Nirapad Mart নিরাপদ মার্ট

Nirapad Mart নিরাপদ মার্ট দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রী

কুমিল্লার অরিজিনাল রসমালাই চট্টগ্রামে চলে আসছে... #হোম_ডেলিভারি র জন্য ইনবক্স করুন অথবা কল করুন। #রসমালাই
19/02/2024

কুমিল্লার অরিজিনাল রসমালাই চট্টগ্রামে চলে আসছে...

#হোম_ডেলিভারি র জন্য ইনবক্স করুন অথবা কল করুন।

#রসমালাই


 #সুপার_ফুড   #চিয়া_সীড• দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম!• কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি!• পালং শাকের চেয়ে ৩ গুণ বেশ...
26/05/2022

#সুপার_ফুড #চিয়া_সীড

• দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম!
• কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি!
• পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা)!
• কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম!
• স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩!
-এত পুষ্টিগুণ সম্পন্ন সুপার ফুডটি হলো চিয়া সীড বা চিয়া বীজ।

#চিয়া_বীজের_স্বাস্থ্যকর_গুণ
১। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। যদিও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে গবেষকদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।

২। প্রোটিন চাহিদা পূরণ
এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। যা আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। আমরা সাধারণত মাছ মাংস থেকে প্রোটিন আহরন করে থাকি। আজকাল বাজারে ভেজাল পন্যের ছড়াছড়ি। আপনার শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে চিয়া হতে পারে একটি দারুন সমাধান। প্রতি ২৮ গ্রাম পরিমান চিয়া সিডে প্রায় ৪ গ্রাম প্রোটিন পাওয়া যায়।

৩। হাড়ের সুস্থতা
হাড়ের সুস্থতার জন্য প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়ামও প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে প্রোটিনের পাশাপাশি Chia seeds এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস যা হাড়ের সুস্থতা নিশ্চিতে সাহায্য করে।

৪। ফ্যাটি অ্যাসিডের উৎস
গবেষকরা দাবি করেন Chia seeds এ স্যালমন মাছের চেয়েও বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হার্ট সুস্থ রাখতে সহায়তা করে।

৫। ওজন কমাতে সাহায্য করে
প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার। ফাইবার প্রচুর পরিমান পানি শোষণ করে। এতে আপনার পেট ভরা ভরা মনে হবে। আর এই কারনের আপনার ক্ষুদা কম মনে হবে। বা অল্প খেলেই পেট ভরে গেছে বলে মনে হয়। যা আপনাকে কম ক্যালরি গ্রহনে তথা ওজন কমাতে সাহায্য করে।

#চিয়া_সীডের_১৫টি উপকারিতা
১। এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।
২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে
৩। চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে।
৪। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
৫। চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি।
৬। চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
৭। চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়।
৮। চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে।
৯। চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে।
১০। চিয়া বীজ ক্যান্সার রোধ করে।
১১। চিয়া সিড হজমে সহায়তা করে।
১২। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।
১৩। চিয়া সীড এটেনশান ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসর্ডার।
১৪। চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।
১৫। চিয়া সীড গৃহপালিত পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়।

াতে_চিয়া_সীড
১ গ্লাস পানিতে ১ চা চামচ চিয়া বীজ দিয়ে নেড়ে ৩০ মিনিট রেখে দিন। পরে ছেঁকে নিয়ে পানি পান করুন। স্বাদ বাড়াতে চাইলে এতে লেবুর রস, কমলার রস, গোল মরিচ গুড়ো, বা মধু মিশিয়ে পান করতে পারেন।

#চিয়া_বীজের_ব্যবহার
চিয়া সিড সরাসরি যে কোন ফলের স্মুদি বা জুসের সাথে পান করা যায়। শুধু পানিতে মিশিয়েও পান করা যায়। চিয়া বীজের নিরপেক্ষ স্বাদের কারণে এটা সব ধরনের খাবারের সাথে মিশিয়ে খাওয়ার উপযুক্ত। বেক করা খাবার (বিস্কুট, কেক ইত্যাদি), সুপ, সালাদ ইত্যাদির সাথে মিশিয়েও চিয়া সীড খাওয়া যায়।
'নিরাপদ মার্ট' দিচ্ছে ভেজালমুক্ত, ফ্রেশ ও সাশ্রয়ী মূল্যে খাঁটি চিয়া সীড। আপনার খাদ্য তালিকায় পরিমিত চিয়া সীড রাখুন, সুস্থ সবল থাকুন।

#চিয়া_বীজ #চিয়া_দানা #সুপার_ফুড_চিয়া

 #সরিষার_তেলশুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে। জেনে নিই সরিষার তেলের আরো কিছু স্বাস্থ্যকর গ...
25/05/2022

#সরিষার_তেল

শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।

জেনে নিই সরিষার তেলের আরো কিছু স্বাস্থ্যকর গুণ -
★ত্বক এবং চুলের জন্য:
আপনার ত্বক এবং চোখের স্বাস্থ্যের জন্য সরিষার তেলের প্রচুর উপকার আছে এবং তা বহু রোগ প্রতিরোধ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ত্বক ফাটা রোধ করে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল প্রক্রিয়ার জন্য দাদ (রিংওয়ার্ম) এবং ইস্টের মতো ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি কমায়।

★ওজন কমাতে:
খাদ্যতালিকা সরিষার তেল সমৃদ্ধ হলে দেখা গেছে তা ওজন কমাতে সাহায্য করে কারণ অ্যাডিপোজ টিস্যুতে যে চর্বি সঞ্চিত হয় তা হতে পারে না।

★মুখের স্বাস্থ্যের জন্য:
সরিষার তেল প্রদাহ কমায় এবং অ্যান্টিমাইক্রোবিয়াল, কাজেই জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টিটিস জাতীয় মাড়ির সমস্যা কমায়।

