Protect the buddhism

Protect the buddhism this our Protect the buddhism page for all buddhist peoples around the world. we are bring for you daily news about buddhism n great buddhism photos

01/12/2021
01/12/2021

১০টি মৌলিক বৌদ্ধ ধর্মমত।🙏

১. প্রত্যেক ব্যক্তি একটি সুখী জীবন-যাপন করতে চায়, কিন্তু খুব কম মানুষই এই কথাটির অর্থ বোঝেন বা জানেন কীভাবে এটা অর্জন করতে হয়।

২. আমাদের আবেগগুলি এবং মনোভাবগুলি প্রভাবিত করে আমরা কীভাবে অনুভব করি। প্রশিক্ষণের দ্বারা, আমরা পরিত্রাণ পেতে পারি নেতিবাচক আবেগগুলি থেকে এবং বিকশিত করতে পারি স্বাস্থ্যকর এবং অধিক ইতিবাচক আবেগগুলি। এগুলি করার ফলে আমাদের জীবন অধিক সুখী এবং সন্তোষপ্রদ হবে।

৩. ক্রোধ, ভয়, লোভ এবং আসক্তির মতো অশান্তকারী আবেগগুলি (ক্লেশ) আমাদের মনের শান্তি এবং আত্ম-নিয়ন্ত্রণ ভঙ্গ করে। প্রশিক্ষণ দ্বারা আমরা নিজেদের মুক্ত করতে পারি তাদের নিয়ন্ত্রণে থাকা থেকে।

৪. ক্রোধ এবং লোভ সহ বাধ্যতামূলকভাবে কৃত কাজ আমাদের জন্য সমস্যা তৈরী করে এবং দুঃখের দিকে নিয়ে যায়। প্রশিক্ষণ দ্বারা আমরা শিখতে পারি শান্ত হতে, স্পষ্টভাবে চিন্তা করতে এবং কাজ করতে পারি বিবেচনার সাথে।

৫. মৈত্রী, করুণা, ধৈর্য এবং জ্ঞানাদি ইতিবাচক আবেগগুলি আমাদের শান্ত, উদার এবং স্বচ্ছ থাকতে সহায়তা করে। প্রশিক্ষণ দ্বারা আমরা এদের বিকশিত করা শিখতে পারি।

৬. আত্মকেন্দ্রিক, স্বার্থপর ব্যবহার এবং বিচার আমাদের অন্যদের থেকে দূর করে দেয় এবং আমাদের অসুখী করে। প্রশিক্ষণ দ্বারা আমরা একে অভিভূত করতে পারি।

৭. আমরা যখন বোধগম্য করি যে আমরা সকলে পরস্পরের সঙ্গে যুক্ত এবং আমাদের অস্তিত্ব একে অপরের উপর নির্ভরশীল, তখন এর কারণে আমাদের মধ্যে অন্যদের জন্য উদ্বেগ জন্মায় এবং তার কারণে আমাদের মধ্যে অধিক সুখের উদয় হয়।
আমরা নিজেদের মধ্যে এবং অন্যদের মধ্যে যা কিছু উপলব্ধি করি, অধিকাংশই হল উদ্ভট কল্পনার অভিক্ষেপ, এবং সেটা বিভ্রান্তির উপর আধারিত। যখন আমরা এটা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের অভিক্ষেপ বাস্তবের সঙ্গে সম্পর্কিত তখন আমরা স্বয়ংই নিজের জন্য এবং অন্যদের জন্য সমস্যা তৈরী করি।

৯. নির্ভুল জ্ঞান দ্বারা, আমরা বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে বাস্তবকে দেখতে পাই। এর সহায়তায় আমরা জীবনে যা কিছু ঘটুক না কেন তা শান্ত ভাবে এবং বিবেচনার সঙ্গে করতে সক্ষম হই।

১০. নিজেকে ভালো মানুষ তৈরী করার জন্য স্বয়ং নিজের আত্ম-বিশ্লেষণ করা একটি আজীবনের প্রতিযোগীতা, কিন্তু সবথেকে অর্থপূর্ণ বিষয়টি আমরা আমাদের জীবন দিয়েই করতে পারি।


#වනවාසිභික්ඛු

Follow Bangladesh Buddhist People's 🇧🇩👇
17/11/2021

Follow Bangladesh Buddhist People's 🇧🇩👇

বৌদ্ধ অনুশীলন কী?

বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্রবিন্দু হল নিজের দোষগুলির উপর বিজয় প্রাপ্ত ক’রে ইতিবাচক সুপ্ত ক্ষমতাগুলিকে হৃদয়ঙ্গম করা। এই দোষগুলির মধ্যে স্বচ্ছতার অভাব এবং আবেগের ভারসাম্যহীনতা, যা কিছু আমাদের জীবন সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টি করে, এসব কিছু দোষের মধ্যে অন্তর্ভুক্ত হয়। পরিণামস্বরূপ, আমরা ক্রোধ, লোভ এবং অজ্ঞান-এর মতো ক্লেশে বশীভূত হয়ে আচরণ করতে থাকি। আমাদের স্পষ্টভাবে যোগাযোগ করার ক্ষমতা, বাস্তবিকতা কে বুঝতে পারা, অন্যদের প্রতি সহমর্মিতা রাখা এবং নিজেদের উন্নতিসাধন করার ক্ষমতাগুলি, আমাদের ইতিবাচক সুপ্ত ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।

