07/08/2024
#প্লিজ_পোস্টটি_শেয়ার_করার_অনুরোধ_রইল
দেশ স্বাধীন হয়েছে, এবং আমরা সকলে তা নিয়ে অনেক খুশি। কিন্তু এর মাঝে সবচেয়েও গুরুত্বপূর্ণ কাজটি যেন আমরা ভুলে না যায়।
যারা দেশ স্বাধীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারা যেন আমাদের মাঝে আজীবন বেঁচে থাকে।
শহীদ ভাই-বোনদেরকে আমাদের মাঝে চিরকাল আগলে রাখার জন্য আমরা sohidmugdho.com শহীদদের একটা তালিকে তৈরি করছি, যেখানে বিভিন্ন সময়ে দেশে ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আসুন আমরা সকলে মিলে শহীদদের তালিকা তৈরিতে সহযোগিতা করি। যেমনটা দেশ পরিচ্ছন্ন কাজে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসেছি, তেমনটা এই কাজেও যেন আমরা এগিয়ে আসি।
এখনও অনেক শহীদদের মৃত্যুর তথ্য পাওয়া যায় নি। যাদের পরিচিত কেউ মারা গেছে কিন্তু তালিকায় নাম নেই, কিংবা নাম আছে কিন্তু প্রয়োজনীয় তথ্য নেই, তারা দয়া করে এই সাইটে তথ্যগুলো পাঠিয়ে দিন।
শহিদ মুগ্ধ (Shohid Mugdhu)
ওয়েবসাইট: https://shohidmugdho.com/
আপনার আশপাশে যারা শহীদ/আহত/নিখোঁজ হয়েছে, বন্ধু প্রতিবেশী যতটুকু পারেন তথ্য দিয়ে প্লিজ আমাদেরকে সহায়তা করুন।
পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ রইল।