Amader RannaGhor

Amader RannaGhor আমাদের রান্নাঘর— আপনার প্রতিদিনের স্বাস্থ্যকর ঘরোয়া খাবারের নির্ভরযোগ্য ঠিকানা।
✅ ১০০% হোমমেড
✅ সতেজ প্রাকৃতিক উপকরণ
✅ প্রতিদিনের পুষ্টিকর খাবার

আমাদের রান্নাঘর – আপনার স্বাস্থ্যের জন্য প্রকৃতির উপহার
আমাদের রান্নাঘর গাজীপুরের শান্ত-সৌম্য পরিবেশে অবস্থিত একটি অনন্য প্রাকৃতিক ও অর্গানিক খাবারের রেস্টুরেন্ট। আমরা বিশ্বাস করি—“যে খাবার খাই, সেটিই আমাদের শরীর ও মনের প্রতিচ্ছবি।” তাই এখানে প্রতিটি খাবার আমরা প্রস্তুত করি সম্পূর্ণ রাসায়নিকমুক্ত, তাজা এবং স্বাস্থ্যসম্মত উপকরণ দিয়ে।

আমাদের বৈশিষ্ট্য
প্রাকৃতিক ও অর্গানিক উপকরণ

প্রতিটি উপকরণ নিজ

স্ব খামার বা নির্ভরযোগ্য অর্গানিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়।

কোনো প্রকার কৃত্রিম রং, ফ্লেভার বা প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না।

স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি

অল্প তেল, সুষম মসলা এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে রান্না।

আধুনিক স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে প্রস্তুত খাবার।

বৈচিত্র্যময় মেনু

দেশীয় ঐতিহ্যবাহী পদ

অর্গানিক ভাত, ডাল, সবজি ও মাছ

হ্যান্ডমেড পিঠা, চাটনি ও প্রাকৃতিক পানীয়

ডায়েট ওজন কমানোর জন্য বিশেষ খাবারের অপশন

গ্রামীণ শান্ত পরিবেশ

গাজীপুরের সবুজে ঘেরা লোকেশন

পারিবারিক আড্ডা, বন্ধুবান্ধবের মিলনমেলা এবং কর্পোরেট লাঞ্চ/ডিনারের জন্য আদর্শ স্থান।

আমাদের লক্ষ্য
আমরা চাই গাজীপুরবাসী ও আশেপাশের এলাকার মানুষ যেন সহজেই রাসায়নিকমুক্ত, পুষ্টিকর ও সুস্বাদু খাবার উপভোগ করতে পারে। শুধু খাবার নয়, আমরা একটি সুস্থ জীবনধারা প্রচার করি, যেখানে প্রতিটি পদে মিশে থাকে প্রকৃতির সতেজতা।

যোগাযোগ
📍 ঠিকানা: গাজীপুর চৌরাস্তা থেকে সালনা বাজার, ২ কিলোমিটার ভিতরে, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে।

🌐 ফেসবুক পেজ: facebook.com/AmaderRannaghor
🕒 সময়: প্রতিদিন সকাল ১০টা – রাত ১০টা

পাহাড়ি কালো বিন্নি চালের ভাত, খেতে অনেক স্বাদ।
01/01/2026

পাহাড়ি কালো বিন্নি চালের ভাত, খেতে অনেক স্বাদ।

30/12/2025

দারুন স্বাদের গরম গরম ভাপা পিঠা 😍😍special thanks Ripa Rahman vabi

ব্যস্ত জীবনে স্বস্তির ঠিকানা: 'Amader RannaGhor আমাদের রান্নাঘর’- সকাল থেকে রাত পর্যন্ত একটানা দৌড়। অফিসের মিটিং, কাজের ...
16/09/2025

ব্যস্ত জীবনে স্বস্তির ঠিকানা: 'Amader RannaGhor আমাদের রান্নাঘর’- সকাল থেকে রাত পর্যন্ত একটানা দৌড়। অফিসের মিটিং, কাজের চাপ, ট্র্যাফিকের ধকল—এসব সামলে যখন বাড়ি ফেরা হয়, তখন শরীর আর মন, দুটোই ক্লান্ত।

এমন সময় অনেকের কাছেই রান্না করাটা একটা বড় ঝামেলার মতো মনে হয়। বাইরে থেকে আনা অস্বাস্থ্যকর খাবার খেতে খেতেও মন হাঁপিয়ে ওঠে। এই ব্যস্ত জীবনে ভালো আর স্বাস্থ্যকর খাবারের অভাবটা যেন সবারই খুব চেনা।