বৌদ্ধ সাধনার শুরু হয় নিজের চিত্তকে শান্ত করা এবং মনোযোগী হওয়া থেকে, অর্থাৎ আমাদের নিয়মিত ভাবে এই বিষয়ে সচেতন হওয়ার অভ্যাস করা, যে আমরা অপরের সাথে কেমনভাবে কথা বলি, আর যখন আমরা একলা থাকি তখন আমরা কী চিন্তা-ভাবনা করি। এটা এমন নয় যে আমরা স্রেফ অন্যদের পর্যবেক্ষণ করব এবং তারা যেমন আছে তাদের সেই ভাবেই ছেড়ে দেবো। যখন আমরা মনোযোগী হয়ে থাকি, তখন আমরা প্রভেদ করতে পারি যে কোনটা গঠনমূলক আর কোনটা ধ্বংসাত্মক। কিন্তু এটা নিজের মধ্যে নিজের থাকাকে বোঝায় না, আসলে এর দ্বারা আমরা অপরের প্রতি আরো বেশী যত্নশীল এবং উদার হয়ে যাই।

আমাদের এই আত্মদর্শন এবং আত্ম-সচেতনতার উদ্দেশ্য হল নিজের সমস্যাগুলির কারণগুলি খুঁজে বের করা। বাইরের কারণ এবং অন্য লোকজন নিশ্চিতভাবে আমাদের সমস্যাগুলির উৎপত্তির জন্য পরিস্থিতি তৈরী করে, কিন্তু বৌদ্ধ দৃষ্টিকোণ অনুযায়ী এর গভীরতর কারণগুলিকে শনাক্ত করার প্রয়াস করতে হবে, এবং এর জন্য আমাদের চিত্ত অবলোকন করা আবশ্যক [দ্র. চিত্ত কী?]। আমাদের মানসিক স্বভাব এবং আমাদের ইতিবাচক আর নেতিবাচক আবেগগুলি আমাদের জীবনের অনুভবকে প্রভাবিত করে।

আমরা যখন কাজের ধকল, অবসাদ, চিন্তা, একাকীত্ব এবং অসুরক্ষার অনুভব করি, তখন তাদের মোকাবিলা করার অসুবিধাটা আমাদের নিজেদের মানসিক এবং আবেগময় দশা থেকে উৎপন্ন হয়, স্বয়ং ঐ সমস্যাগুলি থেকে নয় [দ্র. উদ্বেগের সঙ্গে কীভাবে মোকাবিলা করব?]। জীবনের একটানা চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়ার সবথেকে ভাল উপায় হল আমাদের চিত্তকে শান্ত করা এবং আবেগপ্রবণতার ভারসাম্য বজায় রাখা আর মনের স্বচ্ছতা লাভ করা।

যে আবেগ, মনোভাব এবং ব্যবহারগুলি আমাদের দুঃখ এবং সমস্যার জন্ম দেয়, আমরা যদি একবার তাদের প্রতি সচেতন হয়ে যাই, তাহলে আমরা তাদের প্রতিকারের উপায়গুলি প্রয়োগ করতে পারব।

বাস্তবিকতার স্পষ্ট বোধশক্তি এবং চিত্তের ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে আমাদের আবেগপ্রবণ স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে হবে।– চতুর্দশ দলাই লামা
আমরা সবাই নিজেদের শারীরিক স্বাস্থ্যবিধির যত্ন নিই, কিন্তু নিজের মানসিক অবস্থার খেয়াল রাখাও ততটাই প্রয়োজন। আবেগপ্রবণ স্বাস্থ্যবিধি বিকশিত করার জন্য আমাদের তিনটি জিনিসের উপর সতর্ক হওয়া প্রয়োজন: আমাদের মনে রাখতে হবে অশান্ত মনোভাবের প্রতিষেধকগুলি, কখন এগুলি প্রয়োগ করা দরকার এটাও মনে রাখতে হবে, এবং এগুলি বজায় রাখা ও মনে রাখতে হবে।

এই সকল প্রতিষেধক মনে রাখার জন্য, আমাদের করতে হবে:

শিখতে হবে ঐ মনোভাবগুলি কী কী?
ততক্ষণ ভাবতে হবে যতক্ষণ না আমরা সঠিক ভাবে বুঝতে না পারি, কীভাবে তাদের প্রয়োগ করতে হবে, এবং নিশ্চিৎ হওয়া যে এগুলি কাজ করবে।
তাদেরকে গভীরভাবে জানার জন্য নিজের ধ্যান-সাধনার অভ্যাসের মধ্যে শামিল করো।
আমাদের স্বয়ংকে নিজের চিকিৎসকের মতো হওয়া প্রয়োজন: নিজের রোগের সঙ্গে পরিচিত হতে হবে, তাদের কারণগুলিকে বুঝতে হবে, এবং এটা দেখতে হবে যে এর জন্য কী কী প্রতিষেধক উপলব্ধ আছে আর সেগুলিকে কীভাবে প্রয়োগ করতে হবে, এবং তারপর বাস্তবে সেগুলিকে প্রয়োগ করার অভ্যাস তৈরী করা আবশ্যক।

আমরা যখন দীর্ঘকাল ধরে অসুস্থ থাকি তখন নিজের জীবনশৈলীতে পরিবর্তন আনার আগে আমাদের নিজেদেরকে সেই পরিবর্তনের ফলে যে উপকারগুলি হবে সেগুলি বিশ্বাস করতে হবে। অধিকাংশ মানুষ খাওয়া-দাওয়া এবং সুস্থতার অভ্যাসের গভীরভাবে অধ্যয়নের আগে আহার এবং ব্যায়ামের নিয়ম দিয়ে শুরু করার চেষ্টা করে। স্বভাবত, এইগুলি শুরু করার আগে, তাদের কারোর থেকে নির্দেশাবলী শিখতে হবে, কিন্তু একবার যখন এগুলির থেকে উপকারী ফলাফল অনুভব করবে, তখন নিজে থেকেই অভ্যাসগুলি করতে অনুপ্রাণিত হবে।

