জিভে জল আনা রেসিপি

জিভে জল আনা রেসিপি this channel for various type of cooking idea and testy recipies. cooking &vlogs
(1)

04/09/2026

দুধের কালা ভুনা ♥️♥️♥️.

জিভে জল আনা রেসিপি Jhargram District ঝাড়গ্রাম জেলা

👇❤️7 ধরনের পরোটার রেসিপি দিলাম একসঙ্গে❤️👇***প্রতিটা ছবি টাচ করলেও রেসিপি পেয়ে যাবেন***1…আলুর পরোটাযা যা লাগছেআলু সেদ্ধ-...
04/09/2026

👇❤️7 ধরনের পরোটার রেসিপি দিলাম একসঙ্গে❤️👇
***প্রতিটা ছবি টাচ করলেও রেসিপি পেয়ে যাবেন***
1…আলুর পরোটা

যা যা লাগছে
আলু সেদ্ধ- ৫টা আলুর
ময়দা- ৩ কাপ
সাদা তেল
নুন,চিনি স্বাদমতো
জিরে গুঁড়ো-হাফ চামচ
ধনে গুঁড়ো-হাফ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো-হাফ চামচ
কাঁচালঙ্কা কু চি-হাফ চামচ
ধনেপাতা কু চি-হাফ চামচ
গরম মশলা -হাফ চামচ
ঘি

যেভাবে বানাবেন-
তিনকাপ ময়দার সঙ্গে ১.৫ চামচ নুন, ২.৫ চামচ চিনি ১/৪ কাপ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মাখতে থাকুন। এবার ২০-২৫ মিনিট এই মিশ্রণটি রাখুন। এবার বাড় বড় করে লেচি কেটে নিন। এদিকে আলু সেদ্ধর সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, গরম মশলা, কাঁচা লঙ্কা কু চি আর ধনেপাতা কু চি দিয়ে ভালো করে মেখে নিন। এবার প্যানে ঘি দিয়ে আলু মাখা নেড়ে চেড়ে নিন। সামান্য কসৌরি মেথি দিতে পারেন। বেস মাখা মাখা হলে নামিয়ে নিন। এবার ময়দার মিশ্রণ থেকে যে লেচি কেটেছেন তাতে গুঁড়ো ময়দা মাখিয়ে দিন। এবার ওর ভেতর সাবধানে আলুর পুর ভরে ফেলুন। এবার প্রথমে মোমের শেপে মুড়ে ফেলুন। তারপর গোল করে বেলে নিন। দেখবেন সুন্দর গোল করে বেলে নিতে পারবেন। প্রতিদিনের রুটিও এই কায়দায় বেলতে পারেন। এবার প্যানে পরোটা দিয়ে ভালো করে সেঁকে নিন। সেঁকা হলে সাইড থেকে ঘি ছড়িয়ে হালকা ভেজে নিন। ব্যাস রেডি পরোটা।

2…চিলি গার্লিক পরোটা

যা যা লাগবে
১ কাপ ময়দা
১/২ চা চামচ বা তার সামান্য কম নুন
সামান্য চিনি (চাইলে না-ও দিতে পারেন)
২-৩ চা চামচ চিলি ফ্লেকস
১ চা চামচ রসুন কুঁ চি বা রসুন বাটা
১ টেবিল চামচ ধনে পাতা কুঁ চি
দেড় থেকে দু’কাপ জল
১-২ টেবিল চামচ ঘি অথবা গলানো মাখন অথবা সাদা তেল

কী ভাবে বানাবেন
প্রথমে ময়দার সঙ্গে নুন, চিনি, চিলি ফ্লেকস, রসুন, ধনে পাতা দিয়ে চামচে করে উপর নীচ করে মিশিয়ে নিন। এর মধ্যে প্রথমে এক কাপ জল মেশান। তার পরে ধীরে ধীরে বাকি জল দিতে থাকুন। তত ক্ষণ পর্যন্ত, যত ক্ষণ না পর্যন্ত একটা তরল ভাব আসে। মিশ্রণটি হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এ বার একটি ননস্টিক প্যানে তিন-চার ফোঁটা তেল, ঘি বা গলানো মাখন দিয়ে ছড়িয়ে দিন। হাতা বা চামচে করে এর উপর ঢেলে দিন এক হাতা মিশ্রণ। প্যানটিকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে ওই মিশ্রণ ছড়িয়ে দিতে পারেন বা হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়েও ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটির এক পিঠ শুকিয়ে এলে উল্টে দিন। দরকার পড়লে আরও কয়েক ফোঁটা তেল দেওয়া যেতে পারে। দু’দিক সামান্য ভাজা হয়ে এলে তুলে নিন।

3…ছানার পরোটা

উপকরণ
ছানা: আধ কাপ
ময়দা: ৫০০ গ্রাম
আদা বাটা: আধ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদ মতো
তেল: পরিমাণ মতো

প্রণালী
ছানা ঘরে তৈরি করে নিতে পারেন অথবা মিষ্টির দোকান থেকে কিনেও আনতে পারেন।কড়াইতে তেল গরম করে তাতে সব মশলাগুলি এবং জল ঝরিয়ে রাখা ছানা দিয়ে ভাল করে কষিয়ে নিন।
নরম করে ময়দা মেখে তার থেকে ছোট ছোট লেচি কেটে তার ভিতরে ছানার পুর ভরে পরোটার আকারে বেলে নিন।
পরোটা ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন খুব বেশি কড়কড়ে না হয়ে যায়। ভাজা হয়ে গেলে শীতের সকালে নতুন আলুর দমের সঙ্গে গরম গরম ছানার পরোটা পরিবেশন করুন।

4…চিকেন পরোটা

উপকরণ:
পেঁয়াজ: ১টি (কুচনো)
কাঁচা লঙ্কা: ১টি
ধনেপাতা: ২ টেবিল চামচ
চিকেন: ২৫০ গ্রাম (বোনলেস)
আদারসুন বাটা: ১ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো: স্বাদমতো
জিরেগুঁড়ো: ১/২ চা চামচ
ধনেগুঁড়ো: ১/২ চা চামচ
হলুদগুঁড়ো: এক চিমটে
নুন: স্বাদমতো
মরিচগুঁড়ো: ১/৪ চা চামচ
দই: ১/৩ কাপ
তেল: ২ টেবিল চামচ
ময়দা: ১ কাপ
আটা: ১ কাপ
নুন: ১/২ চা চামচ
জল পরিমাণ মতো

কী ভাবে বানাবেন
চিকেন ছোট ছোট টুকরো করে কে টে নিন।তারপর আদারসুন বাটা, লাল লঙ্কাগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, নুন ও দই মিশিয়ে আধঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
এবার প্যানে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভাজুন।
রান্না হয়ে গেলে চিকেনের টু করোগুলি ফালিফালি করে কে টে ঠান্ডা করতে দিন।
তারপর এতে পেঁয়াজকু চি, কাঁচালঙ্কা ও ধনেপাতা মিশিয়ে নিন। চিকেন পরোটার পুর তৈরি।
এবার একটি বাটিতে আটা ও ময়দা মাখতে থাকুন। স্বাদমতো নুন ও জল দিন। ভালভাবে মাখার পর গোলাকার একটি মণ্ড তৈরি হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে মিনিটপনেরো রাখুন।
এবার মণ্ডটি থেকে সমান আকারের ছোট ছোট লেচি পাকিয়ে নিন। দুটি করে লেচি বেলে গোল দুটি পরোটার আকার দিন। এর মধ্যে একটির উপর চিকেনের পুরটি ভরে উপরে অন্য পরোটাটি দিয়ে ভাল করে মুড়ে দিন।
এবার একটি চাটুতে তেল গরম করে এই পুরভরা পরোটাটি ভাজুন। সোনালি হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

5…কিমা পরোটা

উপকরণ:
ময়দা: আড়াই কাপ
তেল বা ঘি: ২ টেবিল চামচ
নুন: স্বাদ মতো
কিমা: ২৫০ গ্রাম
তেল: ২ টেবল চামচ
পেঁয়াজ কু চি: ১ কাপ
জিরে: ১ চা চামচ
কাঁচালঙ্কা বাটা: ১ টেবল চামচ
আদা, রসুন বাটা: ২ চা চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ
চাট মশলা: ২ চা চামচ
ধনেপাতা কু চি: আধ কাপ

