পিঁপড়া - PIPRA

পিঁপড়া - PIPRA 🧱 ONE STOP BUILDING SOLUTIONS 🧱
Consultancy - Construction - Interior "পিঁপড়া" is pledged to offer you preeminent services beyond your expectations.

"পিঁপড়া" is a professional Consultancy and Construction farm that provides one-stop building solutions all over Bangladesh. We are a group of Architects and Engineers with extensive expertise in the area of Architecture, Engineering as well as Construction with Material Solutions. Since starting the consultancy and construction services, our team of architects and engineers have designed and super

vised numerous residential, commercial, institutional as well as spiritual projects, and so on. We have comprehensive experience in managing projects from the initial design phase to completion and are committed to providing a splendid experience to our clients. Our Services:

>> Architectural Design
>> Structural Design
>> Electrical Design
>> Plumbing Design
>> Interior Design
>> Exterior Design
>> Construction Service
>> Soil Test
>> Digital Survey
>> Construction Materials Supply
>> Finishing Materials Supply
>> Construction Equipment Service

12/08/2026

এই প্রজেক্টটিতে আমরা চেষ্টা করেছি প্রতিটি স্পেসকে সিম্পল, নান্দনিক আর সুন্দর ভাবে গুছিয়ে তুলতে।

আপনার বাড়ির ডিজাইন, কন্সট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য ইনবক্স করুন অথবা কল করুন।

WE ARE HIRING | MARKETING EXECUTIVEJoin পিঁপড়া (PIPRA) and be part of a team delivering innovative Consultancy, Construc...
15/07/2026

WE ARE HIRING | MARKETING EXECUTIVE

Join পিঁপড়া (PIPRA) and be part of a team delivering innovative Consultancy, Construction, and Interior Design solutions across Bangladesh.

📍 Location: Bogura
📅 Application Deadline: 10 August 2026

🔗 Apply now: https://www.epiprabd.com/career
📧 Or send your CV to: [email protected]

Grow your career with us!

#পিঁপড়া

মানুষের জীবনের অন্যতম আবেগের একটি জায়গা হল নিজেদের জন্মস্থান, যেখানে আমরা আমদের জীবনের সবচেয়ে সোনালী মুহুর্তগুলো কাটাই। ...
15/07/2026

মানুষের জীবনের অন্যতম আবেগের একটি জায়গা হল নিজেদের জন্মস্থান, যেখানে আমরা আমদের জীবনের সবচেয়ে সোনালী মুহুর্তগুলো কাটাই। ছোটবেলার খেলার সাথী, সহপাঠী, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের সাথে কাটানো স্মৃতিগুলো যখন আমাদের মনে পড়ে তখন নিজের অজান্তেই হারিয়ে যাই সেই সময়ের মায়াজালে। বার বার ফিরে পেতে চাই সেই দিন গুলোকে যখন ছিল না কোন দায়িত্বের বোঝা, ছিল না কোন দুশ্চিন্তা অথবা মানসিক চাপ। কিন্তু আসলেই কি আমরা পারি সেই সময়ে ফিরে যেতে! হয়তো না, কিন্তু তবুও আমাদের মনের মাঝের সেই সুপ্ত বাসনাগুলো আমাদের বাঁচিয়ে রাখে, ভবিষ্যৎ পরিকল্পনা করতে শেখায়। আমাদের মাঝে অনেকেই এই মায়াগুলোকে ত্যাগ করে জীবিকার তাগিদে পাড়ি জমায় দূরদেশে, তাদের জন্য এই অনুভূতিগুলো আরো অনেক প্রবল। ঠিক তেমনি একটি পরিবারের গল্প শোনাতে যাচ্ছি আজ আপনাদের।

