Snigdha's kitchen

Snigdha's kitchen আমরা ঘরের তৈরি এবং স্বাস্থ্যকর পরিবে?

𝗦𝗻𝗶𝗴𝗱𝗵𝗮'𝘀 𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻
আপনার পছন্দের রান্নাঘর!

টাকা দিয়ে খাবার কেনা যায় কিন্তু সুস্বাস্থ্য কেনা যায় না। তবে শরীরকে সুস্বাস্থ্য রাখতে চেষ্টা তো করা যায়! তারই ধারাবাহিকতায় আমরা Snigdha's Kitchen , ২০১৮ সালের ১১ই ডিসেম্বর যাত্রা শুরু করেছি যাতে চট্টগ্রামের মানুষকে স্বাস্থ্যকর পরিবেশে তৈরীকৃত খাবার সরবরাহ করতে পারি।

▶আমাদের কাছ থেকে কেনো খাবার অর্ডার করবেন?
আমরা সবসময় খাবারের ঘরোয়া পরিবেশে তৈরীকৃত উপাদ

ান ব্যবহার করে থাকি, বাজারের তৈরী রাসায়নিক উপাদান ব্যবহার করি না। তাই আমাদের খাবারের গুনগত মান বজায় থাকে এবং আমাদের কেক বর্তমানে খুবই জনপ্রিয় একটা খাবার।কারণ আমরা আপনার রুচি ও স্বাদ অনুযায়ী কেক সহ অন্যান্য খাবার আইটেম তৈরি করে থাকি।আমরা সময় নিয়ে খাবার তৈরি করি যাতে খাবারটি স্বাস্থ্যসম্মত হয়

▶আমাদের কাছে যেসব খাবার আইটেম গুলো রয়েছেঃ
▸কেক, ডের্জাট আইটেম
▸পিঠা, ফ্রোজেন আইটেম
▸বিরিয়ানি, রোস্ট, কাবাব
▸জর্দা, পুডিং, আইসক্রিম

▶ডেলিভারি সিস্টেমঃ
খাবার ডেলিভারির ক্ষেত্রে চট্টগ্রাম সিটিতে আমাদের সার্ভিস চার্জ ৮০ টাকা থেকে শুরু
তবে ডেলিভারি চার্জ জায়গার উপর নির্ভর করবে।

▶অর্ডারের সিস্টেমঃ
আমাদের খাবার অর্ডারের ক্ষেত্রে মিনিমাম ১-২ দিন আগে কনফার্ম করতে হয়। অর্ডার কনফার্ম করতে কিছু টাকা বিকাশে পেমেন্ট করতে হয়। কারণ আমাদের খাবার তৈরি করতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। আমরা সময় নিয়েই আপনাদের জন্য সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারটি তৈরি করে থাকি।

▶আমাদের খুঁজে পাবেন এখানেঃ
লেক ভ্যালি আবাসিক এলাকা, ফয়েজ লেক, চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম।

▶আমাদের মুঠোফোনে পাবেন এখানেঃ
019140220572

ধন্যবাদান্তে,
Snigdha's Kitchen

23/04/2026

অরেন্জ ফ্রুটস কেক
উপকরণ :
হাঁসের ডিম ৩ টা ( মুরগির ডিমও দেয়া যায়)
ময়দা আড়াই কাপ
চিনি দেড় কাপ
লবন ওয়ান ফোর্থ চা চামচ
বেকিং পাউডার উচুঁ করে ২ চা চামচ
বাটার রুম টেম্পারেচার এর ১০০ গ্রাম
সয়াবিন তেল হাফ কাপ
ড্রাই ফ্রুটস কালো কিশমিশ, সাদা কিশমিশ, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজুবাদাম, মোরব্বা ইচ্ছে অনুযায়ী।
অরেঞ্জ জেষ্ট ১ চা চামচ
অরেন্জ জুস ১ কাপ ( ফ্রেশ সলিড অরেন্জ জুস)
প্রস্তুত প্রণালী :
ভিডিও তে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই বানাতে হবে।
ওভেন প্রথমে ১৮০ ডিগ্রি তে প্রি -হিটেড করে নিতে হবে ১০ মিনিট।
তারপর ১৮০ ডিগ্রি তে ২০ মিনিট বেক করে বাকি ৪৫ মিনিট ১৬০ ডিগ্রি তে বেক করতে হবে।

