Delicacy Food

Delicacy Food ☺️ সবকিছু ভুলে গেলেও,
বাবুর্চির হাতের স্বাদ মনে থাকে সারা জীবন 😋

😍  কাজু বরফি 😘উপকরণ : ১. কাজু বাদাম  ১০০ গ্রাম  (ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিবো) ২. গুড়া দুধ  ২৫০ গ্রাম ৩. লিকুইড দুধ...
14/08/2026

😍 কাজু বরফি 😘

উপকরণ :
১. কাজু বাদাম ১০০ গ্রাম (ভালো করে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিবো)

২. গুড়া দুধ ২৫০ গ্রাম
৩. লিকুইড দুধ ২৫০ মিলি
৪. চিনি ১০০ গ্রাম

৫. দেশী ঘি ১ টে. চামচ
৬. প্লাস্টিক বড় ১ টি
৭. Edible Silver foil ২ টি

প্রনালী : একটি ব্লেন্ডার জারে কাজুবাদাম গুলো ঢেলে নিবো। গুড়া করে নিবো মিডিয়াম স্পীড এ। নাহলে তেল বের হতে পারে বাদাম থেকে।

এবার একটি বোলে গুড়া দুধ নিয়ে, তাতে অল্প অল্প করে লিকুইড দুধ দিবো আর উইস্ক দিয়ে নেড়ে মিশাতে থাকবো।

৩/৪ বারে দুধ টি ঢেলে নিবো বোলে, আর গুড়া দুধের সাথে মিশিয়ে নিবো ভালো মত। একটি লিকুইড মিশ্রণ তৈরি হয়ে যাবে।

এরপর একটি মোটা পুরুত্বের ফ্রাই প্যান বসিয়ে দিবো চুলাতে। প্যানে ঘি দিয়ে মেল্ট করে নিবো। চুলা লো হিটে থাকবে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত। ঘি পুরোপুরি মেল্ট হয়ে গেলে, মিশ্রণ টি ঢেলে দিবো প্যানে।

স্পে চুলা দিয়ে নেড়ে নিবো কিছুক্ষন। এরপর এতে দিয়ে দিবো চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে, দিয়ে দিবো বাদাম গুড়া। এবার অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে নিবো সবকিছু।

যখন মিশ্রণ টি প্যানের গা ছেড়ে আসবে এবং ফ্রাই প্যান টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, আশেপাশে কোন কিছু লেগে থাকবে না, তখন বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। ২০ মিনিট লাগবে কাজু কাটলি টি হতে।

হাতে নিয়ে চেক করবো। একটু মিশ্রণ আঙ্গুলে নিয়ে নাড়লে দেখবেন সহজে গোল হয়ে যাবে। এমন হলে বুঝতে হবে পারফেক্ট কুক হয়েছে। চুলা বন্ধ করে দিবো।

এবার কাজু কাটলি টি প্যান রেখে ঠান্ডা করে নিবো। বেশি ঠান্ডা করা যাবে না। একটি বড় প্লাস্টিকে ঘি ব্রাশ করে নিবো। কাজু কাটলি টি যখন হালকা গরম হবে, তখন সেটা প্লাস্টিকের ওপর ঢেলে নিবো।

এটি একটি আটার কাই এর মতো হয়ে যাবে দেখতে। এবার কাই টি হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিবো প্লাস্টিকের উপর। বেলন দিয়ে একটু বেলে নিবো।

কাজু কাটলি টি বেশি মোটা বা পাতলা যেন না হয়। সমান করে নিবো উপর টি এবং চারপাশ টি, স্কেল দিয়ে।

এরপর এটার উপর সিলভার ফয়েল দিয়ে দিবো। পুরো কাজু কাটলি টি কভার করে নিবো ফয়েল দিয়ে। এবার এটাকে এভাবেই ১ ঘন্টা রেস্ট দিবো ঠান্ডা হবার জন্য।

ঠান্ডা হয়ে গেলে ৭ ঘন্টা ঢেকে রেখে দিবো সেট হওয়ার জন্য। এরপর ঢাকনা সরিয়ে কাজু কাটলি টি প্লাস্টিক থেকে একটি ট্রে তে উঠিয়ে নিবো।