কুমিল্লা জেলার তিতাস নদীর তীরবর্তী রঘুনাথপুর উপজেলার মুরাদনগর গ্রাম। গ্রামটিতে যোগাযোগ ব্যবস্থা আজও খুব একটা সহজ না। নদীপথে নৌকা ছাড়া চলাচলের সহজ কোন ব্যবস্থা নেই। যার কারণে জীবনযাত্রার মান শহর মফঃস্বলের তুলনায় অনেকটা পিছিয়ে। অধিকাংশ মানুষের জীবিকা মূলত কৃষিকাজ এর উপরেই নির্ভরশীল। কিন্তু তবুও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মুরাদনগরের প্রতি এখানে বসবাসকারী সকল মানুষের ভালোবাসা কোন অংশেই কম নয়। যার একটি চাক্ষুষ উদাহরণ আমাদেরই এক ক্লায়েন্ট। চার ভাই ও মা নিয়ে তাদের পরিবার। গ্রামে তাদের জীবন কঠিন হলেও এর প্রতি আবেগ অনুভূতি ছিল অপরিসীম। কিন্তু তবুও তাদের চোখে ছিল অনেক বড় স্বপ্ন। উন্নত এক জীবনের আশায় তাদের মধ্যে দুই ভাই-ই বেছে নেয় প্রবাস জীবন। দীর্ঘ সময় প্রবাসে কাটায় তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে। হাড়ভাঙা পরিশ্রম করে, যেন তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তাদের মায়ের জন্য তৈরি করতে পারে তার শেষ বয়সের আশ্রয়স্থল। শহরের সকল সুযোগ সুবিধা ত্যাগ করে তারা এর উপযুক্ত স্থান হিসেবে বেছে নেয় তাদের সেই প্রিয় জন্মভূমিকেই।

তাদের এই অনুভূতির মূল্যটা হয়তো আমরা অনেকেই বুজবো না। কিন্তু আমাদের কাছে যখন আমাদের ক্লায়েন্ট তার অনুভূতিগুলো প্রকাশ করেছে তখন আমরা তার সেই আবেগে অনেকটাই প্রভাবিত হয়েছি, যার ফলশ্রুতিতে তার জন্য তৈরি করতে পেরেছি এমন একটি আবাসস্থল, যা তার চাহিদা এবং অনুভূতির নিখুঁত সংমিশ্রণ ঘটায়।

আমাদের পিঁপড়ার কুমিল্লা শাখায় প্রথমত তিনি যোগাযোগ করেন তার গ্রামে সাধারণ একটি ২ তলা বাড়ির ডিজাইন করার জন্য। কিন্তু তার জায়গা, বাজেট এবং বিবরণ শোনার পর আমরা তাকে পরামর্শ দেই একটি ডুপ্লেক্স বাড়ি বানানোর জন্য। তিনিও আমাদের কথার যথার্থ মূল্য দিয়েছেন, অন্যথায় হয়তোবা সম্ভব হতোনা এতোটা স্বাধীনভাবে কাজ করার। সর্বপরি আমরা সম্পন্ন করি তার সেই ডুপ্লেক্স এর ডিজাইন ও থ্রিডি। ক্লায়েন্টদের দেখানোর পর তারা এক বাক্যেই পছন্দ করেন আমাদের ডিজাইন, কিন্তু তাদের কপালে চিন্তার ছাপ পড়ে সেই গ্রামে এই ধরনের বিল্ডিং এর কনস্ট্রাকশনের বিষয় নিয়ে। দক্ষ মিস্ত্রী এবং প্রপার সুপারভিশন ছাড়া অনেকটা অসম্ভব এই ধরণের বিল্ডিং সম্পন্ন করা। তাই তারা পুনরায় আমাদের শরণাপন্ন হন এর কনস্ট্রাকশনে তাদের সাপোর্ট দেয়ার জন্য। যদি সব ধরনের আলোচনা সফল হয় তাহলে হয়তো খুব শীঘ্রই পিঁপড়া টিম এই ডুপ্লেক্সের কনস্ট্রাকশন শুরু করবে।

10/07/2026

ছাদ ঢালাইয়ের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে ভাইব্রেটর (Vi****or) ব্যবহার করা, যেন কংক্রিটের ভেতরে কোনো ফাঁপা জায়গা বা এয়ার বাবল না থাকে। একই সাথে ঢালাইয়ের থিকনেস (পুরুত্ব) এবং রডের নিচে ক্লিয়ার কভার ঠিক আছে কি না, তা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা জরুরি।

প্রোপার ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে নিখুঁত নির্মাণ নিশ্চিত করতে আমরা 'পিঁপড়া' টিম! সব সময় আপনার পাশেই আছি ❤️

