ঝাঁঝালো "Tonni's Kitchen "

ঝাঁঝালো "Tonni's Kitchen " ❤️ ঝাঁঝালো ❤️ তে পাবেন স্বাস্থ্যকর পরিবেশে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার।

14/01/2026

ইমাম ইবনুল কায়্যিম (রহ.) লিখেছেন — “আমি ইবাদতের সকল দরজা দিয়েই আল্লাহ্‌র নৈকট্য অর্জন করার চেষ্টা করেছি। কিন্তু যখনই আমি কোন দরজার কাছে যাওয়ার চেষ্টা করেছি, আমি সেখানে মানুষের এতো ভীড় দেখেছি যে প্রবেশ করতে পারিনি।” অর্থাৎ সালাত, সিয়াম, সদকাহ, দাওয়াহ- এই ইবাদতগুলো মানুষ এতো বেশি পরিমাণে করে থাকে যে, এ ক্ষেত্রে সবার সাথে প্রতিযোগিতা করা বেশ কঠিন। তাই ইবনুল কায়্যিম (রহ.) এ দরজাগুলো দিয়ে প্রবেশ করতে পারেননি। তাহলে কী উপায়?
সেটা ইবনুল কায়্যিমই (রহ.) বলে দিয়েছেন — “(এভাবে চেষ্টা করতে করতে) আমি (আল্লাহ্‌র কাছে) ‘হীনতা ও দারিদ্রতা’ প্রকাশের দরজার সামনে এলাম। আমি দেখলাম এ দরজা দিয়েই সবচেয়ে দ্রুত আল্লাহ্‌র নৈকট্য অর্জন করা যাবে। আর দরজাটিও বেশ প্রশস্ত। কিন্তু অবাক হয়ে দেখলাম, এ দরজার সামনে কোনো ভীড়ই নেই, কোনো বাধাও নেই। ভেতরে পা রাখার সাথে সাথেই তিনি নিজ হাতে আমাকে ভেতরে নিয়ে এলেন আর আমি ভেতরে হাঁটার সুযোগ পেলাম।” [মাদারিজুস সালেকীন, ১/৪২৯]
ইবনুল কায়্যিম (রহ.)-এর মতে আসমান ও জমিনের মালিকের কাছে নিজের হীনতা প্রকাশ করতে পারা, মনের দারিদ্রতা প্রকাশ করতে পারার ব্যর্থতাই বহু মানুষকে আল্লাহ্ তা‘আলার নৈকট্য অর্জন করতে দিচ্ছে না। আর এখানেই আমরা অনেকেই পিছিয়ে পড়ছি। পার্থক্যটা ঠিক এখানেই।সত্যি বলতে, আল্লাহ্‌র সাথে নির্জনে আমাদের সম্পর্কই আমাদেরকে অন্য সবার থেকে আলাদা করে, মর্যাদাবান করে। এ সম্পর্কের কথা কেউ জানে না, কেউ দেখে না। তবে যার দেখা যথেষ্ট, তিনি ঠিকই দেখেন।সংগৃহীত

Address

Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when ঝাঁঝালো "Tonni's Kitchen " posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঝাঁঝালো "Tonni's Kitchen ":

Shortcuts

Share