★হার্টের জন্য:
যাঁদের হৃদরোগের সমস্যা আছে সরিষার তেল তাঁদের পক্ষে নিরাপদ, কারণ এর মধ্যে ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য আছে। এটি কোলেস্টেরলের হারও কমায়।

★ক্যান্সারের বিরুদ্ধে:
শরীরে ক্যান্সারের কারণে যে সমস্ত কোশের বৃদ্ধি চিরাচরিত চিকিৎসায় সাড়া দেয় না, সেগুলির বৃদ্ধিও সরিষার তেল প্রতিহত করে, কারণ তার মধ্যে সালফোরাফেন রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে।

★অন্যান্য উপকার:
প্রদাহ-বিরোধী হওয়ায় সরিষার তেল পেশির ব্যাথা এবং আর্থারাইটিস কমায়। মূত্রনালীর সংক্রমণ এবং টাইফয়েড প্রতিরোধে এটি সাহায্য করে।

'নিরাপদ মার্ট' নিয়ে এলো খাঁটি দেশি সরিষার তেল। রান্নায় কিংবা অন্য যেকোন কাজে নিশ্চিন্তে ব্যবহার করুন কাঠের ঘানিতে ভাংগানো, কৃত্রিম ঝাঁঝ মুক্ত, খাঁটি #দেশি_সরিষার_তেল ।

#সরিষা_তেল #খাঁটি_সরিষার_তেল #তেল #ভোজ্যতেল #কাঠের_ঘানিতে_ভাংগানো_তেল

 #খেজুর খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রক্তস্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী। এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে...
25/05/2022

#খেজুর

খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রক্তস্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী। এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে।

খেজুরের মধ্যে থাকা প্রাকৃতিক সুগারের জন্য এটি খেতে খুব সুস্বাদু। দিনে কেবল তিনটি খেজুর খাওয়া ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণে কাজ করে। প্রতিদিন খেজুর খাওয়ার আরো কিছু উপকারিতার কথা জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

খেজুরের আরো কিছু উপকারি দিক-

★ হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে
নিয়মিত খেজুর খাওয়া হার্টের সমস্যা কমাতে উপকারী। এক গ্লাস জলের মধ্যে বিচি ফেলে কয়েকটি খেজুর রাখুন। পরের দিন সকালে খেজুরসহ এই জল ব্ল্যান্ড করুন। দিনে কয়েকবার এই জল খেতে পারেন। এটি হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে।

★ আয়রনের চমৎকার উৎস
যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের খাদ্যতালিকায় খেজুর রাখা প্রয়োজন। ১০০ গ্রাম খেজুরে ০.০৯ গ্রাম আয়রন থাকে। এটি শরীরের প্রতিদিনের আয়রনের চাহিদার ১১ ভাগ পূরণ করে। আয়রন রক্তস্বল্পতার সমস্যা কমাতে সাহায্য করে।

★ কোষ্ঠকাঠিন্য
আপনি কি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ঘুমানোর আগে কিছু খেজুর খান। এরপর এক গ্লাস জল পান করুন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমবে।

★ চোখ ভালো রাখতে
খেজুরের মধ্যে রয়েছে জিক্সাথিন ও লিউটেইন। এগুলো ম্যাকুলার ও রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে ভূমিকা রাখে।

★ ওজনের ভারসাম্য রাখে
খেজুর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি খেলে চিনি খাওয়ার ইচ্ছাও পূরণ হয়। তবে ওজন বাড়ে না।

★ উচ্চ রক্তচাপ কমাতে
খেঁজুরের মধ্যে রয়েছে কম পরিমাণ সোডিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খেঁজুর উপকারী।

★ খেঁজুরের মধ্যে থাকে উচ্চ পরিমাণ পটাশিয়াম। এটি মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম ভালো রাখে। উচ্চ পরিমাণ পটাশিয়াম স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ করে।

★ এ ছাড়া খেঁজুরের মধ্যে রয়েছে ফসফরাস। এটি মস্তিষ্কের জন্য ভালো।

উপকারগুলো পেতে খাদ্যতালিকায় প্রতিদিন অন্তত তিনটি খেজুর রাখুন।

'নিরাপদ মার্ট' নিয়ে আসলো সরাসরি আমদানিকৃত ও ক্যামিক্যালমুক্ত বিভিন্ন প্রকারের খেজুর। ন্যায্য মূল্যে বছরের নতুন খেজুর খান, সুস্থ থাকুন।
#নিরাপদ_খাদ্য #ক্যামিক্যাল_মুক্ত #খাঁটি _খেজুর

 #নিরাপদ_খাদ্য #পাহাড়িরাসায়নিক সার, ক্যামিকেল মুক্ত ও নির্ভেজাল ফলমূল....
27/03/2022

#নিরাপদ_খাদ্য
#পাহাড়ি

রাসায়নিক সার, ক্যামিকেল মুক্ত ও নির্ভেজাল ফলমূল....

বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত দেশীয় ফল, খাদ্যশস্য ও প্রত্যেক জেলার ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য এবং বিদেশ হতে সরাসরি আমদানি...
27/03/2022

বাংলাদেশের বিভিন্ন জেলায় উৎপাদিত দেশীয় ফল, খাদ্যশস্য ও প্রত্যেক জেলার ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য এবং বিদেশ হতে সরাসরি আমদানিকৃত ফল এবং নিত্য প্রয়োজনীয় নিরাপদ দ্রব্যাদির সরবরাহের যাত্রা শুরু হলো...

Address

Islamia Brickfield Road, Chotopole, Agrabad
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nirapad Mart নিরাপদ মার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nirapad Mart নিরাপদ মার্ট:

Share