#পিঁপড়া ****orMachine

10/07/2026

আলহামদুলিল্লাহ আমাদের 'স্বপ্নকুঞ্জ' প্রজেক্টে এর ছাদ ঢালাই সম্পন্ন হচ্ছে। প্রফেশনাল প্ল্যানিং আর সঠিক কনস্ট্রাকশনই বিল্ডিং এর আভিজাত্য এবং স্থায়িত্বের মূল চাবিকাঠি । 💎

কলাম ছাড়া বিল্ডিং !!হ্যাঁ, আমাদের এই মসজিদের ডিজাইনে মাঝখানের এরিয়াতে কোন কলাম  নেই 😲​আমাদের চারপাশের অনেক মসজিদে একটা...
03/07/2026

কলাম ছাড়া বিল্ডিং !!

হ্যাঁ, আমাদের এই মসজিদের ডিজাইনে মাঝখানের এরিয়াতে কোন কলাম নেই 😲

​আমাদের চারপাশের অনেক মসজিদে একটা কমন সমস্যা দেখা যায়। মসজিদের ভেতরের মূল এরিয়াতে বেশ কিছু কলাম বা পিলার থাকার কারণে নামাজের কাতার সোজা করতে মুসল্লিদের বেশ সমস্যায় পড়তে হয়। কলামের জন্য অনেক সময় কাতারের মূল্যবান জায়গা নষ্ট হয়, যার ফলে মসজিদের মুসল্লি ধারণক্ষমতাও অনেকাংশে কমে আসে। 🧎‍♂️

​বিশেষ করে অল্প জায়গার ওপর নির্মিত মসজিদগুলোতে এই সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়ায়। এই বাস্তব সমস্যার কথা মাথায় রেখেই 'পিঁপড়া' টিমের নতুন এই মসজিদের আর্কিটেকচারাল থিম ও স্ট্রাকচারাল ডিজাইন সাজানো হয়েছে একদম ভিন্ন আঙ্গিকে! 📐

লোকেশন: বগুড়া জেলার, গাবতলী উপজেলার, সরধনকুটির নামের প্রত্যন্ত এক গ্রামে।

বর্তমান অবস্থা : নির্মানাধীন।

​মূল থিমগুলো হলো :

​কলামমুক্ত মেইন এরিয়া : ভেতরের নামাজ পড়ার মূল অংশে কোনো কলাম রাখা হয়নি, ফলে কাতার হবে একদম বাধাচ্ছন্ন এবং সোজা!

​ডিজাইনের সাথে কলামের এডজাস্টমেন্ট : কলামগুলোকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে ভবনের বাইরের দেয়ালের অংশে সেট করা হয়েছে, যা বাইরে থেকে দেখলে আলাদা কোনো পিলার মনে হবে না, বরং এটিকে ডিজাইনের একটা অংশ মনে হবে 🌟

​অল্প জায়গায় সর্বোচ্চ ব্যবহার: এই আর্কিটেকচারাল লজিকের কারণে জায়গার এক ইঞ্চিও অপচয় হবে না এবং মুসল্লিরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও শান্তিতে নামাজ আদায় করতে পারবেন। 🤲

​আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং আর ক্রিয়েটিভ আর্কিটেকচারের সমন্বয়ে যেকোনো চ্যালেঞ্জিং স্পেসকেও যে কতটা কার্যকর ও দৃষ্টিনন্দন করে তোলা সম্ভব, এই প্রজেক্টটি তারই একটি বাস্তব উদাহরণ। 💎

​সবাইকে জুম্মা মোবারক ❤️

​ #পিঁপড়া .

বর্তমান সরকারের গৃহীত সকল প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি প্রকল্প, বগুড়া টু নওগাঁ ৪ লেন রাস্তা নির্মাণ প্রকল্প। যদিও ...
01/07/2026

বর্তমান সরকারের গৃহীত সকল প্রকল্পের মধ্যে অন্যতম আলোচিত একটি প্রকল্প, বগুড়া টু নওগাঁ ৪ লেন রাস্তা নির্মাণ প্রকল্প। যদিও এর কারণটিও অত্যন্ত যুক্তিসঙ্গত। এই রাস্তাটি বদলে দিতে পারে কয়েকটি জেলার পরিপূর্ণ চিত্র। আন্তর্জাতিক বিমান বন্দর সহ ছোট বড় অনেকগুলো মেগা প্রকল্পকে সংযুক্ত করবে এই রাস্তাটি।