প্রণালী:
প্রথমে একটি পাত্রে ময়দা, ঘি বা তেল, সামান্য নুন এক সঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো জল দিয়ে ভাল করে মেখে নিন। শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখুন।প্রথমে কড়াইতে তেল গরম করুন। এর মধ্যে দিয়ে দিন জিরে ফোড়ন, পেঁয়াজ কু চি। ভাল করে ভেজে নিয়ে দিয়ে দিন আদা-রসুন বাটা।
খানিকটা ভাজা হলে মাংসের কিমা দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। কিমার জল শুকিয়ে এলে একে একে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিন।
ভাল করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে কিমা সেদ্ধ হতে দিন। হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কু চি ছড়িয়ে নামিয়ে রাখুন।
এ বার ময়দার মণ্ড থেকে একটু বড় করে লেচি কেটে নিন। কিমা ঠান্ডা হলে লেচির মধ্যে কিমার পুর ভরে নিন।
অনেকেই তেল বা ঘি দিয়ে লুচি-পরোটা বেলে থাকেন। কিন্তু পুর ভরা পরোটার ক্ষেত্রে শুকনো ময়দা দিয়ে পরোটা বেলে নেওয়াই ভাল। তাতে পরোটা ফেটে পুর বাইরে বেরিয়ে আসার ভয় থাকে না।এ বার চাটুতে ঘি বা সাদা তেল ছড়িয়ে পরোটা ভেজে নিলেই হল। টক দই, পুদিনার চাটনি বা আচার দিয়ে গরম গরম কিমা পরোটা খেতে মন্দ লাগে না।

6…ডিম পরোটা

কী কী লাগবে
ময়দা: ২ কাপ
নুন: ১ চিমটি
তেল: ১ টেবল চামচ
ডিম: ২টো
পেঁয়াজ কু চি: ১/৪ কাপ
কাঁচালঙ্কা: ১টা (কুচনো)
ধনেপাতা কু চি: ২ টেবল চামচ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
নুন: স্বাদ মতো

কী ভাবে বানাবেন
এরটা বাটিতে ময়দা, নুন ও তেল মিশিয়ে এক কাপ জল দিয়ে নরম করে মেখে নিন। ময়দা মাখা চার ভাগে ভাগ করে লেচি কে টে নিন। লেচি বেলে দু’বার ভাঁজ করে ত্রিকোণ পরোটার আকারে বেলে নিন। একটা বাটিতে ডিম, পেঁয়াজ কু চি, কাঁচালঙ্কা কু চি, ধনেপাতা, গরম মশলা ও নুন দিয়ে ফেটিয়ে নিন।
তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ১-২ মিনিট করে সেঁকে নিয়ে তেল দিয়ে এক মিনিট ভেজে নিন। ধারগুলো মুচমুচে হতে থাকলে সরু ছু রি দিয়ে ধার থেকে কেটে নিন ডিমের মিশ্রণ ঢেলে দিন। পরোটা একটু হেলিয়ে ধরুন যাতে ডিমের মিশ্রণ ভাল করে ভিতরে ঢোকে। উল্টে নিয়ে দু’পাশ ভাল করে ভিতরে ঢোকে। যতক্ষণ না ডিম ভিতরে ভাল করে ভাজা হয়ে ফুলে উঠে পরোটা বাদামি রং ধরলে নামিয়ে নিন।

7…লাচ্ছা পরোটা

উপকরণ
ময়দা - চায়ের কাপের ৪ কাপ
ডিম - ২টো
চিনি - চায়ের চামচের ২ চামচ
দুধ - চায়ের কাপের ২ কাপ
নুন - আঙুলের ২ চিমটে
ঘি অথবা সাদা তেল - চায়ের চামচের ৮ চামচ

রন্ধন প্রণালী
ময়দাটা ডিম, দুধ, নুন, চিনি দিয়ে মেখে আধ ঘন্টা থেকে এক ঘন্টা একটা ভিজে পরিষ্কার কাপড়ে মুড়ে রাখুন। এর পর ওই ময়দার গোল গোল করে লেচি করুন তার পর রুটির মতো বেলে নিন। সেই রুটির ওপর সামান্য একটু ঘি বা সাদা তেল দিন। তার উপর শুকনো ময়দা ছড়িয়ে দিন। পুরো রুটিটা ভাল করে ভাঁজ করুন। এ বার সেটা কাগজের হাত পাখা তৈরির সময় যে ভাবে মোড়ানো হয়, সে ভাবেই এপিঠ-ওপিঠ করে মুড়ুন। তার জন্য রুটি চৌকো করে বেললে মুড়তে সুবিধে বেশি। মোড়ার সময় মাথাটা লম্বা থাকবে। ওই লম্বাটা গোল করে পেঁচিয়ে নিন। তার পর হাতের চাপে গোল লেচির মতো করুন। এরপর ধীরে ধীরে বেলুন। সেটাকে কড়াইয়ের গরম তেলে ভাজুন। আপনার লাচ্ছা পরোটা তৈরি।

#জিভে_জল_আনা_রেসিপি

👇❤️6 ধরণের মোমোর রেসিপি একসাথে❤️👇 🔶️চিকেন 1…স্টিম মোমো রেসিপি 👇যা যা লাগছে-মোমো স্যুপের জন্য-পেঁয়াজ কু চি- বড় মাপের ১ ট...
03/09/2026

👇❤️6 ধরণের মোমোর রেসিপি একসাথে❤️👇

🔶️চিকেন 1…স্টিম মোমো রেসিপি 👇
যা যা লাগছে-

মোমো স্যুপের জন্য-
পেঁয়াজ কু চি- বড় মাপের ১ টা
রসুনের কোয়া- ৪ টে
আদা- ৫ গ্রাম
ধনেপাতার ডাঁটি- ২ গ্রাম
স্প্রিং অনিয়ন- ২ গ্রাম
চিকেন বোন- ২৫০ গ্রাম
গোলমরিচ গুঁড়ো- ১ চামচ
তেজপাতা- ১ টা
সয়া স স- ১ চামচ
গাজর- কয়েক টুকরো

যেভাবে বানাবেন
একটি পাত্রে সামান্য তেল দিয়ে চিকোন বোন দিন। এবার নাড়াচাড়া করে পাঁয়াজ, গাজরের টু করো আর বাকি মশলা দিন। পরিমাণ মতো জল দিয়ে ৩৫ থেকে ৪৫ মিনিট ফুটতে দিন। ফুটে এলে ধনেপাতার ডাঁটি আর স্প্রিং অনিয়ন যোগ করুন। পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিন। একটা পাত্রে স্যুপ ঢেলে রাখুন। গোলমরিচ গুঁড়ো আর স্প্রিং অনিয়ন টুকরো করে ছড়িয়ে দিন।

মোমো ডো- 👇
যা যা লাগছে

দু কাপ ময়দা
এক চামচ বেকিং পাউডার
১ চামচ নুন
গরম জল

যেভাবে বানাবেন👇
ময়দা, বেকিং পাউডার আর নুন মিশিয়ে ভালো করে মেখে নিন। গরম জলে মাখবেন। মেখে এক ঘন্টা ঢেকে রাখুন।

মোমো স্টাফিং

যা যা লাগছে
চিকেন কু চি- ২৫০ গ্রাম
পেঁয়াজ কু চি- ৩ চামচ
ধনেপাতা কু চি-১ চামচ
স্প্রিং অনিয়ন- ১ চামচ
কাঁচা লংকা কু চি- ১ চামচ
আদা বাটা- ১ চামচ
রসুন বাটা- ১ চামচ
সোয়া স স- ১ চামচ
নুন

যেভাবে বানাবেন
একটা পাত্রে সব উপকরণ নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। স্বাদমতো নুন দিন।

লাল চাটনি👇

যা যা লাগছে
শুকনো লংকা- ২৫০ গ্রাম
ভিনিগার-১৫০ গ্রাম

যে ভাবে বানাবেন
ফ্রাইং প্যানে ভিনিগার নিন। এবার ওর মধ্যে শুকনো লংকা দিয়ে ফুটিয়ে নিন। সামান্য নুন দিন। খুব বেশি ফোটানোর দরকার নেই। এবার তা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিন। সঙ্গে সামান্য চিনি, এককোয়া রসুন দিন।

