12/10/2026
হোম স্টুডিও Aadim - আদিম এর আনুষ্ঠানিক যাত্রা। এত দিন অনেকেই জিজ্ঞেস করতেন আমাদের স্টুডিও কোথায়? শোরুম বা শপ আছে কিনা? সরাসরি এসে ভিজিট করা যাবে কিনা? সত্যি বলতে আমরা এত দিন ঘর থেকেই অনলাইন ভিত্তিক কাজ করেছি। আমার বেডরুমই ছিলো আমার স্টুডিও। ভাসমান এক জীবন ছিলো আমাদের। আজ অনেক দিনের ইচ্ছে পূরণ। আদিমের এখন ছোট্ট একটা ঘর হয়েছে, ঠিকানা হয়েছে। আমার প্রিয় শহর কুমিল্লাতেই আদিমের হোম স্টুডিও। আশীর্বাদ রাখবেন যেন আপনাদের সাথে নিয়ে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি।
আমন্ত্রণ রইলো আপনাদের
স্টুডিও আদিম
ঠাকুরপাড়া, কুমিল্লা