20/08/2026
একটা সহজ সত্য আপনাদের সাথে শেয়ার করি..
কারা বিসিএস প্রিলিতে খারাপ করে.?
রিটেনে ফেল করে.?
★★★ বিসিএস রিটেনে যারা ফেল করে বা খারাপ করে, তাদের মধ্যে দুই টাইপ ক্যান্ডিডেট আছেন।
এক, ইংরেজি লিখতে পারেন না। লিখলেও এক লাইনে ৩ ভুল করেন। সাধারণত আমরা কেউই ইংরেজিতে এক্সপার্ট না, এটা তো আমাদের ন্যাটিভ ল্যাঙ্গুয়েজ না। এক পেইজে ১-২টা গ্রামার ভুল খুব প্রভাব ফেলেনা। কিন্তু, বানান ভুল, লাইনে লাইনে গ্রামার ভুল করলে আপনি ১০০% লিখিত ফেল করবেন।
কারণ, ৩০% এর নিচে নাম্বার পেলে সেই নাম্বার লিখিত নাম্বারের সাথে যোগ হবেনা। তারমানে আপনাকে পাশ করার জন্য ইংরেজিতে ৬০ পেতে হবে, ভাল করার জন্য ১১০-১৩০ পেতে হবে।
২. যাদের হাতের লিখা খুবি বাজে। আইমিন, আপনার লিখা আপনি ছাড়া আর কেউ পড়তে যদি না পারে, তবে রিটেনে ফেলের সম্ভাবনা আছে।
★★বিসিএস #প্রিলিতে ফেল করে দুই ধরণের মানুষ
১. অতিরিক্ত বিস্তারিত বই যদি পড়েন। ধরুন, এক সাবজেক্টের জন্য ২-৩টা বই। কিংবা একটা বই নিয়ে এমাথা-ওমাথা সব পড়েন। তাহলে এক্সামে আপনি ধরা খাবেনই। ধরুন, এবার লিটারেচার কমন ছিল না। আমার শিট থেকে নরমালি ১০-১২ পাওয়ার সম্ভাবনা ছিল। সেখানে শুধু শিট কেন, বাজারের কোনো বই থেকেই কমন পড়েনি। তাহলে কী করবেন?
মিনিমাম গুরুত্বপূর্ণ ২০০ সাহিত্য বিস্তারিত বই পড়ে নোট করবেন? এটা গাধামি ছাড়া আর কিচ্ছুনা।
একটা কথা মনে রাখবেন। আপনার কম্পিটিশন পিএসসির সাথে না। আপনার কম্পিটিশন তো ১০হাজার মানুষের সাথে। তারা কী আদৌ এভাবে ২০০ বই পড়বে?
আচ্ছা,
-আপনি কী এবার ইংরেজি তিনটা ভোকাবুলারি , স্পেলিং এসব পেরেছেন?
-আপনি কী ম্যাথ-মেন্টালের ৩০টা প্রশ্ন পেরেছেন?
-আপনি কী কম্পিটারের ৩টা ম্যাথ পেরেছেন?
এসব পারলে কত বাড়তো নাম্বার.??? এসবে জোর দিলে তো আপনার বিসিএস রিটেনের ম্যাথ+মেন্টালের ১০০+ ইংরেজি ২০০ এর প্রিপারেশান হয়ে যায়!! লিটারেচার তো রিটেনে আসেনা!! ইউটিউব দেখে ক্লাস নাইন-টেনের ম্যাথ গুলো প্রতিদিন এক ঘন্টা করে করলে ৩০-৩২ দিনে শেষ হয়ে যাবে। এইটুকু কষ্ট না করলে ক্যাডার কীভাবে হবেন ভাই?
২. আরেক শ্রেণীর মানুষ ফেল করেন। যারা অতিরিক্ত চিন্তা করেন। অযথা চিন্তা করেন। পড়ার চেয়ে চিন্তা বেশি। কে কি করলো, সেটা নিয়ে আপনার মাথাব্যাথা। ফেসবুক সমালোচক। অন্যের খুঁত ধরা মানুষ। ভাবছেন, উনি কেন ফেল করবেন? কারণ, বিসিএস একটা সমুদ্র। দুনিয়ার তথ্য মাথায় রাখতে হয়। যখন দেখবেন, চারপাশের নানা কিছুতে নাক গলাচ্ছেন, সমালোচনা করছেন, ফেসবুক রিলস দেখছেন, মানুষের নানা কিছুতে অহেতুক ভুল ধরছেন, তখন আপনার নিজের দিকেও তাকাবেন। এসবের কারণে পড়া মনে থাকেনা। এজন্য যারা জীবনে বড় কিছু করে, এরা ডোন্ট কেয়ার টাইপ হয়।
কতটা পড়া হচ্ছে দেখবেন। মাঝেমাঝে মানুষকে জাজ করবেন। যারা ক্যাডার হচ্ছে, সফল হচ্ছে, তাদেরকে দেখুন। ভাবুন। যারা ফেল করছে, বছরের পর বছর যায় -চাকরি পাচ্ছেনা, তাদেরকেও দেখুন। নিজেই বুঝবেন আপনার সমস্যা কোথায়। মূল সমস্যা মনে। চিন্তায়। নিজেকে উন্নত করুন, চিন্তা ভাবনাকে পজেটিভ করুন। এজন্য বারবার বলি, পজেটিভ হোন। পজেটিভ চিন্তা করলে, মস্তিষ্ক সেভাবেই আপনাকে ক্যাডার হবার জন্য রেডি করবে। এটা নিয়ে "প্ল্যাসিভো ইফেক্ট" বলে একটা গবেষণা আছে।যেমন- একই মেডিসিন আপনি
বিশ্বাস নিয়ে খেলে → বেশি কাজ করে
সন্দেহ নিয়ে খেলে → কম কাজ করে
আপনি যখন ভাবেন, আমি ম্যাথ কম পারি, এই জন্মে আর ম্যাথ শিখতে পারবেন না। যখন ভাববেন, ম্যাথ প্র্যাক্টিস করলেই পারব, কেউই আপনাকে দমাতে পারবে না।
স্রষ্টার কাছে চান। দোয়া কবুলের জন্য আস্তাগফিরুল্লাহ পড়ুন। স্বপ্ন দেখুন। নিজেকে জাজ করুন। ভাল চিন্তা করুন। ভাল মানুষ হোন। পজেটিভ থাকুন।
Your mind is a powerful thing. When you fill it with positive thoughts, your life will start to change....
আজ থেকে পরিবর্তন শুরু হোক। বিসিএস নিয়ে ,জব প্রিপারেশান নিয়ে যেকোনো প্রশ্ন কমেন্টে জানাতে পারেন। আমি সাধ্যমত উত্তর দিব ইনশাআল্লাহ।