আবেগপূর্ণ স্বাস্থ্যকে ঠিক করার জন্যও আমাদের একই প্রকারের প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়। একবার যখন আমাদের নিজের সচেতনতার অভ্যাসের দ্বারা সুখের অনুভব হয়ে যায় তখন আমাদের জীবনের গুণের বিকাশ এবং অন্যদের বেশী সহায়তা করার জন্য বৌদ্ধ সাধনাগুলিকে ভালো করে শেখার প্রেরণা এবং রুচি জাগৃত হবে।

একসময় বুদ্ধও আমাদেরই মতোই একজন সাধারণ ব্যক্তি ছিলেন, যিনি জীবনের সংঘর্ষগুলির সঙ্গে সংগ্রাম করেছেন। আর আমাদের মতোই স্বয়ং তিনিও নিজের এবং নিজের আশপাশের সকল মানুষের জীবনকে উন্নত করার চেষ্টা করতেন। আত্মবিশ্লেষণ করার পর তাঁর মধ্যে বোধশক্তি জেগেছিল যে আমাদের আশেপাশে যেমনই পরিস্থিতি হোক না কেন, আমাদের ভিতরে এই শক্তি এবং ক্ষমতা আছে যে আমরা শান্ত এবং সচেতন থাকতে পারি, এবং আমাদের আবেগগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে পারি।

এইগুণ- যেটিকে দলাই লামা ‘আবেগপ্রবণ স্বাস্থ্যবিধি’ বলেন- এটা এমন একটি গুণ যা সংস্কৃতি এবং ধর্মের সীমার বাইরে, কারণ এটি আমাদের সব সমস্যাগুলি থেকে মুক্ত, সুখী এবং শান্তিপূর্ণ জীবন যাপনের অভিলাষার সারতত্ত্ব।


#වනවාසිභික්ඛු


#বনভাসিভিক্ষু

Follow Bangladesh Buddhist People's 🇧🇩👇
14/11/2021

Follow Bangladesh Buddhist People's 🇧🇩👇

শরণ কী?
এবং অন্য সবার জন্য সর্বোত্তম সহায়ক হিসেবে কাজ করা। বৌদ্ধ শরণগমন অস্থায়ী বিষন্নতা, ক্ষুধা অথবা ধকল- এর থেকেও বেশীর জন্য আশ্রয়স্থল রুপে কাজ করে। এটা এমন কিছু নয় যা বাহ্যিক রুপে আমাদের কিছু পরিবর্তন করে, অর্থাৎ আমাদের কোন বিশেষ বস্ত্র পরার প্রয়োজন নেই বা আমাদের চুলের ঠাট পরিবর্তন করতে হবে। বৌদ্ধ ধর্মের শরণগমনের অর্থ হল মনের অবস্থাকে পরিবর্তন করা। এর মানে হল আমাদের বোধশক্তিকে গভীর করা যা জীবনের একটা উদ্দেশ্য জন্ম দিতে পারে, এবং যা এখন আর ভবিষ্যতে সুখ প্রদান করবে। সংক্ষেপে, বৌদ্ধ ‘শরণ’ আমাদের দুঃখ থেকে রক্ষা করে।

সাধারণত বৌদ্ধরা এই বাক্যটি ব্যবহার করে “শরণ গমন করি”, কেননা শরণ হল একটি সক্রিয় প্রক্রিয়া। এটি একটি মৌলিক ধাপ যেখানে আমরা বৌদ্ধ মার্গে প্রতিজ্ঞাবদ্ধ হই। কিন্তু এসব আমরা করব কেন? যখন আমরা মানুষের স্বভাব বিষয়ে বোধগম্য হয়, যে আমরা সবাই সুখ এবং সন্তুষ্টির খোঁজ করছি, এবং আমাদের মধ্যে কেউ দুঃখ চায় না- আমাদের এমন একটা জিনিসের খোঁজ করা উচিৎ যা আমাদের সহযোগিতা করবে। অতএব বৌদ্ধ ধর্মে, আমরা ত্রিরত্নের শরণের দিকে অভিমুখ হই।

এই ত্রিরত্ন হল বুদ্ধ, ধর্ম এবং সংঘ
আমরা বুদ্ধের শরণে যাই। তার কারণ হল যেহেতু তিনি একজন জ্ঞানদীপ্ত শাস্তা, সুতরাং তিনি কেবল নিরর্থক ভব (সংসার) থেকে মুক্তি হওয়ার জন্য নয়, বরং দুঃখ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করেন। তিনি শিক্ষা দিয়েছেন যে চিত্ত মূলতঃ শুদ্ধ হয় এবং সেকারণে করুণা এবং জ্ঞান দ্বারা সমস্ত বিভ্রান্তি ও নেতিবাচক আবেগগুলি, যা আমাদের মধ্যে উৎপন্ন হয়, পূর্ণতঃ নিবারণ করা যায় যাতে সেগুলি আবার ফিরে না আসে। ধর্ম হল বুদ্ধের বাণী যা দিয়ে এটা প্রাপ্ত করা যায়। অতএব আমরা যখন শরণ-গমন করি, আমরা অভিমুখ হই আর আমাদের জীবনের সব সমস্যার মোকাবিলা করার জন্য বিভিন্ন বৌদ্ধ উপায়গুলি গ্রহণ করি। সংঘ মানে হল ভিক্ষু, ভিক্ষুণী এবং আমাদের বৌদ্ধ সহচরগণ। তাঁদের মধ্যে যাঁরা বাস্তবে বুদ্ধের শিক্ষার অনুশীলন করেন, তাঁরা আদর্শ উদাহরণ হিসাবে কাজ করেন এবং বৌদ্ধ মার্গকে অনুসরণ করার জন্য অনুপ্রাণিত করেন।