স্যুপ, চাটনি রেডি হয়ে গেলে এবার মোমো বানিয়ে নিন। মোমোর ডো থেকে খুব ছোট ছোট টু করো করে পছন্দের শেপে গড়ে নিন। এবার মোমোর ভেতর চিকেনের স্টাফিং দিন। মোমোর ভেতর পুর ভরার সময় একটু সচেতন থাকুন। হয়ে গেলে যে পাত্রে মোমো নিয়ে স্টিমে বসাবেন সেই পাত্রে সামান্য সাদা তেল বুলিয়ে নিন। এবার একটি প্যানে জল নিয়ে ফুটতে দিন। ওই পাত্রের উপর মোমোর পাত্র বসান। ১৫ মিনিট স্টিম হলেই রেডি মোমো।

🔶️ 2….প্যান ফ্রায়েড চিকেন মোমো👇
উপকরণ:
1 কাপ ময়দা
স্বাদমতো নুন
পরিমান মতো সাদা তেল
পরিমান মতো জল
1 কাপ সেদ্ধ চিকেন কিমা
1/2 চামচ রসুন কু চি
1/2 কাপ গাজর কু চি
1/2 কাপ বিন্সকুচি
1/2 কাপ ক্যাপ্সিকাম কু চি
1 চা চামচ ভিনিগার
1 চা চামচ সয়া সস
1 চা চামচ টমেটো সস
1 চা চামচ গ্ৰিন চিলি সস
1 চা চামচ রেড চিলি সস
1 চা চামচ গোল মরিচ গুঁড়

পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে ময়দা, নুন,সাদা তেল মিশিয়ে পরিমাণ মত জল দিয়ে মেখে নিতে হবে ।এরপর মোমোর পুর বানানোর জন্য কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে তাতে ক্যাপ্সিকাম কু চি, গাজর কু চি,বিন্সকু চি ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে সব্জী নরম না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রেখে হালকা ভাজা হলে তার মধ্যে এক চামচ ভিনিগার ও চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে।এরপর আগে মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে বেলে তাতে পুর ভরে ইচ্ছে মত মোমোর আকার দিতে হবে।এরপর একটি মোমো স্টিমারে জল দিয়ে ওপরে মোমো গুলো সাজিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নিতে হবে।এগুলো হল স্টিম মোমো যা সুপের সাথেও খাওয়া যায়।এরপর ওই স্টিম মোমো গুলো সাদা তেলে ভেজে তুলে নিতে হবে।এরপর অন্য একটা কড়াইতে এক চামচ সাদা তেল গরম করে তাতে একটু ক্যাপ্সিকাম কু চি, রসুন কু চি দিয়ে তাতে সব রকম সস,নুন দিয়ে মিশিয়ে গ্ৰেভি ফুটে উঠলে ভাজা মোমো গুলো সসের গ্ৰেভিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরী হয়ে যাবে প্যান ফ্রায়েড চিকেন মোমো।

🔶️ 3…পনির মোমো👇
উপকরণ:
ময়দা ২ কাপ
তেল ২ টেবিল চামচ
পনির কিমা দেড় কাপ
চিজ ১ টেবিল চামচ
কর্ণ ৩ চা চামচ
ধনে পাতা কু চি ২ চামচ
লবণ স্বাদ মতো
সয়া সস ২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ
লেবুর খোসা কু চি আধা টেবিল চামচ
মাখন ১ টেবিল চামচ

পদ্ধতি:
প্রথমে ময়দার সঙ্গে আধা চা চামচ লবণ, তেল ও পরিমাণমতো জল মিশিয়ে ডো তৈরি করে নিন। এবার পনির কিমার সঙ্গে চিজ, কর্ণ, সয়া সস, লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে মেখে নিন।
এবার গ্যাসে ফ্রাইপ্যান গরম করে তাতে মাখন গলিয়ে নিন। তারপর কিমার মিশ্রণ অল্প আঁচে রান্না করুন। কিমা রান্না হয়ে গেলে আরও ২ থেকে ৩ মিনিট ঢেকে রাখুন।
এরপর ঢাকনা খুলে কাঁচা লঙ্কা কু চি ও লেবুর খোসার কু চি দিয়ে নেড়ে আবার ঢেকে দিয়ে মৃদু আঁচে দু’মিনিট রাখুন।
এদিকে ময়দার ডো থেকে ছোট আকৃতির রুটি তৈরি তার মাঝখানে ১ টেবিল চামচ করে কিমার পুর দিয়ে অর্ধেকটা মুড়িয়ে পেঁচিয়ে এনে বাকি অর্ধেক চেপে দিন।
যেন মুখ খোলা না থাকে। সবগুলো মোমো তৈরি হয়ে গেলে জল ভর্তি বড় পাত্রের মুখে কাপড় বেঁধে কিংবা স্টিম দেওয়া পাত্রে ভাঁপ দিয়ে নিতে পারেন।
ভাল ভাবে ভাঁপ দেওয়া হলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এরপর নামিয়ে গরম গরম মোমো পরিবেশন করুন সসের সঙ্গে।

🔶️ 4….সেজোয়ান চিকেন মোমো👇
উপকরণ:
১/২ কাপ ময়দা
১/২ কাপ চিকেন কিমা
১/৪ কাপ পেঁয়াজ কু চি
১ চা চামচ আদা রসুন বাটা
২ চা চামচ সয়াসস
১ চা চামচ সেজোয়ান সস
১ চা চামচ রসুন কু চি
১চা চামচ টমেটো সস
২ চা চামচ লঙ্কা কু চি
২ চা চামচ ভিনিগার
১/৪ কাপ তেল
স্বাদ মত নুন

পদ্ধতি:
চিকেন,নুন,পিয়াজ কুচি,আদারসুন বাটা,সয়াসস,ভিনিগার,লঙ্কাকুচি,তেল-১ চামচ দিয়ে মেখে ১০-২০ মিনিট রেখে দিতে হবে।ময়দা তেল,নুন দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে মেখে নিতে হবে। ১০ মিনিট রেখে দিতে হবে।ময়দার লেচি কেটে চিকেনের স্টাফিং করে মোমোর সেপে গড়ে নিতে হবে।৫-১০ মিনিট স্টিম দিয়ে দিলেই মোমো রেডি।তেলে মোমো হালকা করে ভেজে নিতে হবে।তেলে রসুন,লঙ্কাকুচি দিয়ে নুন দিয়ে সতে করে সয়াসস,ভিনিগার,সেজয়ান সস,টমেটো সস দিয়ে মিক্স করে মোমো দিয়ে টস করে নামিয়ে নিতে হবে

🔶️ 5….ফ্রাইড চিকেন মোমো👇
উপকরণ:
2 কাপ ময়দা
প্রয়োজন অনুযায়ী লবণ
1/2 টেবিল চামচ বেকিং পাউডার
2 কাপ তেল

ফিলিং এর জন্য:
1 কাপ চিকেন কিমা
1/2 কাপ পেঁয়াজ
1 টেবিল চামচ রসুন
1/2 টেবিল চামচ সয়া সস
1/4 টেবিল চামচ ভিনেগার
1/4 টেবিল চামচ কালো মরিচ

