21/09/2025
পুরুষ অন্য নারীর ছোয়া পেলে প্রথম নারী কে ভুলে যায়।
পৃথিবীর সবচেয়ে বৈঈমান প্রানী হয়তো পুরুষ।
এরা যখন যাকে পায় তাকেই জিবনের সেরা মানুষ বানাতে পারে। তাকে নিজের সবটা দেয়। সময় ,প্রায়োরিটি ,গুরুত্ব।
আর যে পুরুনো হয় ,তার সেক্রিফাইস যতোই থাকুক ,যতোই সে সহ্য করুক , ঐ নারী জিবনের যতো সুখ ই বিসর্জন দিক ,ঐ পুরুষ এক সেকেন্ডে সব ভুলে যায় ।
পুরুষ পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে ভালোবাসে। পুরুষ যাকে ভালোবাসে ,তার সাথে দেখা না করে ,কথা না বলে থাকতেই পারে না।
আর যদি দেখেন ,সে ঘন্টার পর ঘন্টা আপনাকে ছাড়াই থাকছে। দূরে আছে তবু ও একটা ফোনকল ,মেসেজ পর্যন্ত আসছে না ,বুঝে নেবেন ,সে অন্য কোথাও বিজি।
অন্য কাউকে সময় দিচ্ছে।
তার জিবনে আপনার প্রয়োজন ফুরিয়ে এসেছে। শুধু বলতে পারছে না ,বেড়িয়ে যাও আমার জিবন থেকে। আমি নতুন করে সব গুছিয়ে নিবো।
তারা এমন পরিস্থিতি তৈরী করবে ,আপনি নিজে বাধ্য হয়ে বেড়িয়ে যাবেন ।
আর দোষ হবে ,ঐ মেয়েটি এডজাস্ট করতে পারে নি।
পুরুষ তার জিবনে প্রথম নারীর চেয়ে দ্বিতীয় নারী কে বেশি গুরুত্ব দেয়। প্রথম নারী যেই সেক্রিফাইস গুলো করে ,তার অর্ধেক ও দ্বিতীয় নারী করে না।
দ্বিতীয় নারী অল্প কয়েকদিনে যেই বিলাসিতা ভোগ করে ,প্রথম নারী তা ১০ বছরে ও করতে পারে না।
পুরুষ একটা বৈঈমান জাতি। এরা শুধু স্ত্রী কে ছুরে ফেলে দেয় তা না ,ঐ নারীর অংশ ,তার গর্ভের সন্তান কে ও অবহেলা করা শুরু করে।
যতো ভালো বাবা ই হোক ,আপনি না থাকলে আপনার সন্তানের কদর ও তার কাছে থাকবে না।
✍️rupA