​শহরের এই ব্যস্ত মানুষের কথা ভেবেই শুরু করেছি 'আমাদের রান্নাঘর ' নামে একটি ক্লাউড কিচেন। এখানে কোনো জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্টের মতো বসার জায়গা নেই, তবে আছে কয়েকজন মানুষের ভালোবাসা আর হাতের জাদু। আমাদের রাঁধুনিরা এমনভাবে রান্না করেন, যেন তা আপনার বাড়ির রান্নাঘরের স্বাদের মতোই হয়।
​আপনার জন্য আমরা আছি, রান্না করার সব দায়িত্ব আমাদের। আপনি শুধু আপনার পছন্দটা জানাবেন, আর আমরা তা আপনার দরজায় পৌঁছে দেব।

আমাদের মেনুতে আছে স্বাস্থ্যকর ঘরোয়া রান্না খাবার। প্রতিটি পদ তৈরি হয় একদম টাটকা সবজি আর মানসম্পন্ন উপকরণ দিয়ে। আমরা নিশ্চিত করি যেন তেল-মশলা পরিমিত থাকে, আর খাবারের পুষ্টিগুণ বজায় থাকে।

​আমাদের ক্লাউড কিচেনের গল্পটা শুধুমাত্র খাবার নিয়ে নয়, বরং স্বস্তি আর নির্ভরতা নিয়ে।

​আমরা শুধু আপনার খাবারের চাহিদা পূরণ করি না, আপনার ব্যস্ত জীবনে সুস্থ থাকার দায়িত্বটাও কাঁধে তুলে নিই। কারণ আমরা বিশ্বাস করি, ভালো খাবার সুস্থ জীবনের প্রথম ধাপ। আপনার রান্না করার সময় নেই? কোনো চিন্তা নেই, 'আমাদের রান্নাঘর ' আছে তো!

কি লাগবে নাকি গরম গরম? হয়ে যাক ৫ প্যাকেট মিনিমাম অর্ডার।অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করুন। Amade...
12/09/2025

কি লাগবে নাকি গরম গরম?
হয়ে যাক ৫ প্যাকেট মিনিমাম অর্ডার।
অর্ডার করতে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করুন। Amader RannaGhor আছে আপনার পাশে আপনার রান্নাঘরের ঝামেলা কমাতে❤️।

09/09/2025

গাজীপুরের প্রথম ক্লাউড কিচেন হলো Amader RannaGhor আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘর থেকে আমরা আপনাদের জন্য নিয়ে স্বাস্থ্যকর ফুড মেনুফুল;

ফাইবার লাল চালের ভাত সাথে তিন থেকে চার পদের ভর্তা এবং মাছ। মিনিমাম পাঁচ জনের অর্ডার হলেই আপনার অফিসে কিংবা বাসায় পৌঁছে যাবে আমাদের রান্নাঘরের গরম গরম ফ্রেশ স্বাস্থ্যকর মুখরোচক খাবার।

অর্ডার করতে আপনার ডেলিভারি এড্রেস এবং ফোন নম্বর ইনবক্স করুন।

এই সার্ভিসটি শুধু গাজীপুরের মধ্যে সীমাবদ্ধ।
ধন্যবাদ ভালো থাকবেন।

আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে Amader RannaGhor “আমাদের রান্নাঘর” আজ এক নতুন মাইলফলক ছুঁলো! আমাদের স্পেশাল বিরিয়ানি দ্বিতীয়...
06/09/2025

আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে Amader RannaGhor “আমাদের রান্নাঘর” আজ এক নতুন মাইলফলক ছুঁলো! আমাদের স্পেশাল বিরিয়ানি দ্বিতীয় এবং তৃতীয় বারের মতো অর্ডার এসেছে, আর এই আনন্দটুকু আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমরা সত্যিই আপ্লুত।

​আমরা সবসময় চেষ্টা করি সেরা মানের উপকরণ দিয়ে আপনাদের জন্য স্বাস্থ্যকর এবং মজাদার খাবার তৈরি করতে। প্রতিটি বিরিয়ানির প্যাকেজে মিশে থাকে আমাদের যত্ন আর আন্তরিকতা। আর যখন সেই খাবার আপনাদের মন জয় করে নেয় তখন আমাদের পরিশ্রম সার্থক মনে হয়।

​যারা আমাদের বিরিয়ানির স্বাদ নিয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ইতিবাচক মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। আর যারা এখনো আমাদের বিরিয়ানি চেখে দেখেননি, তাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাদের জগতে।

​অর্ডার করতে আজই আমাদের ইনবক্সে মেসেজ করুন।
ধন্যবাদ সবাইকে!