পদ্ধতি:
একটি ময়দা মাখার প্লেটে ময়দা, লবণ এবং বেকিং পাউডার মিশিয়ে নিন এবং সামান্য জল ব্যবহার করে একটা ডো বানিয়ে নিন। এটি থেকে বল তৈরি করার আগে কমপক্ষে 30 মিনিট বিশ্রামের জন্য এটিকে একপাশে রাখুন।মাঝারি আঁচে একটি সসপ্যান রাখুন এবং এতে 1 টেবিল চামচ তেল গরম করুন। তেল যথেষ্ট গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ ও রসুন দিয়ে দিন। নরম হওয়া পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে চিকেন যোগ করুন। চিকেন সেদ্ধ না হওয়া পর্যন্ত আঁচ বেশি করে আঁচ থেকে নামিয়ে নিন। পুরোপুরি রান্না করবেন না। সয়া সস, লবণ, ভিনেগার এবং কালো মরিচ মেশান।ডো থেকে খুব ছোট ছোট টুকরো করে পছন্দের শেপে গড়ে নেব। এবার মোমোর ভেতর চিকেনের স্টাফিং দেব। মোমোর ভেতর পুর ভরার সময় একটু সচেতন থাকতে হবে। হয়ে গেলে যে পাত্রে মোমো নিয়ে স্টিমে বসাব সেই পাত্রে সামান্য সাদা তেল বুলিয়ে নেব। এবার একটি প্যানে জল নিয়ে ফুটতে দেব। ওই পাত্রের উপর মোমোর পাত্র বসাবো। ১৫ মিনিট স্টিম হলেই রেডি মোমো।এদিকে, একটি কড়াইতে কিছু তেল গরম করুন এবং তেল যথেষ্ট গরম হয়ে গেলে, সাবধানে এই স্টিমড মোমোগুলিকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিন।অতিরিক্ত তেল ভিজিয়ে রাখতে রান্নাঘরের ন্যাপকিনে সরিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন মশলাদার চাটনির সাথে

🔶️ 6…কুড়কুড়ে মোমো
উপকরণ

ময়দা: ২ কাপ
চিকেন কিমা: ৪০০ গ্রাম
পেঁয়াজ কুচি: আধ কাপ
রসুন বাটা: ২ টেবিল চামচ
পেঁয়াজ শাক কুচি: আধ কাপ
সয়া সস: ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ১ টেবিল চামচ
নুন: স্বাদ মতো
ডিম: চারটে
কর্নফ্লেক্স: ২৫০ গ্রাম
সাদা তেল: ২৫০ গ্রাম

প্রণালী:
ময়দায় সামান্য নুন মিশিয়ে মণ্ড বানিয়ে নিন। ময়দা মাখা যেন খুব বেশি শক্ত না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন। এরপর মাকা ময়দার গায়ে সামান্য সাদা তেল মাখিয়ে ১৫-২০ মিনিট মসলিন কাপড়ে ঠেকে রেখে দিন। এর পর একটি পাত্রে চিকেন কিমা নিয়ে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ শাক কুচি, সয়া সস, গোল মরিচ গুঁড়ো, নুন মিশিয়ে হালকা তেলে সতে করে নিন। এ বার ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি করে নিয়ে লুচির আকারে পাতলা করে বেলে নিন। এ বার তাতে চিকেনের পুর দিয়ে পুলি পিঠের আকারে গড়ে নিন। আপনি চাইলে ইচ্ছে মতো অন্য আকারও দিতে পারেন। এই ভাবেই একে একে বাকি মোমোগুলিও গড়ে রাখুন। কর্নফ্লেক্সগুলি মিক্সারে ঘুরিয়ে গুঁড়ো করে রাখুন।এ বার আরেকটি পাত্রে ডিম ফাটিয়ে তাতে নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। আরপর মোমোগুলি একে একে ডিমের মিশ্রনে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিন। কড়াইতে তেল গরম করে মোমোগুলি ডোবা তেলে ভেজে নিন। মেয়োনিজ বা মোমোর ঝাল চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন কুড়কুড়ে মোমো।









#জিভে_জল_আনা_রেসিপি

💚🌸একসাথে রইলো ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার ৬ রকমের  শুটকি রেসিপি।----------------🔸🔸শুটকি মাছ ভুনা রেসিপি🔸🔸✍️উপকরণঃ--------...
02/09/2026

