Ummu-উম্মু

Ummu-উম্মু দয়া করে কেউ প্রানীর ছবি আঁকতে দিবেন না,আমি প্রানীর ছবি নিয়ে কাজ করি না।

05/09/2025

একজন সেল্ফ হিলিং ব্যক্তিকে হিল করতে যাবেন না কখনোই,এতে করে হয় সে আপনার প্রতি বিরক্ত হবেন,নতুবা আসক্ত।বিরক্তির হয়ত বিরতি আছে,তবে আসক্তির মূল্য আপনাকে তার ভেঙেচুরে ধ্বংস স্তূপের আব্রু দেখাবে এটা আবশ্যক।😊

©উম্মু

02/12/2023

ফাইনালি আমার শরৎকাল থিমের শাড়ি শীতকালে এসে শেষ হলো! 😪

একটা সময় ছিল যখন আমি প্রচুর চশমার ফ্রেম ভাঙতাম,সবে যখন প্রাথমিকের গণ্ডি পেড়িয়ে তার একধাপ ওপরে উঠি তখন থেকেই চশমা আর উম্ম...
11/05/2023

একটা সময় ছিল যখন আমি প্রচুর চশমার ফ্রেম ভাঙতাম,সবে যখন প্রাথমিকের গণ্ডি পেড়িয়ে তার একধাপ ওপরে উঠি তখন থেকেই চশমা আর উম্মু একে অপরের সব সময়ের সঙ্গী।তবে বনিবনাটা কেন জানি একদমই হয়ে উঠত না।এমনও সময় গেছে আগের দিন আব্বু ফ্রেমটা গড়ে আনলেন,আর আমি বেখেয়ালে ঘুমের ঘোরে বিছানার পাশে চশমা টা রেখে ঘুমুতে গিয়ে ঘুমের ঘোড়েই হাত পা লাগিয়ে ফ্রেমের হাতল বা গ্লাস টা ভেঙে দিলাম।

আবার ছোটবেলায় আমি ইরেজার হারাতাম প্রচুর,অন্য সব বাচ্চাদের সাথে তূলনা করলে আমার হারানোর রেকর্ড টা কমই ছিল ধরতে গেলে বলা যায়।

আমার ছোট থেকেই নিজের সাথে নিজের প্রতিজ্ঞাবদ্ধ হবার একটা সুঅভ্যাস ছিল আলহামদুলিল্লাহ।কখনো কখনো যদিও সেটা খারাপ ভাবে প্রকাশ পায়,তবে ভালোটাও আছে।

যেমন হুট করেই একদিন ডিসিশন ফাইনাল হলো মনে মনে আমি আজকের পর যেদিন হতে চশমার ফ্রেম মিনিমাম দেড় বছরের বেশী চালাতে পারব,সেদিন বুঝব একটা জিনিসকে যত্ন নিতে শিখে গেছি আমি।
আবার অন্য একদিন একিভাবে এমন আরো একটা সিদ্ধান্ত তৈরী হলো,যা ছিল যেদিন থেকে ইরেজার হারানো বন্ধ হবে আমার সেদিন থেকে বুঝব জিনিসের প্রতি মায়া দিয়ে ভালাবাসা দিয়ে সংরক্ষণ করার মতো সুঅভ্যাস বা ম্যাচিউরিটি টা এসেছে আমার যা নিতান্তই প্রয়োজনীয় ছিল।

এভাবে করে নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিনিয়ত,নিজেকে নিজে যতোবার গড়ি আর চিন্তা করি কেমন করে ছোট থেকে বড় হয়ে গেলাম,ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি বুঝে গুছিয়ে চলা শিখে গেলাম।একটা কথা আমি সব সময় মনের ভিতর নিয়েই চলি,"লেস এক্সপেক্টেশন্স,মোর স্যাটিসফ্যাকশন!"