আমাদের প্রতিশ্রুতির অর্থ এটা নয় যে বন্ধু-বান্ধব বা সমাজ থেকে আমাদের নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে হবে। আসলে আমরা যখন ত্রিরত্নের শরণে যাই, আমরা না কেবল একটা সার্থক জীবন নির্মাণ করি, বরং আমরা অন্যের জন্য নিজেদের খোলা রেখে দিই এবং দেখতে শুরু করি যে আমাদের চারিপাশে এবং সারা বিশ্বে যাঁরা আছেন তাদের জন্য আমরা কী যোগদান দিতে পারি।

আমরা যখন বুদ্ধ, ধর্ম এবং সংঘের শরণে যাই, তখন আমাদের আর বিভ্রান্তি বোধ করার প্রয়োজন হয় না। আমাদের আর চারিপাশে আধ্যাত্মিক ভাবে কেনাকাটার প্রয়োজন হয় না। অবশ্যই যদিও আমাদের এখনও কিছু স্তর পর্যন্ত আরাম এবং সম্পত্তির প্রয়োজন আছে, তবুও আমরা তার উপর নির্ভর হব না, এই ভেবে যে এই আমাদের সর্বদা সুখী রাখবে। বৌদ্ধ নীতির প্রতি আমরা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, সেটা আসলে আমাদের চাপ থেকে মুক্ত করে এবং যেটা গুরুত্বপূর্ণ তার উপর কাজ করার অধিক সময় প্রদান করে, যা আমাদের আবেগপূর্ণভাবে বেশী সুখী এবং স্বাস্থ্যকর রাখে।

এই কারণেই শরণ হল এক চলমান বা সক্রিয় প্রক্রিয়া। এটা হল এই রকম যে আমাদের নিয়মিত ভাবে এর উপর কাজ করে যেতে হবে। এটা এই রকম নয় যে আমরা বুদ্ধকে এক ধরণের দেবতা মনে ক’রে তাঁর উপর কেবল বিশ্বাস করলাম এবং প্রার্থনা করলাম। এছাড়া এটা এরকমও নয় যে বৌদ্ধ বন্ধুগণ আমাদের জন্য কাজ করতে সক্ষম হবেন। এই কারণেই এটা বলা হয় সর্বোত্তম শরণ হল বুদ্ধের উপদেশ, অর্থাৎ ধর্ম। যদিও আমাদের মধ্যে বুদ্ধ এবং প্রচুর পণ্ডিত ও কারুণিক বৌদ্ধ বন্ধুদের প্রতি দৃঢ় শ্রদ্ধা আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা স্বয়ং ধর্মকে অনুসরণ না করব এবং ধর্মোপদেশগুলি পালন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা শরণের ফল অর্জন করতে পারব না। যখন আসল প্রমুখ পরামর্শকে অনুসরণ করি যা হল অন্যের অপকার না করা, হিতকর কাজ-কর্মে অংশগ্রহণ করা এবং আমাদের মনকে দমন করা, আমাদের জীবনটা নিশ্চিতভাবে বেশী সার্থক হবে।

যদিও বৌদ্ধ মার্গে বিশেষ অনুষ্ঠান আছে যেখানে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু করতে পারি, কিন্তু আসল প্রতিশ্রুতিকে তো হৃদয় থেকে জাগাতে হয়। যখন আমরা স্বয়ং সত্যিই কাজ করতে শুরু করি, এর মানে দাঁড়াবে যে আমরা প্রকৃতপক্ষে শরণগমন করেছি।


#වනවාසිභික්ඛු
#বনভাসিভিক্ষু

13/11/2021

Follow Bangladesh Buddhist People's 🇧🇩👇

Religious organisation

13/11/2021

বৌদ্ধ ধর্ম কী?
বৌদ্ধ ধর্ম হল উপায়ের একটি সমষ্টি যা বাস্তবিকতার সত্য স্বভাবকে বোধ করিয়ে পূর্ণ মানবীয় সুপ্ত শক্তিকে বিকাশ করার জন্য সহযোগিতা করে।

২৫০০ বছর পূর্বে সিদ্ধার্থ গৌতম- বুদ্ধ হিসাবে বেশী পরিচিত- দ্বারা ভারতে স্থাপিত বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ এশিয়াতে প্রচার হয়েছিল। এটি আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম হয়ে পড়েছে। বুদ্ধ তাঁর জীবনের অধিকাংশ সময় জাগ্রত হওয়ার উপায়গুলির দেশনা করে কাটিয়েছেন, যা কিছু নিজে অনুভব করেছিলেন। এর কারণ হল যাতে অন্যরাও স্বয়ং জ্ঞানদীপ্ত বুদ্ধ হতে পারেন। তিনি দেখেছিলেন যে বুদ্ধ হওয়ার সামর্থ্যের ভিত্তিতে সবাই সমান, কিন্তু পছন্দ, রুচি এবং প্রতিভার ভিত্তিতে মানুষের মধ্যে অনেক ভেদ আছে। এসবের সম্মান রেখে তিনি প্রত্যেকের সীমাবদ্ধতার অতিক্রম করা এবং নিজের পূর্ণ সুপ্ত শক্তিকে বোধ করার জন্য ব্যাপক ভাবে নানা উপায়ের নির্দেশনা দিয়েছিলেন।