💚🌸একসাথে রইলো ভিন্ন ভিন্ন স্বাদের মজাদার ৬ রকমের শুটকি রেসিপি।
----------------
🔸🔸শুটকি মাছ ভুনা রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
-----------
▪️শুটকি: ১ কাপ (ছোট বা মাঝারি সাইজের, যেমন- লইট্টা, চেপা বা চ্যাপা শুটকি)
▪️পেঁয়াজ কুচি: ১.৫ কাপ (পেঁয়াজের পরিমাণ বেশি হলে ভুনা দারুণ হয়)
▪️রসুন কুচি: ১/২ কাপ
▪️রসুন বাটা: ১ টেবিল চামচ
▪️আদা বাটা: ১ চা চামচ
▪️মরিচ গুঁড়ো: ১.৫ চা চামচ (ঝাল নিজের পছন্দমতো)
▪️হলুদ গুঁড়ো: ১ চা চামচ
▪️জিরা গুঁড়ো: ১ চা চামচ
▪️ধনে গুঁড়ো: ১ চা চামচ
▪️কাঁচা মরিচ: ৫-৬টি (মাঝখান থেকে চেরা)
▪️সরিষার তেল: ৪-৫ টেবিল চামচ
▪️লবণ: স্বাদমতো
▪️পানি: সামান্য (মসলা কষানোর জন্য)
-------
🧑‍🍳প্রস্তুত প্রনালীঃ
----------------
♻️১. শুটকি পরিষ্কার ও প্রস্তুতকরণ:
▪️শুটকি মাছের মাথা ও শক্ত পাখনা কেটে ফেলে দিন। এরপর কুসুম গরম পানিতে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে শুটকির গায়ে থাকা বালি ও ময়লা নরম হয়ে যাবে। এরপর ভালো করে কচলিয়ে ২-৩ বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
♻️২. শুটকি টেলে নেওয়া:
▪️চুলায় প্যান বসিয়ে শুটকিগুলো হালকা আঁচে কিছুক্ষণ টেলে নিন। শুটকি থেকে সুন্দর ঘ্রাণ বের হলে নামিয়ে রাখুন।
♻️৩. মসলা কষানো:
▪️কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম ও হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এরপর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং সামান্য পানি দিয়ে দিন। মসলা যেন পুড়ে না যায়, তাই অল্প পানি দিয়ে ভালো করে কষাতে হবে। তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত মসলা ভুনে নিন।
♻️৪. শুটকি ভুনা করা:
▪️কষানো মসলায় টেলে রাখা শুটকিগুলো দিয়ে দিন। শুটকি দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং মাঝারি আঁচে ৫-১০ মিনিট রান্না করুন। শুটকি ভালোভাবে সেদ্ধ হয়ে মসলা মাখা মাখা হয়ে আসবে।
♻️৫. ফিনিশিং:
▪️তেল একদম উপরে উঠে এলে চেরা কাঁচা মরিচ দিয়ে আরও ২-৩ মিনিট দমে রাখুন। সবশেষে লবণ চেখে দেখে নামিয়ে নিন।গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের মজাদার শুটকি
----------------------
🔸🔸শুঁটকি মাছের ভর্তা ভুনা রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️শুঁটকি মাছ: ১০০ গ্রাম (লইট্টা, চ্যাপা বা কাচকি শুঁটকি)
▪️পেঁয়াজ কুচি: ১.৫ কাপ (ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে)
▪️রসুন কুচি: ৪ টেবিল চামচ
▪️শুকনো মরিচ: ৮-১০টি (ঝাল নিজের পছন্দ অনুযায়ী)
▪️সরিষার তেল: ৪-৫ টেবিল চামচ (ভর্তা ভুনায় সরিষার তেল আসল স্বাদ আনে)
▪️হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
▪️মরিচ গুঁড়ো: ১\২ চা চামচ (রঙের জন্য)
▪️লবণ: স্বাদমত
▪️ধনেপাতা কুচি: ১\২ কাপ
-------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
♻️১. শুঁটকি পরিষ্কার করা:
▪️শুঁটকি মাছগুলো গরম পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে কচলিয়ে ধুয়ে নিন, যাতে কোনো ময়লা বা বালু না থাকে। লইট্টা শুঁটকি হলে ছোট টুকরো করে কাঁটা বেছে নিন।
♻️২. মরিচ ও শুঁটকি ভাজা:
▪️প্যানে ১ চামচ তেল দিয়ে শুকনো মরিচগুলো মচমচে করে ভেজে তুলে নিন। এবার ওই প্যানে সামান্য তেল দিয়ে শুঁটকিগুলো হালকা সোনালী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
♻️৩. মশলা কষানো:
▪️প্যানে বাকি সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও সামান্য লবণ দিয়ে দিন। পেঁয়াজ নরম ও হালকা বাদামী হয়ে এলে হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে দিন।
♻️৪. ভর্তা ভুনা তৈরি:
▪️এবার ভেজে রাখা শুঁটকিগুলো মশলার মধ্যে দিয়ে দিন। অল্প আঁচে ৫-৬ মিনিট ভালো করে নাড়তে থাকুন। শুঁটকিগুলো মশলার সাথে মিশে গেলে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিন।
♻️৫. ফাইনাল ফিনিশিং:
▪️তেল উপরে ভেসে উঠলে এবং সুন্দর গন্ধ বের হলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। আরও ২-৩ মিনিট দমে রেখে নামিয়ে নিন।তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের পারফেক্ট শুঁটকি ভর্তা ভুনা!
----------------------
🔸🔸লাউ পাতায় শুঁটকির বড়া রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️লাউ পাতা: ১০-১২টি (একটু বড় এবং সতেজ পাতা নেবেন)
▪️চ্যাপা শুঁটকি বা সিদল: ৫-৬টি (পছন্দ অনুযায়ী চ্যাপা, সিদল কিংবা ইলিশ শুঁটকি নেওয়া যায়)
▪️পেঁয়াজ কুচি: ১.৫ কাপ
▪️রসুনের কোয়া: ১০-১২টি (অথবা রসুন কুচি ৪ টেবিল চামচ)
▪️শুকনো মরিচ: ৮-১০টি (ঝাল নিজের স্বাদমতো বাড়াতে বা কমাতে পারেন)
▪️কাঁচামরিচ কুচি: ৪-৫টি
▪️হলুদ গুঁড়ো: ১\৪ চা চামচ
▪️মরিচ গুঁড়ো: ১\২ চা চামচ (সুন্দর রঙের জন্য)
▪️সরিষার তেল: ৩-৪ টেবিল চামচ (পুরো রান্নায় সরিষার তেল ব্যবহার করলে আসল স্বাদ আসে)
▪️লবণ: স্বাদমতো
▪️সুতো: পাতাগুলো বাঁধার জন্য (ঐচ্ছিক)
--------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
♻️১. পাতা ও শুঁটকি প্রস্তুতকরণ:
▪️লাউ পাতা নরম করা: লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। পাতা নরম করার জন্য সামান্য লবণ মাখিয়ে ১০ মিনিট রেখে হালকা চেপে অতিরিক্ত পানি নিংড়ে নিতে পারেন। এতে বড়া মোড়ানোর সময় পাতা ছিঁড়ে যাবে না।শুঁটকি পরিষ্কার করা: শুঁটকিগুলো হালকা গরম পানিতে ৫ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন। চ্যাপা শুঁটকির ভেতরের নরম কাঁটা ও আঁশ ভালোমতো পরিষ্কার করে নিতে হবে।
♻️২. ভেতরের পুর তৈরি (পুর কষানো পদ্ধতি):
▪️প্যানে ১ টেবিল চামচ সরিষার তেল গরম করে শুকনো মরিচ ও রসুনের কোয়াগুলো হালকা বাদামী করে ভেজে তুলে নিন।এবার ওই প্যানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে এলে পরিষ্কার করা শুঁটকিগুলো দিয়ে দিন।এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে অল্প আঁচে ভালো করে কষিয়ে নিন। শুঁটকি গলে পেঁয়াজ-রসুনের সাথে মিশে একদম আঠালো বা মাখামাখা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন।টিপস: ভাজা শুকনো মরিচ ও রসুন হাত দিয়ে চটকে বা পাটায় হালকা পিষে এই ভুনা শুঁটকির সাথে মিশিয়ে নিলে স্বাদ বহুগুণ বেড়ে যায়।
♻️৩. বড়ার আকার দেওয়া বা মোড়ানো:
▪️এবার একটি পরিষ্কার লাউ পাতা বিছিয়ে দিন। পাতার উল্টো পিঠে (যেদিকটা খসখসে) ১ চামচ পরিমাণ শুঁটকির পুর মাঝখানে রাখুন।পাতার চারপাশ সুন্দর করে চারকোনা (চৌকোনা) ভাঁজ করে ভেতরের পুরটি আটকে দিন। চাইলে উপর থেকে আরেকটি পাতা দিয়ে মুড়িয়ে সুতো দিয়ে হালকা করে বেঁধে নিতে পারেন যেন পুর বের না হয়ে যায়। এভাবে সবগুলো বড়া বানিয়ে নিন।
♻️৪. বড়া ভাজা (ফ্রাই করা):
▪️প্যানে বাকি ২ টেবিল চামচ সরিষার তেল ব্রাশ বা গরম করে নিন।তেল গরম হলে মোড়ানো পাতাগুলো প্যানে বিছিয়ে দিন। চুলার আঁচ একদম মাঝারি থেকে লো-তে রাখবেন।ঢাকনা দিয়ে ঢেকে এক পিঠ ৪-৫ মিনিট ভাজুন। পাতা নরম হয়ে একটু পোড়া পোড়া ভাব এলে সাবধানে উল্টে দিন।অপর পিঠও একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও ৪-৫ মিনিট ভাজুন। পাতার দুই পাশেই যখন সুন্দর কালচে-পোড়া দাগ আসবে এবং চমৎকার সুঘ্রাণ বের হবে, তখন নামিয়ে নিন।
👉গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সুতো খুলে পরিবেশন করুন জিভে জল আনা লাউ পাতায় শুঁটকির বড়া! এই বড়ার ভেতরের শুঁটকি তো বটেই, বাইরের মচমচে-পোড়া লাউ পাতাটাও ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে।
----------------------------
🔸🔸শুঁটকি মাছের আচার রেসিপি🔸🌹
✍️উপকরণঃ
-------------
▪️শুঁটকি মাছ: ১৫০ গ্রাম (লইট্টা, চ্যাপা, কাচকি বা চিংড়ি শুঁটকি— পছন্দ অনুযায়ী যেকোনো একটি)
▪️রসুন কোয়া: ১ কাপ (আস্ত বা হালকা কোঁটা)
▪️পেঁয়াজ কুচি: ১ কাপ
▪️সরিষার তেল: ১.৫ থেকে ২ কাপ (আচারে তেলের পরিমাণ বেশি লাগে)
▪️শুকনো মরিচ: ১০-১২টি (ঝাল ও আচারের সুন্দর রঙের জন্য)
▪️আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ
▪️পাঁচফোড়ন গুঁড়ো: ১ চা চামচ (হালকা টেলে গুঁড়ো করা)
▪️সরিষা বাটা: ১ টেবিল চামচ (সিরকা দিয়ে বাটা)
▪️হলুদ ও মরিচ গুঁড়ো: ১\২ চা চামচ করে
▪️তেঁতুলের মাড় বা পাল্প: ৪ টেবিল চামচ (টক ভাব ও সংরক্ষণের জন্য)
▪️হোয়াইট ভিনেগার বা সিরকা: ৪-৫ টেবিল চামচ (এটি আচার নষ্ট হতে দেয় না)
