আর একটু নাড়িয়ে নিয়ে পরিবেশন করুন 😋💗।

বন্ধুরা এটা কিন্তু গরম রুটি সাথে খুব ভালো খেতে লাগে try করে দেখতে পারো🤗💖। কেমন হয়েছে আমায় জানিওcommentকরে👍🏻।

05/12/2022

#ঘরেতৈরি পিজ্জা রেসিপি 🍕🍕

উপকরণঃ
*ময়দা
*বেকিং সোডা
*বেকিং পাউডার
*নুন
*সাদা তেল
*চিকেন
*হলুদ গুঁড়ো
*লঙ্কা গুঁড়ো
*আদা-রসুন বাটা
*পিজ্জা সস
*চিপ
*অরিজ্ঞেন
*চিলি ফ্লেকেস

পদ্ধতি : -
পরিমাণ মতো ময়দা, সঙ্গে বেকিং পাউডার,বেকিং সোডা, নুন, সাদা তেল মিক্সড করে নিন। মিক্সড যেন একটু নরম হয় ,ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। তারপর কড়াই তেল দিন চিকেনের ছোট্ট টুকরো গুলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন,আর একটু আদা রসুন বাটা দিয়ে ভেজে নিন।
এরপর কড়াই আবার তেল দিন পেঁয়াজ টুকরো, সব ক্যাপসিকাম টুকরো একটু ভেজে নিন। তারপর পিজ্জা প্লেটে একটু বাটার লাগিয়ে ময়দা ডো টাকে বেলে বড়ো আকারের করে , কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিন পুরোটা, এরপর পিজ্জা সস লাগিয়ে দিন ভালো করে, সঙ্গে ভাজা পেঁয়াজ টুকরো,ক্যাপসিকাম, চিকেন ফ্রাই সাজিয়ে নিন। তারপর উপর থেকে চিলি ফ্লেকেস,অরিজ্ঞেন,আর চিস দিন।গ্যাস বা মাইক্রোওয়েভ যেখানে করুন না কেন আগে প্রিহিট করতে হবে, তারপর গ্যাসে করলে কড়ার উপর বালি দিয়ে ভাপা পিঠের মতো করতে হবে ৪০মিনিট, দেখবেন হয়েছে নাকি নাহলে আর ১০মিনিট রাখবেন।
আর মাইক্রোওভেন করলে ৫মিনিট প্রিহিট আর পিজ্জা প্লেটে দিয়ে ৩০মিনিট।
রেসিপি তৈরি পরিবারের সকল সঙ্গে মজা 😀🤩 করে পরিবেশন করুন।

20/11/2022

18/11/2022
  made birthday cake 🎂🎉🎈
12/11/2022

made birthday cake 🎂🎉🎈

10/11/2022

home made birthday cake 🍰🎂

10/11/2022

made 😋😋😋

01/11/2022

🎉🎉 খুব সহজ রেসিপি 🤩🤩🤩🤩

******চটজলদি পনির মিঠা : ---
**উপকরণঃ
১|পনির
২|পাউডার মিল্ক
৩|কনডেন্সমিল্ক
৪|এলাচ
৫|পেস্তা

∆∆পদ্ধতি: -
প্রথমে ওভেনে কড়া গরম করতে দিন।কড়া গরম হয়ে এলে পাউডার মিল্ক,বেশ অনেক টা কনডেন্সমিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। তারপর হাতের সাহায্যে পনির গুলো একদম ছোট ছোট করে দিন, ভালো করে মিশিয়ে নিন মিশ্রনটি যেন মিহি হয় । এরপর সামান্য এলাচ দিয়ে নাড়াচাড়া করে একটি পাত্রে নামিয়ে নিন।সমান পাএে মিশ্রনটি ঢেলে তারপর উপর পেস্তা কুচি দিয়ে দিন। কিছুক্ষণ পরে বরফি আকার কেটে পরিবারের সকলকে পরিবেশন করুন। 😋💗

24/10/2022

শুভ দীপাবলি বন্ধুরা 😊
কাল সকলে চোদ্দ শাক খেয়েছো

Address

Howrah

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917278308467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chutur Putur cookies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chutur Putur cookies:

Share