প্রত্যেক সংস্কৃতি, যারা বৌদ্ধ ধর্মকে গ্রহণ করেছিল, তাদের আলাদা দৃষ্টিকোণের উপর জোর দেওয়া হয়েছিল। অতএব যদিও বৌদ্ধ ধর্মের অনেক রূপ আছে, তাসত্ত্বেও তাঁরা সবাই এর মূল উপদেশ শেয়ার করে।

মূল বৌদ্ধ উপদেশ – চার আর্যসত্য
চার আর্যসত্যই বুদ্ধের সবথেকে মৌলিক উপদেশ হিসাবে পরিচিত। এগুলি হল চারটি তথ্য এবং অত্যন্ত অনুভবী সত্ত্বগণ এদের সত্য রূপে দ্যাখেন।
প্রথম আর্যসত্য: সত্য সমস্যা (দুঃখ সত্য)
যদিও জীবনে উপভোগ করার অনেক আনন্দ আছে, তাসত্ত্বেও সকল প্রাণী- ক্ষুদ্র প্রাণী থেকে একজন গৃহহীন মানুষ, তারপর একজন অরবপতি- সবাই সমস্যার মুখোমুখি হয়। জন্ম থেকে মৃত্যুর মধ্যে আমরা বৃদ্ধ হই, অসুস্থ হই এবং আমাদের প্রিয়জনের মৃত্যু হয়। আমরা যা কিছু চাই তা পাই না অথবা যা না চাই তার সাক্ষাৎ হয়, এর জন্য ব্যর্থকরণ এবং হতাশার অভিমুখ হই।
দ্বিতীয় আর্যসত্য: সমস্যার সত্য কারণ (সমুদয় সত্য)
আমাদের সমস্যাগুলি উৎপন্ন হয় জটিল কারণ এবং প্রত্যয় থেকে, কিন্তু বুদ্ধ বলেছেন যে বাস্তবিকতার বিষয়ে নিজের অজ্ঞতাই হল তার নিতান্ত কারণ। যা কিছু আমাদের চিত্ত আমাদের উপর, প্রত্যেকের উপর এবং অন্য সবকিছুর উপর নিক্ষেপ করে সেটি হল ভব-এর প্রকৃত পদ্ধতি।
তৃতীয় আর্যসত্য: সমস্যার সত্য নিরোধ (নিরোধ সত্য)
বুদ্ধ দেখলেন যে ঐ সমস্যাগুলির কারণ অর্থাৎ আমাদের নিজ অজ্ঞতাকে নষ্ট করে আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত হওয়া সম্ভব, যাতে আমাদের আর কখনও ঐগুলিকে অনুভব করতে হবে না।
চতুর্থ আর্যসত্য: চিত্তের সত্য মার্গ (মার্গসত্য)
সমস্যার নিরোধ হয় তখন যখন বাস্তবিকতার সঠিক বোধ হওয়ার পর আমরা অজ্ঞতার নিবারণ করি। আমরা এটা তখন করি, যখন আমরা বুঝতে পারি যে আমরা সবাই পরস্পর সংযুক্ত এবং নির্ভরশীল। এর ভিত্তিতে আমরা সকল প্রাণীর প্রতি সমানরুপে মৈত্রী এবং করুণা উৎপন্ন করি। আমরা এবং অন্যরা কী করে জীবিত আছি, এই বোধশক্তি জাগিয়ে যখনই আমরা বিভ্রান্তির নিবারণ করে ফেলি, আমরা নিজের এবং অপরের জন্য হিতকর কার্য করতে সক্ষম হই।
বুদ্ধের উপদেশের প্রসর
দালাই লামা বৌদ্ধ ধর্মকে তিন ভাবে পার্থক্য করেন-
চিত্তের বৌদ্ধ বিজ্ঞান- বিষয়গত অনুভবের দৃষ্টিকোণে বেদনা, চিন্তা এবং আবেগ কী করে কাজ করে।
বৌদ্ধদর্শন- নৈতিকতা এবং প্রমাণ, এবং বাস্তবিকতার বিষয়ে বৌদ্ধ ধর্মের বোধশক্তি।
বৌদ্ধ ধর্ম- পূর্ব এবং অপরজন্ম, কর্ম, বিধি এবং প্রার্থনায় বিশ্বাস।
বৌদ্ধ বিজ্ঞান ইন্দ্রিয়-বেদনা, সমাধি, মনসিকার, মনোযোগ এবং স্মৃতি, আর নেতিবাচক এবং ইতিবাচক, উভয় আবেগ সহ চিত্তের বিভিন্ন চৈতন্য ক্রিয়ার একটি বিশাল মানচিত্র প্রদান ক’রে আধুনিক স্নায়ুবিজ্ঞানকে সম্পূরণ করে। স্নায়ু সংক্রান্ত ইতিবাচক পথ গঠনের মাধ্যমে আমরা আমাদের চিত্তের হিতকর সামর্থ্যকে বৃদ্ধি করতে পারি।
বৌদ্ধ চিন্তা-ভাবনা শ্রদ্ধার বদলে পরীক্ষার উপর বেশী নির্ভর করে। অতএব বৈজ্ঞানিক তথ্যগুলি বৌদ্ধ চিন্তা-ভাবনার জন্য খুবই সহায়ক। - চতুর্দশ দালাই লামা
দৈহিক স্তরে বৌদ্ধ বিজ্ঞান বাস্তব বুদ্ধি সম্পন্ন চিকিৎসা পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে যার মধ্যে আসে বিভিন্ন রোগের চিকিৎসা। বাহ্যিক রুপে এটি কোয়ান্টাম পদার্থবিদ্যার সঙ্গে সদৃশ্যতা সহ পদার্থ এবং শক্তির উপর একটা বিস্তৃত বিশ্লেষণ প্রস্তুত করে। এটা জগতের উৎস, জীবন এবং অন্ত নিয়ে আলোচনা করে, এবং দাবি করে যে জগতের পূর্ব সন্ততি আছে, আদি নেই।

