Ranna Recipe

Ranna Recipe “There is no love sincerer than the love of food.” – Bernard Shaw
I’m always looking for ne

এত্ত বড় কই মাছ রান্না করতে বড্ড কসরত করতে  হলো। এতই বড় যে, আমার কড়াইতে দুটো মাছের বেশি ধরলোও না। তাই এর নাম দেওয়া যেতেই ...
13/05/2026

এত্ত বড় কই মাছ রান্না করতে বড্ড কসরত করতে হলো। এতই বড় যে, আমার কড়াইতে দুটো মাছের বেশি ধরলোও না। তাই এর নাম দেওয়া যেতেই পারে 'এক কড়াই তেল কই'

সহজ'তেল কই' রেসিপি

প্রস্তুতি: কই মাছ - বড় দুটি, সরষের তেল, কালোজিরে, আদা বাটা, টমেটো বাটা/কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য চিনি।
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে সরষের তেলে ২-৩ মিনিট হালকা ভেজে তুলে রাখুন।
মশলা কষানো: ওই তেলেই (প্রয়োজনে আরও তেল দিন) কালোজিরে ফোরন দিয়ে আদা বাটা ও টমেটো দিয়ে কষান।
এরপর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।রান্না: পরিমাণমতো জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিন।
চেরা কাঁচা লঙ্কা দিন। ঢাকা দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন যতক্ষণ না তেল ভেসে উঠছে।
পরিবেশন: সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

টিপস: মাছ খুব বেশি কড়া ভাজবেন না, তাহলে চামড়া শক্ত হয়ে যাবে।

You are invited to join us!
11/03/2026

You are invited to join us!

প্লেটে সাজানো চিংড়ি মাছের ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের পাশে একটু ভর্তা, তার ওপর কাঁচা সর্ষের তেলের হালকা ছিটে—আহা! সাধারণ...
27/02/2026

প্লেটে সাজানো চিংড়ি মাছের ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের পাশে একটু ভর্তা, তার ওপর কাঁচা সর্ষের তেলের হালকা ছিটে—আহা! সাধারণ দুপুরটাই হয়ে ওঠে অসাধারণ! পেঁয়াজ আর কাঁচালঙ্কার ঝাঁঝ, চিংড়ির মিষ্টি স্বাদ আর সর্ষের তেলের সেই চেনা গন্ধ—সব মিলিয়ে একেবারে খাঁটি বাঙালি রান্নাঘরের স্বাদ!

কি ভাবে তৈরি?

চিংড়ি মাছের ভর্তা
উপকরণঃ
মাঝারি আকারের চিংড়ি মাছ – ২০০ গ্রাম
পেঁয়াজ কুচি – আধা কাপ
কাঁচালঙ্কা কুচি – ২–৩টি (ঝাল অনুযায়ী কমবেশি)
রসুন – ৩–৪ কোয়া
হলুদ গুঁড়া – আধা চা চামচ
লবণ – স্বাদমতো
সরিষার তেল – ১–২ টেবিল চামচ
ধনেপাতা কুচি – সামান্য (ইচ্ছে হলে)
লেবুর রস – কয়েক ফোঁটা (ঐচ্ছিক)
প্রণালীঃ
১. প্রথমে চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। লবণ আর একটু হলুদ মাখিয়ে ৫–১০ মিনিট রেখে দিন।
২. কড়াইয়ে সরিষার তেল গরম করে রসুন আর চিংড়ি একসঙ্গে হালকা ভেজে নিন। বেশি কড়কড়ে করবেন না—চিংড়ি নরম থাকলেই ভর্তা বেশি সুস্বাদু হবে।
৩. ভাজা চিংড়ি ঠান্ডা হলে শিলপাটায় বা হামানদিস্তায় বেটে নিন। একেবারে মিহি নয়, একটু দানাদার থাকলে খেতে ভালো লাগে।
৪. এবার একটি বাটিতে চিংড়ির বাটা নিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা, লবণ আর কাঁচা সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নিন।
৫. শেষে ইচ্ছে হলে সামান্য লেবুর রস ছড়িয়ে দিন।
গরম ভাতের সঙ্গে মেখে খান।

