23/04/2026
আজকে হজ্জ এর ২য় পর্ব লিখবো ,আজকে রাতে এবছরের প্রথম ফ্লাইট যাবে,ইনশাআল্লাহ সবার জন্য রইলো অনেক অনেক দোয়া,আল্লাহ আপনাদের সকলের হজ্জ কবুল করুন।আমার লেখাতে অনেক কিছু বাদ যেতে পারে ,তবুও আমি চেষ্টা করছি সব কিছু লিখার ,যা আমি নিয়েছি সব কিছু লিখার চেষ্টা করেছি।
এ পর্বে আমি বলবো কি কি নিতে হবে,
১ঃ
ওখানে সবারই কমবেশী খাবারের একটু কষ্ট হয়।পেটের ও ঝামেলা হয়।
গ্যাসট্রিকের ঔষধ,ডায়রিয়ার ঔষধ ,আমাশয়ের ,জ্বরের ,সর্দি র ,কাশির রেগুলার ঔষধ অবশ্যই রাখবেন সাথে।
সেই সাথে ডাঃ পরামর্শে স্বল্প মাত্রার কফ কাশি,জ্বরের এনটিবায়োটিক নিবেন।
২ঃ
স্যালাইন ,ইলেকট্রোলাইট ড্রিংক,সোডিয়াম ট্যাবলেট নিবেন।
৩ঃ
যাঁদের প্রেসার ,ডায়বেটিস,কোলেস্টেরল আছে তারা তাদের নিয়মিত ঔষধগুলো ,মেডিসিন বক্স (সপ্তাহের সাতদিন হিসাব করে তিন বেলার ঘর ঘর টাইপ )পাওয়া যায় ,ওগুলোতে সাজিয়ে বাসা থেকে নিয়ে যাবেন।অথবা ছোট ছোট জিপলগ ব্যাগে নিতে পারেন।
৪ঃ
মাথা ব্যাথার জন্য ভিকস জাতীয় কিছু মলম,পা ব্যাথার,কোমর ব্যাথার জন্য ,আলট্রাফেন বা মুভ জাতীয় কিছু বেদনানাশক মলম নিতে পারেন।
সাময়িক আরাম হবে।
৫ঃ
হঁট ব্যাগ বা হিট ব্যাগ নিতে পারেন ,সেঁক দিলে অনেক আরাম লাগে।
৬ঃ
এক ধরনের ইলাস্টিক ব্যানডেজ পাওয়া যায়,ওগুলো নিতে পারেন,পা কামড়ালে ব্যবহার করবেন।ব্যান্ড এইড নিবেন,ফোসকা বা কেটে গেলে লাগানোর জন্য।
৭ঃ
আমার সাথে বয়োজেষঠ্যরা ছিলেন ,তাই প্রেসার মাপার যন্ত্র ,ডায়বেটিসের মেশিন,পালসের মেশিন সব নিয়ে গেছিলাম সাথে করে।
৮ঃ
বাজারে তেঁতুল ,কাঁচা আমের ক্যনডি পাওয়া যায়,ওগুলো সব সময় ৮-১০ টা সাথে রাখবেন।গলাশুকিয়ে গেলে ,এই টাইপের সুইট ভালো লাগে।
৯ঃ
নিজের পছন্দের চানাচুর ,বিস্কুট ,গজা নিতে পারেন,চা এর সাথে খেতে পারবেন।
১০ঃ
চিঁড়া,সাগু,মুড়ি সাথে রাখবেন এগুলো লাইফ সেভার।
১১ঃ
ব্যাগে সবসময় খালি পানির বোতল রাখার চেষ্টা করবেন,রিফিল করতে পারবেন,যে কোন সময়।
১২ঃ
বেশীর ভাগ জায়গায় বাথরুম পরিষ্কার থাকেনা ,এটা মাথায় রাখবেন।
ওরা যথেষ্ট চেষ্টা করে পরিষ্কার রাখার কিন্তু এতো মানুষের জন্য পসিবল হয় না ।তাই টিস্যু,হ্যানড গলভস,প্লাস্টিক ব্যাখবেন,বিরদে কাজে দিবে।
১৩ঃ
সবসময় পাতলা জায়নামাজ ব্যাগে রাখবেন।
১৪ঃ
স্প্রে বোতল পাওয়া যায় ১০ -৩০ টাকায়,ওগুলো ব্যাগে রাখবেন।
গরম লাগলে স্প্রে করবেন,মুখে ,হাতে,পায়ের উপরে নীচে।আরাম দিবে।
এটা দিয়ে সুনদর ওজু করা যায়,যদি মসজিদ থেকে বের হবার উপায় না থাকে,তখন জায়গায় বসে স্প্রে দিয়ে ওজু করতে পারবেন।
১৫ঃ
আরাম দায়ক কাপড় ব্যবহার করবেন,কালো ই উত্কৃষ্ট কারন এটা তে ময়লা দেখা যায়না।
১৬ঃ
চশমা ব্যবহার করলে দুই জোড়া নিয়েন ,হারিয়ে গেলে ,একসট্রা চশমা কাজে আসবে।
১৭ঃ
অবশ্যই দুই জোড়া জুতা নিবেন,হারিয়ে গেলে,অপর জোড়া কাজে আসবো।
১৮ঃ
সবাই কে গলায় পরার জন্য মুসক দেয় ,যা আপনার হাজী হিসাবে পরিচিতি হজ্জের ওই কতদিনের জন্য ।সব গুলো আই ডির ফটো মোবাইলে তুলে রাখবেন,সেই সাথে অন্যদের ফোনেও শেয়ার করে রাখবেন।মুসক হারিয়ে গেলে আর টেনশনে পড়বেন না।
১৯ঃ
সব দরকারী ফোন নং সৌদী ,বাংলাদেশ সহ আপনার মুয়াললিমের নং,আপনার সংগী হাজীদের নং কাগজে লিখে ব্যাগে রেখে দিবেন।
যদি ফোনের চার্জ শেষ হয়ে যায় তখন কাজে দিবে।কখনো দলছুট হয়ে গেলে প্যানিক করবেন না,গাইডদের সাহায্য চাইবেন,সবাই হেল্প করে।
২০ঃ
ফোন টা খুবই দরকারী বসতু তাই অবশ্যই ফোনের জন্য চার্জারের সুব্যবসহা রাখবেন,পাওয়ার ব্যাংক সাথে রাখবেন।
দুই পিনের ,তিন পিনের প্লাগ সাথে রাখবেন।
মালটিপলাগ ও নিতে পারেন।
২১ঃ
হ্যাংগার, রশি, ক্লিপ সাথে নিয়ে যাবেন,কাপড় শুকাতে কাজে দিবে।
আজকে এতটুকু,পরের পর্বে শেষ করে দিবো । একটা ছবি দিলাম
ব্রাউন ব্রেড -
আমার এ্যালবাম