বৌদ্ধ দর্শন যে বিষয়গুলির সঙ্গে সংলগ্ন থাকে সেগুলি হল পারস্পরিক নির্ভরশীলতা, আপেক্ষিকতা এবং কারণতা। এটি একটি বিস্তৃত প্রমাণ-পদ্ধতি বা যুক্তি-পদ্ধতি দ্বারা প্রস্তুত করে। এটি সিদ্ধান্ত এবং শাস্ত্রার্থ-এর সমষ্টির উপর আধারিত। এটি চিত্তের ভুল অভিক্ষেপগুলিকে জানতে সহযোগিতা করে।

স্বয়ং এবং পর, উভয়ের ক্ষেত্রে কী হিতকর এবং কী ক্ষতিকর, যা এর প্রভেদ করে, তার উপর বৌদ্ধ শীল বা নৈতিকতা আধারিত।
আমরা আস্তিক হই অথবা নাস্তিক, আমরা দেবতা বা কর্মে বিশ্বাস করি অথবা না করি, সবাই নৈতিক নীতি অনুধাবন করতে পারে।– চতুর্দশ দালাই লামা
ফলস্বরূপ এটা মৌলিক মানবীয় মূল্য রুপী দয়া, সততা, উদারতা এবং ধৈর্য্য-এর প্রশংসা এবং বিকাশ করে। অন্যদিকে যতদূর সম্ভব অন্যের ক্ষতি না করার চেষ্টা করে।

বৌদ্ধ ধর্ম এই বিষয়গুলির সঙ্গে যুক্ত, যেমন- কর্ম, পূর্ব এবং অপর জন্ম, পুনর্জন্ম পদ্ধতি, পুনর্জন্ম থেকে মুক্তি এবং বোধিলাভ। এটি ঐ অনুশীলনগুলিকেও অঙ্গীভুত করে, যেমন- জপ, ধ্যান এবং প্রার্থনা। বৌদ্ধ ধর্মে “বৌদ্ধ বাইবেল” এর মতো একমাত্র পবিত্র ধর্মগ্রন্থ বলে কিছু নেই। তার কারণ হল প্রত্যেকটি পরম্পরার নিজস্ব গ্রন্থ আছে যেগুলি মূল বচনের উপর আধারিত। তিব্বতী পরম্পরার অনেক গ্রন্থ আমাদের ‘মূল গ্রন্থ অনুভাগ’-এ পাওয়া

মানুষ যে কোন সময় যে কোন জায়গায় প্রার্থনা করতে পারে, যদিও অনেকে মন্দিরে অথবা নিজেদের বাড়িতে বেদির সামনে সেটা করতে পছন্দ করে। প্রার্থনা করার উদ্দেশ্য ইচ্ছা-পূরণ হওয়ার জন্য নয়, বরং আমাদের অন্তরের শক্তি, জ্ঞান এবং করুণা জাগানোর জন্য।

ভোজন সংক্রান্ত কোন নিয়ম নেই, তবুও অধিকাংশ আচার্যগণ তাঁর শিষ্যদের যতদূর সম্ভব নিরামিষভোজী হওয়ার জন্য উৎসাহিত করেন। এছাড়া বুদ্ধও তাঁর শিষ্যদের নির্দেশ দিয়েছেন মদ্যপান বা ঔষধ (নেশাজাতীয়) সেবন না করতে। বৌদ্ধ শিক্ষা হল স্মৃতি এবং আত্ম-শাসন-এর বিকাশের উপর উপলক্ষিত, যেটা আমরা হারিয়ে ফেলি যখন আমরা মত্ত হয়ে যাই বা উচ্চপদস্থ হই।

বৌদ্ধ ধর্মে একটি মঠ-পরম্পরা আছে ভিক্ষু এবং ভিক্ষুণীদের নিয়ে, যারা পূর্ণ ব্রহ্মচর্যা সহ শত-শত সম্বর পালন করেন। তাঁরা মস্তক মুন্ডন করেন, চীবর ধারণ করেন এবং মঠ-সমাজে নিবাস করেন। সেখানে তাঁরা তাদের জীবনটাকে গৃহস্থ সমাজের জন্য অধ্যয়ন, ধ্যান, প্রার্থনা এবং ধার্মিক অনুষ্ঠানের প্রতি উৎসর্গ করে দেন। আজকাল অনেক গৃহস্থ মানুষ বৌদ্ধ কেন্দ্রে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন এবং অনুশীলন করেন।
বৌদ্ধ ধর্ম সবার জন্য খোলা
আমাদের মতো একজন মানুষ, বুদ্ধ, বাস্তবকে দেখেছিলেন যে আমরা প্রকৃতপক্ষে কেমন করে জীবিত আছি। তিনি সমস্ত ভুলগুলিকে অতিক্রম করেছিলেন এবং নিজের পূর্ণ সুপ্ত শক্তিকে জেনেছেন। বৌদ্ধ ধর্মে এটাকে আমরা ‘বোধি’ বলি।[দ্র. বৌদ্ধত্ব কী] বুদ্ধ কেবল হাত দিয়ে সঙ্কেত ক’রে আমাদের সকল সমস্যার নিবারণ করতে পারেন নাই। এর পরিবর্তে তিনি আমাদের মার্গ প্রদর্শন করেছেন যা আমরা অনুসরণ করতে পারি জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবং বিকাশ করতে পারি আমাদের চিত্তের ভাল গুণের, যেমন- মৈত্রী, করুণা, উদারতা, জ্ঞান এবং আরও অনেক।