আশা জিনিস টা না রেখে গুছিয়ে চলা শিখে যেতে পারলেই জীবন সুন্দর।

(জ্বরের ঘোরে পড়ে দেড় বছরেরও বেশী সময়ের সঙ্গী চশমা টা কে হারিয়ে পুরনো উম্মুকে মনে পড়ে গেল কেমন করে নিজেকে নতুন করে আবিষ্কার করার পথ চলা শুরু করেছিলাম।কস্ট একাউন্টিং এর মতো এক্সামে গিয়ে দুইবার চোখ লেগে এসেছিল প্রচন্ড খারাপ লাগা থেকে যেখানে সেখানে লাইনের পর লাইন লিখে ফেললাম অথচ খারাপ লাগছে না এখন আর।)

এক্রেলিকের ছোঁয়া!❣️
18/11/2022

এক্রেলিকের ছোঁয়া!❣️

হস্ত অঙ্কিত গোলাপ গালিচা।❣️
16/11/2022

হস্ত অঙ্কিত গোলাপ গালিচা।❣️

বার্থডে গিফ্ট হিসেবে একজনের ঘরে নিজ স্থান গড়ে নিতে প্রস্তুতি নিচ্ছে স্বপ্নের ফেরীওয়ালার নতুন ফেরী!❣️
06/11/2022

বার্থডে গিফ্ট হিসেবে একজনের ঘরে নিজ স্থান গড়ে নিতে প্রস্তুতি নিচ্ছে স্বপ্নের ফেরীওয়ালার নতুন ফেরী!❣️

কুশিকাটার পর্দা❣️শিল্পী:কার্নিজ ফাতেমা ইশরাত(বিঃদ্র:বিক্রির জন্য নহে,শখের বশে বানানো)
16/10/2022

কুশিকাটার পর্দা❣️
শিল্পী:কার্নিজ ফাতেমা ইশরাত
(বিঃদ্র:বিক্রির জন্য নহে,শখের বশে বানানো)

বর্তমানে একটি ড্রেসিং টেবিল নিয়ে ধাক্কাধাক্কি এড়াতে অনেকে লুকিং গ্লাসকে এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে।😂লুকিং গ্লাসের সৌন্দর...
13/10/2022

বর্তমানে একটি ড্রেসিং টেবিল নিয়ে ধাক্কাধাক্কি এড়াতে অনেকে লুকিং গ্লাসকে এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে।😂লুকিং গ্লাসের সৌন্দর্য রাজকীয়তার সাথে পেশ করতে 'স্বপ্নের ফেরীওয়ালা' এলো কিছু এলিগেন্ট ডিজাইন নিয়ে কুশিকাটার কাজে সাজসজ্জা তৈরী করতে।লুকিং গ্লাস দিয়ে হোক ঘরের কিছু আভিজাত্যের প্রকাশ!❣️

রেফ্রিজারেটরে তো বাচ্চা,বুড়ো,জোয়ান সবারই হাতের ছোয়া পড়তে থাকে প্রতিনিয়ত।হাতল টাকে সুরক্ষিত অথবা পরিচ্ছন্ন রাখাটাও জরুরী।...
13/10/2022

রেফ্রিজারেটরে তো বাচ্চা,বুড়ো,জোয়ান সবারই হাতের ছোয়া পড়তে থাকে প্রতিনিয়ত।হাতল টাকে সুরক্ষিত অথবা পরিচ্ছন্ন রাখাটাও জরুরী।নান্দনিক ডিজাইনে কাস্টমাইজড কুশিকাটার কাজ দিয়ে আমরা আনছি রেফ্রিজারেটরের হাতলের কুশিকাটা কভার।

ছোট্ট কাস্টমারের জন্য স্বপ্নের ফেরীওয়ালার ফেরী প্রস্তুতি নিচ্ছে ঊর্ধ্বে যাবার!❣️
13/10/2022

ছোট্ট কাস্টমারের জন্য স্বপ্নের ফেরীওয়ালার ফেরী প্রস্তুতি নিচ্ছে ঊর্ধ্বে যাবার!❣️

Address

Dakshin Khan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummu-উম্মু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share