Ayesha’s Mini Kitchen

Ayesha’s Mini Kitchen Cook, Creat, Celebrate 🇧🇩
Content creator ||DM for Shoot, Collab and PR!!
(2)

সময়ের বারাকাহ আর মানসিক-শারীরিক সুস্থতা এমন নিয়ামাত🌼🍂যদি দুনিয়ার সবকিছুর বিনিময়েও কেনা সম্ভব হতো তাহলে কিছু আল্লাহর বান্...
25/01/2026

সময়ের বারাকাহ আর মানসিক-শারীরিক সুস্থতা এমন নিয়ামাত🌼🍂যদি দুনিয়ার সবকিছুর বিনিময়েও কেনা সম্ভব হতো তাহলে কিছু আল্লাহর বান্দারা হয়তো তাই করতো!
আল্লাহ আমাদেরকে নিয়ামাতের কদর করার তাওফীক দিন!
ছবিতে-খেজুরের রস

24/01/2026

সরিষা ফুলের রস 🤭হেইটার্স টা বলবে খেজুরের রস 🌼🍂 আহহ! শীতকালের পূর্ণতা ,কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এইটাও!

#রস #শীতকাল

একটু সহনীয় হোন,‌একটু নমনীয় হোন, একটু হাসিমুখে কথা বলুন, এতে আপনার কোন ক্ষতি হবে না বরং 'পৃথিবীটা সুন্দর হবে !ইনশা-আল্ল...
26/12/2025

একটু সহনীয় হোন,‌একটু নমনীয় হোন, একটু হাসিমুখে কথা বলুন, এতে আপনার কোন ক্ষতি হবে না বরং 'পৃথিবীটা সুন্দর হবে !
ইনশা-আল্লাহ

ছবিতে-ভেজিটেবল পাকোড়া

28/10/2025

প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা সুখ, প্রতিটা শান্তি — আল্লাহর জন্যই ,,আলহামদুল্লিলাহ❤️

আমার কাছে ভালোবাসার সবচে বড় মানে হচ্ছে, "জীবন সহজ করা"। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কীভাবে...
07/09/2025

আমার কাছে ভালোবাসার সবচে বড় মানে হচ্ছে, "জীবন সহজ করা"। আমরা যখন কাউকে ভালোবাসি, আমাদের বিগেস্ট কনসার্ন হওয়া উচিত কীভাবে তার জীবন সহজ করা যায়। একটু আগে এক মেয়ের পোস্ট পড়ছিলাম যে তার বাবা বেডরুমের এসি ছেড়ে, মেইন ডোর লক করে একটা ফ্যান সেট করেছে যাতে রান্নাঘরে বাতাস যায়। কারন তার মা গরমে রান্নাঘরে রান্না করছে। এইজে, তার যাতে কষ্ট না হয়। যেন তার জন্য রান্না করা সহজ হয়। আমার আপু আমার জন্য কফির প্যাকেটের পাশে কেচিটাও রেখে যায় যাতে আমার কেচি খুঁজতে কষ্ট না হয়, আমি পাউরুটির শক্ত অংশ খেতে পারিনা বলে ওইট ছিড়ে আমাকে নাস্তা দেয়। এর মানে এই না যে আমি পারিনা। এর মানে এই যে আমার জন্য একটু সহজ করা। আমার জীবনে একজন অতি চমৎকার মানুষ ছিলো, তার সাথে সম্পর্কে থাকাকালীন আমার কোনোদিনো সদরঘাট থেকে একা বাসায় আসতে হয়নাই। যত ঝড় জল অমবশ্যা হয়ে যাক সে গিয়ে নিয়ে এসেছে কারন ব্যাগ যাতে আমার টানা না লাগে। আমি দেশের অর্ধেক ঘুরেছি, ব্যাগ টেনে আমার অভ্যেস আছে। আমি কী পারিনা? পারি, কিন্তু এর মানে হলো আমার জীবন সহজ করা। আমি প্রতিবার চাঁদপুর থেকে যখন আসি আমার আম্মুকে অনেক মানা করি তারপরেও আমার ব্যাগটা নিজে হাতে করে নামায়। কারন উনি চায়না ব্যাগটা আমি তুলি। আমার ফুপাকে দেখি প্রতিদিন বিকালে আস্তে করে বাসায় ঢুকে যাতে আমার ফুপ্পির ঘুম না ভাঙে।

এই হিসাবটা অত্যন্তই সরল, যে যাকে আপনি ভালোবাসবেন আপনি চাইবেন যেন তার কষ্ট না হয়। এবং তার জীবন যেন সহজ হয়। আপনি যদি কারো জন্য দরজা টেনেও ধরেন তার জন্য সহজ হবে বলে, সেইটাও পিউরেস্ট ফর্মে ভালোবাসা। ভালোবাসি মানে তোমার জন্য সকল কিছু আমি সহজ করতে চাই। মুখে সারাদিন লাবিউ লাবিউ বলার চাইতে যখন আপনি কারো জীবন সহজ করবেন, তখন ভালোবাসা অনুধাবন সহজ হবে। মানুষ ভাবে ভালোবাসা অনেক সোজা। কিন্তু ভালোবাসাতো সহজ না, অনেক সাহস আর পরিশ্রমের বিষয়। কিন্তু it is worthy. আর দুনিয়ার কোন মূল্যবান জিনিস পরিশ্রম ছাড়া পাওয়া যায়না।