এই গুণগুলির বিকাশ কী করে করা যাবে তার জন্য নির্ধারিত উপদেশগুলি সবার জন্য খোলা, কোন সাংস্কৃতিক পৃষ্ঠভূমি বা ধর্মের উপর আধারিত নয়। বৌদ্ধ ধর্ম দেব বা দেবতাগণের প্রতি শ্রদ্ধায় লিপ্ত থাকে না; কেবল আমাদের উপদেশগুলিকে পরীক্ষা করতে বলে। এটা এরকম যে আমরা যেন সত্যি-সত্যিই একটা মূল্যবান বস্তু কেনা-কাটা করছি। এর ফলে কী হয়, আমরা বৌদ্ধ উপদেশগুলির সারমর্মটার প্রশংসা করতে লাগি- নৈতিকতা, করুণা এবং জ্ঞান। যার ফলে আমরা স্বাভাবিকভাবে ক্ষতিকর কর্মগুলি থেকে বিরত থাকি এবং সক্রিয়ভাবে ইতিবাচক কর্মে যুক্ত হই, যা স্ব এবং পরের জন্য হিতকর হয়ে থাকে। এটাই আমাদের সেখানে পৌঁছে দিতে পারবে, যে জিনিসটার কামনা আমরা প্রত্যেকে সমান ভাবে করি, সেটি হল- সুখ এবং মঙ্গল।
#বনভাসিভিক্ষু

#জগতের_সকল_প্রাণী_সুখী_হউক√√
#নির্বাণেরপথ
#নির্বাণের



Sri Lanka Buddhist Girl Became Buddhist NunVisit 🙏👇🇱🇰🙏👇❤️🇱🇰🔴💝🌹https://youtu.be/TlVQim8EdmU.................................
13/11/2021

Sri Lanka Buddhist Girl Became Buddhist Nun
Visit 🙏👇🇱🇰🙏👇❤️🇱🇰🔴💝🌹
https://youtu.be/TlVQim8EdmU..........................................................
🙏🌹🌻☸️✔️👇
.🌹
----------------------------------------------------------------------
𝐒𝐔𝐏𝐏𝐎𝐑𝐓 𝐔𝐒🙏🇹🇭🇱🇰🇲🇲🇧🇩🇮🇳🇳🇵🇰🇷🇯🇵🇻🇳🇺🇲
https://youtu.be/bZ7diZUdOFM
----------------------------------------------------------------------
𝐍𝐚𝐦𝐨 𝐁𝐮𝐝𝐝𝐡𝐚𝐲𝐚 𝐌𝐲 𝐀𝐥𝐥 𝐃𝐡𝐚𝐦𝐦𝐚 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 🙏
----------------------------------------------------------------------

sʜᴀʀᴇs | ᴄᴏᴍᴍᴇɴᴛs | ʟɪᴋᴇs| ғᴏʟʟᴏᴡɪɴɢ🔴
----------------------------------------------------------------------

🌻𝙀𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙉𝙚𝙬 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻📸

----------------------------------------------------------------------
✔️𝙁𝘼𝘾𝙀𝘽𝙊𝙊𝙆 𝙋𝘼𝙂𝙀𝙎🌻𝘼𝙡𝙡 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬𝙞𝙣𝙜 𝙉𝙤𝙬

👇 🌻𝙒𝙤𝙧𝙡𝙙 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻
🌻World Buddhist Gallery🌻

World Buddhist Gallery

✔️Buddha Powerful🌻
https://www.facebook.com/Buddha-Powerful-101422992243176/

✔️Bangladesh Buddhism🌻
https://www.facebook.com/Bangladesh-Buddhism-109012214682860/

✔️Protect The Buddhism🌻
https://www.facebook.com/Protect-the-buddhism-741901302528338/
-------------------------------------------------------------------------

🌹 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊 𝐆𝐑𝐎𝐔𝐏𝐒 🌹
----------------------------------------------------------------------

🔴World Buddhist Gallery ❤️ Group
https://www.facebook.com/groups/1599685893682290/?ref=share_group_link

🌷BHANTE 🔴 Group
https://www.facebook.com/groups/215169242746418/?ref=share_group_link

🌹I Love Buddhism ❤️ Group
https://www.facebook.com/groups/1615526738757832/?ref=share_group_link

🔴Buddhist Girls🌻 Group
https://www.facebook.com/groups/780981332111890/?ref=share_group_link

----------------------------------------------------------------------









📷 credit to respective owner

Srilankan Buddhist vihara in Dubai.🇱🇰🇦🇪❤️ 🙏 Namo Buddhaya ☸️🙏🌹🌷❤️https://youtu.be/TlVQim8EdmU..............................
07/11/2021