এরপর ছুরি দিয়ে কেটে নিবো কাজু কাটলি টি বরফি স্টাইল করে। ট্রে তে সাজিয়ে নিবো পছন্দ মত ডিজাইনে।

😋 তৈরি হয়ে গেল মজার কাজু বরফি। এবার কাজু বরফি টি পরিবেশন করুন বাহাড়ি বাদামকুচি দিয়ে। 😉

🥐 ড্যানিশ পেস্ট্রি 🛒 উপকরণ১. পাফ পেস্ট্রি ডো – ১ বক্স (২টি শিট),  গলানো২. ক্রিম চিজ – ১টি (৮ আউন্স) ব্লক৩. সাওয়ার ক্রিম...
29/07/2026

🥐 ড্যানিশ পেস্ট্রি

🛒 উপকরণ
১. পাফ পেস্ট্রি ডো – ১ বক্স (২টি শিট), গলানো

২. ক্রিম চিজ – ১টি (৮ আউন্স) ব্লক
৩. সাওয়ার ক্রিম – ১ টেবিল চামচ

৪. চিনি – ৩ টেবিল চামচ
৫. লেবুর রস – ২ চা চামচ

৬. ১টি লেবুর খোসা কুঁচি (জেস্ট)
৭. ভ্যানিলা এক্সট্র্যাক্ট – ২½ চা চামচ

৮. তাজা ব্লুবেরি – পরিমাণমতো
৯. তাজা স্ট্রবেরি – অর্ধেক করে কাটা, পরিমাণমতো

১০. গলানো মাখন – ৩ টেবিল চামচ
১১. চিনি – পরিমাণমতো
১২. অতিরিক্ত লেবুর জেস্ট (ঐচ্ছিক)

👩‍🍳 প্রণালি :
১. ওভেন ৪০০°F (২০০°C) তাপমাত্রায় প্রিহিট করে নিন। হালকা ময়দা ছড়ানো স্থানে পাফ পেস্ট্রির শিটগুলো খুলে নিন।

২. ৪½ ইঞ্চি গোলাকার কাটার দিয়ে প্রতিটি শিট থেকে ৪টি করে গোল টুকরা কাটুন।

৩. ছোট একটি কাটার দিয়ে মাঝখানে হালকা দাগ কেটে একটি বর্ডার তৈরি করুন।

৪. বেকিং পেপার বা সিলিকন ম্যাট বিছানো ট্রেতে পেস্ট্রিগুলো সাজিয়ে রাখুন। বাকি ডো একত্র করে বেলে আরও ২–৩টি গোল পেস্ট্রি তৈরি করুন।

৫. একটি বাটিতে ক্রিম চিজ, সাওয়ার ক্রিম, চিনি, লেবুর রস, লেবুর জেস্ট ও ভ্যানিলা একসাথে মিশিয়ে নিন।

৬. মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হওয়া পর্যন্ত বিট করুন। প্রতিটি পেস্ট্রির মাঝখানে প্রায় ২ টেবিল চামচ করে ক্রিম চিজের মিশ্রণ দিন।

৭. চামচের পেছন দিক দিয়ে ছড়িয়ে দিন, তবে চারপাশে প্রায় ¼ ইঞ্চি খালি রাখুন।
অর্ধেক পেস্ট্রিতে ব্লুবেরি এবং বাকি অর্ধেকে স্ট্রবেরি সাজিয়ে দিন।

৮. পেস্ট্রির কিনারায় গলানো মাখন ব্রাশ করুন। উপর থেকে স্যান্ডিং সুগার ছিটিয়ে দিন।

৯. ১৫–১৬ মিনিট বেক করুন অথবা কিনারা হালকা সোনালি রং হওয়া পর্যন্ত।
ওভেন থেকে বের করে ট্রেতেই ঠান্ডা হতে দিন।

১০. চাইলে স্ট্রবেরি ড্যানিশের উপর অতিরিক্ত লেবুর জেস্ট ছিটিয়ে পরিবেশন করুন।

১১. কফি, চা, দুধ বা কমলার জুসের সাথে পরিবেশন করুন। ☕🥐🍓🫐

16/07/2026

Khirsha recipe.

Send a message to learn more

15/07/2026

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Delicacy Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share