▪️চিনি বা গুড়: ১ টেবিল চামচ (স্বাদের ভারসাম্য ঠিক রাখার জন্য)
▪️লবণ: স্বাদমতো
-------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
♻️১. শুঁটকি প্রস্তুত করা:
▪️শুঁটকি মাছগুলো প্রথমে হালকা কুসুম গরম পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর খুব ভালো করে ধুয়ে ভেতরের কাঁটা ও ময়লা পরিষ্কার করে নিন।ধুয়ে নেওয়া শুঁটকিগুলোর পানি চিপে একদম শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, কারণ পানি থাকলে আচার দ্রুত নষ্ট হয়ে যায়। এবার শুঁটকিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
♻️২. মসলা ও তেল গরম করা:
▪️কড়াইতে পুরো সরিষার তেল দিয়ে ভালো করে গরম করুন। তেল গরম হলে আস্ত শুকনো মরিচ ও পাঁচফোড়ন দিয়ে দিন।সুঘ্রাণ বের হলে এর মধ্যে পেঁয়াজ কুচি ও আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিন। পেঁয়াজ-রসুন হালকা নরম ও সামান্য সোনালী হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভাজতে থাকুন।
♻️৩. শুঁটকি ও মসলা কষানো:
▪️এবার কড়াইতে আদা-রসুন বাটা এবং সরিষা বাটা দিয়ে দিন। মসলা তেলের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে পানি ঝরিয়ে রাখা শুঁটকি মাছগুলো দিয়ে দিন।শুঁটকি তেলের ওপর কিছুক্ষণ ভালো করে ভাজুন যেন শুঁটকির কাঁচা গন্ধ চলে যায়। এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা ও শুঁটকি একসাথে কষিয়ে নিন।
♻️৪. টক ও সিরকা যোগ করা:
▪️কষানো হয়ে এলে এতে তেঁতুলের মাড় এবং ভিনেগার (সিরকা) ঢেলে দিন। ভিনেগার আচারে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যা ফাঙ্গাস পড়তে দেয় না।চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে লো-তে দিন। মৃদু আঁচে নাড়তে নাড়তে যখন শুঁটকি ও মসলা একদম মাখামাখা হয়ে যাবে এবং তেল পুরোপুরি উপরে ভেসে উঠবে, তখন চিনি বা গুড় দিয়ে দিন। চিনি আচারের টক-ঝাল স্বাদের ভারসাম্য আনে।
♻️৫. ফাইনাল ফিনিশিং:
▪️সবশেষে উপর থেকে টেলে রাখা পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিন। মসলা ও তেল যখন শুঁটকির গায়ে আঠালোভাবে লেগে যাবে, তখন চুলা বন্ধ করে দিন।আচার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত কড়াইতে বা ফ্যানের নিচে রেখে দিন।ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় ও পারফেক্ট শুঁটকি মাছের আচার!
👉সংরক্ষণ পদ্ধতি (টিপস)আচার পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার, শুকনো কাঁচের বয়ামে ভরে রাখুন।আচারের ওপর যেন সবসময় সরিষার তেলের স্তর থাকে তা নিশ্চিত করুন।
▪️তেল শুঁটকিকে বাতাস থেকে দূরে রেখে দীর্ঘদিন ভালো রাখে।এই আচার নরমাল তাপমাত্রায় রেখে ১ মাসের বেশি এবং ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ৪ থেকে ৬ মাস পর্যন্ত নিশ্চিন্তে খাওয়া যায়। মাঝে মাঝে বয়ামসহ আচার রোদে দিলে এর স্বাদ ও স্থায়িত্ব আরও বাড়ে।
-----------------------
🔸🔸চ্যাপা শুঁটকি ভর্তা রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️চ্যাপা শুঁটকি: ৫-৬টি
▪️পেঁয়াজ কুচি: ১ কাপ (পেঁয়াজ একটু বেশি হলে শুঁটকির তীব্র গন্ধের ভারসাম্য ঠিক থাকে)
▪️রসুন কুচি: ১\২ কাপ (দেশি রসুন হলে স্বাদ ভালো আসে)
▪️শুকনো মরিচ: ৮-১০টি (ঝাল নিজের পছন্দমতো)
▪️কাঁচামরিচ: ৩-৪টি (সুন্দর ফ্লেভারের জন্য)
▪️সরিষার তেল: ২-৩ টেবিল চামচ
▪️লবণ: স্বাদমতো
-------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
♻️১. শুঁটকি পরিষ্কার করা:
▪️চ্যাপা শুঁটকির গায়ে লেগে থাকা আঁশ ও ময়লা খুব ভালো করে পরিষ্কার করে নিন। এরপর হালকা কুসুম গরম পানিতে ৩-৪ বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। খেয়াল রাখবেন চ্যাপা শুঁটকি যেন অতিরিক্ত ধোয়ার কারণে গলে না যায়।
♻️২. মরিচ ও মসলা ভাজা:
▪️প্যানে ১ চামচ সরিষার তেল গরম করে শুকনো মরিচগুলো মচমচে করে ভেজে তুলে নিন। এবার একই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। পেঁয়াজ-রসুন নরম হয়ে হালকা সোনালী রঙ ধরলে প্যান থেকে নামিয়ে আলাদা পাত্রে রাখুন।
♻️৩. চ্যাপা শুঁটকি টেলে নেওয়া:
▪️প্যানে বাকি সামান্য তেল দিয়ে ধুয়ে রাখা চ্যাপা শুঁটকিগুলো দিয়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে দিন। এপিঠ-ওপিঠ করে শুঁটকিগুলো হালকা চেপে চেপে ভাজুন, যেন শুঁটকি একদম নরম হয়ে গলে আসে এবং চমৎকার সুঘ্রাণ বের হয়। ভাজা হলে নামিয়ে নিন।
♻️৪. ভর্তা তৈরি (শিল-পাটায় বাটার নিয়ম):
▪️প্রথমে পাটায় ভেজে রাখা শুকনো মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে বেটে নিন।এরপর টেলে নেওয়া চ্যাপা শুঁটকিগুলো পাটায় দিয়ে মরিচের সাথে মিহি করে বাটুন। (এ সময় শুঁটকির বড় কোনো কাঁটা থাকলে তা হাত দিয়ে বেছে ফেলে দিন)।এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ পাটায় দিয়ে শুঁটকির সাথে হালকা করে বেটে মিশিয়ে নিন। পেঁয়াজ-রসুন একদম মিহি করবেন না, একটু আধা-বাটা বা থেঁতো করে নিলে মুখে লাগলে ভালো লাগে।সবশেষে উপর থেকে ১ চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি পারফেক্ট চ্যাপা শুঁটকি ভর্তা!
▪️ব্লেন্ডার বা হাত দিয়ে করার শর্টকাট টিপস:আপনার কাছে শিল-পাটা না থাকলে ভেজে নেওয়া পেঁয়াজ, রসুন ও মরিচ হাত দিয়ে ভালো করে চটকে নিন। এরপর নরম করে টেলে নেওয়া চ্যাপা শুঁটকি দিয়ে হাত দিয়ে মেখেও এই ভর্তা তৈরি করতে পারেন। অথবা সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে হালকা পালস (Pulse) করে নিলেও দারুণ ভর্তা তৈরি হয়।
----------------------------
🔸🔸পাঁচমিশালি সবজি শুঁটকি রেসিপি🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️শুঁটকি মাছ: ১০০ গ্রাম (লইট্টা, পুঁটি, চ্যাপা বা শোল শুঁটকি—পছন্দ অনুযায়ী)
▪️পাঁচমিশালি সবজি: ২.৫ থেকে ৩ কাপ
পছন্দনীয় সবজি: আলু, বেগুন, সিম, মুলা বা কচি ডাঁটা (সবজিগুলো একই মাপে লম্বাটে করে কেটে নেবেন)।
▪️পেঁয়াজ কুচি: ১ কাপ
▪️রসুন কোয়া ও রসুন বাটা: ১\(\small{/}\)২ কাপ ▪️আস্ত রসুন কোয়া এবং ১ চা চামচ রসুন বাটা
▪️কাঁচামরিচ ফালি: ৬-৭টি (ঝাল নিজের স্বাদমতো)
▪️হলুদ গুঁড়ো: ১\২ চা চামচ
▪️মরিচ গুঁড়ো: ১.৫ চা চামচ (শুটকির তরকারিতে ঝাল একটু বেশি হলে ভালো লাগে)
▪️ধনে গুঁড়ো: ১\২ চা চামচ
▪️সয়াবিন বা সরিষার তেল: ৩-৪ টেবিল চামচ
▪️লবণ: স্বাদমতো
▪️ধনেপাতা কুচি: ১\২ বাটি
--------
🧑‍🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
♻️১. শুঁটকি পরিষ্কার ও নরম করা:
▪️শুঁটকি মাছগুলো প্রথমে ছোট টুকরো করে কেটে নিন। এরপর কড়াইতে তেল ছাড়া শুকনো অবস্থায় ১-২ মিনিট হালকা টেলে নিন।এবার এগুলোকে কুসুম গরম পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে হাত দিয়ে কচলিয়ে ৩-৪ বার ভালো করে ধুয়ে নিন যাতে কোনো বালু বা ময়লা না থাকে।
♻️২. মসলা কষানো:
▪️কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিন। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে রসুন বাটা দিন।এরপর সামান্য একটু পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিন। মসলা ততক্ষণ কষান যতক্ষণ না মসলার কাঁচা গন্ধ গিয়ে তেল উপরে ভেসে উঠছে।
♻️৩. শুঁটকি ভুনা করা:
▪️কষানো মসলার মধ্যে ধুয়ে রাখা শুঁটকি মাছগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে শুঁটকি মসলার সাথে ৩-৪ মিনিট ভালো করে ভাজুন বা কষিয়ে নিন। এতে শুঁটকির ভেতরের চমৎকার সুঘ্রাণ পুরো মসলায় ছড়িয়ে পড়বে।
♻️৪. সবজি ও রান্না সম্পন্ন করা:
▪️এবার কেটে রাখা আলু, মুলা বা ডাঁটার মতো শক্ত সবজিগুলো আগে দিয়ে শুঁটকির সাথে ২ মিনিট নাড়ুন। এরপর সিম ও বেগুন দিয়ে দিন (কারণ বেগুন দ্রুত গলে যায়)।সবজিগুলো মসলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। সবজি থেকে নিজস্ব কিছু পানি বের হবে, তাতেই সবজি আধা-সেদ্ধ হয়ে যাবে।সবজি ভালোভাবে কষানো হলে ১ কাপ হালকা গরম পানি (ঝোল বা সেদ্ধ হওয়ার জন্য) এবং কাঁচামরিচ ফালি দিয়ে আবার ঢাকনা দিন।
♻️৫. নামানোর আগের ধাপ:
▪️সবজি ও শুঁটকি পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা বা চচ্চড়ি টাইপ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।আরও ১-২ মিনিট একদম দমে রেখে চুলা বন্ধ করে দিন।
☘️রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন।❤️
💜🌹 জিভে জল আনা রেসিপি ©️ 🧡🥰