আর এই কারণে বগুড়া জেলার একটি কনসালটেন্সি এবং কনস্ট্রাকশন ফার্ম হিসেবে আমাদেরও আগ্রহ থাকে এইসকল মেগা প্রকল্পগুলোর পার্শবর্তী জায়গাগুলতে নিজেদের কিছু চিহ্ন রেখে দিতে।

বগুড়া-নওগাঁ হাইওয়ে সংলগ্ন ৯ তলা কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং "সউদ টাওয়ার" পিঁপড়ার এ রকমই একটা প্রজেক্ট। আর এই প্রজেক্ট এর পেছনের গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব ।

"সউদ টাওয়ার" বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় অবস্থিত। মূলত এই প্রজেক্টটির শুরু থেকেই পিঁপড়া, এর সাথে পরোক্ষভাবে জড়িত ছিল ঠিকই কিন্তু বিল্ডিংটির মূল জন্মদাতা পিঁপড়া নয়। সর্বপ্রথম নওগাঁর একটি কনসালটেন্সি ফার্ম এই প্রজেক্টের ডিজাইন করে এবং পিঁপড়া শুধুমাত্র ক্লায়েন্টকে বিল্ডিংটির অনুমোদনের জন্য হেল্প করে।

এই বিল্ডিং এর মালিক, জামাল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। উনি একজন প্রবাসী বাঙালী, এবং তিনি বছরের অধিকাংশ সময়ই থাকেন সৌদি আরবে। আমার জীবনে আমি তার মত কথার মূল্য রক্ষা করা মানুষ খুব কম দেখেছি। আমার নিজের চোখে দেখা তার একটি ঘটনায়, শুধুমাত্র নিজের কথার মূল্য রক্ষার জন্য তিনি কয়েক লক্ষ টাকা এবং সেই সাথে তার বিল্ডিং এর ক্ষতি স্বীকার করে নেয় বিনা বাক্যে। এরপর থেকে আমাদের চোখে ভাই এর সম্মান আরো অনেক বেড়ে যায়।

মূলত এই বিল্ডিং এর ৫ তলা পর্যন্ত কাজ চলাকালীন সময়ে আমরা তেমন একটা জড়িত ছিলাম না এর সাথে। মাঝে শুধু ২-১ বার গিয়েছিলাম সুপারভিশনের জন্য। কিন্তু পাঁচ তলা সম্পন্ন হওয়ার পর জামাল ভাই আমাদের কনস্ট্রাকশন টিমকে সম্পূর্ণ বিল্ডিং এর ফিনিশিং কাজের দায়িত্ব দিতে চান। আমরাও রাজি হয়ে যাই। ভালো মানুষের কাজ কে না করতে চায়!
এরপর যখন আমরা কাজ শুরু করতে যাই তখন ওয়ার্কিং ড্রইং দেখে অনেক ধরনের অসামঞ্জস্যতা আমাদের চোখে পড়ে। জামাল ভাই তার বিল্ডিং-এ ৫ তলা পর্যন্ত হসপিটাল এবং পরবর্তী ৪ তলায় আবাসিক ফ্ল্যাট বানাতে চেয়েছিল কিন্তু প্ল্যান এবং থ্রিডি কোনটিই তার পরিকল্পনার সাথে উপযোগী ছিল না। যার কারণে প্রথমেই আমরা পূর্ববর্তী কলাম লে-আউট অনুযায়ী নতুন ফ্লোর প্ল্যান ও থ্রিডি তৈরি করে নেই, যা এক দেখাতেই তিনি পছন্দ করে ফেলেন। এরপর নতুন ডিজাইন অনুযায়ী শুরু হয় আমাদের ফিনিশিং এর কাজ। এখন ৬ষ্ঠ তলার গাঁথুনি-প্লাস্টারের কাজ চলমান আছে।

অত্যন্ত সম্ভাবনাময় একটি লোকেশনে তৈরি হচ্ছে জামাল ভাই এর বিল্ডিং। খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ভাই এর বিল্ডিং এর হসপিটালটিও। আশা করা যায় চিকিৎসা ক্ষেত্রে আদমদিঘীবাসী ভালো একটা সুবিধা পেতে যাচ্ছে এখান থেকে।

