Sanju's Creation

Sanju's Creation ✨ Pinterest Finds in Bangladesh
🎁 Gifts | Home Decor | Aesthetic Lifestyle
📦 Pre-Order Available
📍 Chattogram
📩 Inbox to Order

28/08/2026

সম্পূর্ণ অগোছালো অবস্থায় এক উলঙ্গ মানসিক ভারসাম্যহীন নারী এসে বলল
একটা ওড়না দেতো, ছেড়ি।

আমি আমার উনাকে বললাম,আপনি ঘরেই থাকুন, বাইরে যাবেন না।
তারপর ঘরের দরজা বন্ধ করে সেই নারীটিকে বারান্দায় বসালাম। একটি জামা, একটি পায়জামা ও একটি ওড়না এগিয়ে দিলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে সে জামা-পায়জামা কিছুই নিল না, শুধু ওড়নাটিই নিল। সেটিও কিছুক্ষণ পর দুই টুকরো করে একাংশ দিয়ে নিজেকে সামান্য আবৃত করল। উপরিভাগে একটুকরো, নিম্নভাগে অন্যটুকরো।

কিছুক্ষণ পর বলল,
খাওন দে, খিদা লাগছে।

বললাম, এই যে রান্না করেছি, এগুলো খেতে পারবে?
সে বলল, হ, হইবো। তুই দে।

খাবার দিলাম। সে তৃপ্তি নিয়ে খেল। অথচ চলে যাওয়ার সময় সেই ওড়নাটুকুও খুলে রেখে গেল আবার আগের মতোই অরক্ষিত অবস্থায় চলে গেল।

কিছুক্ষণ পর আবার ফিরে এসে আগের মতোই বলল
একটা ওড়না দেতো, ছেড়ি।

যেটা সে রেখে গিয়েছিল, সেটিই এগিয়ে দিলাম। এবার সে বলল, ছিড়াটা নেবো না।বললাম, তুমিই তো ছিঁড়েছিলে!
সে নির্বিকারভাবে বলল, না...

শেষ পর্যন্ত আরেকটি ভালো ওড়না দিলাম। বিশ্বাস করুন, সেটিও কিছুক্ষণ পর দুই টুকরো করে ফেলল। কিছু সময় শরীরে জড়িয়ে রাখার পর আবার খুলে রেখে সম্পূর্ণ অরক্ষিত উলঙ্গ অবস্থায় চলে গেল। তার অসহায় শারীরিক অবস্থাটিও এমন ছিল যে, দৃশ্যটি আমার জন্য অত্যন্ত বিব্রতকর ও বেদনাদায়ক হয়ে উঠেছিল।

কারন একেই তার উলঙ্গ দেহ তারউপর তার জরায়ু বেরিয়ে ছিলো।

কিন্তু তাকে বিদায় দেওয়ার পর উপলব্ধি করলাম,
আমি কত ভালো আছি।
সম্মানের সঙ্গে আছি, নিরাপদ আশ্রয়ে আছি, পরনের পোশাক আছে, আহারের ব্যবস্থা আছে, আপনজনের যত্ন আছে। অথচ এত নিয়ামতের মাঝেও কিভাবে নিজের জীবন নিয়ে অভিযোগ করতে পারি..?

অথচ আমি তো তার জায়গাতেও থাকতে পারতাম।

সত্যিই, জীবনের কিছু ঘটনা আত্মশুদ্ধির কারণ হয়ে দাঁড়ায়।
আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।

ইভা_

28/08/2026

নেপালের ভিডিও দেখে খুব ভয় পেয়েছি! মাত্র ৬০ সেকেন্ডের ভিডিও। শুকনা একটা জায়গা। কাদা পানি আসতে থাকলো। ৩০ সেকেন্ডে লোহার ব্রীজ ভেঙ্গে ভাসিয়ে নিলো। ৫০ সেকেন্ডের মাঝে ৪-৫ তলা বিল্ডিং উচ্চতায় কাদাপানির ঢেউ উঠতে থাকলো!

মাত্র ৫০ সেকেন্ডে কেউ কি সিদ্ধান্ত নেবে? কোথায় পালাবে, কী নিয়ে পালাবে, নিরাপদ জায়গাটাই বা কোথায়? ভাবছিলাম, নুহ (আ.) এর সময় কেমন প্লাবন এসেছিলো! কতো ভয়ংকর ছিলো সেই সময়টা!