21/04/2026

কাঁচা আম সংরক্ষণ
প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে পছন্দের সাইজে টুকরো করে কেটে নিতে হবে। এবার চুলায় হাঁড়ি ভর্তি পানি বসিয়ে আমের টুকরো গুলো দিয়ে হলুদের গুঁড়ো আর লবন দিয়ে বলক আসলে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ঠান্ডা হলে একটা ট্রে তে ছড়িয়ে ডিপ ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রাখতে হবে। শক্ত হয়ে এলে নামিয়ে যে কোন এয়ারটাইট বক্সে বা জিপ লক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে হবে।
যখন প্রয়োজন হবে বিভিন্ন ধরনের তরকারি বা টক বা ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন।
অনেকে বলেন ডালে আমের টুকরো দিলে কালো হয়ে যায় আমের টুকরো। সরাসরি কাঁচা আম দিলে কালো হয়ে যায়। আমটা দেয়ার আগে লবন হলুদ পানি দিয়ে ভাপিয়ে পানি ফেলে ডালে আমের টুকরো দিলে সেটা কখনো কালো হয়ে যায় না।
২১ শে এপ্রিল, ২০২৬,মঙ্গলবার।

20/04/2026

বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম ফুলকো তেলের পিঠা
ভিডিও তে যেভাবে দেখানো হয়েছে হুবহু সেভাবে করবেন, ব্যাটারটা সময় নিয়ে তৈরি করতে হবে তাহলে পিঠা পারফেক্ট হবে ইনশাল্লাহ।
ব্যাটার টা ১ ঘন্টা রেষ্ট এ রাখতে হবে।
উপকরণ :
চালের গুঁড়া ২ কাপ
ময়দা হাফ কাপ
লবন ওয়ান ফোর্থ চা চামচ
চিনি ওয়ান থার্ড কাপ
খেজুরের গুড় এর ঘন রস হাফ কাপ
কুসুম গরম পানি ৩ বারে ওয়ান থার্ড কাপ আর সবশেষে ওয়ান ফোর্থ কাপ।
সয়াবিন তেল ভাজার জন্য দেড় কাপ।

17/04/2026

মুরগি ভুনা

বিফ হালিম উপকরণ :হালিম মিক্স প্যাকেট হাফ হালিম মিক্স এর মসল্লা গুঁড়ো হাফআদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আস্ত ...
13/04/2026

বিফ হালিম

উপকরণ :
হালিম মিক্স প্যাকেট হাফ
হালিম মিক্স এর মসল্লা গুঁড়ো হাফ
আদা বাটা হাফ চা চামচ
রসুন বাটা হাফ চা চামচ
আস্ত শাহি জিরা হাফ চা চামচ
১ টা এলাচ
১ টা তেজপাতা
১ টুকরো দারচিনি
সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ
ঘি ওয়ান থার্ড কাপ
জিরা গুঁড়ো ১ চা চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
লবন স্বাদমতো
পেয়াজ কুচি হাফ কাপ
রসুন কুচি হাফ চা চামচ
মরিচের গুঁড়ো স্বাদমতো
রান্না করা হাড় সহ গরুর মাংস ৩ পোয়া
প্রস্তুত প্রণালী :
গরুর মাংস যে যেভাবে রান্না করেন সেভাবে করে একটা বাটিতে রাখবেন।
এবার হালিম মিক্স এর ডাল ১ কাপ পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার চুলায় হাড়ি বসিয়ে সয়াবিন তেল দিয়ে শাহি জিরা, এলাচ,দারচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে পেয়াজ কুচি দিয়ে হালকা বাদামী বর্ণের হয়ে এলে মরিচের গুঁড়ো দিয়ে ভেজে হালিমের মসল্লা গুঁড়ো দিয়ে ভেজে আদা,রসুন বাটা দিয়ে হালকা ভেজে ভিজিয়ে রাখা ডাল দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবার ঘি, টালা জিরাগুঁড়া,গরম মসল্লা গুঁড়ো আর পানি দিয়ে হালকা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে ব্লেন্ডার এ হালকা করে ব্লেন্ড করে নিতে হবে।
এবার চুলায় হাড়ি বসিয়ে ব্লেন্ড করে নেয়া ডাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে রাখা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে।
এবার বাগারের জন্য চুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে পেয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা বাদামী বর্ণের করে ভেজে টালা জিরাগুঁড়া, গরম মসল্লা গুঁড়ো, হালিম মিক্স এর মসল্লা গুঁড়ো দিয়ে ভেজে হালিমের ডাল এ ঢেলে দিতে হবে। এবার আবার একটু ঘি দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে রাখতে হবে বেশ কিছু সময়। তারপর নামিয়ে পরিবেশন করতে হবে।