পিঁপড়ার সাথে জামাল ভাই এর আরও একটি প্রজেক্ট আছে ফুলদিঘীতে যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সকল সাপোর্টে পাশে আছে পিঁপড়া। সেই প্রজেক্ট এর ডিটেইলস খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ্‌।

ভালো থাকবেন, সাথে থাকবেন। ❤️

​ #পিঁপড়া # Adamdighi

জুম্মা মোবারক! ✨🕌​গত সপ্তাহে আমরা যে মসজিদের আধুনিক থ্রিডি ডিজাইনটি পোস্ট করেছিলাম, সেটি ছিল আমাদের 'পিঁপড়া' টিমের প্রথম...
26/06/2026

জুম্মা মোবারক! ✨🕌

​গত সপ্তাহে আমরা যে মসজিদের আধুনিক থ্রিডি ডিজাইনটি পোস্ট করেছিলাম, সেটি ছিল আমাদের 'পিঁপড়া' টিমের প্রথম পছন্দ। 🥰

​তবে যেহেতু এটি একটি মাদ্রাসা মসজিদ ছিল এবং আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিকুয়ারমেন্ট ছিল ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল ডিজাইন, তার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে এই নতুন ট্র্যাডিশনাল মসজিদের ডিজাইনটি তৈরি করি 🕌

​নতুন এই ডিজাইনে ট্র্যাডিশনাল আর্চ (খিলান), গম্বুজ এবং মিনারের সমন্বয় ঘটানো হয়েছে, যা একই সাথে ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য ধরে রাখে এবং দূর থেকে দেখতেও নান্দনিক লাগে। 🏢

​একটি আর্কিটেকচারাল ডিজাইন তখনই পূর্ণতা পায়, যখন সেটি ক্লায়েন্টের পছন্দ হয়। আর 'পিঁপড়া' টিম সবসময় ক্লাইন্টের সন্তুষ্টিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ❤️

​এবার আপনাদের পালা! 🤔💬
আগের মডার্ন ডিজাইন নাকি আজকের এই ট্র্যাডিশনাল ডিজাইন কোনটা আপনাদের বেশি পছন্দ??
কমেন্টে অবশ্যই জানাবেন! 👇📢

পরের সপ্তাহে এই প্রজেক্টেরই 3D vs Real view নিয়ে আসবো।

​দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। 🤝❤️

​ #পিঁপড়া

জানেন কি?? আর্থকুয়েক সেফটি প্ল্যান অর্থাৎ ভূমিকম্প নিরাপত্তা পরিকল্পনা কি?? 🤔💭পার্ট -১:​ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতি...
25/06/2026

জানেন কি?? আর্থকুয়েক সেফটি প্ল্যান অর্থাৎ ভূমিকম্প নিরাপত্তা পরিকল্পনা কি?? 🤔💭

পার্ট -১:

​ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের কোনো হাত নেই। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আর একটু পূর্বপ্রস্তুতি আমাদেরকে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।

ভূমিকম্প আসার আগে কিছু সুনির্দিষ্ট ও গোছানো পরিকল্পনাই হলো আর্থকুয়েক সেফটি প্ল্যান। ✨

​এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভূমিকম্পের আগের প্রস্তুতি (Before the Earthquake)।

নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখার ৪টি প্রধান ধাপ হলো:

​১. ঘরের ভেতরের নিরাপদ স্থান চিহ্নিত করা (Safe Spots) 🛋️

​ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হওয়া মাত্রই ঘরের কোথায় আশ্রয় নেবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন।​ঘরের ভেতরের কোনো শক্ত কাঠের টেবিল, ডেস্ক কিংবা মজবুত কনক্রিটের কলামের (Column) পাশই হলো সবচেয়ে নিরাপদ স্থান। পরিবারের সবাইকে এই জায়গাগুলো আগে থেকেই চিনিয়ে রাখুন।

​২. বিপজ্জনক আসবাবপত্র ফিক্স করা 🛠️

​সামান্য ঝাঁকুনিতেই ঘরের ভারী আসবাবপত্র উল্টে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেয়ালের সাথে থাকা ভারী আলমারি, বুকশেলফ, বড় আয়না বা শো-পিস ক্যাবিনেটগুলোকে মজবুত মেটাল এল-ব্র্যাকেট এবং স্ক্রু দিয়ে দেয়ালের সাথে শক্তভাবে আটকে দিতে হবে।