❤️ এমন ভিন্ন স্বাদের মজাদার সব রেসিপি আমাদের পেজে নিয়মিত পেতে Like, Comment ও Share করে পাশে থাকুন।

❤️ যদি রেসিপি ভালো লেগে থাকে:
👉 👍 পোস্টে Like দিন
👉 💬 Comment করে আপনার মতামত জানান
👉 🔁 পোস্ট Share করে আপনার প্রিয়জনদের জানাতে ভুলবেন না!

📌 Follow করুন — —
প্রতিদিন নতুন নতুন সুস্বাদু, ঘরোয়া ও রেস্টুরেন্ট-স্টাইল রেসিপি পেতে পাশে থাকুন! 🌺🍀
Cp
'

সন্তানকে খাইয়ে-দাইয়ে শান্তিতে ঘুম পাড়ানোর পর মায়ের মনের যে তৃপ্তি, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না! সেই নিজস্ব শান্ত দু...
01/09/2026

সন্তানকে খাইয়ে-দাইয়ে শান্তিতে ঘুম পাড়ানোর পর মায়ের মনের যে তৃপ্তি, তার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না! সেই নিজস্ব শান্ত দুপুর থেকেই আজ আমাদের মধ্যাহ্নভোজের বিশেষ মেনু শেয়ার করলাম:
​আজকের দুপুরের মেনু
​গরম ভাত
​কুমড়ো ভর্তা
পেঁপে​ দিয়ে মুসুর ডাল
​উচ্ছে আলু ভাজা
​পমফ্রেট মাছের ঝাল

এমন তৃপ্তিদায়ক ঘরোয়া থালি সামনে থাকলে পেট আর মন দুটোই ভরে যায়। আজকের এই লালচে-ঝোল মেলবন্ধন আপনাদের কেমন লাগলো?

#জিভে_জল_আনা_রেসিপি Jhargram District ঝাড়গ্রাম জেলা

👇❤️৭ ধরনের মাছ দিয়ে রেসিপি দিলাম একসঙ্গে❤️👇***প্রতিটি ছবিতে টাচ করলেই রেসিপি পেয়ে যাবেন***1…লটে মাছের চপ 👇উপকরণ:১০ থেক...
01/09/2026

👇❤️৭ ধরনের মাছ দিয়ে রেসিপি দিলাম একসঙ্গে❤️👇
***প্রতিটি ছবিতে টাচ করলেই রেসিপি পেয়ে যাবেন***

1…লটে মাছের চপ 👇

উপকরণ:
১০ থেকে ১২টি লটে মাছ
১ টি বড় টুকরো দারচিনি
২টি ছোট এলাচ
আধ চা চামচ গোটা ধনে
আধ চা চামচ পাঁচফোড়ন
আধ চা চামচ মৌরি
১টি তেজপাতা
২টি শুকনো লঙ্কা
১ টেবিল চামচ জিরে
১ কাপ পেঁয়াজ কুচি
১ টেবিল চামচ রসুন বাটা
আধ টেবিল চামচ আদা বাটা
২ টেবিল চামচ কাঁচালঙ্কা কু চি
২টি আলুসেদ্ধ
আধ চা চামচ জিরে গুঁড়ো
আধ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ ধনেপাতা কু চি
২টি ডিম
২৫০ গ্রাম বিস্কুটের গুঁড়ো
স্বাদমতো নুন
পরিমাণ মতো তেল

প্রণালী:
প্রথমে নুন, হলুদ মাখিয়ে লটে মাছগুলি মিনিট দুয়েকের জন্য সেদ্ধ করে নিন। তার পর জল ঝরিয়ে ভাল করে কাঁটা বেছে নিন। এ বার গোটা মশলাগুলি কড়াইয়ে ভাল করে সেঁকে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নিন। এ বার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে গুঁড়োমশলা আর নুন মিশিয়ে দিন। এ বার আলু সেদ্ধ, লঙ্কা কুচি আর ধনেপাতা কু চি দিয়ে ভাল করে মিশিয়ে নিন পুরের সঙ্গে। শেষে বানিয়ে রাখা ভাজামশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিন। পুর ঠান্ডা হয়ে গেলে চপের আকারে গড়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। বানিয়ে রাখা চপগুলি ফ্রিজে রেখে দিন। আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে ডুবো তেলে ভেজে নিন। উপর থেকে বিটনুন আর চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন লটে মাছের চপ।

2…ফিশ রোল

উপকরণ:
ভেটকি মাছ: ৭৫০ গ্রাম
সাদা তেল: ২৫০ গ্রাম
পেঁয়াজ: আধ কাপ
গোলমরিচ গুঁড়ো: ১ চামচ
আলু: ১০০ গ্রাম
কুচো চিংড়ি: ২৫০ গ্রাম
ধনেপাতা কু চি: ৫০ গ্রাম
কাঁচালঙ্কা কু চি: ৭-৮ টি
ডিম: ৩ টি
লেবুর রস: ৪ চামচ
বিস্কুটের গুঁড়ো: ২০০ গ্রাম
নুন: স্বাদমতো
গোলমরিচের গুঁড়ো: ২ টেবিল চামচ
তেঁতুলের ক্বাথ: ২-৩ টেবিল চামচ

প্রণালী:
পাতলা ও চওড়া করে ফিলে করা ভেটকি মাছ ভাল করে ধুয়ে লেবুর রস, নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। ধনেপাতা, কাঁচালঙ্কা, তেঁতুল ও আন্দাজমতো নুন দিয়ে একটা চাটনি তৈরি করে নিন। তার পর চিংড়ি ভাজা, কাঁচা লঙ্কা কু চি ও ধনেপাতা কু চি, গোলমরিচ গুঁড়ো, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা ও নুন একসঙ্গে মিশিয়ে পুর তৈরি করুন। মাছের ফিলেগুলি চাটনিতে মাখিয়ে মাঝখানে পুর ভরে রোল বানিয়ে নিতে হবে। একটি পাত্রে ডিম ফেটিয়ে তাতে মাছের রোলগুলি ভিজিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজতে হবে। তা হলেই তৈরি ভেটকি-চিংড়ির রোল।

3…মাছের পুর দিয়ে লাউপাতার বড়া

উপকরণ:
ডাঁটা সমেত লাউপাতা ৭-৮টি
বাড়িতে যা মাছ থাকবে (রুই, কাতলা বা ছোট মাছ)

