27/07/2026
On the way for something new 🔥
✅আমাদের উচিত সবসময় নতুন কিছু করা নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে দক্ষ ভাবে তৈরি করার জন্য। যদিও আমি অনেক পরিশ্রমী, কিন্তু অলস এবং ফাঁকিবাজ টাইপের একটা মানুষ😜। এই লাইনটা লিখতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, এজন্য ছোটবেলায় আমার নানু আমাকে শিয়াল রাজা নামে ডাকতেন 😁। যাই হোক মূল টপিক থেকে সরে না গিয়ে আসল কথাই বলি।
💪আমাদের উচিত নিজেদের দুর্বলতা গুলোকে ঝেড়ে ফেলে দিয়ে, তাকে কিভাবে নিজের শক্তিতে পরিণত করা যায় সেই চেষ্টা করা এবং আমি সবসময় সেটা চেষ্টা করি আলহামদুলিল্লাহ । আর আমার যত নেগেটিভ সাইড আছে সেটাকে কিভাবে আমি পজেটিভ সাইডে পরিবর্তন করতে পারি সে চেষ্টা করা কারন সেই পরিবর্তনটা যদি নিজের মধ্যে না আনি তাহলে এই যুগের সাথে অথবা নতুন একটা কালচার, পরিবেশ, নতুন একটা দেশের সাথে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে যাবে।
✍️ আমরা প্রত্যেকদিন সামাজিক মাধ্যম গুলোতে জাপান নিয়ে অনেক লেখালেখি দেখি যার মধ্যে ইদানিং নেগেটিভ সাইড বেশি দেখতেছি। বিশেষ করে আমাদের বাঙালি ভাইবোনরা লেখেন এবং ভিডিও বানান যেগুলো। আমরা অন্য একটি দেশে থাকতছি এবং সেই দেশের মানে জাপান সরকার তার দেশের জন্য যেটা ভালো হবে সেটাইতো করবে তাই না ? সেটা নিয়ে আমাদের বলার কিছু থাকতে পারে না বলে মনে করি কারণ আমাদের এই নেগেটিভ বলাবলি দেখে তারা কি সেই রুলস পরিবর্তন করবে নাকি? এতে আরও নিজের ক্ষতি হবে। এই সরকার কবে গদি ছাড়বেন সেই চিন্তা এবং দিবাস্বপ্ন বাদ দিয়ে নিজের চরকায় তেল দেয়া। আমাদের উচিত ধীরে ধীরে সেই নিয়মের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেকে দক্ষ ভাবে তৈরি করা যায়, সেই দেশের রুলস মেনে একটা ভালো একটা জীবন যাপন করা যায়, ভালো একটা ভবিষ্যৎ তৈরি করা যায় সেটা করা।
✅যে যেই সেক্টরে কাজ করতেছেন বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন তার উচিত ধীরে ধীরে সেটা নিয়ে নিজেকে ডেভেলপ করা, দক্ষ করা। কারণ যখন আপনি একটু একটু করে নিজেকে ডেভেলপ করবেন তখন আপনার আত্মবিশ্বাস আরো বাড়বে। আরো নতুন কিছু শিখে নিজেকে ডেভলপ করতে ইচ্ছে করবে।
👉 তাই হতাশ না হয়ে সেই হতাশাকে কিভাবে প্রত্যাশায় পরিবর্তন করবেন তা আপনার নিজের উপরে নির্ভর করে। কারণ দিন শেষে আপনিই আপনার জন্য।
✍️কলমে: Papri
জাপান থেকে।