FCP E-Commerce

FCP E-Commerce Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FCP E-Commerce, Kitchen/Cooking, Chittagong.

আজকের রেসিপি :- হাতে মাখা খিচুড়ি এই রেসিপি খুব সহজে বানিয়ে ফেলা যায়,,শুধুমাত্র চুলা বা গ্যাস এ নয়,,রাইস কুকারেও রান্না ক...
07/10/2024

আজকের রেসিপি :- হাতে মাখা খিচুড়ি
এই রেসিপি খুব সহজে বানিয়ে ফেলা যায়,,শুধুমাত্র চুলা বা গ্যাস এ নয়,,রাইস কুকারেও রান্না করা যায়। হাতে সময় না থাকলে খুব অল্প সময়ে রাইস কুকারে ও রাননা করে নেওয়া যায়।

উপকরণ

কাটারিভোগ চাল দুই কাপ, মসুর ডাল ১/২ কাপ,মুগের ডাল ১/২ কাপ,,(টেলে নেওয়া),, আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ সাত- আট টি,হলুদগুঁড়া এক চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ বা পরিমাণমতো,ধনিয়া ও জিরা গুড়া ১টেবিল চামচ,, লবণ স্বাদমতো, শর্ষের তেল আধা কাপ,বা সয়াবিন তেল ও দেওয়া যাতে পারে, ধনেপাতাকুচি তিন টেবিল চামচ, তেজপাতা দুটি/ তিনটি,,দারুচিনি দুই/তিন টুকরা, ছোট এলাচি চার-টি, পানি ৬ কাপ।

প্রণালি

চাল, ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। রাইস কুকারে তেল পেঁয়াজ, আদা, দারুচিনি, তেজপাতা, এলাচি, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, সব মসলা, লবণ, চাল, ডাল সব এক সাথে হাত দিয়ে ভাল করে মেখে, সঙ্গে গরম পানি দিয়ে দিন। ভাল করে ফুটে ওঠলে মরিচ, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।
এভাবে তৈরি হয়ে গেল রাইস কুকারে খিচুড়ি

06/10/2024

30/09/2024

বিকালের নাস্তায় কলার পিঠা,.....বাচ্ছাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাওয়ার,,, অনেক সময় মায়েরা বুঝতে পারেননা বিকালের নাস্তায়...
26/09/2024

বিকালের নাস্তায় কলার পিঠা,.....বাচ্ছাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাওয়ার,,, অনেক সময় মায়েরা বুঝতে পারেননা বিকালের নাস্তায় কি দেওয়া যায়।অনায়াসে এটা বানিয়ে দিতে পারেন,,তাও আবার অল্প তেল দিয়ে।

উপকরণ :
সাগর কলা ১টি
ডিম ১টি
ময়দা ২কাপ
দুধ বা পানি পরিমাণ মত
চিনি স্বাদ অনুযায়ী
বেকিং পাউডার ১/২ চা চামচ
লবণ ১/২ চা চামচ

প্রথমে একটি বোল বা পাত্রে কলা, ডিম ভালমত চটকে বা ব্ল্যান্ড করে নিব,,,এরপর ময়দা মিক্স করব,, একটু একটু দুধ দিব বা পানি ভাল করে মিশাতে থাকব,,মিশাতে মিশাতে একটি ব্যাটার তৈরি করে নিব,,,তাতে স্বাদ মত চিনি আর বেকিং পাউডার মিশিয়ে নিব,,,,ব্যাটার টা খুব ঘন বা পাতলা হবেনা।
এরপর একটা কড়াই তে ৩ টেবিল চামচ এর তেল দিয়ে গোল গোল করে বসিয়ে দিব,(ছবিতে দেখানো হয়েছে) এভাবে পিঠা বানিয়ে বাচ্ছাদের বানিয়ে দিন গরম গরম বিকালের নাস্তা।।

সকালের নাস্তায় পরোটা,,,, আজকে লিখবো কিভাবে আটা দিয়ে দিয়ে পরোটা বানানো যায়,,,,,,অনেকের বাসায় সব সময় ময়দা থাকেনা। আবার পরো...
24/09/2024

সকালের নাস্তায় পরোটা,,,, আজকে লিখবো কিভাবে আটা দিয়ে দিয়ে পরোটা বানানো যায়,,,,,,অনেকের বাসায় সব সময় ময়দা থাকেনা। আবার পরোটা খেতে ইচ্ছা করলো, দেখা গেল ময়দা আনাও সম্ভব না,,তাই ঘরে থাকা আটা দিয়ে কিভাবে পরোটা বানানো যায় তাই লিখবো,,,একদম ঘরে থাকা উপকরণ দিয়েই।