আজ দুপুরে ভাতের সঙ্গে করেছিলাম মাছের মোলি। এটি হলো কেরালা স্টাইলের একটি সুস্বাদু, ক্রিমি মাছের স্টু, যা নারকেলের দুধ, আদ...
22/02/2026

আজ দুপুরে ভাতের সঙ্গে করেছিলাম মাছের মোলি। এটি হলো কেরালা স্টাইলের একটি সুস্বাদু, ক্রিমি মাছের স্টু, যা নারকেলের দুধ, আদা, কাঁচা লঙ্কা এবং কারি পাতা দিয়ে তৈরি করা হয়। এটি মূলত হালকা মশলাযুক্ত, দক্ষিণ ভারতে অ্যাপাম, ইডিয়াপাম দিয়ে খাওয়া হয় বা ভাতের সাথে দুর্দান্ত লাগে। এটি একটি 'ওয়ান-পট' বা এক হাঁড়ির রান্না, যা খুব দ্রুত তৈরি করা যায়।

উপকরণ:
মাছ (রুই মাছ, ভেটকি, পমফ্রেট বা কিং ফিশ) - ৫০০ গ্রাম
নারকেলের দুধ (পাতলা ও ঘন) - ২ কাপ (১ কাপ পাতলা, ১ কাপ ঘন)
পেঁয়াজ (কুচি) - ১টি বড়
টমেটো (স্লাইস) - ১টি
আদা ও রসুন কুচি (লম্বা করে কাটা) - ১ চামচ
কাঁচা লঙ্কা (চেরা) - ২-৩টি
কারি পাতা - ২-৩টি ডাঁটা
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
নারকেল তেল - ২-৩ টেবিল চামচ
নুন - স্বাদমতো
লেবুর রস - ১ চা চামচ (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালী:
মাছ ম্যারিনেট: মাছ পরিষ্কার করে হলুদ, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস এবং নুন মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
মাছ ভাজা: প্যানে নারকেল তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন (খুব কড়া করে ভাজবেন না)।
মশলা কষানো: ওই তেলেই আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কারি পাতা দিয়ে সাঁতলে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন [১০]।
রান্না: এবার পাতলা নারকেলের দুধ, নুন এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ১০ মিনিট রান্না করুন।
ফিনিশিং: মাছ সেদ্ধ হয়ে এলে ঘন নারকেলের দুধ দিয়ে দিন। ২-৩ মিনিট ফুটলেই নামিয়ে নিন

টিপস: সবশেষে একটু গরম মশলা গুঁড়ো বা ভাজা মৌরি গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন।

Registrations close 5th FebruaryLimited seats only!Join the workshop for a fun-filled, soulful cooking journey!         ...
03/02/2026

Registrations close 5th February

Limited seats only!

Join the workshop for a fun-filled, soulful cooking journey!











A healthy diet means eating a balanced variety of foods that nourish the body and keep it energetic.Simple Pumpkin Soup ...
21/01/2026

A healthy diet means eating a balanced variety of foods that nourish the body and keep it energetic.

Simple Pumpkin Soup Recipe (Healthy & Light)

Ingredients (serves 2–3):
Pumpkin – 2 cups, peeled and cubed
Onion – 1 small, chopped
Garlic – 2 cloves, chopped
Olive oil or mustard oil – 1 tsp
Black pepper – ½ tsp
Salt – to taste
Water or vegetable stock – 2 cups
Optional: a pinch of nutmeg or ginger, a little milk

Method:
Heat oil in a pan. Sauté onion and garlic until soft.
Add pumpkin pieces and cook for 2–3 minutes.
Add water/stock, salt, and pepper. Cover and cook till pumpkin is soft.
Cool slightly, then blend into a smooth soup.
Reheat, adjust seasoning, and add a little milk.
Serve warm, garnished with pepper or pumpkin seeds.