কলোম্বিয়ার ভূমিকম্পের দৃশ্যগুলি দেখেও খুব কষ্ট লেগেছিলো। আহারে মানুষের সাজানো গোছানো ঘরবাড়ি সব চোখের সামনে দুলতে দুলতে গুড়িয়ে গেলো।

ভূমিকম্প আর প্লাবনের দৃশ্য দেখেই এতো ভয় পেলাম। কিয়ামতের দিনটি তাহলে কতো ভয়ংকর হবে, আমরা কল্পনাও করতে পারছি না। তবে সুসংবাদ এই যে, কোনো মুমিন কিয়ামতের সেই দৃশ্য দেখবে না। সেটা এতো ভয়ংকর যে, আল্লাহ দয়া করে মুমিনদের দেখাবেন না। সকল মুমিনদের মৃত্যু কিয়ামতের আগেই সম্পন্ন হবে।

যদিও ভূমিকম্পে ঘরবাড়ি সব গুড়িয়ে যায়, বন্যায় ভেসে যায় কিন্তু যারা রবের সন্তুষ্টির সাথে হালাল উপার্জনে এগুলি তৈরী করে - তাদের জন্য রবের পক্ষ থেকে আছে ক্ষমা ও জান্নাতে এর চাইতেও বহুগুন অধিক প্রতিদান।

এক কাস্টমার আপু নক করে ছবি পাঠিয়ে বললেন—“আপু, এটা হবে?” 🌷ছবিটা দেখে আমিও বললাম, “হবে তো! বরং এটা আনতেই হবে!” 😄কারণ জিনিস...
26/08/2026

এক কাস্টমার আপু নক করে ছবি পাঠিয়ে বললেন—
“আপু, এটা হবে?” 🌷

ছবিটা দেখে আমিও বললাম, “হবে তো! বরং এটা আনতেই হবে!” 😄

কারণ জিনিসটা ছোট হলেও বেশ কাজের—ন্যাপকিনগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায়, আর টেবিলেও একটা সুন্দর ফুলের মতো লুক আসে। 🌸

আপু চেয়েছিলেন, তাই Flower Napkin Holder-টা আপনাদের জন্যও নিয়ে এলাম। 🤍

আপনারও এমন কোনো জিনিস পছন্দ হলে ছবি দিয়ে নক করতে পারেন—দেখি খুঁজে আনতে পারি কিনা! 😉

26/08/2026

“ন্যাপকিন রাখার এত সুন্দর উপায়ও হয়? 🌷”
🌷 ফ্লাওয়ার ন্যাপকিন হোলডার
✨ সুন্দর table setting
🌷 Unique floral design
🤍 ন্যাপকিন গুছিয়ে রাখে
🍽️ অতিথি আপ্যায়নে আলাদা একটা touch
ছোট্ট জিনিস, কিন্তু টেবিলে নজরটা ঠিকই আটকে দেবে। 👀

সুগার ফ্রী বিস্কুট করা হচ্ছে✅🥲
25/08/2026

সুগার ফ্রী বিস্কুট করা হচ্ছে✅🥲

দিন বদলায়, ডেস্কটাও বদলাক একটু। 🤎প্রতিদিন ফোনে তারিখ দেখার অভ্যাসটা থাকুক—তবে ডেস্কে থাকুক এমন কিছু, যেটা দেখলেই ভালো লা...
24/08/2026

দিন বদলায়, ডেস্কটাও বদলাক একটু। 🤎

প্রতিদিন ফোনে তারিখ দেখার অভ্যাসটা থাকুক—তবে ডেস্কে থাকুক এমন কিছু, যেটা দেখলেই ভালো লাগে। ✨

এই Minimal Wooden Desk Calendarটা শুধু ক্যালেন্ডার নয়, আপনার work desk / study table-এর ছোট্ট aesthetic touch।

🪵 Wooden base
📅 Perpetual design
🤎 Minimal look
🎁 Gift হিসেবেও দারুণ

ছোট্ট একটা detail—পুরো ডেস্কের mood বদলে দিতে পারে।

সুইজার'ল্যান্ডে আত্মহত্যা'র জন্য একটি ডিজিটাল মেশিন'কে আইনগত ভাবে অনুমতি দিয়েছে! যা এক মিনিটের'ও কম সময়ে একজন মানুষ'কে...
24/08/2026

সুইজার'ল্যান্ডে আত্মহত্যা'র জন্য একটি ডিজিটাল মেশিন'কে আইনগত ভাবে অনুমতি দিয়েছে! যা এক মিনিটের'ও কম সময়ে একজন মানুষ'কে মৃত্যু'র দিকে নিয়ে যেতে পারে! এতে নাকি কোনো ব্যাথা অনুভূব হয় না! এই মেশিন'টি তৈরী করা হয়েছে, যারা নিজ থেকে নিজে'র জীবন শেষ করতে চায়! কোথায় যেন পড়ছিলাম ২০৩০ সালে আত্বহত্যা মহামারি আকার ধারন করবে!

মেশিনটির নাম ‘সারকো’ (Sarco) এবং এর আকৃতি অনেক'টা কফিনে'র মতো! একজন ব্যক্তি'কে এর ভেতরে প্রবেশ করানো'র পর বোতাম চাপলে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করে এবং অক্সিজেনে'র মাত্রা কমে যাওয়া'য় মানুষ অচেতন হয়ে পড়ে ও শেষ পর্যন্ত মারা যায়!