©️

Anniversary special নিজ হাতে বানানো কাচ্চি 🍛 উনি খেয়েই বলতিছিলেন — ‘তুমি তো কাচ্চি ভাইয়ের পুরো ব্যবসা খেয়ে ফেলবা!’ 😂 এখন...
04/09/2025

Anniversary special নিজ হাতে বানানো কাচ্চি 🍛 উনি খেয়েই বলতিছিলেন — ‘তুমি তো কাচ্চি ভাইয়ের পুরো ব্যবসা খেয়ে ফেলবা!’ 😂 এখন থেকে হয়তো আমাকে বলতেই হবে 'কাচ্চি ভাবী'🤭😄 🫣❤️

একবার একজনকে প্রশ্ন করেছিলাম-“যখন আমি মারা যাবো,কোনো কোনো বৃহঃস্পতিবার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবো একটু দুআর আশায়! এসে যদ...
04/08/2025

একবার একজনকে প্রশ্ন করেছিলাম-“যখন আমি মারা যাবো,কোনো কোনো বৃহঃস্পতিবার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবো একটু দুআর আশায়! এসে যদি দেখি যে সংসারকে এত ভালোবেসেছিলাম,যা কিছু বুক আগলে যত্ন করেছিলাম তার কিচ্ছুটি আমার জন্য থেমে নেই-তখন এগুলো দেখে আমার কি অনেক মন খারাপ হবে?”

উত্তর পেয়েছিলাম এমনই যে এসব কিছুতেই কোনো যায় আসবেনা। মানুষ দুনিয়া থেকে চলে গেলে সে শুধু কেবল এতটুকুই চায়-‘শান্তি’, জান্নাত।

কে মনে রাখবে তোমায়! এইযে একটি দুআ কবুলের দিন শেষ হলো,ঠিক কতজনের জন‍্য কেঁদে কেঁদে দুআ করেছো? যাদেরকে এত গভীরভাবে ভালোবাসো,তাদের নাম ধরে দৈনিক ক’বার দুআ করো?

মানুষ বড়জোর তিনপুরুষকে মনে রাখে,দুআতে খুব কম সময়ই তাদের নাম ধরে। হাতেগোনা দুই একজন ব‍্যতীত কারো জন্য চোখে পানি আসেনা। সেটাও দুঃখ পেলে। এটাই সত‍্য-এই হলো বাস্তব।

একইভাবে তোমার জন‍্যও কারো মন খারাপ হবেনা। তোমার অনুপস্থিতির ঠিক দিন চারেক পর সমস্ত বেদনা মলিন হতে থাকবে। হঠাৎ কখনো কিঞ্চিৎভাবে তোমার নাম উচ্চারিত হবে এবং তাতে তোমার কোনো যায় আসবেনা…
ঠিক যেমন তোমার জন্যও কারো কখনো যায় আসেনি…!!

#আশফিকানওশিন

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ! Ayesha’s Mini Kitchen
01/08/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ!
Ayesha’s Mini Kitchen

রিজিকের জন্য শুকরিয়া—নিহারি, নান আর গ্রিলের প্লেটটা শুধু খাবার না, ভালোবাসাও!Ayesha’s Mini Kitchen
31/07/2025

রিজিকের জন্য শুকরিয়া—নিহারি, নান আর গ্রিলের প্লেটটা শুধু খাবার না, ভালোবাসাও!
Ayesha’s Mini Kitchen

গতকাল এক ভদ্রলোকের ইন্টারভিউ  দেখছিলাম।উনার স্ত্রী  মাইলস্টোন এর ম্যাম ছিলেন ,আমি না কোনোভাবেই 'মাহেরীন চৌধুরী' ম্যামের ...
23/07/2025

গতকাল এক ভদ্রলোকের ইন্টারভিউ দেখছিলাম।উনার স্ত্রী মাইলস্টোন এর ম্যাম ছিলেন ,আমি না কোনোভাবেই 'মাহেরীন চৌধুরী' ম্যামের উনার হাসব্যান্ড কে বলে যাওয়া ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!'' কথা টা মাথা থেকে সরাতে পারছিনা! কোনোভাবেই না! আমার মনে এত্ত আঘাত দিয়েছে কথাটা! যারা ভদ্রলোকের ইন্টারভিউ টা দেখেছেন,নিশ্চিত ভাবেই আপনাদের ও চোখে পানি চলে এসেছে!
১৭ বছরের সংসার, সেই মানুষ টা আপনাকে বলতেছে ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!'' ভদ্রলোক কিভাবে সামলেছেন নিজেকে? তার ভিতরে বয়ে যাওয়া ঝড় কি থেমেছে? খুউউউউব প্রিয়, কিংবা সবচেয়ে কাছের মানুষ টা যখন এই কথা বলে,এইটা কি আদৌ সহ্য করা যায়?! মানা যায়?শেষ বারের মত হাতটা শক্ত করে ধরতে বলেছিলেন🥲
সবচেয়ে প্রিয় মানুষ টার সাথে আর দেখা হবেনা আপনি জানেন! তাকে চোখের সামনে আর জীবনেও দেখবেন না! এই কষ্ট আর কিছুতেই কমবে না! কিছুতেই না!

আমার বুকটা এত্ত ভার হয়ে আছে! প্রিয় মানুষ কে চোখের সামনে দেখতে না পারার কষ্ট এত্ত ভয়াবহ!

Life💔

Address

Bogra
Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha’s Mini Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share