03/04/2026

আমি যেভাবে চিকেন কোরমা রান্না করি
রেসিপি :
উপকরণ :
মাঝারি সাইজের মুরগি ৩ টা রেগুলার সাইজের কাটা
লবন স্বাদমতো
আদা বাটা দেড় চা চামচ
রসুনবাটা আড়াই চা চামচ
ধনিয়া গুঁড়ো ৩ চা চামচ
পানি ঝরিয়ে নেয়া টক দই ১ কাপ
ঘন দুধ ২ কাপ
নারকেলের দুধ ১ কাপ বা কোকোনাট মিল্ক পাউডার হলে তরল দুধে গুলে দিতে হবে
চিনি ২ টেবিল চামচ
পেয়াজ বেরেস্তা ১ চা চামচ
পেয়াজ কুচি হাফ কাপ
পেয়াজ বাটা ১ কাপ
সয়াবিন তেল হাফ কাপ
ঘি হাফ কাপ বা পুরোটা ঘিয়ে করা যাবে।
আস্ত গরম মসল্লা জয়ত্রী হাফ টুকরো
কালো গোলমরিচ ১ চা চামচ
দারচিনি টুকরা ৩/৪ টা
তেজপাতা ৩ টা
সবুজ এলাচ ৪ টা
আলু ইচ্ছে অনুযায়ী। ( বাদ ও দেয়া যায়)
প্রস্তুত প্রণালী :
ভিডিওতে যে ভাবে দেখানো হয়েছে সে ভাবে রান্না করতে হবে। মসল্লা ভালো করে কষাতে হবে। তারপর আলু আর মুরগির মাংস দিয়ে ভালো করে কষাতে হবে। তারপর নারকেল দুধ এবং ঘন দুধ দিয়ে চুলার আঁচ মাঝারি করে ঢেকে রান্না করতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত।

11/03/2026

মোরগ পোলাও এর মসল্লা

03/03/2026

Harvest time
Alhamdulillah.

আজকের কালের কন্ঠ পত্রিকার A2Z এ আমার করা রেসিপি আলহামদুলিল্লাহ। ২ মার্চ, ২০২৬, সোমবার।
02/03/2026

আজকের কালের কন্ঠ পত্রিকার A2Z এ আমার করা রেসিপি আলহামদুলিল্লাহ।
২ মার্চ, ২০২৬, সোমবার।

সাহরি হওয়া চাই এমন, যেন সারা দিনে তৃষ্ণা বা ক্ষুধা কম পায়।

27/10/2025
Gaye Holud CakeFlavour :Vanilla Weight :3pounds16th July 2025,Wednesday.
18/07/2025

Gaye Holud Cake
Flavour :Vanilla
Weight :3pounds
16th July 2025,Wednesday.

Address

Lake Valley R/A, Foy's Lake, Chittagong City
Chittagong
4217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801914020572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snigdha's kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Snigdha's kitchen:

Share