19/03/2025
"📜✨ প্রাচীন মিসরের রহস্যময় সভ্যতার ছোঁয়া আমার ক্যানভাসে! ✨📜
আমাদের থিওরি ক্লাসের মিডে স্যার 'The Civilization of the Ancient Egyptians' বই থেকে অনুপ্রাণিত হয়ে কিছু সৃজনশীল করার নির্দেশ দিয়েছিলেন, যেকোনো কিছু বানায় আনতে হবে-হতে পারে তা কবিতা,আর্কিটেকচার, মডেল, মৃৎশিল্প ইত্যাদি । যেহেতু এক্সাম মাথাটা তো একটু খাটানো লাগতো,রিসার্চ করলাম, পড়লাম। তার মধ্যে আমার ইন্ট্রিগিং লাগলো প্রাচীন মিসরীয়দের প্রাকৃতিক রং/ডাই তৈরির পদ্ধতি, শিকড়, ফুল দিয়ে কাপড় রাঙানোর কৌশল, প্রসাধনী আর তাদের সমৃদ্ধ সংস্কৃতির প্রতি।
এই অনুপ্রেরণায় আমি একটি ক্যানভাস আর্ট তৈরি করেছি, যেখানে আছে আধা ভাস্কর্যের এক মিসরীয় নারীর মডেল ক্লে দিয়ে তৈরি করতে চেয়েছি। ব্যাকগ্রাউন্ডে রেখেছি মিসরীয় থিম—ঈশ্বর ‘সোবেক’ এবং ‘বিড়াল দেবতা’র প্রতীক, হাতপাখা, জ্যামিতিক ডিজাইন এবং ব্যাপক মিশরীয় পদ্ম ফুলের প্যাটার্ন। এখানে কালারফুল রেখেছি বাংলাদেশের রিকশাআর্টের মতো।
মডেলের পোশাকের জন্য ব্যবহার করেছি সম্পূর্ণ প্রাকৃতিক রং—যেমন কফি দিয়ে হায়ারোগ্লিফিক ডিজাইন, বিটরুট আর পালংশাক ও লালশাক দিয়ে ঐতিহ্যবাহী পোশাকের রঙ। তবে এখানে আমি বাংলার স্পর্শ এনে দিয়েছি—মডেলের জন্য সেকালের কাপড় ফিউশান করে শাড়ি তৈরি করেছি। শাড়িতে সোনালি তার দিয়ে ডিটেইলিং করেছি, আর আঁচলে ছোট পদ্ম ফুলের সাজ যুক্ত করেছি। 🌺
অতীতের কাজে বর্তমানের ছোয়া ছিল এই কাজের আরেকটি অংশ।
এই শিল্পকর্মটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই,
শিল্পকর্মটি সৃজনশীলতার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার অনুপ্রেরণা।
#প্রাচীনমিসর #বাংলারসৌন্দর্য #আধুনিকশিল্প #বাংলারশাড়ি #কালচারফিউশান