17/07/2026
আমরা বেশ কিছুদিন ধরেই গোপনে নিজ সামর্থ্য অনুযায়ী একটা কাজ করে যাচ্ছি। কুমিল্লায় যারা কর্মহীন ভিক্ষুক আছেন বা বৃদ্ধ লোকজন আছেন যারা কাজ করতে চান কিন্তু পুঁজির অভাবে ছোট খাটো ব্যাবসা করে ইনকাম করতে পারেনা বা বয়সের ভারে ভারী কাজ করে উপার্জন করতে পারেন না আমরা তাদেরকে ছোট ছোট পুঁজির ব্যবস্থা করে দিই। যেমন চিপস, বাদাম, চা এসব ভ্রাম্যমান ব্যবসার পুঁজি। এতোদিন আমরা নিজেরাই যতোটা সম্ভব করেছি। কিন্তু ইদানিং এই কর্মহীন পঙ্গু, সন্তানরা দেখে না এমন বৃদ্ধ সাহায্যপ্রার্থীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আমাদের একার পক্ষে আর হয়ে উঠছে না হেল্প করা। তাই আপনারা যারা সামাজিক ওয়েলফেয়ার কাজের সাথে জড়িত আছেন বা করতে চান তাদের অংশগ্রহন করতে অনুরোধ করছি। কিছু শর্ত এবং নিয়ম মেনে এই কাজে অংশগ্রহন করতে পারবেন
১. প্রকৃত দুঃস্থ বা কাজ করে খেতে আগ্রহী লোকজনই সাহায্য পাবে। তাই সাহায্য প্রদানের আগে সিলেক্টেড মানুষটার সাথে আপনাকে সরাসরি কথা বলে তার ব্যবসার আগ্রহ এবং ক্যাপাবিলিটি বিবেচনা করে পুঁজি দেবেন। এবং ২- ৪ হাজার এর বেশি পুঁজি দিবেন না। সাহায্য গ্রহনকারী লাভের টাকায় ব্যবসা এগিয়ে নেবেন। তাই সাহায্য একবারই পাবেন।
২. আমাদের ইনবক্সে আপনার ফোন নম্বর টা শুধু দিয়ে রাখবেন যোগাযোগের জন্য। আমরা প্রকৃত সাহায্যপ্রার্থী পেলে আপনাকে কল করবো। কল না ও পেতে পারেন আমাদের সামর্থ্যের মধ্যে হলে আমরাই করে ফেলবো। তাই কোন রকম কৌতুহল বা এক্সাইটম্যান্টে বারবার আপডেট নেয়ার প্রয়োজন নেই।
৩. আমাদের পেজ ব্যতীত অন্য কোন পেজ বা হোয়াটসএপ বা নম্বর থেকে এ সম্পর্কিত কল বা মেসেজ আসলে এভয়েড করবেন। প্রতারণা থেকে বাঁচতে। এক্ষেত্রে আমরা কোন দায় নিবো না। আপনি ভ্যারিফাই করার প্রয়োজন হলে আমাদের শপে চলে আসবেন সরাসরি।
৪. আপনাকে যদি এই একশান এইডে ইনভলভ হবার জন্য কল করা হয় তাহলে আগেই জেনে রাখুন আমরা আপনার কাছ থেকে কোন টাকা নিবো না। আপনাকে সিলেক্টটেড সাহায্য প্রার্থীর সাথে দেখা করিয়ে দেয়া হবে এবং তার ব্যবসায়ের জন্য যা কিনতে হয় আপনি নিজে তাদেরকে সাথে করে নিয়ে গিয়ে কিনে দেবেন। কোন রকম টাকার লেনদেনের কারবার নেই। তাই টাকা দিয়ে দায়সারা ভাব নেয়ার ইচ্ছা থাকলে পোস্টটি আপনার জন্য নয়।
৫. এই সাহায্যের জন্য কোনরকম ছবি, ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট দিতে পারবেন না। দান দানই। আল্লাহর সন্তুষ্টি আর জনকল্যানের জন্য দান করবেন। আপনি আমরা আর সাহায্যপ্রার্থী ছাড়া কেউ জানবে না। মোটকথা দোয়া ছাড়া আর কোন ফিডব্যাক পাবেন না।
এর মধ্যে যদি আপনার কোন শংকা বা কোন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে কোন গ্রুপিং, আমি অমুক কে চিনি তার টাকার প্রয়োজন, বা আমাকে দেন আমার টাকার প্রয়োজন এসব ভাবনা নিয়ে না আসার জন্য অনুরোধ রইলো। আমরা কাওকে টাকা দিচ্ছি না। আমরা ছোট ছোট ভ্রাম্যমান ব্যবসার পুঁজির উপকরন দিচ্ছি। এখানে মহত্বের ও কিছু নাই আমরা জাস্ট এই মানুষগুলাকে কাজ করে, পরিশ্রম করে হালাল ইনকামের একটা ব্যবস্থা আল্লাহ করে দিবেন সেই ব্যবস্থার জাস্ট উসিলা। এই ভাবনা নিয়েই আমাদের পেজের ইনবক্সে জাস্ট আপনার সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার টা দিয়ে রাখবেন দ্যটস ইট।
ধন্যবাদ।