এ কেমন পৃথিবী আমরা দেখছি? পৃথিবী আত্ম'হত্যা'র ক্ষেত্রে'ও উন্নতি করে ফেলছে! অথচ আমাদের ঈমাণ উন্নত হলো না! 😊

22/08/2026

ঘটনাটি পড়ছিলাম আর কাঁদছিলাম। মানুষের হিসাবে অসম্ভব মনে হলেও এমন দুয়া কবুলের ঘটনাগুলি সত্যই কাঁদিয়ে দেয়। আমাদের অনেকের জীবনে এমন ছোট বড় নানা ঘটনা আছে দুয়া কবুলের।
..
মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন।

রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস!

তিনি বলেন, এমন নেকলেস আমি আমার জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক!

কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বললো, "আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলছি। সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন, তাকে আমি ৫০০ দিনার দেবো।"

৫০০ দিনার মানে কয়েক কোটি টাকা!

যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি হীরা পেলেন, হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন, সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে না?

কিন্তু, তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে ৫০০ দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না।

ফলে, বৃদ্ধকে হীরার থলেটি ফিরিয়ে দিলেন।

মক্কায় জ্ঞানার্জন করতে লাগলেন। এভাবেই কয়েক বছর কেটে গেলো।

একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে। নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃত্যুবরণ করে।

সেই আলেম কোনোরকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো।

একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, "আপনি নামাজ পড়াতে পারবেন?"

তিনি বললেন, "হ্যাঁ, পারবো।"

তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিশেবে রেখে দিলো। তিনি কুরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কুরআন শেখাতে লাগলেন।

প্রতিদিন নানান উপহার-উপঢৌকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা খুব খুশি।

তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন? একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিলো। আল্লাহ তার রিযিকের কী সুন্দর ব্যবস্থা করেছেন!

ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইলো। অনেকটা জোর করেই বিয়ে দিলো!

ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে!

পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কীভাবে সম্ভব?

লোকজন চিৎকার করে বললো, "আল্লাহু আকবর!"

এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন।

লোকজন বললো, "কয়েকবছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শুনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন।

এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছাপোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দেবেন।

কিন্তু, তার আগেই তিনি ইন্তেকাল করেন!

দেখুন, আপনার তাকদীর, সেই সম্ভ্রান্ত লোকের দু'আ আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করেন, যার জন্য সেই মেয়ের বাবা দু'আ করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে!"

সেই মহান আলেমের নাম ছিলো কাদিল মারিস্তান।

তার মনে পড়লো কুরআনের একটি আয়াত:

"ধৈর্যধারণ করো। আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না!" [সূরা হুদ: ১১৫]

- আরিফুল ইসলাম

আসেন কানে কানে বলি,এই টিউলিপ সুন্দরীর দাম টা! 🫠       #asthetic
21/08/2026

আসেন কানে কানে বলি,
এই টিউলিপ সুন্দরীর দাম টা! 🫠

#asthetic

এটি পাকিস্তানের একটি ঘটনা, এই মোবাইলটি একজন মেয়েকে উপহার দেওয়া হয়েছিল (iphone 11)। মেয়েটি উপহার গ্রহণ করার পরে যাদুতে...
20/08/2026

এটি পাকিস্তানের একটি ঘটনা, এই মোবাইলটি একজন মেয়েকে উপহার দেওয়া হয়েছিল (iphone 11)। মেয়েটি উপহার গ্রহণ করার পরে যাদুতে আক্রান্ত হয় এবং পরবর্তীতে আত্মহত্যা করে। মেয়েটি মারা যাওয়ার পরে এই মোবাইল ফোনটি তার বোন ব্যবহার করতে থাকে।

হঠাৎ করে ফোনের চার্জিং পোর্ট নষ্ট হয়ে যায়, যার কারণে ফোনে চার্জ হচ্ছিল না। চার্জিং পোর্ট ঠিক করার জন্য সার্ভিসিং সেন্টারে নিয়ে যায়।

২০১৭ সালের পরে লঞ্চ হওয়া অধিকাংশ ফ্লাগশিপ ফোন দামি ফোনগুলোর যেকোনো ধরনের কাজ করার জন্য প্রথমে ডিসপ্লে খুলতে হয়, ডিসপ্লে খুলে মাদারবোর্ড অথবা লজিক বোর্ড বের করে পরবর্তী সমস্যা অনুযায়ী সমাধান দেওয়া হয়।

ঠিক তেমনভাবেই (iphone 11) অর্থাৎ এই উপহারে পাওয়া ফোনটির ডিসপ্লে খোলা হয়, ডিসপ্লে খোলার পরে একটি নকশা এবং আঠা দিয়ে আটকে রাখা কিছু চুল পাওয়া যায়।

©

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Sanju's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share