কুমড়োর স্যুপ রেসিপি (সহজ ও স্বাস্থ্যকর)

উপকরণ (২–৩ জনের জন্য):
কুমড়ো – ২ কাপ, খোসা ছাড়ানো ও টুকরো করা
পেঁয়াজ – ১টি ছোট, কুচি করা
রসুন – ২ কোয়া, কুচি করা
অলিভ অয়েল বা সরষের তেল – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
লবণ – স্বাদ অনুযায়ী
জল বা সবজি স্টক – ২ কাপ
ঐচ্ছিক: এক চিমটে জায়ফল/আদা, অল্প দুধ
প্রণালী:
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন হালকা নরম হওয়া পর্যন্ত ভাজুন।
কুমড়োর টুকরো দিয়ে ২–৩ মিনিট নেড়ে নিন।
জল/স্টক, লবণ ও গোলমরিচ দিয়ে ঢেকে কুমড়ো নরম হওয়া পর্যন্ত রান্না করুন।
একটু ঠান্ডা হলে মিক্সারে ব্লেন্ড করে মসৃণ স্যুপ বানান।
আবার গরম করে প্রয়োজনে দুধ বা নারকেল দুধ যোগ করুন।
গরম গরম পরিবেশন করুন, উপর থেকে গোলমরিচ বা কুমড়োর বীজ ছড়িয়ে দিন।

🌿 টিপস: কুমড়োর স্যুপ হালকা, কম ক্যালোরিযুক্ত এবং ফাইবারে ভরপুর—রাতের খাবারের জন্য খুব ভালো।

স্বাস্থ্যকর খাবার, একটু বেশিই সুস্বাদু হতে হয়। তবেই না ডায়েটে কখনও boring লাগবে না!মাশরুম ও ব্রকোলি সতেমাশরুম–ব্রকোলি সত...
20/01/2026

স্বাস্থ্যকর খাবার, একটু বেশিই সুস্বাদু হতে হয়। তবেই না ডায়েটে কখনও boring লাগবে না!

মাশরুম ও ব্রকোলি সতে

মাশরুম–ব্রকোলি সতে রেসিপি (২ জনের জন্য)
উপকরণ
মাশরুম – ১ কাপ (স্লাইস করা)
ব্রকোলি – ১ কাপ (ছোট ফ্লোরেট)
ক্যাপসিকাম – ১টি (চৌকো করে কাটা)
পেঁয়াজ – ১টি (পাতলা স্লাইস)
রসুন – ১ টেবিল চামচ (কুচানো)
কাঁচা লঙ্কা – ১টি (ইচ্ছেমতো)
সয়া সস – ১–১½ টেবিল চামচ
ভিনেগার – ½ চা চামচ (ঐচ্ছিক)
গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
নুন – স্বাদমতো
তেল – ২ টেবিল চামচ
(ইচ্ছা হলে) সামান্য চিলি সস / অয়েস্টার সস

প্রণালী
কড়াই বা ওয়কে তেল গরম করুন।
তেল গরম হলে রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজুন।
পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ১ মিনিট নাড়ুন—খুব নরম করবেন না।
এবার মাশরুম দিন, আঁচ বাড়িয়ে ২–৩ মিনিট সতে করুন।
ব্রকোলি ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়ুন।
সয়া সস, নুন, গোলমরিচ ও ভিনেগার দিন।
উচ্চ আঁচে ২–৩ মিনিট দ্রুত নাড়তে থাকুন—সবজি যেন কড়কড়ে থাকে।
নামানোর আগে ইচ্ছা হলে সামান্য চিলি সস যোগ করুন।

গরম গরম ফ্রাইড রাইস, হাক্কা নুডলস বা আলাদা সাইড ডিশ হিসেবে পরিবেশন করুন।

Mushroom & Broccoli Stir-Fry (Serves 2)
Ingredients
Mushrooms – 1 cup, sliced
Broccoli – 1 cup, cut into small florets
Capsicum (bell pepper) – 1, diced
Onion – 1, thinly sliced
Garlic – 1 tbsp, finely chopped
Green chilli – 1 (optional)
Soy sauce – 1 to 1½ tbsp
Vinegar – ½ tsp (optional)
Black pepper powder – ½ tsp
Salt – to taste
Oil – 2 tbsp
Optional: a little chilli sauce or oyster sauce

Method
Heat oil in a wok or frying pan on high heat.
Add garlic and green chilli; sauté briefly until aromatic.
Add sliced onion and stir-fry for 1 minute (keep it slightly crunchy).
Add mushrooms, increase heat, and stir-fry for 2–3 minutes.
Add broccoli and capsicum; toss well.
Add soy sauce, salt, black pepper, and vinegar.
Stir-fry on high heat for another 2–3 minutes, keeping the vegetables crisp.
Add chilli sauce if using, mix well, and remove from heat.
Serving Suggestion
Serve hot with fried rice, Hakka noodles, or enjoy it as a healthy side dish.