উপকরণ :
আটা ২ কাপ
চিনি ১টেবিল চামচ
লবণ পরিমান মত বা ১/২ চা চামচ
পানি পরিমান মত আটা মাখার জন্য।
সয়াবিন তেল ২টেবিল চামচ

প্রথমে একটা পাত্রে আটা লবণ আর সয়াবিন তেল দিয়ে ভাল করে মাখবো।।। ২-৩মিনিট মাখানোর পর অল্প অল্প পানি মিশিয়ে একটা খামির তৈরি করে নিব,,,,এরপর খামির ৩০ মিনিট ঢেকে রেখে দিব। হাতে সময় না থাকলে ১৫ মিনিট রাখলেই হবে।
সময় অনুযায়ী ৩০ মিনিট পর খামির গুলো আবার ভাল করে মথে নিব। মথে নিয়ে খামির কে গোল গোল করে পরটার আক্রিতি অনুযায়ী ভাগ করে নিব।
এরপর ভাগ করে নেওয়া খামির কে পরোটার মত চার কোনা অথবা গোল করে বানিয়ে নেব।
এবার একটা তাওয়া তে ২ টেবিল চামচ মত তেল দিয়ে বানিয়ে রাখা পরটা একটা একটা করে এপিঠ ওপিঠ করে ভেজে তুলবো।।।।।
প্রতিটি পরোটা ভাজতে আলাদা আলাদা করে তেল দিতে হিবে।
সব শেষে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দমতো মাংস, ডিম ভাজি অথবা যে কোন তরকারি।

তারিখ:১৯-০৯-২৪আজকের রেসিপিইলিশ মাছ ভাজা:ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল,,বাংলাদেশের জাতীয় মাছ বলে কথা...
19/09/2024

তারিখ:১৯-০৯-২৪
আজকের রেসিপি
ইলিশ মাছ ভাজা:
ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল,,বাংলাদেশের জাতীয় মাছ বলে কথা। এখন বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ। তাই যেকোনো দিন আপনিও চাইলে কিনে এনে রান্না বা ভাজি করে এর মজাদার স্বাদ উপভোগ করতে পারেন। আজ জানিয়ে দেব ইলিশ মাছ ভাজি করার সঠিক নিয়ম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য বেশ উপকারে আসবে এই রেসিপি।

চলুন জেনে নেওয়া যাক:

১. মাছের টুকরো৭/৮টি
২.সরষের তেল ৩ টেবিল চামচ
৩.হলুদের গুঁড়া ১/২ চা চামচ
৪.মরিচের গুঁড়া ১/২চা চামচ
৫.ধনিয়া গুড়া ১/২ চা চামচ
৬.জিরা গুড়া ১/২ চা চামচ( অনেকে মস্লা খায়না কিন্তু আমার ভাল লাগে তাই দেই,,আপ্নারা চাইলে না ও দিতে পারেন,,)
৭.লবণ স্বাদমতো

যেভাবে ভাজতে হবে:

প্রথমে ভালো করে মাছের টুকরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার ১টি পাত্রে মাছগুলো নিয়ে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, জিরা গুড়া, ধনিয়া গুড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ১০মিনিটের মত ঢেকে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি কড়াইতে তেল ভালো করে গরম করে তাতে মাছের টুকরাগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে। অনেকে আবার অল্প তেলে মাছ ভেজে খেতে পছন্দ করে,,, কিন্তু এতে এমন করে কড়াই বা নন স্টিক নিতে হবে যাতে করে মাছ লেগে যাওয়ার সমস্যা না হয়।

বি:দ্র: কড়াইতে মাছ দিয়ে বারবার নাড়া যাবে না, ১ পাশ হওয়ার পর অন্য পাশ উল্টে দিতে হবে না হলে মাছ ভেঙে যাবে।
এবারে একটি পাত্রে মাছ নামিয়ে ওপর থেকে মাছ ভাজা তেল ছড়িয়ে সঙ্গে ধনে পাতা আর একই তেলে ৪/৫ টা শুকনো লাল মরিচ ভাজি করে পছন্দ মত পাত্রে ঢেলে পরিবেশন করুন।।

ইলিশ মাছ ভাজি🙂
19/09/2024

ইলিশ মাছ ভাজি🙂

Address

Chittagong
4226

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801619779889

Website

Alerts

Be the first to know and let us send you an email when FCP E-Commerce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share