​৩. ইমার্জেন্সি কিট (Emergency Kit) প্রস্তুত রাখা 📦

​দুর্যোগের পর প্রথম কয়েক ঘণ্টা বা দিন পার করার জন্য একটি জরুরি ব্যাগ বা কিট সবসময় হাতের কাছে থাকা জরুরি। একটি রেড-ক্রস সংবলিত ফ্যামিলি ব্যাগে ফার্স্ট এইড বক্স, শুকনো খাবার, পানির বোতল, এলইডি টর্চলাইট, জরুরি দরকারি কিছু ওষুধ, একটি ছোট বাটন ফোন, চার্জিং ক্যাবল, পাওয়ার ব্যাংক, এক্সট্রা ব্যাটারি সাথে রাখুন।

​৪. ইউটিলিটি সুইচ ও কিচেন সেফটি চিনে রাখা 🔌🔥

​ভূমিকম্পের মূল ঝাঁকুনির পর বড় দুর্ঘটনা ঘটে শর্ট সার্কিট বা গ্যাস লিক থেকে হওয়া অগ্নিকাণ্ড থেকে।
​পরিবারের সদস্যদেরকে রান্নাঘরের মেইন চুলার অংশ (Built-in kitchen stove) এবং ইলেকট্রিক সার্কিট ব্রেকার প্যানেল এগুলো চিনিয়ে রাখুন , যেন যেকোনো জরুরি মুহূর্তে এগুলো দ্রুত বন্ধ (Shut off) করে দেওয়া যায়।

​👷‍♂️ ইঞ্জিনিয়ার্স নোট:
আপনি যতই নিখুঁত সেফটি প্ল্যান তৈরি করুন না কেন, আপনার আশপাশের ভবন বা আবাসনটি যদি ভূমিকম্প সহনশীল না হয়, তবে আসল ঝুঁকি থেকেই যায়। তাই বিএনবিসি (BNBC) কোড মেনে প্রপার আর্কিটেকচারাল প্ল্যানিং ও স্ট্রাকচারাল ডিজাইনে বিল্ডিং তৈরি করা যেকোনো সেফটি প্ল্যানের সবচেয়ে প্রথম এবং প্রধান শর্ত।

নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ❤️

​ #পিঁপড়া

সম্পূর্ণ অন্য একটা কারণে জায়গাটা ভিজিট করা হয়। কিন্তু ভিজিট করতে যেয়ে এই বিল্ডিং দেখে I am তো অবাক! 😳🤯 ​​ভালো করে লাল ট...
23/06/2026

সম্পূর্ণ অন্য একটা কারণে জায়গাটা ভিজিট করা হয়। কিন্তু ভিজিট করতে যেয়ে এই বিল্ডিং দেখে I am তো অবাক! 😳🤯 ​

​ভালো করে লাল টিক দেয়া অংশ গুলো লক্ষ্য করুন!! ছাদের নিচের অংশে ব্যবহার করা হয়েছে বাঁশ আর কাঠের গুঁড়ি 🧐❓

​ভেতর থেকে ছাদের দিকে তাকালে মনে হবে কোনো আগের যুগের কাঁচা ঘর, অথচ বাইরে থেকে এটি একটি বিশাল আরসিসি বিল্ডিং! 😮

​আসলে এটি একটি বহুতল মুরগির সেড।
এটার পেছনে মনে হয় ইঞ্জিনিয়ারিং এর চেয়ে ফার্ম ম্যানেজমেন্ট ও বায়ো-সিকিউরিটি (Bio-security)-র কিছু পজিটিভ ও টেকনিক্যাল লজিক থাকতে পারে🔍

কারো যদি এ ব্যাপারে বিস্তারিত জানা থাকে কমেন্টে জানাবেন।

মুরগির সেডের তাপমাত্রা নিয়ন্ত্রণও এটার অন্যতম কারণ হতে পারে। 🤔

​ #পিঁপড়া

Address

Alfazuddin Lane (Opposite Of Judge Quarter), Sutrapur
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when পিঁপড়া - PIPRA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিঁপড়া - PIPRA:

Shortcuts

Share