আজ 'Amader RannaGhor আমাদের রান্নাঘর ' এর একটি বিশেষ দিন।আলহামদুলিল্লাহ! আজকে প্রথম অর্ডার পেয়েছি। ক্লাউড কিচেনে প্রথম অ...
22/08/2025

আজ 'Amader RannaGhor আমাদের রান্নাঘর ' এর একটি বিশেষ দিন।আলহামদুলিল্লাহ! আজকে প্রথম অর্ডার পেয়েছি। ক্লাউড কিচেনে প্রথম অর্ডারটি পেয়ে ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা আনন্দিত। আমাদের ছোট্ট স্বপ্নের যাত্রা আজ শুরু হলো।

আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি রেসপন্স পাব। Tania Tahsin আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ওপর আস্থা রাখার জন্য। আপনার অর্ডারটি যখন প্রস্তুত করছিলাম, তখন প্রতি মুহূর্তে আমাদের রান্নার প্রতি ভালোবাসা আরও গভীর হচ্ছিল।

​ সবসময় চেয়েছি আমাদের হাতের তৈরি খাবার সবার কাছে পৌঁছে দিতে, আর আজ সেই স্বপ্নটা সত্যি হলো। এই যাত্রা সবেমাত্র শুরু, এখনো সব আয়োজন শেষ করে উঠতে পারিনি। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে অনেক দূর যেতে চাই।

​আমাদের মেনুতে চোখ রাখতে ভুলবেন না! আপনার পরবর্তী অর্ডারের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ❤️"

Amader RannaGhor a cloud kitchen from Gazipur.

15/08/2025

🍽 Amader RannaGhor – স্পেশাল প্যাকেজ মেনু

📦 প্যাকেজ ১ (ব্রয়লার)
পোলাও + রোস্ট + ডিম + কাবাব + সালাদ
💰 ২৫০৳

📦 প্যাকেজ ২ (সোনালী)
পোলাও + রোস্ট + ডিম + কাবাব + সালাদ
💰 ৩০০৳

✅ মিনিমাম অর্ডার: ১০ বক্স
✅ অর্ডার করতে হবে: ১ দিন আগে
📍 লোকেশন: মইশান বাড়ি সালনা, গাজীপুর

আসসালামু আলাইকুম 🙏আমাদের রান্নাঘরের পথচলার শুরু! 🍲 "আমাদের রান্নাঘর- শুধুই স্বাদ নয়, সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি"হ্যাঁ, আ...
11/08/2025

আসসালামু আলাইকুম 🙏
আমাদের রান্নাঘরের পথচলার শুরু! 🍲
"আমাদের রান্নাঘর- শুধুই স্বাদ নয়, সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি"

হ্যাঁ, আমরা বিশ্বাস করি খাবার মানে শুধু রসনাতৃপ্তি নয়, খাবার মানে সুস্থতা আর ভালোবাসা। আজকের এই ব্যস্ত জীবনে আমরা সবাই ভালো, স্বাস্থ্যকর খাবারের খোঁজ করি, যা হবে ঠিক যেন বাড়ির রান্নার মতো নিখুঁত ও যত্ন নিয়ে তৈরি।

সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ। "আমাদের রান্নাঘর" আপনাদের জন্য নিয়ে আসছে এমন সব খাবার, যেখানে স্বাদের সাথে স্বাস্থ্যের কোনো আপোষ করা হয় না।

আমাদের বিশেষত্ব:
✅ সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তৈরি।
✅ প্রতিদিনের তাজা এবং সেরা মানের উপকরণ।
✅ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির উপর সর্বোচ্চ গুরুত্ব।
✅ কোনো ক্ষতিকর রাসায়নিকটেস্টিং সল্ট ব্যবহার করা হয় না।
✅ প্রতিটি খাবারে সঠিক পুষ্টিগুণের ভারসাম্য।

আমাদের এই নতুন যাত্রায় আপনাদের পাশে চাই। খুব শীঘ্রই আমরা আমাদের মেন্যু নিয়ে হাজির হব!

আমাদের রান্নাঘর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে এই স্বাস্থ্যকর যাত্রার অংশীদার হন। আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য। ❤️

#আমাদেররান্নাঘর #ঘরোয়াখাবার #স্বাস্থ্যকরখাবার #ফ্রেশফুড #বাড়িররান্না

Address

House-513/1, B Teg Kathora, Moyshan Bari, Salna, Gazipur
Dakshin Salna
1702

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Amader RannaGhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share