বড় একটা পেঁয়াজ কুচিয়ে নেবেন
রসুন কুচি ৬-৭টি
কাঁচা লঙ্কা কুচি ২টি
হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো ১ চা চামচ করে
ধনে পাতা কুচনো হাফ কাপ
কালোজিরে ২ চা চামচ
বেসন এক কাপ, চালের গুঁড়ো থাকলে ২ চা চামচ
নুন স্বাদমতো, জল প্রয়োজন মতো

কী ভাবে বানাবেন-
প্রথমে ডাঁটা সমেত লাউপাতাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। বাড়িতে রুই, কাতলা বা যা মাছ আছে, আগে জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময়ে জলে একটু নুন ও হলুদ ফেলে দেবেন। যদি ৭ থেকে ৮টা বড়া বানাতে হয় তাহলে তিন থেকে চার পিস মাছের টুকরো নিয়ে নেবেন। ভাল করে সেদ্ধ হয়ে এলে সেগুলি হাত দিয়ে মেখে নিন। কাঁটা বার করে নেবেন। এ বার তার মধ্যে পেঁয়াজ কু চি, লঙ্কা কু চি, রসুন কু চি, ধনে পাতা কুbচি, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে পেস্ট করে নিন।লাউপাতায় সেদ্ধ মাছের পুর ভরেও ভাজা যায়, আবার চাইলে মাছ সেদ্ধ করে সেগুলি কড়াইতে হালকা নেড়ে ঝুরঝুরে করে নিতে পারেন। তার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে কালোজিরে ফোড়ন দিন। একে-একে রসুন কু চি, লঙ্কা কু চি, পেঁয়াজ কু চি, নুন দিয়ে নেড়ে সেদ্ধ মাছের টুকরোগুলি দিয়ে দিন। মাছের কাঁটা বার করে নিতে হবে আগে। ভাল করে নাড়তে থাকুন যত ক্ষণ না ঝুরঝুরে হয়। সামান্য হলুদ ও লঙ্কা গুঁড়ো দেবেন। সবটা ভাজা ভাজা হয়ে এলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন। এ বার পুরগুলো ছোট ছোট বলের মতো করে রাখুন।
ছড়ানো একটা পাত্রে বেসন, কালোজিরে, নুন ও অল্প হলুদ দিয়ে ব্যাটার বানিয়ে নিন। চালের গুঁড়ো বাড়িতে থাকলে খুব ভাল। ব্যাটারে মিশিয়ে দিলে বড়া খুব খাস্তা হবে। মাছের পুরের যে বলগুলি বানিয়ে রেখেছেন সেগুলি হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে লাউপাতাগুলিতে ভরুন। সব ক’টি পাতায় পুর ভরা হয়ে গেলে সেগুলি ব্যাটারে ভাল করে চুবিয়ে নিন ছাঁকা তেলে ভাজতে হবে। এ পিঠ-ও পিঠ লাল করে ভেজে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।

4…গোল্ডেন ফ্রায়েড প্রন

উপকরণ:
চিংড়ি: ৩০০ গ্রাম (মাঝারি মাপের, ধুয়ে খোসা ছাড়ানো তবে লেজযুক্ত)
ডিম: ১টি
নুন ও চিনি: স্বাদমতো
ময়দা: ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ৬ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো: ১ চা চামচ
বরফ জল: পরিমাণ মতো
বেকিং পাউডার: আধ চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
সয়া সস্: ২ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
সাদা তেল: ভাজার জন্য

প্রণালী:
চিংড়িগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। খেয়াল করবেন, চিংড়ির লেজগুলি যেন আস্ত থাকে। এ বার ছুরি দিয়ে চিংড়িগুলিকে মাঝ বরাবর চিরে নিন। একটি পাত্রে মাছগুলি নিয়ে তাতে একে নুন, গোলমরিচ, রসুন বাটা, সয়া সস্ আর লেবুর রস মাখিয়ে নিন। আধ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখুন। এ বার আরেকটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন, বেকিং পাউডার, ডিম আর বরফ জল দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার চিংড়িগুলি মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে গোল্ডেন ফ্রায়েড প্রন।

5…চিংড়ি মাছের ফুলুরি

উপকরণ:
৩০০ গ্রাম চিংড়ি মাছ
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
স্বাদমতো নুন
আধ চা চামচ কালোজিরে
২ কাপ বেসন
১ চা চামচ বেকিং সোডা
পরিমাণ মতো সাদা তেল
২ চা চামচ কাঁচালঙ্কা কু চি

প্রণালী:
প্রথমে খোসা ছাড়ানো চিংড়িমাছগুলি ধুয়ে নিন। এ বার নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে চিংড়িগুলি লাল করে ভেজে নিন। এ বার মাছগুলি ঠান্ডা খরে মিক্সিতে ঘুরিয়ে নিন। দেখবেন মাছের ঝুরো তৈরি হয়েছে। এ বার একটি পাত্রে বেসন নিয়ে তার সঙ্গে নুন, মিহি করে কাটা লঙ্কা কু চি, কালোজিরে, বেকিং সোডা আার চিংড়ির ঝুরো খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণে সামান্য গরম তেল দিতে পারেন। এ বার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিন। বেসন আর চিংড়ির মিশ্রণ থেকে ছোট ছোট ফুলুরি তুলে ডুবো তেলে লালচে করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন চিংড়ির ফুলুরি।

6…ঘি রোস্ট পমফ্রেট

উপকরণ:
৩টি পমফ্রেট মাছ
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
১টি পাতিলেবুর রস
১টি পেঁয়াজ
৭-৮ কোয়া রসুন
১ ইঞ্চি আদার টু করো
৫-৬টি কাঁচালঙ্কা
আধ কাপ ধনেপাতা কু চি
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
আধ চা চামচ গরমমশলা গুঁড়ো
১ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ টেবিল চামচ বেসন
১ টেবিল চামচ ময়দা
স্বাদমতো নুন
তেল পরিমাণ মতো
ঘি পরিমাণ মতো

প্রণালী:
বড় আকারের গোটা পমফ্রেট মাছ এনে ভাল করে ধুয়ে অল্প নুন, লেবু, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক। এ বার মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা ভাল করে বেটে নিন। একটি বড় পাত্রে মিশ্রণটি ঢেলে তার সঙ্গে সব রকম গুঁড়ো মশলা, বেসন, ময়দা, আরও সামান্য নুন আর তেল দিয়ে ভাল করে মেখে নিন। এ বার মেখে রাখা পমফ্রেট মাছগুলির গায়ে বাটা মশলা ভাল করে মাখিয়ে নিন। মাছগুলি আরও কিছু ক্ষণ ম্যারিনেট করে রাখুন। এ বার ননস্টিক তাওয়ায় ঘি গরম করে মাছগুলি ভাল করে ভেজে নিন। ভাজার পর উপর থেকে চাটমশলা ও লেবুর রস দিয়ে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন ঘি রোস্ট পমফ্রেট।

7…ইলিশ রোস্ট

উপকরণ:
4/5 টুকরো ইলিশ মাছের পেটি
১ কাপ পেঁয়াজকু চি
৪-৫ কোয়া রসুন
২-৩ টি কাঁচালঙ্কা
১ চা চামচ আদাকু চি
আধ কাপ বেরেস্তা
৩ টেবিল চামচ টক দই
৩ টেবিল চামচ ঘি
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ বেসন
স্বাদমতো নুন
২ টি শুকনো লঙ্কা

প্রণালী:
প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা মিক্সিতে বেটে নিন। এ বার একটি বড় পাত্রে মাছের সঙ্গে পেঁয়াজের মিশ্রণ, দই, নুন, লঙ্কার গুঁড়ো, বেসন খুব ভাল করে মেখে রেখে দিন আধ ঘণ্টা। একটি কড়াইতে ঘি গরম করে তাতে শুধু মাছগুলি লাল করে ভেজে তুলে রাখুন। এ বার সেই ঘিতেই মাছের গায়ে মাখানো মশলাটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে শুকনো লঙ্কা, বেরেস্তা আর মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের রোস্ট। গরম ভাতের সঙ্গে জমবে ভাল এই রেসিপি।






#জিভে_জল_আনা_রেসিপি

Address

Kharagpur Railway Station Area

Alerts

Be the first to know and let us send you an email when জিভে জল আনা রেসিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জিভে জল আনা রেসিপি:

Shortcuts

Share