15/01/2026
এখন শহরের বাইরে থাকার কারণে অনেক কিছু মিস করি আবার অনেককিছু পাই যা শহুরে জীবনে দুর্লভ। পাওয়া না পাওয়ার ফর্দ লম্বা। সে বি...
22/04/2024

এখন শহরের বাইরে থাকার কারণে অনেক কিছু মিস করি আবার অনেককিছু পাই যা শহুরে জীবনে দুর্লভ। পাওয়া না পাওয়ার ফর্দ লম্বা। সে বিষয় থাক। আসি শুধু মাছের প্রসঙ্গে। পাবদা, পার্শে, চিতল, চিংড়ি ইত্যাদি এখানে পাওয়া যায়না বলবো না, তবে স্থানীয় বাজারে নিয়মিত মেলে না। তবে যেটা নিয়মিত মেলে এবং শহরের প্রায় দুর্লভ তা হলো পুকুরের টাটকা রুই-কাতলা আর হলো কুচো মাছ আর এক্কেবারে জ্যান্ত কুচো চিংড়ি! দেশি মৌরোলা বা কুচো মাছ দিয়ে ঝাল, টক বা চচ্চড়ি অনেকবার করেছি। এবারে জিভের স্বাদ বদল করতে করলাম 'কুচো মাছের পাতুরি'। যারা ছোট মাছ খেতে ভালবাসেন তাদের একবার বলবো এর স্বাদ চেখে দেখতে! রান্নাটা খুবই সহজ।



উপকরণ

150 গ্রাম কুচো/দেশি মৌরোলা মাছ
2 টো পেঁয়াজ মিহি কুচনো
1 বড় আলু
3 টো কাঁচা লঙ্কা কুচি
1 চামচ আদা রসুন বাটা
1 টা টমেটো কুচনো
1 চামচ জিরে গুঁড়ো
1 চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
1 চা চামচ হলুদ গুঁড়ো
2টেবিল চামচ সর্ষের তেল
স্বাদ মত নুন

পদ্ধতি
মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখতে হবে। ঝিরিঝিরি করে আলু কেটে নিতে হবে।
তারপরে সর্ষের তেল দিয়ে
একটা বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে 15-20 মিনিট। কলাপাতা গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আঁচে সেঁকে নিতে হবে।

এবার পাতা তে অল্প করে মাছের এই মিশ্রণ দিয়ে সুন্দর করে পাতা মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে পাতুরির মতন ।

গ্যাসে একটা তাওয়া বসিয়ে অল্প তেল দিয়ে পাতুরি দিয়ে গ্যাস সিম করে 10-15 মিনিট ধরে এপিট ওপিঠ করে ভাজতে হবে। ব্যাস তৈরি!

Ice-cream chicken
12/09/2022

Ice-cream chicken

কুমড়ো পাতায় পাতুরি। অনেক পুরোনো বিলুপ্তপ্রায় এক রান্না। খুব সাধাসিধে ঝঞ্ঝাটহীন এক রান্না। তবে তখন একে পাতুরি বলতো কিনা ত...
19/08/2022

কুমড়ো পাতায় পাতুরি। অনেক পুরোনো বিলুপ্তপ্রায় এক রান্না। খুব সাধাসিধে ঝঞ্ঝাটহীন এক রান্না। তবে তখন একে পাতুরি বলতো কিনা তা অবশ্য আমার জানা নেই। কুমড়োর ফুল যেমন সুস্বাদু তার পাতাও কিন্তু ততটাই সুস্বাদু। কলাপাতায় পাতুরির সঙ্গে এর ফারাক হলো পাতাটা ফেলে দিতে হয়না, দিব্বি গরম গরম ভাতের সঙ্গে এই ভাজা পাতা মেখে খেয়ে ফেলা যায়!

আমি করলাম চিকেন দিয়ে। তৈরির লিংক দিয়ে রাখলাম। বানাতে ইচ্ছে হলে একবার ঢুঁ মেরে দেখতে পারো।

কুমড়ো পাতায় মুরগির পাতুরি

https://youtu.be/VREFDJ5hxw8

Address

Gariahat Rd
Kolkata
700019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranna Recipe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share