Srilankan Buddhist vihara in Dubai.🇱🇰🇦🇪
❤️ 🙏 Namo Buddhaya ☸️🙏🌹🌷❤️
https://youtu.be/TlVQim8EdmU..........................................................
🙏🌹🌻☸️✔️👇
.🌹
----------------------------------------------------------------------
𝐒𝐔𝐏𝐏𝐎𝐑𝐓 𝐔𝐒🙏🇹🇭🇱🇰🇲🇲🇧🇩🇮🇳🇳🇵🇰🇷🇯🇵🇻🇳🇺🇲
https://youtu.be/bZ7diZUdOFM
----------------------------------------------------------------------
𝐍𝐚𝐦𝐨 𝐁𝐮𝐝𝐝𝐡𝐚𝐲𝐚 𝐌𝐲 𝐀𝐥𝐥 𝐃𝐡𝐚𝐦𝐦𝐚 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 🙏
----------------------------------------------------------------------

sʜᴀʀᴇs | ᴄᴏᴍᴍᴇɴᴛs | ʟɪᴋᴇs| ғᴏʟʟᴏᴡɪɴɢ🔴
----------------------------------------------------------------------

🌻𝙀𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙉𝙚𝙬 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻📸

----------------------------------------------------------------------
✔️𝙁𝘼𝘾𝙀𝘽𝙊𝙊𝙆 𝙋𝘼𝙂𝙀𝙎🌻𝘼𝙡𝙡 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬𝙞𝙣𝙜 𝙉𝙤𝙬

👇 🌻𝙒𝙤𝙧𝙡𝙙 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻
🌻World Buddhist Gallery🌻

World Buddhist Gallery

✔️Buddha Powerful🌻
https://www.facebook.com/Buddha-Powerful-101422992243176/

✔️Bangladesh Buddhism🌻
https://www.facebook.com/Bangladesh-Buddhism-109012214682860/

✔️Protect The Buddhism🌻
https://www.facebook.com/Protect-the-buddhism-741901302528338/
-------------------------------------------------------------------------

🌹 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊 𝐆𝐑𝐎𝐔𝐏𝐒 🌹
----------------------------------------------------------------------

🔴World Buddhist Gallery ❤️ Group
https://www.facebook.com/groups/1599685893682290/?ref=share_group_link

🌷BHANTE 🔴 Group
https://www.facebook.com/groups/215169242746418/?ref=share_group_link

🌹I Love Buddhism ❤️ Group
https://www.facebook.com/groups/1615526738757832/?ref=share_group_link

🔴Buddhist Girls🌻 Group
https://www.facebook.com/groups/780981332111890/?ref=share_group_link

----------------------------------------------------------------------









📷 credit to respective owner

25/10/2021

දහම් පොත් ටිකක් හාමුදුරු නමකට අවශ්‍ය වෙලා තියෙනවා ලංකාවේ කවුරුහරි ඉන්නවද?🇱🇰

Myanmar's Buddhist Nuns.❤️ 🙏 Namo Buddhaya ☸️🙏🌹🌷❤️https://youtu.be/TlVQim8EdmU.............................................
22/10/2021

Myanmar's Buddhist Nuns.
❤️ 🙏 Namo Buddhaya ☸️🙏🌹🌷❤️
https://youtu.be/TlVQim8EdmU..........................................................
🙏🌹🌻☸️✔️👇
.🌹
----------------------------------------------------------------------
𝐒𝐔𝐏𝐏𝐎𝐑𝐓 𝐔𝐒🙏🇹🇭🇱🇰🇲🇲🇧🇩🇮🇳🇳🇵🇰🇷🇯🇵🇻🇳🇺🇲
https://youtu.be/bZ7diZUdOFM
----------------------------------------------------------------------
𝐍𝐚𝐦𝐨 𝐁𝐮𝐝𝐝𝐡𝐚𝐲𝐚 𝐌𝐲 𝐀𝐥𝐥 𝐃𝐡𝐚𝐦𝐦𝐚 𝐅𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 🙏
----------------------------------------------------------------------

sʜᴀʀᴇs | ᴄᴏᴍᴍᴇɴᴛs | ʟɪᴋᴇs| ғᴏʟʟᴏᴡɪɴɢ🔴
----------------------------------------------------------------------

🌻𝙀𝙫𝙚𝙧𝙮𝙙𝙖𝙮 𝙉𝙚𝙬 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻📸

----------------------------------------------------------------------
✔️𝙁𝘼𝘾𝙀𝘽𝙊𝙊𝙆 𝙋𝘼𝙂𝙀𝙎🌻𝘼𝙡𝙡 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬𝙞𝙣𝙜 𝙉𝙤𝙬

👇 🌻𝙒𝙤𝙧𝙡𝙙 𝘽𝙪𝙙𝙙𝙝𝙞𝙨𝙩 𝙂𝙖𝙡𝙡𝙚𝙧𝙮🌻
🌻World Buddhist Gallery🌻

World Buddhist Gallery

✔️Buddha Powerful🌻
https://www.facebook.com/Buddha-Powerful-101422992243176/

✔️Bangladesh Buddhism🌻
https://www.facebook.com/Bangladesh-Buddhism-109012214682860/

✔️Protect The Buddhism🌻
https://www.facebook.com/Protect-the-buddhism-741901302528338/
-------------------------------------------------------------------------

🌹 𝐅𝐀𝐂𝐄𝐁𝐎𝐎𝐊 𝐆𝐑𝐎𝐔𝐏𝐒 🌹
----------------------------------------------------------------------

🔴World Buddhist Gallery ❤️ Group
https://www.facebook.com/groups/1599685893682290/?ref=share_group_link

🌷BHANTE 🔴 Group
https://www.facebook.com/groups/215169242746418/?ref=share_group_link

🌹I Love Buddhism ❤️ Group
https://www.facebook.com/groups/1615526738757832/?ref=share_group_link

🔴Buddhist Girls🌻 Group
https://www.facebook.com/groups/780981332111890/?ref=share_group_link

----------------------------------------------------------------------









📷 credit to respective owner

Address

Kandy
2000

Alerts

Be the first to know and let us send you an email when Protect the buddhism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share